UniApply Europe

UniApply Europe Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von UniApply Europe, Pädagogischer Berater, Cottbus-Ströbitz.

"Empowering students to achieve their dreams at top European universities — with expert guidance, transparency, and personalized support from application to arrival."

১. Claude (https://claude.ai) – বর্তমানে রাইটিং আর জটিল লজিক সলভ করার জন্য এটিঅপ্রতিদ্বন্দ্বী। মানুষের মতো ন্যাচারাল কথা...
27/04/2026

১. Claude (https://claude.ai) – বর্তমানে রাইটিং আর জটিল লজিক সলভ করার জন্য এটি
অপ্রতিদ্বন্দ্বী। মানুষের মতো ন্যাচারাল কথা বলতে এর জুড়ি নেই।
২. Ranked (https://ranked.ai) – শুধু গুগল নয়, এখন মানুষ ChatGPT আর Claude-এও
সার্চ করে। সেখানে নিজের ওয়েবসাইট বা ব্র্যান্ডকে র‍্যাঙ্ক করানোর জন্য এটি
সেরা।
৩. Wispr Flow (https://wisprflow.com) – টাইপ করার দিন শেষ! এটি একটি
সুপার-ফাস্ট স্পিচ-টু-টেক্সট টুল, যা আপনার কথাকে নিমিষেই
প্রফেশনাল টেক্সটে রূপান্তর করবে।
৪. Sky Snail (https://skysnail.io) – ইউটিউবারদের জন্য লাইফ-সেভার। হাই-ক্লিকরেট
(CTR) থাম্বনেইল ডিজাইন করে দেবে কয়েক সেকেন্ডে।
৫. Get Viktor (https://getviktor.com) – আপনার স্ল্যাক (Slack) কমিউনিটির ভেতরে
একজন এআই এমপ্লয়ীর মতো কাজ করবে। কোম্পানির সব তথ্য ওর নখদর্পণে।
৬. Threadmaster (https://threadmaster.ai) – ফেসবুক বা লিঙ্কডইনে ভাইরাল হতে
চান? আপনার বোরিং আইডিয়াকে এআই দিয়ে হাই-এনগেজমেন্ট পোস্টে রূপান্তর করুন।
৭. Submagic (https://submagic.co) – বড় ভিডিও থেকে অটোমেটিক এআই ক্যাপশনসহ
ভাইরাল শর্টস বা রিলস বানানোর জাদুকরী টুল।
৮. Hello Warrant (https://hellowarrant.com) – মার্কেটিং করতে গিয়ে যেন কোনো
লিগ্যাল ঝামেলায় বা ফাইন খেয়ে না বসেন, তা নিশ্চিত করবে এই এআই
কমপ্লায়েন্স টুল।
৯. Google Gemini (https://gemini.google.com) – গুগলের ইকোসিস্টেমের সাথে যুক্ত
থেকে ফটো এডিটিং আর অফিসের কাজ অটোমেট করার জন্য এটি বর্তমানে সেরা।
১০. Fastread (https://fastread.io) – নিজের ইবুক বা অডিওবুক পাবলিশ করার শখ? এটি
আপনার আইডিয়া থেকে কমপ্লিট বুক তৈরি করে দেবে রেকর্ড সময়ে।
১১. Bibley (https://bibley.io) – রিলিজিয়াস স্টাডি বা বাইবেল নিয়ে গভীরভাবে
পড়াশোনা ও ক্রস-রেফারেন্সের জন্য তৈরি বিশেষ এআই।
১২. Manus (https://manus.im) – এটি স্রেফ চ্যাটবট নয়, আস্ত একটা এআই এজেন্ট।
আপনি ওকে শুধু কাজ বুঝিয়ে দেবেন, ও নিজে নিজেই পুরো প্রজেক্ট শেষ করে দেবে।
১৩. HeyGen (https://heygen.com) – এআই অবতার বা ডিজিটাল টুইন বানানোর জন্য এটি
বর্তমান মার্কেটের বস। আপনাকে ক্যামেরার সামনে না দাঁড়িয়েও প্রফেশনাল ভিডিও
বানাতে সাহায্য করবে।
১৪. WebinarKit (https://webinarkit.com) – যারা অনলাইন কোর্স বা সার্ভিস সেল
করেন, তাদের জন্য অটোমেটেড ওয়েবিনার চালানোর সেরা সলিউশন।
১৫. Creator Unlock (https://creatorunlock.com) – ইউটিউব চ্যানেলকে ডাটা দিয়ে
গ্রো করার সিক্রেট গাইড। এটি আপনাকে বলবে আপনার অডিয়েন্স ঠিক কী চায়।
১৬. Get Maker AI (https://getmakerai.com) – কোডিং না জেনেই নিজের জন্য বা
বিক্রির জন্য সফটওয়্যার (SaaS) বানানোর সুযোগ করে দেবে এই টুল।
১৭. AdCreative (https://adcreative.ai) – হাই-কনভার্টিং বিজ্ঞাপন বা অ্যাড কপি
বানানোর এক নম্বর মেশিন। ফেসবুক বা গুগল অ্যাডের জন্য এটি মাস্ট!
১৮. Canva (https://canva.com) – ডিজাইনের রাজা। এদের নতুন সব এআই ফিচার আপনাকে
একজন প্রো-ডিজাইনার বানিয়ে দেবে।
১৯. Brand Butler (https://brandbutler.ai) – লোগো থেকে শুরু করে কালার
প্যালেট—আপনার নতুন স্টার্টআপের কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি
তৈরি করে দেবে।
২০. Replit (https://replit.com) – প্রোগ্রামিংয়ের ভব্যিষ্যত। এর ‘Vibe Coding’
ফিচার দিয়ে স্রেফ কথা বলে আস্ত একটা সফটওয়্যার বা অ্যাপ বানিয়ে ফেলুন।
২১. Perplexity (https://perplexity.ai) – গুগলের বড় প্রতিযোগী। যেকোনো তথ্যের
জন্য সোর্সসহ একদম আপ-টু-ডেট উত্তর পেতে এটি ব্যবহার করুন।
২২. Anderro (https://anderro.com) – অ্যাফিলিয়েট মার্কেটিং করে যারা প্যাসিভ
ইনকাম করতে চান, তাদের জন্য বর্তমানে এটি সেরা প্ল্যাটফর্ম।
২৩. Suno (https://suno.com) – লিরিক লিখে দিলেই স্টুডিও কোয়ালিটির গান বানিয়ে
দেবে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কপিরাইট ফ্রি মিউজিকের খনি।
২৪. GoHighLevel (https://gohighlevel.com) – মার্কেটিং এজেন্সি বা বিজনেসের জন্য
অল-ইন-ওয়ান অটোমেশন। কাস্টমার হ্যান্ডেলিং থেকে সেলস ফানেল—সব এক জায়গায়।

Save + Share 🙂

Claude is Anthropic's AI, built for problem solvers. Tackle complex challenges, analyze data, write code, and think through your hardest work.

