RM Rafi- Deutschland & Europe

RM Rafi- Deutschland & Europe

Teilen

Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von RM Rafi- Deutschland & Europe, Bildungswebseite, Winterthur.

04/05/2026

🚍🚆✈️ভ্রমণ করতে বেশিরভাগ মানুষ ভালোবাসে। নতুন দেশ দেখা, নতুন অভিজ্ঞতা‼️

সবকিছুই জীবনের সুন্দর অংশ। কিন্তু এই আনন্দ যেন ভবিষ্যতে কোনো সমস্যার কারণ না হয়, সেটাও আমাদের মাথায় রাখা জরুরি।

শেনজেন ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি নির্ধারিত সময়ের বেশি (overstay) শেনজেন অঞ্চলে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার উপর entry ban বা প্রবেশ নিষেধাজ্ঞা আসতে পারে। অনেকেই ভাবেন, কয়েকদিন বেশি থাকলে হয়তো সমস্যা হবে না, কিন্তু বাস্তবে এটি আপনার পুরো ভ্রমণ ইতিহাসের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

একবার আপনার travel history খারাপ হয়ে গেলে, পরবর্তীতে আবার শেনজেন ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এমনকি অন্য দেশগুলোর ভিসার ক্ষেত্রেও সমস্যা হতে পারে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জানা দরকার বিশেষ করে জার্মানি নিয়ে প্রশ্ন করেন,

“ভিজিট ভিসা নিয়ে গিয়ে পরে কীভাবে লিগ্যাল হব?”

বাস্তবতা হলো: জার্মানিতে অবৈধভাবে থেকে পরে বৈধ হওয়ার কোনো সহজ বা সাধারণ “system” নেই।

ভিজিট ভিসা (Schengen short stay visa) শুধুমাত্র স্বল্প সময়ের জন্য সাধারণত ৯০ দিন। এই ভিসা দিয়ে গিয়ে সেখানে থেকে কাজ শুরু করা, স্টুডেন্টে রূপান্তর হওয়া বা স্থায়ীভাবে থেকে যাওয়াএসবের সুযোগ সাধারণত থাকে না।

যদি কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যায় (overstay করে), তাহলে ভবিষ্যতে entry ban পেতে পারে, আবার ভিসা পাওয়া কঠিন হয়ে যায়, পুরো travel history নষ্ট হয়ে যায় এবং আইনি সমস্যায় পড়তে পারে।

কেউ কেউ ভুলভাবে আশা করেন “একবার ঢুকে গেলে কোনো না কোনোভাবে থেকে যাওয়া যাবে।” কিন্তু বাস্তবে ইউরোপের ইমিগ্রেশন সিস্টেম খুবই কঠোর এবং নিয়মভিত্তিক এখানে shortcut কাজ করে না।

তাই সবসময় কিছু বিষয় মেনে চলা খুবই জরুরি। আপনার ভিসার মেয়াদ ভালোভাবে বুঝে নিন, কতদিন থাকতে পারবেন সেটা পরিষ্কারভাবে জেনে রাখুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ত্যাগ করুন। প্রয়োজন হলে বৈধভাবে ভিসা এক্সটেনশনের চেষ্টা করুন।

আর যদি ভবিষ্যতে জার্মানিতে থাকতে চান, তাহলে শুরু থেকেই সঠিক ভিসার জন্য আবেদন করুন স্টুডেন্ট, ব্লু কার্ড বা ফ্যামিলি রিইউনিফিকেশন—যেটা আপনার জন্য প্রযোজ্য।

Respect your visa মানে হচ্ছে একটি ভালো Schengen history তৈরি করা। আপনার প্রতিটি সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ ভ্রমণের পথকে সহজ করে।

নিজে সচেতন থাকুন, অন্যদেরও সচেতন করুন। নিয়ম মেনে চললে ভ্রমণ হবে নিরাপদ, সহজ এবং ঝামেলামুক্ত।

ধন্যবাদ।

19/04/2026

I want to come back to you again and again.








11/04/2026

🇩🇪Duisburg offers‼️







08/04/2026

Düsseldorf and köln🇩🇪🇩🇪❤️





06/04/2026

❤️Blooming beauty in every petal.






06/04/2026

সহজলভ্যতা অনেক সময় কোনো কিছুর প্রতি আমাদের অনুভূতিকে বদলে দেয়...
এটা খুব স্বাভাবিক একটি অভিজ্ঞতা। ইউরোপে আসার আগে স্ট্রবেরি ছিল আমার খুব প্রিয় একটি ফল। দেশে এটি ছিল তুলনামূলকভাবে দামী এবং সহজে সবসময় পাওয়া যেত না, তাই যখনই খাওয়ার সুযোগ পেতাম, সেটি আলাদা আনন্দ দিত।

কিন্তু এখন এখানে এসে স্ট্রবেরি খুব সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা হওয়ায় সেই আগের বিশেষ অনুভূতিটা আর তেমন কাজ করে না। যখন কোনো কিছু সহজেই সবসময় পাওয়া যায়, তখন তার প্রতি আগ্রহ বা আকর্ষণ কিছুটা কমে যাওয়াই স্বাভাবিক।
হয়তো আসলে ফলটি বদলায়নি বদলেছে অনুভব করার ভিন্নতা।

04/04/2026

🌸যেখানে ফুল ফোটে সেখানে মনও হাসে।





03/04/2026

Italy🇮🇹





02/04/2026

জার্মানিতে কবরস্থান দেখতে কেমন হয়⁉️
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত...







Wollen Sie Ihr Schule/Universität zum Top-Schule/Universität in Winterthur machen?

Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Lage

Webseite

Adresse


Winterthur