Bangladeshi Students Association in Czech Republic

Bangladeshi Students Association in Czech Republic

Sdílet

This group belongs to all Bangladeshis who are studying or have studied in Czech Republic. It is a platform of cooperation and maintains cultural integrity

10/11/2021

বাংলা এভিয়েশনের কাছে যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে- বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো।

উত্তর: বিদেশ থেকে আমদানীর অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন।

প্রশ্ন: ৮টা বেশি আনলে কি হবে ?
উত্তর: ৮টার বেশি ফোন আনতে হলে আমদানীর অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

প্রশ্ন: ৮টা ফোনের জন্য কি শুল্ক দিতে হবে ?

উত্তর : যদি ২টি ফোন আনেন তাহলে আপনাকে কোন শুল্ক দিতে হবে না। কিন্তু ২টির বেশি হলে বাকি ফোনগুলোর জন্য শুল্ক দিতে হবে।

প্রশ্ন: আমি ফোন বিদেশে উপহার পেয়েছি, আমাকে শুল্ক দিতে হবে ?

উত্তর: নতুন কিংবা পুরাতন, কিংবা আপনার নিজের ব্যবহার করা, উপহার যাই হোক ৮টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না। বাকি ৩-৮টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে।

প্রশ্ন: আমার নিজের ফোন ২টি, আমার রুমমেট তার পরিবারের জন্য আরও ২টি ফোন দিয়েছে আমার কাছে। আমার তো শুল্ক লাগবে না তাই না ?

উত্তর: অবশ্যই লাগবে। আপনার রুমমেট দিয়েছে, নাকি আপনি কিনেছেন সেটি বিবেচ্য নয়। আপনার সঙ্গে থাকা জিনিসপত্রের দায় আপনার। ফলে আপনার সাথে শুল্ক যোগ্য পণ্য থাকলে আপনাকে শুল্ক দিতে হবে।

প্রশ্ন: শুল্ক কত টাকা, কিভাবে দিবো ?

উত্তর: শুল্ক হচ্ছে, মোবাইলের ক্রয় মুল্যের ৫৯শতাংশ। আপনি বিমানবন্দরে শুল্ক দিতে পারবেন। সেখানে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কাউকে নগদ টাকা দিবেন না।

প্রশ্ন: শুল্ক ছাড়া আর কোন চার্জ হবে কি ?

উৃত্তর: আপনি যদি রেড জোনে ঘোষণা দেন আপনার সাথে শুল্ক যোগ্য পণ্য আছে- তাহলে আপনি শুধু শুল্ক দিয়ে চলে যাবেন। কিন্তু আপনি ঘোষণা দেননি, কাস্টম তল্লাশি করে শুল্ক যোগ্য পণ্য বের করে তাহলে শুল্কের পাশাপাশি জরিমানাও করা হবে।

প্রশ্ন: আমার সাথে টাকা নেই, বিমানবন্দরে শুল্ক দিতে না পারলে কি হবে ?

উত্তর: বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে না পারলে কাস্টমস মোবাইল/শুল্কযোগ্য আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

প্রশ্ন: কাস্টম আটক করলে ফেরত পাবো কি করে ?
উত্তর: আটককৃত মোবাইল ফোন শুল্ক কর এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। ডিএম করা মোবাইল ফেরতের জন্য কাস্টম হাউজে বিচার শাখায় আবেদন করতে হয়। বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারী কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদি দাখিল করলে ডিএম এ উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়।

প্রশ্ন: এতো দিন পর দেশে আসলাম, মাত্র ২টা ফোন শুল্ক মুক্ত, আর বাড়ানো যায় না ?

উত্তর: হ্যাঁ, বাংলা এভিয়েশন মনে করে বৈধ প্রবাসী কর্মীদের (বিএমইটি নিবন্ধিত) জন্য মোবাইল, টিভিসহ কিছু কিছু পণ্যে শুল্ক মুক্ত সুবিধা বৃদ্ধি ও শুল্ক হার কমানো উচিত।

উদাহরণ হিসেবে বলা যায়, একজন বৈধ কর্মী ২ বছর পর দেশে আসলে ২টি, ৫ বছর পর আসলে ৪টি, ৮ বছর পর আসলে ৬টি, ১০ বছরের বেশি সময় পর আসলে ৮টি ফোন শুল্ক মুক্ত করা উচিত।

প্রিয় প্রবাসী, এ বিষয়ে আপনাদের দাবিরে কথা দূতাবাসকে লিখিত ভাবে জানান, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রনালয়কে জানান। একদিন নিশ্চয় পরিবর্তন আসবে।

প্রশ্ন: আমার আরেকটি প্রশ্ন ছিলো?
উত্তর: এরবেশি তথ্য বাংলা এভিয়েশনের কাছে নেই। আপনি কাস্টমস কিংবা জাতীয় রাজস্ব বোর্ডে যোগাযোগ করে আরও তথ্য পেতে পারেন। তথ্য ও ফোন নাম্বারের জন্য এই ওয়েব সাইট দেখুন। https://nbr.gov.bd/useful-link/eng


Chcete, aby vaše škola byla nahoře v seznamu automobilových společností ve měste škola?

Klikněte zde pro získání vašeho sponzorovaného zápisu.

Poloha

Kategorie

Internetová stránka

Adresa


Prague
14000