🌍✨ Applications are now OPEN: Ready to start your studies in Germany? 🎓Prospective international students can apply to s...
09/04/2026

🌍✨ Applications are now OPEN: Ready to start your studies in Germany? 🎓

Prospective international students can apply to study at BTU Cottbus-Senftenberg for the semester starting on 1 October 2026.
All Bachelor's and Master's study programmes at BTU Cottbus-Senftenberg enroll for the winter semester 2026/2027.

👀 To the overview of all study programmes for which
you can apply for the winter semester 2026/2027: https://www.b-tu.de/en/study/what-to-study/study-programmes

🗓 All deadlines and dates as well as deadlines for enrolment can be found in the schedule for the winter semester 2026/2027 👉https://www-docs.b-tu.de/studierende/public/termine-fristen/Termine_WiSe_2026_27.pdf

⁉ Do you have questions regarding the application and enrollment process? Ask them below or use the the contact details via the link in our bio.

DEUTSCH:

🌍✨ Die Bewerbungsphase hat begonnen: Bist du bereit, dein Studium in Deutschland zu beginnen? 🎓

Potenzielle internationale Studierende können sich für ein Studium an der BTU
Cottbus-Senftenberg für das am 1. Oktober 2026 beginnende Semester bewerben.
Alle Bachelor- und Masterstudiengänge an der BTU Cottbus-Senftenberg nehmen zum Wintersemester 2026/2027 Studierende auf.

👀 Zur Übersicht aller Studiengänge, für die du dich für das Wintersemester 2026/2027 bewerben kannst: https://www.b-tu.de/studium/studienangebot/studiengaenge

🗓 Alle Fristen und Termine sowie die Anmeldefristen findest du im Vorlesungskalender für das Wintersemester 2026/2027 👉https://www-docs.b-tu.de/studierende/public/termine-fristen/Termine_WiSe_2026_27.pdf

⁉ Hast du Fragen zum Bewerbungs- und Immatrikulationsverfahren? Stell sie gerne in den Kommentaren.

This website uses cookies. There are two types of cookies: The first type supports the basic functionality of our website. The second allows us to improve our content for you by saving and analyzing pseudonymised user data. Since this second type is technically not required to run the website, you c...

11/03/2026

🇮🇹 IELTS ছাড়াই ইতালিতে Master’s (২০২৬) – MOI দিয়ে আবেদনযোগ্য ১০টি ইউনিভার্সিটি

বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছেন যারা ইতালিতে Master’s করতে চান, কিন্তু IELTS না থাকায় আবেদন করতে পারছেন না।
ভালো খবর হলো 👉 ইতালির বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটিতে MOI (Medium of Instruction) দিয়ে Master’s programme এ আবেদন করা যায়।

আজকের পোস্টে এমন ১০টা ইতালিয়ান ইউনিভার্সিটির নাম শেয়ার করছি, যেখানে ২০২৬ intake এ IELTS ছাড়াই আবেদন সম্ভব 👇

১️⃣ University of Palermo

এই ইউনিভার্সিটিতে MOI দিয়ে আবেদন করা যায়।
📚 Computer Engineering, Business-related subjects, History
💸 Application fee: নেই

২️⃣ University of Cassino

২০২৬ September intake এ MOI accepted।
এই ইউনিভার্সিটিতে কম্পিটিশন তুলনামূলক কম, তাই চান্স ভালো।
📚 Business, Economics, Engineering
💸 Application fee: 15 Euro

৩️⃣ University of Pisa

কিছু specific programme এ MOI accepted।
Programme অনুযায়ী eligibility ভিন্ন হতে পারে, তাই নিজের CGPA ও background অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়াই ভালো।
💸 Application fee: 30 Euro

৪️⃣ University of Siena

অনেকগুলো programme এ MOI দিয়ে আবেদন করা যায়।
📚 Business, Economics, Data Science, Public Health, Cultural Studies
💸 Application fee: 40 Euro

৫️⃣ University of Messina

এই ইউনিভার্সিটিতেও MOI গ্রহণযোগ্য।
📚 Engineering, Computer Science, Business
💸 Application fee: 30 Euro

৬️⃣ University of Calabria

MOI accepted programmes আছে।
📚 Computer Science, Environmental Engineering
💸 Application fee: 16.50 Euro

৭️⃣ University of Campania

📚 Medicine, Business, Engineering
⚠️ Application fee তুলনামূলক বেশি
💸 Around 100 Euro

৮️⃣ University of Basilicata

যারা Agriculture নিয়ে Master’s করতে চান, তাদের জন্য ভালো অপশন।
📚 Agriculture, Engineering
💸 (Programme অনুযায়ী fee ভিন্ন হতে পারে)

৯️⃣ University of L’Aquila

এই ইউনিভার্সিটিতে MOI দিয়ে আবেদন করা যায়।
📚 কিছু Science-related programmes

🔟 University of Camerino

MOI accepted programmes রয়েছে।
📚 Computer Science, Geology, Biosciences
💸 Application fee: নেই

📌 যাদের এখনো IELTS নাই বা পরে দেওয়ার প্ল্যান আছে—
তারা দেরি না করে এখনই MOI দিয়ে আবেদন করে রাখুন।
কারণ ইতালিতে স্কলারশিপ (DSU / Regional Scholarship) এর ডেডলাইন মিস হলে পরে আফসোস ছাড়া কিছুই থাকে না।



09/03/2026

Semester fee free university in 'Italy '.
Want to apply... Communicate with us.

