23/03/2025
RT Child Education
child related education & motivated vedio
23/03/2025
আজকের বিষয় কিভাবে শিশুদের বর্ণ পরিচিতি করাব |
শিশুদের বর্ণ পরিচিতি করানোর জন্য আমাদের বর্ণের বই কিনতে হবে | যদি সম্ভব হয় প্লাস্টিকের বর্ণগুলি কিনে শিশুদের সামনে এক একটি বর্ণ দেখাতে হবে ও
মুখে বর্ণগুলির উচ্চারণ করতে হবে | তবেই শিশুরা ভালোভাবে বর্ণগুলি চিনতে পারবে |
আমরা প্রথমত যেটা ভুল করে থাকি শিশুকে রঙিন বর্ণসহ ছড়া বইটি দেখিয়ে | কারণ রঙিন বইতে বর্ণের পাশাপাশি ছড়া এবং ছবি দেওয়া থাকে | যেমন অ- অজগরটি আসছে তেড়ে এখানে অজগরের ছবি ও বর্ন দুটোই রয়েছে এক্ষেত্রে যেটা হয় শিশুরা বর্ণটির দিকে লক্ষ্যনা করে সাপের ছবিটির দিকে বেশি নজর দিচ্ছে তার ফলে শিশুটি ছড়ার লাইনটি আগে মনে রাখতে পারে , পরে বর্ণটির দিকে লক্ষ্য করে | তাই বাবা মায়েদের শুধু বর্ণ যুক্ত বইয়ের প্রতি নজর দেওয়া উচিত |
আজ এই পর্যন্ত পরে আসছি আর একটি নতুন বিষয় নিয়ে |
সবাই একটি Like , Comment, Share করবেন |
তোমাদের কাছে আজ একটি বাণী তুলে ধরলাম
" নিত্য যাহা পড়িবে, নিত্য তাহা অভ্যাস করিবে,
কল্য অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না,
যাহা রাখিয়া দিবে , আর তাহা অভ্যাস করিতে পারিবে না |"
_ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
আজকের বিষয়
বাচ্চাদের কিভাবে আমরা প্রথম খড়ি বা পেন্সিল ধরা শেখাবেন |
যদি আপনারা খড়ি ধরা শেখাতে চান তাহলে একটি শ্লেট ও খড়ি দিয়ে দেবেন এবং যেসব বাবা মায়েরা পেন্সিল ধরা শেখাতে চান আপনারা একটি সাদা কাগজ দিয়ে দেবেন | তারপর আপনারা দেখবেন আপনার শিশুটি খড়ি নিয়ে শ্লেটের ওপর কি করছে ? এবং অপর দিকে শিশুটি পেন্সিল নিয়ে কাগজের ওপর কি করছে ? দেখবেন ওরা আঁকিবুকি অর্থ্যাৎ এলো মোলো ভাবে দাগ টেনে কিছু করার চেষ্টা করছে তা তাতে বিরক্ত প্রকাশ করার কিছু নেই | ওদের ওই হিজিবিজি করার প্রতি আগ্রহ বাড়াতে হবে। তবে ওদের লেখার প্রতি আগ্রহ জন্মাবে |
আজ এই পর্যন্ত পরে দেখা হচ্ছে আর একটি নতুন বিষয় নিয়ে |
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Emplacement
Type
Site Web
Adresse
Democratic Republic Of The