01/12/2025
🇩🇪 Kein আর Nicht – এই দুইটার ঝামেলা আজকে শেষ!
জার্মান শেখা শুরু করলেই একটা জিনিস মাথা ঘুরায় দেয়
Kein কোথায় দিব? আর Nicht কোথায় দিব?
অনেকের তো মুখের কথা—“আপু, দুইটারই অর্থ ‘না’, তাহলে কোনটা ধরব বুঝি না। 😅
চলুন, আজ খুব সোজা করে বলে দিই যেন মাথায় গেঁথে যায়।
🔵 Kein
এইটা আমরা দেই জিনিসপত্র/মানুষ এর আগে।
মানে নাউন থাকলে Kein ব্যবহার করা হয়।
👉 Kein + Nomen
✔ Ich habe kein Auto.
অর্থ: আমার গাড়ি–টাড়ি কিছুই নাই।
✔ Das ist keine Katze.
এইটা কোনো বিড়াল-টিড়াল না।
📝 Noun অনুযায়ী kein–keine–keinen বদলায়।
(এটা নিয়ে টেনশন নাই, পরে ধীরে ধীরে শিখে যাবেন।)
🔴 Nicht
এইটা যায় কাজ–কারবার, Adjektiv, Adverb, পুরো বাক্য এগুলার আগে।
যেমন:
✔ Ich komme heute nicht.
আজকে আমি আসতেছি না।
✔ Das Essen ist nicht gut.
খাবারটা মোটেও ভালো না।
✔ Er spricht nicht schnell.
লোকটা তাড়াতাড়ি কথা কয় না।
💡 এক লাইনে মনে রাখার মত উপায়:
*সামনে NOUN থাকলে → Kein
*বাকিটা সব (Verb/Adjektiv/পুরো বাক্য) → Nicht
এইটুকু মনে রাখলে ৯০% ভুল চলে যাবে ইনশাআল্লাহ।
জার্মান Negation সঠিকভাবে ব্যবহার করতে পারলে কথায় স্বাভাবিকভাবেই আরও পরিষ্কার ও সুন্দর ভাব প্রকাশ পায়।
নিয়মিত অনুশীলন করতে থাকুন—ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখবেন, ভুলের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
পোস্টটি উপকারী মনে হলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ। 😊
ফারজানা জাহাঙ্গীর।
,
20/11/2025
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই ভালো আছেন।
যারা নভেম্বর এর ২৩/২৪শে তারিখে গোয়েথ ইনস্টিটিউট A1 পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য Deutsch mit Farjana এর পক্ষ থেকে শুভ কামনা রইলো।
পরবর্তী এক্সাম & রেজিষ্ট্রেশন তারিখ :
পরবর্তী এক্সাম শিডিউল:-
👉
*এক্সাম* : ৯ই ও ১০শে ডিসেম্বর
*রেজিষ্ট্রেশন* : ২৩শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর
আপানারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে A1 পরীক্ষার জন্য বিভিন্ন মডেল টেস্ট রয়েছে সেগুলো সমাধান করতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হলো :
https://youtube.com/?si=rz05jBJQnrlJdwQE
আমাদের A1 মডেল টেস্ট লিস্ট :
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 01
https://youtu.be/A-NFoz-lvFE
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 02
https://youtu.be/6r-BVgk5JeI
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 03
https://youtu.be/1QgmxE2uXiI
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 04
https://youtu.be/UQLmQdyl60w
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 05
https://youtu.be/mWleJUpH9vA
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 06
https://youtu.be/_dvIA1OtX58
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 07
https://youtu.be/l8TV43lfiH0
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 08
https://youtu.be/8HS-sxIpq84
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 09
https://youtu.be/XhukfYOM5fQ
👉 Start Deutsch A1 Hören, Lesen und Schreiben Modellsatz mit Lösung 10
https://youtu.be/sh8iVkoASKY
16/11/2025
Ich habe gerade 2.000 Follower erreicht! Vielen Dank für die anhaltende Unterstützung. Ohne jeden einzelnen von euch wäre das nie möglich gewesen. 🙏🤗🎉
26/10/2025
🕰️ জার্মানিতে আবারও সময় বদল!
