Aysha's Recipe

Aysha's Recipe

Teilen

বাংলাদেশী নিত্য নতুন সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি - Bangladeshi Recipes - Bangla Recipes by Aysha Siddika.

05/06/2026

ভেজ চাউমিন / হাক্কা নুডুলস 🍜

ঝটপট বানানো যায় এমন মজাদার হাক্কা নুডুলস বা ভেজ চাউমিন।

• সেদ্ধ চীনা ওয়াক নুডুলস - ২ কাপ
• তেল - ২ টেবিল চামচ
• মিশ্রিত সবজি - ১ ১/২ কাপ
*(গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, মুগডাল স্প্রাউট, বাঁধাকপি)*
• পেঁয়াজ কুচি - ২ টেবিল চামচ
• কাঁচা মরিচ - ২টি
• কুচানো আদা-রসুন - ১ টেবিল চামচ

সসের জন্য:
• হট চিলি সস - ১ টেবিল চামচ
• অয়েস্টার সস - ১ টেবিল চামচ
• সোয়া সস - ১ টেবিল চামচ
• গোলমরিচ গুঁড়া - ১ চা চামচ
• অ্যাজিনামোটো - ১/৪ চা চামচ
• সাদা ভিনেগার - ১ চা চামচ

#ভেজচাউমিন #চাউমিন #হাক্কানুডুলস #নুডুলস

05/06/2026

বিস্কুট আর দুধ দিয়ে এত স্বাদের ডেজার্ট হয়! আগে জানলে প্রতিদিন তৈরি করতেন।

রান্নাঘরে থাকা সাধারণ বিস্কুট আর দুধ দিয়েই তৈরি করে ফেলুন মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো দুর্দান্ত একটি ডেজার্ট। এর স্বাদ কোনো দামী পেস্ট্রি বা কেকের চেয়ে কম নয়। কোনো রকম বেকিং ঝামেলা ছাড়াই কীভাবে এই রাজকীয় মিষ্টি তৈরি করবেন, তা জানতে ভিডিওটি এখনই দেখুন!

#বিস্কুটডেজার্ট #বিস্কুট

05/06/2026

কারী স্টাইলে পারফেক্ট টোস্ট বিস্কুট রেসিপি | Bakery-style Toast Biscuit

নানারকম বিস্কুটের মাঝে যা বেশিদিন সংরক্ষণ করা যায় এবং মুচমুচে থাকে, সেই হলো এই টোস্ট বিস্কুট ও ড্রাই কেক। আর এগুলো যদি ঘরেই বানানো যায় একদম বেকারির মতো, স্বাস্থ্যকর উপায়ে, নিজ হাতে তাহলে তো মজা আরও বাড়ে! 😋

05/06/2026

২টি স্বাদে কাঁচা আমের ঝুরি আচার ও আমতেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই! 🥭✨

কাঁচা আমের সিজন থাকতে থাকতেই ঝটপট তৈরি করে নিন জিভে জল আনা ঝুরি আচার ও সুগন্ধি আমতেল। খিচুড়ি, মুড়ি মাখানো কিংবা ভাতের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিতে এই দুই আচারের কোনো তুলনা নেই। আজকের রেসিপি কার্ডে আমি শেয়ার করেছি একদম সহজ পদ্ধতিতে ঝুরি আচার ও আমচুর তৈরির নিয়ম।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই আচারগুলো তৈরি করতে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। প্রতিটি স্লাইড দেখে সঠিক মশলা ও সংরক্ষণের পদ্ধতি জেনে নিন।

#আমেরআচার #ঝুরিআচার

05/06/2026

ফিশ ফ্রাই / পাকোড়া – ফিশ আমৃতসারি

বাইরে মুচমুচে আর ভেতরে নরম, রসালো এই ফিশ ফ্রাই বা ফিশ পাকোড়া খেতে একদম দারুণ। মশলাদার কোটিংয়ে তৈরি ফিশ আমৃতসারি বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেস্টুরেন্ট স্টাইল ফিশ স্ন্যাকস।

👉 রেসিপি ভিডিও দেখুন কমেন্টে 👇
চাইলেই সরাসরি QR Code টি স্ক্যান করে ভিডিওটি দেখতে পারেন।

05/06/2026

প্যাকেট মশলা আর ফার্মের মুরগিতেই বিয়ে বাড়ির স্বাদ! সহজ চিকেন রোস্ট রেসিপি। 🍗

শাহী চিকেন রোস্ট খেতে মন চাইলে এখন আর বাবুর্চির অপেক্ষা করতে হবে না। হাতের কাছে থাকা প্যাকেট মশলা দিয়েও কীভাবে গ্রেভি সিল্কি আর মাংস হবে তুলতুলে নরম তার সব গোপন টিপস নিয়ে আজকের ভিডিও। যারা রোস্ট রান্না নিয়ে ভয় পান, তাদের জন্য এটি সবচেয়ে সহজ পদ্ধতি!

