Quran Learners

Quran Learners Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Quran Learners, Bildung, Bremen.

‼️ QURAN LEARNERS - SUMMER SPECIAL 2026‼️আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ধারাবাহিকতায় এবছর...
29/08/2026

‼️ QURAN LEARNERS - SUMMER SPECIAL 2026‼️

আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও Quran Learners Bremen-এর পক্ষ থেকে আমরা একটি সামার স্পেশাল সেশনের আয়োজন করছি, ইনশাআল্লাহ।

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কীভাবে আমরা রাসূলুল্লাহ ﷺ-কে আরও গভীরভাবে ভালোবাসতে পারি? তাঁর সত্যবাদিতা আমাদের জীবনে কী পরিবর্তন আনতে পারে? তাঁর আদর্শ ও চরিত্র কীভাবে আমরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে অনুসরণ করতে পারি? এই প্রসঙ্গে আলোচনা করবেন —

🎙️ Brother Emir Faruk Kayahan
📚MSt in Islamic Studies and History, Oxford University

📌 বিষয়: Loving the Prophet ﷺ & His Truthfulness

📅 তারিখ: শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬
🕕 সময়: বিকাল ৫ : ০০ টা
📍 স্থান: Luisental 29B (Field), Bremen

ইনশাআল্লাহ এবারও আপনাদের জন্য থাকছে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। ভাইয়েরা আপনাদের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নিজে আসি এবং পরিচিত ভাইদেরও সাথে নিয়ে আসি।

জার্মানির ব্রেমেন শহরে বাংলাদেশী মুসলিমদের নিয়ে প্রতি শুক্রবারের নিয়মিত হালাকা 'কোরআন লার্নার্স'- এর আজকের সেশন। আজকের আ...
03/07/2026

জার্মানির ব্রেমেন শহরে বাংলাদেশী মুসলিমদের নিয়ে প্রতি শুক্রবারের নিয়মিত হালাকা 'কোরআন লার্নার্স'- এর আজকের সেশন।

আজকের আলোচনার বিষয়: ইবাদতে একঘেয়েমি বা মন না বসার মনস্তাত্ত্বিক কারণ ও সমাধান।

প্রিয় বাংলাদেশী শিক্ষার্থী এবং যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় প্রফেশনাল ভাইয়েরা এবং মুরুব্বীগণ, দ্বীনের ইলম শেখার এই আগ্রহ আল্লাহ তাআলা কবুল করুন, আপনাদের ইচ্ছাশক্তি, শ্রম, কষ্ট এবং চেষ্টাকে আল্লাহ কবুল করুন। ইমানকে আরো মজবুত করুন এবং আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তাওফীক দিন। আমীন

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আগামীকাল Quran Learners Bremen-এ আমরা এমন একটি বিশেষ ...
04/06/2026

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আগামীকাল Quran Learners Bremen-এ আমরা এমন একটি বিশেষ সেশনের আয়োজন করছি, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

আজকের দুনিয়ায় Artificial Intelligence, Robotics আর Technology যেভাবে আমাদের জীবনকে ঘিরে ধরছে সেই প্রেক্ষাপটে একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও অবস্থান কি হওয়া উচিত? এই প্রসঙ্গে আলোচনা করবেন —

🎙️ ড. ফিরোজ আহমেদ সিদ্দিকী ভাই
পোস্ট-ডক্টরাল রিসার্চ সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি অব ব্রেমেন।

📌 বিষয়: Islam, Science, Robotics & AI —
Muslim Responsibility in the Age of Intelligent Technology

📅 তারিখ: শুক্রবার, ৫ই জুন ২০২৬
🕕 সময়: সন্ধা ৬:০০ টা
📍 স্থান: Luisental 29F, Bremen

আপনাদের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। নিজে আসি এবং পরিচিত ভাইদেরও সাথে নিয়ে আসি।

27/05/2026

ব্রেমেনে বাংলাদেশীদের ঈদুল আযহা'২৬ উৎযাপন।

আমাদের ঈদ, ব্রেমেন, জার্মানী।

বাংলাদেশীদের নিয়ে জার্মানির ব্রেমেন শহরে Quran Learners এর উদ্যোগে বাংলা বয়ানে ঈদুল আযহার জামাত সম্পন্ন হলো।  মহান আল্লা...
27/05/2026