প্রতি বছরের মতো এবারও অক্টোবরের শেষ রাতে সময় পরিবর্তন হচ্ছে।
📅 ২৫ থেকে ২৬ অক্টোবর ২০২৫-এর রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দিতে হবে।
📌 এই সময়টা মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
তারপর আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে গ্রীষ্মকালীন সময় শুরু হবে।
মানে, রাত ৩টা বাজলে আবার হবে ২টা 😴
এক ঘণ্টা বেশি ঘুম — মন্দ কি! 😄
এই পরিবর্তনটা হয় কারণ এখন শীতকাল শুরু হচ্ছে, দিন ছোট হচ্ছে। শক্তি সাশ্রয়ের জন্যই এই নিয়মটা চালু হয়েছিল।
🕯️ ছোট কিছু টিপস —
🔹 রেডিও-ঘড়ি ব্যবহার করলে চিন্তার কিছু নেই, সময় নিজে থেকেই ঠিক হয়ে যাবে।
🔹 সকালে একটু রোদে বের হবেন, শরীর তাড়াতাড়ি মানিয়ে নেবে।
🔹 আর ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের সময়টা ঠিক আছে কিনা দেখে নিয়েন।
এক ঘণ্টা বেশি ঘুম ভালো লাগবে, কিন্তু পরের দিন আবার কাজে দেরি কইরেন না! 😉
ধন্যবাদ 😊
13/07/2025
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই।
আশাকরি সবাই ভালো আছেন। অনেকেই গ্রপে নতুন আছেন যারা জিজ্ঞেস করেন আউসবিল্ডুং কি ,আজকে আলোচনা করবো আউসবিল্ডুং কী এবং আউসবিল্ডুং এর সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে । ভুল ক্রটি মার্জনীয়।
🔷 আউসবিল্ডুং কী ?
➡️ আউসবিল্ডুং হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ বৃত্তিমূলক প্রশিক্ষণ বা শিক্ষানবিশ । অনেকটা আমাদের দেশের ডিপ্লোমার মতো। এটি একটি পেশা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের একটি সম্পর্কিত ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাজের দিকে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে Ausbildung হল জার্মানিতে দ্বৈত বৃত্তিমূলক প্রশিক্ষণ৷ জার্মানিতে 300 টিরও বেশি বৃত্তিমূলক পেশা রয়েছে। প্রতিটি প্রোগ্রামের বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। আউসবিল্ডুং চলাকালীন আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করবেন ও এর পাশাপাশি আপনি কোর্স রিলেটেড কাজ করবেন এবং কোর্স চলাকালীন আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ স্যালারি পাবেন।
🔷 আউসবিল্ডুং কত ধরনের হয় ?
➡️ নরমালি আউসবিল্ডুং দুই ধরনের হয়:
১. Duale ( dual )
2. Schulische ( educational)
🔷 আউসবিল্ডুং এ শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন?