1️⃣ University of Naples Federico II
🔗 https://www.unina.it/en_GB/international/admissions

2️⃣ University of Genoa
🔗 https://apply.unige.it

3️⃣ University of Naples Parthenope
🔗 https://international.uniparthenope.it

4️⃣ University of Palermo
🔗 https://international.unipa.it

5️⃣ University of Perugia
🔗 https://www.unipg.it/en/international-students

6️⃣ University of Salento
🔗 https://international.unisalento.it

7️⃣ University of Salerno
🔗 https://web.unisa.it/international

8️⃣ University of Teramo
🔗 https://www.unite.it/UniTE/Engine/RAServePG.php/P/25091UTE0400

9️⃣ University of Insubria
🔗 https://www.uninsubria.eu/international

🔟 University of Parma
🔗 https://www.unipr.it/international

1️⃣1️⃣ University of Modena and Reggio Emilia
🔗 https://www.international.unimore.it

1️⃣2️⃣ Polytechnic University of Bari
🔗 https://www.poliba.it/en/international

1️⃣3️⃣ University of Bari Aldo Moro
🔗 https://www.uniba.it/ricerca/dipartimenti?set_language=en

1️⃣4️⃣ University of Basilicata
🔗 https://portale.unibas.it/site/home/internazionalizzazione.html

1️⃣5️⃣ University of Campania Luigi Vanvitelli
🔗 https://international.unicampania.it

1️⃣6️⃣ University of Eastern Piedmont (UPO)
🔗 https://www.uniupo.it/en/international

1️⃣7️⃣ University of Foggia
🔗 https://en.unifg.it/international

1️⃣8️⃣ University of Tuscia
🔗 https://www.unitus.it/en/didattica/international-students

1️⃣9️⃣ University of Sassari
🔗 https://en.uniss.it/international

Sito principale dell’Ateneo con informazioni e notizie su offerta didattica, vita universitaria e servizi dedicati a studenti, docenti e personale.

Italy Student Visa: Documents, Process & TipsItaly has become one of the most popular destinations for students who want...
24/02/2026

Italy Student Visa: Documents, Process & Tips
Italy has become one of the most popular destinations for students who want a mix of high-quality education and a beautiful lifestyle. And here…

Learn how to get an Italy student visa easily in 2026! Step-by-step guide on Universality, bank balance, scholarships, and top universities.

22/02/2026

📌 CGPA 2.50 – 3.00 নিয়ে যেসব জার্মান ইউনিভার্সিটিতে Master’s প্রোগ্রামে Apply করা যেতে পারে:

এই লিস্টটি গুগল ও ইউটিউব থেকে সংগ্রহ করা। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিকোয়ারমেন্ট ভালোভাবে দেখে নিবেন।

🎓 ইউনিভার্সিটি ও শহরের নাম:

1. Justus-Liebig-Universität Gießen – Gießen

2. University of Passau – Passau

3. Technische Universität Chemnitz – Chemnitz

4. Anhalt University of Applied Sciences

5. Otto-Friedrich-Universität Bamberg – Bamberg

6. Technische Hochschule Ingolstadt – Ingolstadt

7. University of Kassel – Kassel

8. Brandenburgische Technische Universität Cottbus-Senftenberg – Senftenberg

9. Otto von Guericke University Magdeburg – Magdeburg

10. Bielefeld University – Bielefeld

11. University of Hohenheim – Stuttgart

12. Leibniz Universität Hannover – Hannover

13. Stralsund University of Applied Sciences

14. Martin Luther University Halle-Wittenberg

15. Ostbayerische Technische Hochschule Regensburg

16. Eberswalde University for Sustainable Development

17. Hochschule Mannheim – Mannheim

18. Fulda University of Applied Sciences – Fulda

19. Hochschule für Gestaltung Offenbach am Main – Offenbach am Main

20. Leuphana University Lüneburg – Lüneburg

21. Hochschule Trier – Trier

22. University of Oldenburg – Oldenburg

23. Technische Universität Bergakademie Freiberg – Freiberg

24. Universität Leipzig – Leipzig

25. Hof University of Applied Sciences – Hof

---

📌 IELTS ছাড়া (বা বিকল্প মাধ্যমে) আবেদন গ্রহণ করে – এমন কিছু জার্মান ইউনিভার্সিটি:

1. University of Kassel

2. Justus-Liebig-Universität Gießen

3. Flensburg University of Applied Sciences

4. University of Siegen

5. Kiel University

6. Ruhr University Bochum

7. Technical University of Braunschweig

8. University of Bayreuth

9. Nordhausen University of Applied Sciences

10. Technische Universität Chemnitz

11. University of Koblenz

12. Frankfurt University of Applied Sciences

13. University of Bonn

14. Anhalt University of Applied Sciences

15. Free University of Berlin

16. RPTU Kaiserslautern-Landau

17. University of Hildesheim

✍️ নোট:
এই লিস্টটি অনেক আগে সংগ্রহ করা। কার পোস্ট থেকে নেওয়া মনে নেই। মূল পোস্টদাতা চোখে পড়লে কমেন্ট করলে অবশ্যই ক্রেডিট দিয়ে দিবো।

ধন্যবাদ ❤️

14/02/2026

শুভকামনা বাংলাদেশের নতুন দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানকে।
অবিরাম ভালবাসা দেশের জনগনকে -বি.এন.পির উপর আস্থা রাখার জন্য।
#সবারআগেবাংলাদেশ
#নির্বাচন২০২৬
#বিএনপি

08/01/2026

জার্মান শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা: এখনই শেষ সময়‼

হয়তো, ইতোমধ্যেই শুনেছেন, অস্ট্রেলীয় সরকার (৮ জানুয়ারি, ২০২৬) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অ্যাসেসমেন্ট লেভেলে পরিবর্তন এনেছে; ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলীয় ভিসার পথ অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী হতে চলছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কড়াকড়ি আরোপ করেছে। এখন বাকি রইলো শুধু জার্মানির মতো অল্প কয়েকটা দেশ। তাও ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সম্প্রতি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ভুয়া বা জালিয়াতিপূর্ণ নথি দেওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশিরা প্রচুর ভুয়া তথ্য ও কাগজ দেয়।

যখন একজন রাষ্ট্রদূত সরাসরি এ ধরনের কথা বলেন, তারপর কী সিদ্ধান্ত আসতে পারে, আপনারা হয়তো বুঝতেই পারছেন!

