ঘরে বসে নিজের সুবিধামতো সময়ে ফারায়েজ শেখার সূবর্ণ সুযোগ। ২০ টি ক্লাস। কিছু ফি প্রযোজ্য। যোগাযোগ ইনবক্সে।
Al Kauser Academy
AL KAUSER ACADEMY ONLINE CLASSES (Online Faraej, Arabic Language and Arabic Grammar Training Platform
18/06/2025
AL KAUSER ACADEMY কর্তৃক পরিচালিত আরবি ব্যাকরণ ও আরবি ভাষার ভিত্তি মজবুত করতে আরবি প্রেমিক ভাই-বোনদের জন্য চালু হচ্ছে-
অনলাইন নাহু-ছরফ শিক্ষা কোর্স
কোর্সে যা থাকছে......
সম্পূর্ণ মিজান ও মুনশাইবের ২২ টি বাব।
সহীহ, মু’তাল, মাহমুয, মুজাআফ
ফে’লের গুরুত্বপূর্ণ তা’লিল।
ফে’লে মুজারের ৪ প্রকার ই’রাব।
কালিমা, জুমলা ও তাদের প্রকারভেদ।
মু’রাব ও মাবনী, মুয়ান্নাছের বিভিন্ন প্রকার।
১৬ প্রকার ইসমে মু’রাবের ৯ প্রকার ই’রাব।
আদদ-মা’দুদ তথা সংখ্যাবাচক শব্দের ব্যবহার।
মুনছারিফ-গাইরে মুনছারিফ, তাছনিয়া ও জমা।
ফে’লের বিভিন্ন অবস্থায় ইসমে ফায়েল এর বিধান।
আসমায়ে সিত্তা, হামযার বিবরণ, ব্যবহার।
যমীর, তাছগীর, মা’রেফা-নাকেরা ইত্যদি।
অধিকাংশ উদাহরণ কুরআন থেকে প্রদান।
কোর্সের বৈশিষ্টাবলী....
পূর্ণ তাহকীক, তারকীব, আরবি বাক্য গঠন।
হরকতবিহীন কিতাব পড়তে পারা।
বাংলা টু আরবি, আরবি টু বাংলা অনুবাদ।
অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ।
আরবি কিতাব বুঝার দক্ষতা, আরবি ভীতির বিলুপ্তি ইত্যাদি।
লেকচার শীট ও ভিডিও রেকর্ড।
জুম লাইভ ক্লাস ও হোয়াইট বোর্ড ব্যবহার।
কোর্সের মেয়াদ ২ মাস, মোট ক্লাস ৩৬ টি। ক্লাস শুরু ১ জুলাই, মঙ্গলবার।
ক্লাসের সময়ঃ রাত ৯.১৫ মি. সপ্তাহে ৪ দিন। শনি, রবি, মঙ্গল ও বুধবার।
ক্লাসের মাধ্যমঃ ZOOM
কোর্স ফি ১,২০০ টাকা।
কোর্স পরিচালকঃ উস্তাজ কাউসার আলম, সহকারী অধ্যাপক (আরবি)
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা।
পরিচালকঃ AL KAUSER ACADEMY(আরবি ভাষা ও ফারায়েজ শিক্ষা প্ল্যাটফর্ম)
কোর্স সম্পর্কে জানতে ও ভর্তি হতেঃ 01730-891012, 01770-101984 (Whatsapp, Bkash)
রেজিস্ট্রেশন লিঙ্ক
https://forms.gle/MDsGN7Hd38XrorZ66
এই কোর্সে মাদরাসা, স্কুল, কলেজ পড়ুয়া যেকোনো শ্রেণি-পেশার নারী-পুরুষ ভর্তি হতে পারবে। কুরআন, হাদিস, আরবি ভাষা সহজভাবে বুঝতে এবং পেশাগত দক্ষতা বাড়াতে দেরি না করে ভর্তি হতে পারেন এই কোর্সে।
আজ রাত ৯.১৫ মিনিটের সময়ে ফেসবুক লাইভে আসবো ইনশা আল্লাহ। নারী ও পুরুষ সমান মিরাছী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা হবে।
Noor Mohammad ভাই (গার্ডিয়ান পাবলিকেশন্স)
আমার জীবনের একটা বড়ো আফসোস হলো কখনো মাদরাসায় পড়ার সৌভাগ্য হয়নি। আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম আর বাবা যদি মাদরাসায় ভর্তি করে দিতো!