➡️ আউসবিল্ডুং এর প্রধান উদ্দেশ্যে হচ্ছে অদক্ষ লোকদের দক্ষ করে তোলা। তাই একাডেমিক যোগ্যতা খুব বেশি প্রয়োজন হয় না। এইসএসসি অথবা ডিপ্লোমা কমপ্লিট করে ও জার্মান ভাষা B1 কমপ্লিট করেই আপনি আউসবিল্ডুং এ আবেদন করতে পারবেন। কিছু কিছু আউসবিল্ডুং এ কোম্পানি একাডেমিক রেজাল্ট ভালো চায়। তবে যাদের রেজাল্ট একটু খারাপ তারা দুশ্চিন্তা করবেন না। আপনারা জার্মান ভাষা শেখার প্রতি একটু বেশি গুরুত্ব দিবেন। সবসময় একটা কথা মনে রাখবেন আউসবিল্ডুং এর প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান
ল্যাঙ্গুয়েজ ।
এখানে আরো একটি বিষয়ে খেয়াল রাখা উচিৎ, কোম্পানি সাধারণত যাদের বিষয় ভিওিক অভিজ্ঞতা বা বেসিক পড়াশোনা আছে তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ান এ আউসবিল্ডুং এ আবেদন করতে চান তাহলে এই বিষয়ে যদি আপনার ডিপ্লোমা, ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন তাহলে আপনার এ বিষয়ে অফার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
🔷 আউসবিল্ডুং কোর্স এর মেয়াদ কতদিন এবং আউসবিল্ডুং শেষ করে কি আর কোনো পড়াশোনা করা যায় ?
➡️ এটি ডিপেন্ড করবে আপনি কোন সেক্টরে আউসবিল্ডুং করছেন তার উপর। আউসবিল্ডুং কোর্স এর মেয়াদ সাধারণত ২.৫ থেকে ৪ বছরের হয়ে থাকে।
আউসবিল্ডুং শেষ করে আপনি Weiterbildung করতে পারবেন যা ব্যাচেলর এর সমমান। Weiterbildung শেষ করে আপনি আউসবিল্ডুং এর শিক্ষক হতে পারবেন।
এখানে একটি বিষয় খেয়াল রাখা উচিৎ, কোম্পানি সাধারণত যাদের বিষয় ভিওিক অভিজ্ঞতা বা বেসিক পড়াশোনা আছে তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ান এ আউসবিল্ডুং এ আবেদন করতে চান তাহলে এই বিষয়ে যদি আপনার ডিপ্লোমা, ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন তাহলে আপনার এ বিষয়ে অফার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
🔷 আউসবিল্ডুং শেষ করে কি ব্যাচেলর করা যায় ?
➡️ উত্তর হচ্ছে জি যাবে। তবে কিছু শর্ত আছে। এই সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখে আসতে পারেন।
ভিডিও লিংক:
https://youtu.be/ProZRwKdRkg?si=1o4y3jSvUvxemwMt
🔷 আউসবিল্ডুং এর জন্য আবেদন করতে কি কি প্রয়োজন?
➡️ ১. এইসএসসি অথবা ডিপ্লোমা সমমান সার্টিফিকেট
২. এইসএসসি অথবা ডিপ্লোমার সমস্ত ট্রান্সক্রিপ্ট
৩. জার্মান ল্যাঙ্গুয়েজ B1/ B2 সার্টিফিকেট
৪. CV ( Lebenslauf)
5. Bewerbungsschreiben ( আবেদন পত্র)
৬. Motivational letter
🔷 সব আউসবিল্ডুং এ কি সার্টিফিকেট Recognise অর্থাৎ আনারকেনুং করা লাগবে?
➡️ উত্তর হচ্ছে না সব আউসবিল্ডুং এ সার্টিফিকেট Recognise এর প্রয়োজন হয় না। যদি কোনো কোম্পানি সার্টিফিকেট Recognise করতে বলে তখন করা লাগে।
যদি আনারকেনুং করার প্রয়োজন হয় তাহলে https://www.anerkennung-in-deutschland.de/html/de/index.php। এইখান থেকে করে নিতে পারবেন।
🔷আউসবিল্ডুং এ কখন আবেদন করতে হয়?
➡️ উইন্টার - আগস্ট, সেপ্টেম্বরে সকল কোম্পানিতে আউসবিল্ডুং শুরু হয়। যার আবেদন প্রক্রিয়া মার্চ এপ্রিল মে শুরু হয়।
সামার - যার আবেদন প্রক্রিয়া অক্টোবর নভেম্বর মাসে শুরু হয়ে থাকে।
🔷 আউসবিল্ডুং কোথায় কীভাবে খুঁজবো?