বৈশ্বিক উচ্চশিক্ষার মানচিত্র ২০২৬ সালে এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে শুরু করেছে। এক সময়ের অবাধ সুযোগের ক্ষেত্র এখন কঠোর সততা যাচাই (Integrity Vetting) এবং চাহিদা ব্যবস্থাপনার (Demand Management) বেড়াজালে আবদ্ধ হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই পরিবর্তনগুলো অত্যন্ত সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের ৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স তাদের ভিসা ক্যাটাগরিতে যে পরিবর্তন এনেছে, তা একটি বৃহত্তর বৈশ্বিক প্রবণতারই অংশ।

অস্ট্রেলীয় সরকার তাদের ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’ (SSVF)-এর আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর এভিডেন্স লেভেল (Evidence Level) বা অ্যাসেসমেন্ট লেভেল (AL) পুনর্নির্ধারণ করেছে। ২০২৬ সালের ৮ জানুয়ারি প্রকাশিত এই হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল ১ (AL 1) থেকে সরাসরি অ্যাসেসমেন্ট লেভেল ৩ (AL 3)-তে নামিয়ে আনা হয়েছে। এটি কেবল একটি সংখ্যাতাত্ত্বিক পরিবর্তন নয়, বরং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলীয় ভিসার পথকে অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী করে তোলার একটি প্রশাসনিক সংকেত।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ক্রমবর্ধমান ‘ইনটিগ্রিটি ইস্যু’ বা সততা বিঘ্নিত হওয়ার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ভুয়া আর্থিক নথি এবং একাডেমিক তথ্যের ব্যাপক প্রসারের ফলে প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ ঝুঁকির মুখে পড়েছে।

লেভেল ৩-এ চলে যাওয়ার অর্থ হলো, এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় আর্থিক সক্ষমতা এবং ইংরেজি ভাষার দক্ষতার (IELTS/PTE) কঠোর প্রমাণপত্র দাখিল করতে হবে। লেভেল ১-এ থাকাকালীন শিক্ষার্থীরা যে ‘স্ট্রিমলাইন্ড’ বা সহজতর সুবিধা পেতেন, তা এখন পুরোপুরি বিলুপ্ত হয়েছে।

এদিকে শুধু অস্ট্রেলিয়া বা জার্মানিই না। পাশাপাশি সমগ্র ইউরোপীয় ইউনিয়ন (EU) বাংলাদেশের বিষয়ে একটি কঠোর অবস্থানের দিকে এগোচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বরে ইইউ সদস্য রাষ্ট্রগুলো একটি নতুন অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় চুক্তিতে উপনীত হয়েছে।

ইউরোপীয় কাউন্সিল এবং পার্লামেন্ট বাংলাদেশকে ‘সেফ কান্ট্রি অফ অরিজিন’ বা নিরাপদ উৎস দেশ হিসেবে মনোনীত করেছে। এই সিদ্ধান্তটি ২০২৬ সালের জুন থেকে কার্যকর হবে এবং এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের ওপর ব্যাপক প্রভাব পড়বে।

সামনে যদি কোনো বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, তবে তা সরাসরি ভিত্তিহীন বলে ধরে নেওয়া হবে এবং তাকে দ্রুততম সময়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ ‘নিরাপদ দেশ’ হিসেবে চিহ্নিত হওয়ায় ভিসা অফিসাররা এখন আরও কড়াভাবে যাচাই করবেন যে, আবেদনকারী কি সত্যিই পড়ার জন্য আসছেন নাকি কেবল ইউরোপে প্রবেশ করার জন্য স্টুডেন্ট ভিসাকে ‘ব্যাকডোর’ বা চোরাপথ হিসেবে ব্যবহার করছেন।

এই চুক্তির আওতায় কোনো আবেদনকারীর দাবি নাকচ হলে তাকে ইইউ-এর যেকোনো দেশ থেকে সরাসরি বাংলাদেশে ডিপোর্ট বা ফেরত পাঠানো সহজ হবে।

যুক্তরাজ্য ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে। ৫% রিজেকশন সীমার কারণে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি করা সাময়িকভাবে স্থগিত করেছে। তারা আশঙ্কা করছে যে, বাংলাদেশ থেকে উচ্চ রিজেকশন হারের কারণে তাদের নিজেদের স্পন্সরশিপ লাইসেন্স হুমকির মুখে পড়তে পারে।

একটা সময় ইতালিতে বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক ভিড় থাকলেও বর্তমানে সেখানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। ঢাকাস্থ ইতালি এম্বাসিতে বর্তমানে ৬০,০০০-এর বেশি আবেদন ঝুলে আছে। বহু বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট বা ‘নুলা ওস্তা’ (Nulla Osta) জালিয়াতির সাথে জড়িয়ে পড়ায় ইতালি সরকার ২০২৪ সালের অক্টোবর থেকে জারি করা অনেক পারমিট স্থগিত রেখেছে। ২০২৫ সালের ১০ জানুয়ারি থেকে ইতালি সকল লং-টার্ম ডি-ভিসার জন্য ব্যক্তিগতভাবে উপস্থিতি এবং আঙুলের ছাপ (Biometrics) প্রদান বাধ্যতামূলক করেছে। এর ফলে আগের মতো এজেন্সির মাধ্যমে গণহারে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ বন্ধ হয়েছে।

ইউরোপের ছোট দেশ মাল্টাও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখন আর সহজ গন্তব্য নয়। ২০২৪-২০২৫ সালের পরিসংখ্যানে দেখা গেছে যে, মাল্টা বর্তমানে ইউরোপের সবচেয়ে কঠোর ভিসা প্রদানকারী দেশগুলোর একটি। মাল্টায় ভিসা প্রত্যাখ্যানের হার ৩৮.৫% পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশি এবং পাকিস্তানি আবেদনকারীদের ক্ষেত্রে রিজেকশন হার ৬২% এর বেশি। মাল্টা সরকার তাদের শিক্ষা খাতকে একটি অগ্রাধিকার খাত হিসেবে দেখলেও তারা অ-প্রকৃত (Non-genuine) শিক্ষার্থীদের বিষয়ে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি গ্রহণ করেছে।