আসলে জেনারেল ক্যারিকুলামে পড়াশোনা করে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানের সমুদ্রে প্রবেশ করা খুবই কঠিন (ব্যতিক্রমী নিশ্চয়ই আছেন)।
কুরআন ও সুন্নাহর গভীরে পৌঁছতে যে ল্যাঙ্গুয়েজটিক স্কিল দরকার, তা আসলে আমাদের মতো জেনারেল লাইনের লোকদের নাই৷ তিলাওয়াত করছি, হয়তো কিছু শাব্দিক অর্থও বুঝতে পারছি। কিন্তু বেসিক না জানার কারণে আরবি রস খুঁজে পাওয়া কঠিন হচ্ছে৷ আরবি জ্ঞান না থাকলে ইসলাম সম্পর্কে গভীর ও নিরেট জ্ঞানার্জন একটু কঠিনই বটে!
আমরা যারা একটা মহান বিপ্লবের স্বপ্ন দেখি, আসমানী চেতনার সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করি, তাদের কুরআন ও সুন্নাহর ডেপথ নলেজ থাকা জরুরি। ছাত্রজীবনের সেরা সময় যে পেড়িয়ে এসেছি!
এই বোধ থেকে আমার সন্তানকে মাদরাসায় ভর্তি করে দিয়েছি। বেসিক শিখুক আগে। হিফজ সম্পূর্ণ করে যেখানে স্বস্তি পায় পড়ুক। ইউনিভার্সিটি-কলেজ, মেডিকেল-ইঞ্জিনিয়ারিং, কলা-বিজ্ঞান যা ইচ্ছে পড়ুক; কিন্তু হিফজ আগে শেষ করুক, আরবির বুনিয়াদী জানাশোনা নিশ্চিত করুক৷
আপনারাও সন্তানদের ব্যাপারে নিশ্চয়ই চিন্তা করছেন। কোনো ভুলচুক করা যাবে না৷ জাহেলিয়াতের এই সুপার ফ্যাসিলিটেড সময়ে পরবর্তী প্রজন্মকে ছাকুনি দিয়ে ফিল্টার করে বড়ো করতে হবে৷ তাদের মগজে ইসলামের বুনিয়াদী ভিত্তিমূল প্রোথিত করে দেবো আমরা ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর হাওলা।
24/06/2024
অনলাইন ফারায়েজ কোর্স ৭ম ব্যাচ
মীরাস বা উত্তরাধিকার সম্পত্তি বন্টনের নীতিমালা শিক্ষাদান কোর্স।
আলেম, ত্বালেবে ইলম, জেনারেল শিক্ষিত, এডভোকেটসহ মুসলমানদের জন্য উত্তরাধিকার সম্পত্তি বন্টন পদ্ধতি জানা প্রয়োজন।
অনলাইনে ঘরে বসে তা জানার জন্য এই কোর্সের আয়োজন।
এই কোর্সে ভর্তি হওয়ার নূন্যতম যোগ্যতা।
০১. দাখিল ফলপ্রার্থী অথবা
০২. শরহে বেকায়া জামাতে অধ্যয়নরত। অথবা
০৩. আরবি ভাষার ব্যাসিক জ্ঞান এবং গণিতের জ্ঞান।
কোর্সের কিছু বৈশিষ্ট্য
* হোয়াইট বোর্ড ব্যবহার করে লাইভ ক্লাস পরিচালনা।
* কম্পিউটারে কম্পোজ করা সহজ নীতিমালায় প্রণিত লেকচার শীট প্রদান।
* ক্লাস শেষে ভিডিও প্রদান।
* লাইভ ক্লাসে প্রশ্ন-উত্তর পর্বের সুযোগ প্রদান।
* আরবি ও বাংলা মাধ্যমে ক্লাস পরিচালনা।
* হোয়াটসএ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং মোবাইল ফোনে জটিলতার সমাধান।
* বিবিধ।
নারী - পুরুষ উভয়ের জন্য উম্মুক্ত। তবে নারী প্রশিক্ষণার্থী ভিডিও বন্ধ রেখে প্রশ্ন করতে পারবেন।
ক্লাস সংখ্যা ১৫/১৬ টি।
নগদ/বিকাশ মোবাইল নম্বর 01770101984
১৫ দিন ব্যাপী অনলাইন ফারায়েজ কোর্সের সিলেবাস
০১. ফারায়েজের পরিচয়, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, হুকুম, মীরাছের রুকুন, শর্ত, মীরাছের সবব, পরিত্যক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত অধিকারসমূহ, সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ওয়ারিসগণের স্তর। (একটি ক্লাস)