➡️ অনেক ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলো
থেকে আপনি আপনার কাঙ্খিত আউসবিল্ডুং খুঁজে পেতে পারেন। নিচে আমি কিছু আউসবিল্ডুং খোঁজার ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম:
ঔ
https://www.ausbildung.de/
https://www.azubi.de/
https://degreeola.com/job-search/
https://www.arbeitsagentur.de/jobsuche/
https://www.stepstone.de/
https://www.monster.de/
https://bd.linkedin.com/
🔷 কোন কোন পেশায় আউসবিল্ডুং করা যায় এবং সেগুলো কী কী?
➡️ প্রায় সব পেশায় আউসবিল্ডুং করা যায়। নিচে কিছু পপুলার আউসবিল্ডুং পেশার তালিকা দেওয়া হলো:
১. নার্সিং
২. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
৩. এয়ার ট্রাফিক কন্ট্রোলার
৪. ইলেকট্রিশিয়ান
৫. মেকাট্রনিক্স ইন্জিনিয়ার
৬. ফার্মাসিস্ট
৭. সেলসম্যান
৮. ব্যাংক কেরানি
৯. ডেটা সায়েন্টিস্ট
১০. সফটওয়্যার ডেভেলপার
১১. শিপ মেকানিক
১২. বিমান মেকানিক
১৩. হোটেল ম্যানেজমেন্ট
১৪. ইন্ডাস্ট্রিয়াল ক্লার্ক
🔷 জার্মানিতে আউসবিল্ডুং এর পেশা কয় ধরনের?
➡️ জার্মানিতে আউসবিল্ডুং এর পেশা অনুযায়ী দু-ভাগে ভাগ করা হয়েছে।
১। রেগুলেটেড জব
২। নন-রেগুলেটেড জব।
সাধারণত স্বাস্থ্য সম্পর্কিত পেশা যমনঃ নার্সিং, কেয়ার গিভার, টিচার, লয়ার, বিশেষ প্রকোশলী, নিরীক্ষক ইত্যাদি এইসব রেগুলেটেড জব।বাকি সব নন রেগুলেটেড জব।
🔷 জার্মান ভাষার দক্ষতা?
➡️ যদিও নন রেগুলেটেড জব এর জন্য কোম্পানি থেকে জার্মান ভাষার নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট নেই কিন্তু রেগুলেটেড জব এর জন্য আপনাকে B2-C1 লেভেল এর জার্মান ভাষার দক্ষতা প্রমান করতে হবে। জার্মান ভোকেশনাল স্কুলে আপনাকে জার্মান ভাষায় ক্লাস করানো হয় যার জন্য আপনাকে কমপক্ষে B1 লেভেলের জার্মান ভাষার সার্টিফিকেট দেখাতে হবে। যদি নন-রেগুলেটেড জব এর জন্য আপনার B1 করা না থাকে, আপনি এম্বাসির রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য বাংলাদেশে A2 কমপ্লিট করে জার্মানিতে আপনি আপনার আউসবিল্ডুং শুরুর আগে B1 করবেন তার প্রমান সরুপ লেংগুয়েজ স্কুলে এডমিশন নিয়েছেন তা দেখাতে পারেন।
🔷 জার্মান ল্যাঙ্গুয়েজ কোথায় শিখবো?
➡️ জার্মান ভাষা শেখার জন্য অনেক প্রতিষ্ঠান আছে । তবে আমরা রিকমেন্ড করবো যদি আপনি অফলাইন এ ল্যাংগুয়েজ শিখেন তাহলে গোয়েথে ইনস্টিটিউট থেকে শিখতে পারেন এবং অনলাইনে শিখলে Deutsch mit Farjana এই ইনস্টিটিউট থেকে শিখতে পারেন।
🔷 আউসবিল্ডুং এ স্যালারি কত ?