সূত্রমতে, অস্ট্রেলীয় এবং জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে যে, জালিয়াতির কৌশলগুলো সময়ের সাথে আরও অত্যাধুনিক হচ্ছে, তবে তাদের সনাক্তকরণ প্রযুক্তিতেও বড় পরিবর্তন এসেছে।

‘সার্চ ফান্ড’ বা ব্যাংকিং জালিয়াতি

এটি বর্তমানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় জালিয়াতি পদ্ধতি। কোনো শিক্ষার্থী যখন নিজের বা তার বাবা-মায়ের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা দেখাতে পারেন না, তখন তারা অসাধু এজেন্সির দ্বারস্থ হন। এজেন্সিগুলো বড় কোনো আমানতকারীর কাছ থেকে কিছুদিনের জন্য টাকা ভাড়া করে শিক্ষার্থীর অ্যাকাউন্টে দেখায়।

অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ এখন গত ৬ মাসের ট্রানজেকশন হিস্ট্রি এবং হঠাৎ বড় ডিপোজিটের উৎস কঠোরভাবে যাচাই করে।

ভুয়া স্পন্সরশিপ

শিক্ষার্থীরা তাদের দূর সম্পর্কের আত্মীয় বা অপরিচিত ব্যক্তিদের স্পন্সর হিসেবে দেখানোর চেষ্টা করেন। অস্ট্রেলিয়া এবং জার্মানি এখন কেবল নিকটাত্মীয় (বাবা-মা, ভাই-বোন বা দাদা-দাদি) ব্যতীত অন্য কারও স্পন্সরশিপ সহজে গ্রহণ করছে না।

ভুয়া একাডেমিক সার্টিফিকেট

অনেক শিক্ষার্থী পড়াশোনার দীর্ঘ বিরতি (Study Gap) ঢাকার জন্য জাল সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতার সনদ প্রদান করেন। ভারত, চীন ও ভিয়েতনামের জন্য জার্মানি ইতিমধ্যে APS বাধ্যতামূলক করেছে, যা সরাসরি বোর্ড থেকে সার্টিফিকেট যাচাই করে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা এখনও চালু না হলেও ক্রমবর্ধমান জালিয়াতির কারণে এটি যেকোনো সময় বাধ্যতামূলক হতে পারে।

এজেন্সি ও দালালের দৌরাত্ম্য: শিক্ষার্থীদের জন্য ঝুঁকি

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং অন্যান্য কূটনৈতিক সূত্রগুলো বারবার শিক্ষার্থীদের সতর্ক করেছেন যাতে তারা অসাধু এজেন্সির ফাঁদে না পড়েন। কোনো এজেন্সি বা ব্যক্তি ভিসার নিশ্চয়তা দিতে পারে না। ভিসা প্রদান সম্পূর্ণভাবে এম্বাসির এখতিয়ার।

অ্যাপয়েন্টমেন্ট কেনা-বেচা

জার্মান এম্বাসি স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা কোনো ব্রোকার বা থার্ড পার্টির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেয় না। কেউ যদি অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে তা নিশ্চিতভাবে জালিয়াতি।

ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি: এজেন্সির দেওয়া ভুল তথ্যের জন্য আবেদনকারীকেই দায়ী করা হয়। একবার ভুয়া তথ্যের জন্য ধরা পড়লে ৫ বছরের জন্য ইইউ-তে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

গন্তব্য যদি জার্মান হয়, খারাপ সময় আসার আগেই সতর্ক হন!

জার্মানিতে বর্তমানে উচ্চশিক্ষার হার বাড়লেও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি যেকোনো সময় প্রতিকূল হতে পারে। আপনি যদি জার্মানি যাওয়ার পরিকল্পনা করেন, তবে নিচের বিষয়গুলো এখনই নিশ্চিত করুন:

নথির স্বচ্ছতা: আপনার এসএসসি, এইচএসসি এবং স্নাতক সার্টিফিকেটে যদি নামের সামান্য অমিলও থাকে, তবে তা ঠিক করে নিন। ছোট ছোট ভুলের জন্য জার্মান ভিসা অফিসাররা সন্দেহ পোষণ করেন।

ভাষা দক্ষতার গুরুত্ব: জার্মানি এখন ইংরেজি মাধ্যম কোর্সের জন্য আইইএলটিএস ৫.৫ এবং জার্মান মাধ্যম কোর্সের জন্য বি২ লেভেল দক্ষতা কঠোরভাবে যাচাই করছে।

এজেন্সি বর্জন: আপনার আবেদন আপনি নিজেই করুন। জার্মান এম্বাসির ওয়েবসাইট এবং ‘ভিজেক্স’ (Videx) পোর্টাল অত্যন্ত সহজ। অন্যের সাহায্য নিলে (এজেন্সি) তারা যদি কোনো জাল কাগজ আপনার অজান্তে আপনার ফাইলে ঢুকিয়ে দেয়, তবে তার দায় আপনারই।

২০২৬ সালের ৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার নেওয়া পদক্ষেপটি বাংলাদেশিদের জন্য এক বৈশ্বিক সতর্কবাণী। যখন একটি দেশ কোনো জাতিকে লেভেল ১ থেকে লেভেল ৩-এ নামিয়ে দেয়, তখন অন্য দেশগুলোও সেই জাতির প্রতি তাদের নজরদারি বাড়িয়ে দেয়। জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ-এর বক্তব্য থেকে স্পষ্ট যে, জার্মানি মেধাবীদের স্বাগত জানাতে চায়, কিন্তু প্রতারকদের জন্য তাদের দরজা বন্ধ হচ্ছে।

ইউরোপের নিরাপদ দেশের তালিকা, যুক্তরাজ্যের ৫% রিজেকশন লিমিট এবং ইতালির বায়োমেট্রিক পদ্ধতি—এই সবকিছুই প্রমাণ করে যে জালিয়াতির কোনো জায়গা আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নেই।

আপনি যদি ভবিষ্যতে সফলভাবে জার্মানি বা অন্য কোনো উন্নত দেশে নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে কোনো দালালের প্ররোচনায় পড়বেন না। মনে রাখবেন, একটি ভুল বা মিথ্যা তথ্য আপনার সারাজীবনের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে। প্রকৃত নথি এবং ধৈর্যই এখন আপনার সফল ভিসা পাওয়ার প্রধান হাতিয়ার। সততার সাথেই হোক আপনার আগামীর বিশ্বজয়ের যাত্রা।