#চিকেনরোস্ট #শাহীরোস্ট #ফার্মেরমুরগি

05/06/2026

ইলিশ পোলাও

মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস—বাতির রাজা কিনা জানি না, কিন্তু ইলিশ যে মাছের রাজা, এ বিষয়ে কারও দ্বিমত নেই। সত্যিই, শুধু নুন-মরিচ দিয়ে সেদ্ধ করলেও এই মাছের স্বাদ অসাধারণ হয়। আমরা ভোজনরসিক বাঙালি, কতভাবেই না ইলিশ খাই। তবে কিছু রান্না আছে যা আদিকাল থেকে একইরকম। আজকাল নানা বাহারের ইলিশ পোলাও রান্নার ট্রেন্ড চলছে—নারকেল দুধ, আদা-রসুন, ঘি, গরম মশলা, দই, সব ধরনের সুগন্ধি উপকরণ ঢেলে।

কিন্তু এই সব সুগন্ধির ভীড়ে ইলিশের সেই মনমোহা স্বাদ কি আদৌ পাওয়া যায়? আমি এটাকে বলি “ইলিশ বিরিয়ানী”—খেতে মজার হলেও ইলিশটা যেন হারিয়ে যায়।
আজ আমি মা-খালাদের প্রাচীন রেসিপি অনুসরণ করে ইলিশ পোলাও করেছি—মশলার আধিক্য নেই, আছে শুধু পুরনো দিনের সাদামাটা কিন্তু অপূর্ব স্বাদ। তাই আজ আমার রান্নাঘরে রয়েছে সরাসরি স্বাদে ভরা ইলিশ পোলাও।

#ইলিশ #পোলাও #ইলিশপোলাও

Photos from Aysha's Recipe's post 05/06/2026

😳 "গরম ভাত ফ্রিজে রাখলে বিষ হয়ে যায়!"
কিংবা "পুরোনো তেল আবার ব্যবহার করলে কিছু হয় না"

এই কথাটা জীবনে অন্তত একবার হলেও শুনেছেন, তাই না?

রান্নাঘরে এমন অনেক ধারণা আছে, যেগুলো আমরা বছরের পর বছর ধরে সত্য বলে বিশ্বাস করে আসছি। কিন্তু বাস্তবে সবগুলোই যে ঠিক, তা নয়! 👀

আজকের ১০টি Kitchen Myth-এর মধ্যে এমন কিছু আছে, যেগুলো হয়তো আপনিও এতদিন সত্য মনে করতেন।

এখন সত্যি করে বলুন তো.👇

কোন Myth-টা পড়ে আপনার মনে হয়েছে, "আরে! আমি তো এতদিন এটাকেই সত্যি জানতাম!"? 😅

👇 কমেন্টে Myth-এর নম্বর লিখে জানান।

05/06/2026

মাছের পুর ভরা "পটলের দোলমা" 🐟

একটু ভিন্নধর্মী কিন্তু ভীষণ মজাদার একটি দেশি রেসিপি হলো মাছের পুর ভরা পটলের দোলমা। নরম পটলের ভেতরে মশলাদার মাছের পুর ভরে রান্না করা এই পদটি ভাতের সাথে খেতে লাগে দারুণ। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি অসাধারণ।

👉 রেসিপি ভিডিও দেখুন কমেন্টে 👇
চাইলেই সরাসরি QR Code টি স্ক্যান করে ভিডিওটি দেখতে পারেন।

05/06/2026

এখন ঘরে থাকা সাধারণ মশলাতেই বাজিমাত। চুলায় তৈরি করুন দোকানের মতো তন্দুরি মাটন চপস! 🍖

তন্দুরি বা গ্রিলড আইটেম খেতে এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না। খাসির মাংসের চপ বা পাজরের অংশ দিয়ে কীভাবে চুলায় একদম নরম ও জুসি কাবাব তৈরি করবেন, তার সব গোপন টিপস নিয়ে আজকের ভিডিও। সাধারণ মশলায় অসাধারণ স্বাদের এই রেসিপিটি একবার দেখলে আপনিও বারবার বানাতে চাইবেন!

#তন্দুরিমাটন #মাটনচপস #গ্রিলডকাবাব #খাসিরমাংস #মাটন

Wollen Sie Ihr Schule/Universität zum Top-Schule/Universität in Hanover machen?

Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Lage

Kategorie

Adresse


Hanover