➡️ আউসবিল্ডুং এর স্যালারি ৬৫০ থেকে ১৩০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং প্রতি বছরে এই স্যালারি বাড়তে থাকে। আউসবিল্ডুং শেষ করার পর আপনার স্যালারি ১৯০০ ইউরো থেকে ৩৩০০ ইউরো হয়ে থাকে।
🔷 আউসবিল্ডুং এ যেতে মোট কত টাকা লাগবে?
➡️ আউসবিল্ডুং এ যেতে সব মিলিয়ে ২ থেকে ৩ লাখ টাকা লাগে। এই সর্ম্পকে আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখে আসতে পারেন।
ভিডিও লিংক:
https://youtu.be/97ec1XGJoz0?si=NxwEBR_T4XzndV10
সবশেষে আপনার যে জিনিসটা বেশি থাকতে হবে সেটা হচ্ছে প্রবল ইচ্ছা এবং ধৈর্য। কারণ আপনাকে জার্মান ভাষা শেখা লাগবে যা একটু সময় সাপেক্ষ। আপনারা যারা আউসবিল্ডুং করতে আগ্রহী তারা একটু সময় আর ধৈর্য নিয়ে এই ফিল্ডে আসবেন।
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং পোস্টটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।
ধন্যবাদ 😊
❌যারা পোস্ট চুরি করে অন্য গ্রপগুলোতে ক্রেডিটছাড়া নিজের বলে কপি পেস্ট করেন তারা অবশ্যই ক্রেডিট দিতে ভুলবেন না😁
পোস্টদাতা/পোস্ট ক্রেডিট: Ausbildung in Germany For BD Students & Deutsch mit Farjana
23/06/2025
যারা Deutsch শেখা শুরু করেছেন। বুঝতে পারছেন না কিভাবে শব্দের উচ্চারণ করতে হবে। Deutsch A1 এর সম্পূর্ণ ভোকাবুলারি Netzwerk Neu A1 বই অনুসারে নিচে দেয়া হলো। Netzwerk Neu A1 বই অনুসারেই Goethe ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে অধ্যায় অনুসারে দেয়া আছে। পুরোটা শিখতে পারলে ভোকাবুলারি তে কোনো সমস্যা থাকার কথা না।
1. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 1
https://youtu.be/es5NeCK0-08
2. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 2
https://youtu.be/awLA9PUmvEk
3. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 3
https://youtu.be/pZXv0we6oXE
4. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 4
https://youtu.be/kGLG04dV8aI
5. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 5
https://youtu.be/s-dTLeOlXQQ
6. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 6
https://youtu.be/z_3msDzVycI
7. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 7
https://youtu.be/AbB0bFktU5I
8. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 8
https://youtu.be/VFU9Q95dkcI
9. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 9
https://youtu.be/TZ3-wqx4TGw
10. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 10
https://youtu.be/0HsXVCgkubk
11. Netzwerk Neu A1 III Glossar-Vocabulary III Deutsch- Englisch III Kapital 11
https://youtu.be/ZJHbximklzg
21/06/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Abdullah Al Mahbub, MT Talha Ahmed, Rasel Ahmed, Shruti Athoi, Farhan Fatin Nur Rahman, Mohammad Delloar Hossan Saidy, Lêmøñ Çhäñgmä, Promize Ahamed, Mituly Islam IVe, MD Forhad Noman, Hasan Ahmed Jiyam, Mahedi Hassan Meraz, Tasmiya Tasnim Lamiya, Mdmojib Mdmojib, AR Rafi, Abdullah Sakib, Mst Ripa Begum
19/06/2025
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
অনেকেই আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন—জার্মানির বিমানব্যবস্থা (aviation system) কেমন?