© Ridoy Alom

08/01/2026

💥🗣️ জার্মানি ২০২৬: এবার পকেট ফাটবে টাকায়! মিনিজব ৬০৩ ইউরো ট্যাক্স ফ্রি + Kindergeld বাড়ছে… 📌🇩🇪 তবু কেন অনেকে বলছে "আরে বাবা!" 😂💸
মাহমুদুল হাসান রুমান
– ০৫-০১-২০২৬

২০২৬ সালে জার্মানি: একগুচ্ছ পরিবর্তন এবং নতুনত্ব
নতুন বছর মানেই নতুন শুরু, নতুন সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ। ২০২৬ সালে জার্মানি তার নাগরিক এবং প্রবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনগুলো কর্মজীবন থেকে শুরু করে কর ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিবহন, পরিবারিক সুবিধা এবং এমনকি সামরিক সেবা পর্যন্ত ছড়িয়ে আছে। কিছু পরিবর্তন আপনার পকেটকে একটু ভারী করবে, যেমন বেতন বৃদ্ধি, আবার কিছু একটু খরচ বাড়াতে পারে, যেমন পরিবহনের দাম। তবে সব মিলিয়ে এগুলো জার্মানির অর্থনীতি, সমাজ এবং জীবনযাত্রাকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ। চলুন, বিস্তারিতভাবে দেখে নিই কী কী অপেক্ষা করছে এই বছর। আমি এখানে শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত অ্যাকুরেট তথ্যই ব্যবহার করেছি, যাতে আপনি সঠিক তথ্য পান।

কর্মসংস্থান ও বেতন: পকেটে বাড়তি টাকা এবং নতুন সুযোগ
২০২৬ সাল কর্মজীবনের জন্য খুবই ইতিবাচক। সরকার কম আয়ের কর্মীদের সাহায্য করতে এবং দক্ষ প্রবাসীদের আকৃষ্ট করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রথমেই খুশির খবর: সর্বনিম্ন মজুরি (Mindestlohn) ১ জানুয়ারি থেকে প্রতি ঘণ্টায় ১২.৮২ ইউরো থেকে বেড়ে ১৩.৯০ ইউরো হয়েছে। এটি জার্মানির ইতিহাসে অন্যতম বড় বৃদ্ধি, যা লক্ষ লক্ষ নিম্ন-আয়ী কর্মীদের উপকার করবে। আর ২০২৭ সালে এটি আরও বেড়ে ১৪.৬০ ইউরো হবে।

মিনিজব (Minijob) কর্মীদের জন্যও সুসংবাদ: মাসিক করমুক্ত আয়ের সীমা ৫৫৬ ইউরো থেকে বেড়ে ৬০৩ ইউরো হয়েছে।এর অর্থ, আংশিক সময়ের কর্মীরা আরও বেশি উপার্জন করতে পারবেন কর ছাড়াই। এছাড়া, প্রশিক্ষণার্থীদের (Auszubildende) জন্যও পরিবর্তন: প্রথম বছরের মাসিক সর্বনিম্ন প্রশিক্ষণ ভাতা ৭২৪ ইউরোতে উন্নীত হয়েছে।
দক্ষ প্রবাসীদের জন্য ইইউ ব্লু কার্ড (EU Blue Card) পাওয়ার বার্ষিক বেতনের সীমা বেড়ে ৫০,৭০০ ইউরো (কর আগে) হয়েছে। তবে সংকটপূর্ণ পেশায় (যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং) এটি ৪৫,৯৩৪.২০ ইউরো। এছাড়া, সরকার নতুন 'ওয়ার্ক অ্যান্ড স্টে' (Work and Stay) প্ল্যাটফর্ম চালু করছে, যা অ-ইইউ দক্ষ কর্মীদের ভিসা, যোগ্যতা স্বীকৃতি, ভাড়া বাড়ি এবং ভাষা কোর্সের গাইড প্রদান করবে।
অবসরপ্রাপ্তদের জন্য 'অ্যাকটিভ রিটায়ারমেন্ট' (Aktivrente) নামের নতুন ব্যবস্থা চালু হয়েছে ১ জানুয়ারি থেকে। এতে অবসরের পরও কাজ করে মাসে ২,০০০ ইউরো (বছরে ২৪,০০০ ইউরো) পর্যন্ত আয় করমুক্ত হবে। এছাড়া, ২০২৬ সালের মাঝামাঝি থেকে ইইউ পে ট্রান্সপারেন্সি ডিরেক্টিভ (Pay Transparency Directive) জার্মান আইনে অন্তর্ভুক্ত হবে, যা চাকরির আবেদনকারীদের বেতনের তথ্য দেওয়ার অধিকার দেবে এবং লিঙ্গ-ভিত্তিক বেতন বৈষম্য কমাবে। আর ডিসেম্বর ২০২৬ নাগাদ প্ল্যাটফর্ম ওয়ার্ক ডিরেক্টিভ (Platform Work Directive) কার্যকর হবে, যা গিগ ইকোনমির কর্মীদের অধিকার রক্ষা করবে।

কর ব্যবস্থা: রিল্যাক্স এবং সেভিংসের সুযোগ
করের ক্ষেত্রে ২০২৬ সাল অনেকটা স্বস্তির। বার্ষিক করমুক্ত আয়ের সীমা (Grundfreibetrag) ১২,০৯৬ ইউরো থেকে বেড়ে ১২,৩৪৮ ইউরো হয়েছে। বিবাহিত দম্পতিদের জন্য এটি ২৪,৬৯৬ ইউরো। এছাড়া, অফিস যাতায়াতের খরচের জন্য কমিউটার অ্যালাউন্স (Pendlerpauschale) প্রতি কিলোমিটারে ৩৮ সেন্ট হয়েছে, এবং এটি প্রথম কিলোমিটার থেকেই প্রযোজ্য।87701b
রেস্তোরাঁ এবং ক্যাফেতে খাবারের ভ্যাট (VAT) স্থায়ীভাবে ১৯% থেকে কমে ৭% হয়েছে, যা হসপিটালিটি সেক্টরকে উদ্দীপিত করবে। ট্রেইনারদের করমুক্ত অ্যালাউন্স ৩,৩৩০ ইউরো এবং স্বেচ্ছাসেবকদের ৯৬০ ইউরো হয়েছে।8ea615 কর রিটার্নের জন্য এলস্টার (ELSTER) পোর্টাল মাঝামাঝি ২০২৬ থেকে আগের বছরের তথ্য অটো-ফিল করবে, যা প্রক্রিয়াটিকে সহজ করবে।
কর্পোরেট করের ক্ষেত্রে, ডিগ্রেসিভ ডেপ্রিসিয়েশন (degressive depreciation) পুনরায় চালু হয়েছে, যা ব্যবসায়িক বিনিয়োগকে উৎসাহিত করবে। এটি 'ইমিডিয়েট ট্যাক্স ইনভেস্টমেন্ট প্রোগ্রাম' এর অংশ।

সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা: অধিকতর সুরক্ষা কিন্তু কিছু খরচ বৃদ্ধি
সামাজিক নিরাপত্তায় কয়েকটি সমন্বয় হয়েছে। স্বাস্থ্য বিমার অবদান সীমা (Beitragsbemessungsgrenze) মাসিক ৫,৮১২.২০ ইউরোতে উন্নীত হয়েছে, এবং পেনশনের জন্য ৮,৪৫০ ইউরো। প্রাইভেট স্বাস্থ্য বিমার সীমা ৭৩,৮০০ ইউরো থেকে বেড়ে ৭৭,৪০০ ইউরো হয়েছে। অতিরিক্ত বিমা খরচ (Zusatzbeitrag) গড়ে ৩% এর বেশি হতে পারে, যা বিমা কোম্পানিগুলো জানিয়ে দেবে।
বেকার ভাতার নাম বদলে 'নয়ে গ্রুন্ডজিচেরুং' (Neue Grundsicherung) হয়েছে ১ জুলাই থেকে (বুন্ডেসটাগ ভোট পাস হলে), মাসিক ৫৬৩ ইউরো থাকবে কিন্তু নিয়ম ভাঙলে কড়া শাস্তি।পেনশন ৩.৭% বাড়বে ১ জুলাই থেকে।

পরিবহন: নতুনত্বের সাথে কিছু দাম বৃদ্ধি
পরিবহন সেক্টরে মিশ্র অনুভূতি। ডয়চল্যান্ডটিকেট (Deutschlandticket) এর মাসিক দাম ৫৮ ইউরো থেকে বেড়ে ৬৩ ইউরো হয়েছে ১ জানুয়ারি থেকে। বার্লিন, ব্র্যান্ডেনবুর্গ, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া, মিউনিখ সহ কয়েকটি রাজ্য এবং শহরে সিঙ্গেল টিকিটের দাম বাড়ছে।
ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে নতুন টার্মিনাল-৩ চালু হচ্ছে ২২ এপ্রিল থেকে, যা যাত্রীদের আরও সুবিধা দেবে। গাড়ি বিমার প্রিমিয়াম ২০% পর্যন্ত বাড়তে পারে। লিফট (Lyft) কোম্পানি রোবট ট্যাক্সি চালু করছে হামবুর্গ থেকে শুরু করে। এছাড়া, ইইউ-একীভূত ট্রেন বুকিং সিস্টেম ২০২৬-এ চালু হতে পারে, যা ট্রেন যাত্রাকে সহজ করবে।

ভোক্তা অধিকার ও জীবনযাত্রা: সহজতর এবং সস্তা কিছু জিনিস
গ্যাস স্টোরেজ সারচার্জ (Gasspeicherumlage) ১ জানুয়ারি থেকে বাতিল, যা গ্যাস এবং বিদ্যুতের বিল কমাতে পারে। শুফা (SCHUFA) ক্রেডিট স্কোরিং সিস্টেম সহজ হয়েছে – ২৫০টি মানদণ্ডের পরিবর্তে মাত্র ১২টি, এবং অনলাইনে ফ্রি প্রিভিউ পাওয়া যাবে।
এভিয়েশন ট্যাক্স (Luftverkehrsabgabe) ১ জুলাই থেকে কমছে – শর্ট-হল ফ্লাইটের জন্য ১৫.৫৩ ইউরো থেকে কম, লং-হল (৬,০০০ কিমি+) ৭০.৮৩ ইউরো থেকে কম – যা বিমান টিকিট সস্তা করতে পারে।
পরিবার ও শিশু: বাচ্চাদের জন্য আরও সাহায্য
পরিবারের জন্য অনেক সুবিধা। শিশু ভাতা (Kindergeld) ২৫৫ ইউরো থেকে বেড়ে ২৫৯ ইউরো হয়েছে প্রতি শিশু মাসিক। কিন্ডারজুশ্লাগ (Kinderzuschlag) সর্বোচ্চ ২৯৭ ইউরো (আয়-ভিত্তিক), এবং সোফোর্টজুশ্লাগ (Sofortzuschlag) ২০ থেকে ২৫ ইউরো। শিশুদের করমুক্ত অ্যালাউন্স (Kinderfreibetrag) ৯,৭৫৬ ইউরো।
আগস্ট থেকে প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ফুল-ডে ডে-কেয়ারের অধিকার চালু। এছাড়া, 'ফ্রুহস্টার্ট রেন্টে' (Frühstart Rente) স্কিমে ৬-১৭ বছরের শিশুদের অ্যাকাউন্টে সরকার মাসে ১০ ইউরো জমা দেবে, যা ১৮ বছর পর্যন্ত চলবে (ঐচ্ছিকভাবে অভিভাবকরা আরও ১০ ইউরো যোগ করতে পারেন)।

নতুন সামরিক সেবা আইন: স্বেচ্ছাসেবকতার দিকে ধাপ
১ জানুয়ারি থেকে নতুন সামরিক সেবা আইন (Wehrdienstgesetz) কার্যকর। ১ জানুয়ারি ২০০৮ বা তারপর জন্ম নেওয়া পুরুষ জার্মান নাগরিকদের বাধ্যতামূলকভাবে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে, যাতে তাদের যোগ্যতা এবং আগ্রহ যাচাই হবে। নারীদের জন্য এটি ঐচ্ছিক। যারা ফিট প্রমাণিত হবেন, তারা সেবা দেবেন কি না সিদ্ধান্ত নিতে পারবেন। সেবা মূলত স্বেচ্ছামূলক থাকবে, যতক্ষণ না বুন্ডেসভেয়ারের লক্ষ্য (৮০,০০০ থেকে ২,৬০,০০০ স্বেচ্ছাসেবক ২০৩৫ নাগাদ) পূরণ হয়। সরকার সেবাকে আকর্ষণীয় করতে মাসিক ২,৬০০ ইউরো গ্রস স্যালারি এবং ড্রাইভিং লাইসেন্স অ্যালাউন্স দেবে। ১ জুলাই ২০২৭ থেকে পুরুষদের জন্য এটি বাধ্যতামূলক হতে পারে।

