26/07/2026
ফেসবুকে অনেকে "ব্লু ব্যাজ" এবং সম্প্রতি লঞ্চ হওয়া "ফেসবুক ভেরিফায়েড" বা গ্রে ব্যাজ নিয়ে গুলিয়ে ফেলছেন। অনেকেই ভাবছেন ভেরিফায়েড মানেই সেই পরিচিত ব্লু টিক স্ট্যাটাস, কিন্তু আসলে তা নয়। ব্লু টিক হচ্ছে “notable & verified identity”, যেখানে নতুন গ্রে টিক মানে “real human & selfie-verified account।” এই দুইয়ের পার্থক্য বোঝা এখন ক্রেতা, বিক্রেতা এবং ক্রিয়েটর সবার জন্যই জরুরি।
১। ব্লু ব্যাজ (Blue Badge):
> এটি মূলত Meta Verified বা পুরনো ভেরিফিকেশন লাইন থেকে আসে।
> উদ্দেশ্য: আপনি একজন পাবলিক ফিগার, ক্রিয়েটর, নামী ব্র্যান্ড বা উল্লেখযোগ্য ব্যক্তি আপনার পরিচয় এবং ব্র্যান্ডের সত্যতা যাচাই করা।
> বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য পেইড সাবস্ক্রিপশন বা অত্যন্ত কড়া যোগ্যতার মাপকাঠি লাগে। এটি আপনাকে একটি বিশেষ সোশ্যাল স্ট্যাটাস দেয়।
২। গ্রে “Facebook Verified” ব্যাজ:
> এটি সম্পূর্ণ নতুন এবং ফ্রি। এটি শুধু প্রমাণ করে যে “এই অ্যাকাউন্টের পেছনে একজন সত্যিকারের মানুষ আছে।”
> এটি পেতে হলে আপনাকে একটি ভিডিও সেলফি দিতে হয়, যা আপনার প্রোফাইল ফটোর সাথে ১:১ ম্যাচ করিয়ে দেখে ফেসবুকের এআই।
> এই ব্যাজ আপনাকে "ট্রাস্টেড" বা নির্ভরযোগ্য হিসেবে গ্যারান্টি দেয় না, শুধু বলে যে আপনি কোনো বট বা এআই-জেনারেটেড ফেক প্রোফাইল নন। এটি মূলত মার্কেটপ্লেস, ডেটিং এবং গ্রুপে আপনার উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে।
এর বাইরেও একটি বড় প্রশ্ন আছে, আপনার মুখের বায়োমেট্রিক ডেটা কোথায় যাচ্ছে?
মেটা বলছে, এই ভিডিও সেলফি ফেস রিকগনিশন দিয়ে ভেরিফিকেশনের জন্য ব্যবহার হয় এবং যাচাই শেষ হলে তা সীমিত সময়ের জন্য রাখা হয় বা ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ঠিক কতদিন ধরে রাখা হবে বা ভবিষ্যতে এটি অন্য কোনো কাজে (যেমন এআই ট্রেনিং) লাগানো হবে কি না, সে বিষয়ে মেটার পলিসি এখনো খুব একটা পরিষ্কার নয়। মনে রাখা প্রয়োজন, মেটা এর আগে টেক্সাসে বায়োমেট্রিক ডেটা অপব্যবহারের জন্য ১.৪ বিলিয়ন ডলারের আইনি জটিলতায় পড়েছিল।
আমার দৃষ্টিতে, এটি একটি পরিষ্কার “ডিল”: আপনি একটি ফ্রি গ্রে ব্যাজ এবং হয়তো ভবিষ্যতে একটু বেশি ভিজিবিলিটি বা রিচ পাবেন, আর তার বিনিময়ে মেটা পাবে আপনার মুখের মূল্যবান বায়োমেট্রিক ডেটা। একজন ক্রিয়েটর বা বিজনেস ওনার হিসেবে এখন প্রশ্নটা খুব সিম্পল গ্রে টিকের সেই এক্সট্রা সোশ্যাল প্রুফ কি আপনার ফেস ডেটার দামের সমান?
আপনি কি ভেরিফায়েড ব্যাজের বিনিময়ে আপনার ফেস ডেটা শেয়ার করতে রাজি, নাকি প্রাইভেসি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান 👇
আর এমন Exclusive Tech, AI, and Social Media News পেতে ফলো করুন এবং পোস্টটি শেয়ার ও সেভ করুন 🙏