আজকে আমি চেষ্টা করবো সংক্ষেপে এবং স্পষ্টভাবে এই বিষয়টি তুলে ধরতে।
আমরা অনেক সময় উন্নত দেশের গল্প শুনে অবাক হই, মনে হয় হয়তো অতিরঞ্জন করা হচ্ছে। কিন্তু জার্মানির বিমানব্যবস্থা (aviation system) যখন একটু গভীরভাবে দেখি, তখন মনে হয় — “না, এসব কথা বানানো নয়, বাস্তবেই তারা এতটাই গোছানো আর দায়িত্বশীল।
জার্মানিতে যতগুলো বড় শহর আছে, তার প্রায় প্রতিটিতেই আছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর — যেমন Frankfurt, Munich, Berlin, Hamburg, Düsseldorf — এবং প্রতিটিই যেন একেকটা শহরের গর্ব। শুধু আকারের জন্য নয়, বরং পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সময়নিষ্ঠতা এবং প্রযুক্তিগত ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত।
🛫 সময় মানে সময় —
জার্মানির বিমান ব্যবস্থা এমনভাবে পরিচালিত হয়, যেখানে ‘দুই মিনিট দেরি’ও গুরুত্বের সঙ্গে দেখা হয়। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়, বোর্ডিং টাইম, লাগেজ হ্যান্ডলিং—সবকিছুই ঘড়ির কাটার মতো চলে। যাত্রীদের প্রতি এটাই তাদের সম্মান দেখানোর এক ধরণ।
🧳 পরিচ্ছন্নতা ও যাত্রীবান্ধব পরিবেশ —
বিমানবন্দরে ঢুকেই যে জিনিসটা চোখে পড়ে, তা হলো অবিশ্বাস্য পরিষ্কার-পরিচ্ছন্নতা। প্রতিটি ওয়েটিং এরিয়া, টয়লেট, লিফট বা ফ্লোর—সবকিছুই ঝকঝকে। কোনো জায়গায় ধুলোর ছিটেফোঁটা খুঁজে পাওয়া যায় না। এবং যাত্রীদের জন্য যেসব নির্দেশনা দেওয়া থাকে, তা এমনভাবে সাজানো যে একজন নতুন ভ্রমণকারীও সহজেই পথ খুঁজে নিতে পারেন।
🛃 নিরাপত্তা ব্যবস্থার পেশাদারিত্ব —
জার্মানির সিকিউরিটি চেকিং প্রক্রিয়া খুবই শক্তিশালী, কিন্তু একইসঙ্গে অত্যন্ত সম্মানজনক। কাউকে ছোট করা, ধমক দেওয়া বা অহেতুক হয়রানি করার সংস্কৃতি এখানে নেই। সবকিছুই নিয়ম মেনে, ভদ্রভাবে হয়। প্রযুক্তিগত স্ক্যানিং, তাপমাত্রা পরীক্ষা, ব্যাগ চেক—সবকিছু অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে হয়।
🚆 যোগাযোগ ব্যবস্থার অসাধারণতা —
বিমান থেকে নামার পর আপনি খুঁজে পাবেন ট্রেন, বাস, ট্যাক্সি—সবকিছু যেন একটি ছকে বাঁধা। আপনি চাইলে Frankfurt বিমানবন্দর থেকে সরাসরি ICE ট্রেনে Berlin বা Munich চলে যেতে পারেন। সময় নষ্ট হয় না, ঝামেলাও নেই। সবকিছুই ডিজিটাল ও টিকিট ব্যবস্থা অতি সহজ।
🤝 সবার জন্য সমান ব্যবস্থা —
এখানে যাত্রী মানেই সম্মানিত। আপনি বৃদ্ধ হন, শিশু, বা হুইলচেয়ার ব্যবহারকারী—সবার জন্য আলাদা সহায়তা ব্যবস্থা আছে। শুধু প্রযুক্তি নয়, মানুষের প্রতি শ্রদ্ধা ও মানবিকতা এখানে চোখে পড়ার মতো।
শেষ কথা :
জার্মানির বিমানব্যবস্থা শুধু যাত্রী পরিবহণের একটি মাধ্যম নয়, বরং এটি একটা উদাহরণ — কিভাবে একটি দেশের প্রতিটি খুঁটিনাটি জায়গায় শৃঙ্খলা, পেশাদারিত্ব আর মানুষের প্রতি দায়িত্ববোধ কাজ করে। আমাদের দেশেও যদি এমন একটি ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে সময়ের মূল্য থাকে, মানুষের প্রতি সম্মান থাকে, তাহলে আমরাও একদিন গর্ব করে বলতে পারব — “আমাদেরও এমন বিমান ব্যবস্থা আছে!”