অন্যান্য পরিবর্তন: শিক্ষা, ব্যবসা এবং আরও
শিক্ষা ক্ষেত্রে, ফুল-ডে কেয়ারের অধিকার প্রথম গ্রেডারদের জন্য চালু। ব্যবসায়িক ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট বুস্টার হিসেবে ডেগ্রেসিভ ডেপ্রিসিয়েশন চালু। এছাড়া, গিগ ওয়ার্কারদের অধিকার রক্ষায় নতুন আইন আসছে।
সারাংশে, ২০২৬ সাল জার্মানির জন্য পরিবর্তনের বছর – কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও সামগ্রিকভাবে ইতিবাচক। এগুলো আপনার জীবনকে প্রভাবিত করতে পারে, তাই আপডেট থাকুন এবং প্রয়োজনে অফিসিয়াল সাইট চেক করুন। যদি কোনো পরিবর্তন হয়, তা সরকারি ঘোষণার উপর নির্ভর করবে।
সোর্স: সংরক্ষিত।

💥🗣️ যদি আজকের পোস্টটি ইনফরমেটিভ এবং মনে হয় আপনাদের উপকারে আসতে পারে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। কষ্ট করে শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। 🥰🩵

🇩🇪 জার্মান অপরচুনিটি কার্ড (Chancenkarte): ৬ পয়েন্টের ফর্মুলা! 🚀​জার্মানিতে কাজের সুযোগ পেতে আপনার প্রয়োজন মাত্র ৬টি পয়...
04/12/2025

🇩🇪 জার্মান অপরচুনিটি কার্ড (Chancenkarte): ৬ পয়েন্টের ফর্মুলা! 🚀
​জার্মানিতে কাজের সুযোগ পেতে আপনার প্রয়োজন মাত্র ৬টি পয়েন্ট। আপনার প্রোফাইল অনুযায়ী পয়েন্টগুলো কীভাবে পেতে পারেন, নিচে তা বিস্তারিত দেওয়া হলো:

📍শিক্ষাগত যোগ্যতা/ডিগ্রি (Qualification/Degree) 🎓

৪ পয়েন্ট: যদি আপনার ইউনিভার্সিটি ডিগ্রি অথবা ভোকেশনাল ট্রেনিং জার্মানির সরকারি মানদণ্ড অনুযায়ী স্বীকৃত (Recognised) হয়।

💡 টিপস: এই স্বীকৃতি Anabin ডাটাবেসের মাধ্যমে চেক করা যায়।

📍কাজের অভিজ্ঞতা (Professional Experience) 💼

​৩ পয়েন্ট: সংশ্লিষ্ট ফিল্ডে গত ৫ বছরের মধ্যে কমপক্ষে ৩ বছরের ফুল-টাইম কাজের অভিজ্ঞতা।

​২ পয়েন্ট: সংশ্লিষ্ট ফিল্ডে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।

📍জার্মান ভাষার দক্ষতা (German Language Skills) 🗣

৩ পয়েন্ট: C1 লেভেলের জার্মান ভাষার সার্টিফিকেট।

২ পয়েন্ট: B2 লেভেলের জার্মান ভাষার সার্টিফিকেট।

১ পয়েন্ট: A2 লেভেলের জার্মান ভাষার সার্টিফিকেট।


📍ইংরেজি ভাষার দক্ষতা (English Language Skills) 🇬🇧

১ পয়েন্ট: যদি আপনার B1 বা B2 লেভেলের ইংলিশ প্রুফ থাকে (যেমন IELTS-এ ভালো স্কোর)।

📍বয়সসীমা (Age Criteria) 🎂

২ পয়েন্ট: আবেদন করার সময় আপনার বয়স যদি ৩৫ বছরের নিচে হয়।

১ পয়েন্ট: আপনার বয়স যদি ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হয়।

📍জার্মানিতে পূর্বের কানেকশন (Connection to Germany - Bonus) 🇩🇪

১ পয়েন্ট (বোনাস): আপনি যদি গত ৫ বছরের মধ্যে কমপক্ষে ৬ মাস লিগ্যালভাবে জার্মানিতে থেকে থাকেন।

যেমন: স্টুডেন্ট ভিসা, ভিজিটর বা অন্য কোনো ট্রেনিং প্রোগ্রামে।
​সহজে ৬ পয়েন্ট পাওয়ার টিপস! 👇

ধরুন আপনার প্রোফাইলটা এমন:

আপনার একটি স্বীকৃত ডিগ্রি আছে: ৪ পয়েন্ট

আপনার বয়স ৩৫ এর নিচে: ২ পয়েন্ট

🎉 টোটাল = ৬ পয়েন্ট! আপনার ভিসার জন্য আর কিছু লাগবে না।

অথবা:

​আপনার একটি স্বীকৃত ডিগ্রি আছে: ৪ পয়েন্ট

আপনার ৩ বছরের কাজের অভিজ্ঞতা আছে: ৩ পয়েন্ট

আপনার বয়স ৪০ এর মধ্যে: ১ পয়েন্ট

🎉 টোটাল = ৮ পয়েন্ট! যত বেশি পয়েন্ট, তত বেশি কনফিডেন্স!
​✨ এখনই আপনার প্রোফাইলটা চেক করে দেখুন, আপনার টোটাল স্কোর কত হচ্ছে! 🚀

****Welcome to Learn German with Sohel and Bangladesh German Language Institute -BGLI**** Every week - we have FREE online zoom classes with people from all over the world. To join our free classes, Please subscribe our channel and fill up the rest of details correctly: After selection, we will send...

Adresse

Cottbus-Ströbitz
03046

Telefon

+491626904888

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von UniApply Europe erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Schule/Universität Kontaktieren

Nachricht an UniApply Europe senden:

Verknüpfungen

Teilen