বাংলাদেশীদের নিয়ে জার্মানির ব্রেমেন শহরে Quran Learners এর উদ্যোগে বাংলা বয়ানে ঈদুল আযহার জামাত সম্পন্ন হলো। মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ জামাত হয়ে উঠেছিলো বাংলাদেশীদের মিলনমেলায়।

ঈদের নামাজ শেষে সকলের কোলাকুলি, খাওয়া-দাওয়া, একসাথে ফটোফ্রেমে আবদ্ধ হওয়া, খেলাধুলা, পুরস্কার বিতরণী সবমিলিয়ে আনন্দঘন মুহুর্তে আমরা হয়ে উঠেছিলাম একটি পরিবার।

কোরআন লার্নাসের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক।
“তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম” 🌙

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মোবারক
27/05/2026

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

ঈদ মোবারক

📌 তাকবিরে তাশরিক – ১৪৪৭ হিজরি / ২০২৬ (জার্মানি)🗓️ শুরু: ২৬ মে ২০২৬ (৯ যিলহজ, ফজর পর)🗓️ শেষ: ৩০ মে ২০২৬ (১৩ যিলহজ, আসর পর...
26/05/2026

📌 তাকবিরে তাশরিক – ১৪৪৭ হিজরি / ২০২৬ (জার্মানি)
🗓️ শুরু: ২৬ মে ২০২৬ (৯ যিলহজ, ফজর পর)
🗓️ শেষ: ৩০ মে ২০২৬ (১৩ যিলহজ, আসর পর)

🕌 এই সময়ের প্রতিটি ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

খোলা মাঠে বাংলা বয়ানে ঈদের জামাত – ব্রেমেন 🌙আলহামদুলিল্লাহ! পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Quran Learners , Bremen- এর উদ্যোগে...
14/05/2026

খোলা মাঠে বাংলা বয়ানে ঈদের জামাত – ব্রেমেন 🌙

আলহামদুলিল্লাহ! পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Quran Learners , Bremen- এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারো খোলা মাঠে বাংলা বয়ানসহ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে।

প্রবাসের মাটিতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই আয়োজন। ব্রেমেনে বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনদেরকে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ঈদের জামাতে আসার আন্তরিক দাওয়াত।

🕌 ঈদের জামাতের সময় ও স্থান

📅 তারিখ: ১৪৪৭ হিজরির পবিত্র ঈদুল আযহার দিন
⏰ সময়: সকাল ৯:০০ টা
📍 স্থান: Luisenthal 29B এর খোলা মাঠ
✅বোনদের জন্যও নামাজের ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ।

✨ যা যা থাকছে:
১। ঈদের বাংলা বয়ান ও জামাত
২। সবাই মিলে গরুর গোস্ত ভোজ
৩। খেলাধুলার ইভেন্ট
৪। বাচ্চাদের প্রতিযোগিতা
৫। বিজয়ীদের জন্য উপহার সামগ্রী।
৬। মনোরম পরিবেশে ফটোসেশান

🎉 উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়ার ঐতিহ্য শহর তো বটেই, গ্রাম থেকেও হারিয়ে যেতে বসেছে। অথচ উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ। আসুন, আমরা সবাই মিলে প্রবাসে থেকেও বাংলাদেশী সংস্কৃতি, সৌহার্দ্য ও ইসলামী ঐতিহ্যের বন্ধনে একত্রিত হই এবং খোলা মাঠে ঈদের সালাত আদায় করি।

📌 সবাইকে অংশগ্রহণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করার আন্তরিক দাওয়াত রইলো।

🌸 অগ্রিম ঈদ মোবারক 🌸

24/04/2026

প্রতি শুক্রবারের মতো আমাদের নিয়মিত সপ্তাহিক কোরআন লার্নাস সেশন আজকেও যথারীতি অনুষ্ঠিত হয়েছে। শুকরিয়া।
ব্রেমেনে বসবাসরত খালেদ মেহেদী জামান ভাইয়ের সম্মানিত আম্মা এবং তোহা মাহমুদ ভাইয়ের সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজকের কোরআন লার্নাসের মুনাজাতে আমরা ভাইদের পিতামাতাকে দোআয় রেখেছি। আল্লাহ আমাদের ভাইদের মরহুম পিতা-মাতাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

Adresse

Bremen

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Quran Learners erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen

Kategorie