০২. নসব বা আত্মীয়তার প্রকারভেদ, মীরাছ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার প্রকারসমূহ, পবিত্র কুরআনে বর্ণিত নির্ধারিত অংশসমূহ, একটি সূত্রে মাসআলা বের করার সহজ নিয়ম, ১৫ জন পুরুষ ওয়ারিসের বিবরণ, ১১ জন নারী ওয়ারিসের বিবরণ, 1/2 দুই ভাগের এক ভাগ, 1/3 তিন ভাগের এক ভাগ, 2/3 তিন ভাগের দুই ভাগ, 1/6 ছয় ভাগের এক ভাগ, 1/4 চার ভাগের এক ভাগ, 1/8 আট ভাগের এক ভাগ ওয়ারিসগণের পরিচয়। (দু’টি ক্লাস)
০৩. বারো জন যাবীল ফুরুজের হালতসমূহ, প্রত্যেক হালতের উদাহরণসহ। (তিনটি ক্লাস)
০৪. বংশগত আসাবা তিন প্রকারের বিস্তারিত বিবরণ, অগ্রাধিকারপ্রাপ্ত আসাবার ধারাবাহিকতার বিবরণ। (একটি ক্লাস)
০৫. আউলের পরিচয়, তামাছুল, তাদাখূল, তাওয়াফুক, তাবায়ূন সম্পর্কের পরিচয়। (একটি ক্লাস)
০৬. একটি মাত্র সূত্রের সাহায্যে তাসহীহ এর সাতটি পদ্ধতির সমাধান। (একটি ক্লাস)
০৭. সহজ নীতিমালার মাধ্যমে রদের চারটি অবস্থার আলোচনা। (একটি ক্লাস)
০৮. হজবে হেরমানের পরিচয়, প্রকারভেদ, হজবে নুকসান, হজবে নুকসান বিল ইনতিকাল এবং হজবে নুকসান বিল ইযদিহাম এর পরিচয় উদাহরণসহ। (দু’টি ক্লাস)
০৯. মুনাসাখা। (তিনটি ক্লাস)
একটি ক্লাসের অংশবিশেষ
https://www.facebook.com/ALKAUSERACADEMYONLINE
01770101984 Whatsapp
উদ্বোধনী অনুষ্ঠান ১৫ জুলাই রাত নয়টায়।
ক্লাসের সময় রাত ৯.১৫ টা থেকে ১০.১৫ টা।
রেজিস্ট্রেশন করতে ফরমটি পূরণ করুন
https://forms.gle/rRkprFrhHBtXoRFH6
গত ব্যাচের একটি লাইভ ক্লাস
https://www.facebook.com/share/v/a5cUUQaUcFaYFbHf/?mibextid=oFDknk
07/06/2024
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুরআন ও হাদীসের নির্ভরযোগ্য ও উল্লেখযোগ্য ঘটনাবলী রেফারেন্সসহ জানতে “গল্পে গল্পে কুরআন-হাদিস” বইটি সংগ্রহ করতে পারেন।
বইটি আরবি ও সহজ বাংলা ভাষায় লিখিত একটি গ্রন্থ, যা উলামায়ে ক্বেরাম, ত্বলাবা এবং জেনারেল শিক্ষিত সকলের পড়ার উপযোগী একটি বই। কুরআন-হাদিসের ঐতিহাসিক ৯০ টি কাহিনী নিয়ে এই বইটি লিখিত হয়েছে। এই বইটি ইলম পিপাসু ভাই-বোনদের জন্য অত্যন্ত সহায়ক গ্রন্থ হবে আশা করি। যারা সহজভাবে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য দারুণ সহায়ক হবে আশা করি।
প্রাপ্তিস্থান
#লাকসাম বাইপাস, লাকসাম, কুমিল্লা।
#নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা।
#বাংলাবাজার, ঢাকা।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে পাঠানোর ব্যবস্থা রয়েছে।
01770101984
এই লিঙ্কে বইয়ের ভূমিকা, সূচিপত্রসহ ভিতরের কিছু পৃষ্ঠা দেয়া হয়েছে।
https://drive.google.com/file/d/1IOOGPwB2JqY2_hPxqcn5Yx-TA-Ku59kS/view?usp=drive_link
পহেলা জুলাই থেকে ফারায়েজ কোর্স শুরু হবে ইনশা আল্লাহ্। রেজিঃ লিঙ্ক
https://forms.gle/rRkprFrhHBtXoRFH6
আগামী পহেলা জুলাই থেকে অনলাইনে ইলমে ফারায়েজের একটি নতুন ব্যাচ শুরু করবো ইনশা আল্লাহ্। কোর্স ফি ৭০০ টাকা।আগ্রহীগণ সাড়া দিতে পারেন
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Emplacement
Contacter l'école
Téléphone
Adresse
Laksam Bypass, Laksam, Cumilla
Democratic Republic Of The
28/06/2025
25/06/2025