এই পোস্টটি শুধুমাত্র জার্মানির প্রশংসা নয়, এটা এক ধরনের স্বপ্নও। আমরা উন্নত দেশগুলোর ভালো দিকগুলো দেখে অনুপ্রাণিত হই, আর আশা করি—একদিন এসবই আমাদের দেশের বাস্তবতা হবে ইনশাআল্লাহ।
পোস্ট ক্রেডিট: Deutsch mit Farjana & Ausbildung in Germany For BD Students
❤️🇧🇩
#জার্মানি #বিমানব্যবস্থা #শৃঙ্খলা #উন্নতবিশ্ব #বাংলাদেশ
#স্বপ্ন_হোক_বাস্তব
12/06/2025
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা কিছু বিশ্বাসঘাতক জার্মান শব্দের সাথে পরিচিত হবো। ইংরেজি vs. জার্মান – এক শব্দ, দুই অর্থ, মাথা ঘুরে যাবে আপনার! 😵💫
আপনি কি কখনও এমন শব্দ শুনেছেন, যা ইংরেজিতে এক অর্থ বহন করে, কিন্তু জার্মানে সম্পূর্ণ ভিন্ন কিছু বোঝায়? আজকে আমরা এমনই কিছু "False Friends" (বিশ্বাসঘাতক শব্দ) নিয়ে আলোচনা করবো, যা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন!
📌 জার্মান শব্দ vs. ইংরেজি অর্থ – কনফিউশন ১০০%
🔹 "Gift"
👉 ইংরেজিতে: উপহার 🎁
👉 জার্মানে: বিষ! ☠️ (হ্যাঁ, জার্মানিতে কেউ আপনাকে "Gift" দিলে সতর্ক থাকুন!)
🔹"Kind"
👉 ইংরেজিতে: দয়ালু ❤️
👉 জার্মানে: বাচ্চা 👶 (জার্মানরা যখন বলে "Das Kind", তারা কোনো দয়ালু মানুষকে বোঝাচ্ছে না!)
🔹 "Bekommen"
👉 ইংরেজিতে: হয়ে যাওয়া (to become)
👉 জার্মানে: পাওয়া (to receive) 📦 (জার্মানিতে "Ich bekomme ein Geschenk" মানে "আমি একটি উপহার পাচ্ছি", "হয়ে যাচ্ছি" না!)
🔹 "Fahrt"
👉 ইংরেজিতে: কোনো অশালীন শব্দের মতো শোনালেও...
👉 জার্মানে: যাত্রা/ভ্রমণ 🚆 (জার্মান ট্রেন স্টেশনে "Ausfahrt" দেখলে ভয় পাবেন না, এটা শুধু "এক্সিট" বোঝায়!)
💡 আপনার কী এমন আরও মজার জার্মান শব্দ জানা আছে?
থাকলে এখনই কমেন্টে জানাতে ভুলবেন না!
পোস্টটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।
ধন্যবাদ 😊
জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরো জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/?si=DWxja3mKMOCpk1UU
#জার্মান_শেখা
28/05/2025
📝
Sie alle bitte !
🇩🇪✨
Schreiben Sie Ihre Antwort in die Kommentare!