The Message Of Islam - ইসলামের বার্তা

The Message Of Islam - ইসলামের বার্তা

Partager

As salamu alaikum..... in this page u can get hadith Qur'an Islamic news and many more. so pls gv li

07/02/2023
01/02/2023

*মাযারে ফাতিহা করার পদ্ধতি*
প্রশ্ন:- বুযুরগানে দ্বীনের মাযারে গেলে ফাতিহা কিভাবে পড়তে হয়? এবং ফাতিহার মধ্যে কোন কোন জিনিস পড়তে হয়?
*হুযূর আ'লা হযরত -এর জবাব*
*بسم الله الرحمن الرحیم*
نحمدہ ونصلی علی رسوله الکریم*
মাযার শরীফে উপস্থিত হওয়ার সময় পায়ের দিক দিয়ে যাবে। এবং কমপক্ষে চার হাত দূরে সরে সম্মুখস্থ হয়ে দাঁড়াবে। আদবের সাথে আস্তে সালাম জানাবে।
*السلام علیك یا سیدی و رحمة الله و برکاته*
আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অতঃপর দরুদে গৌসিয়া¹ তিনবার পড়বে। আল হামদ শরীফ একবার। সূরা ইখলাস সাত বার। অতঃপর পূণরায় দরুদে গৌসিয়া সাত বার। হাতে সময় থাকলে সূরা ইয়াসীন ও সূরা মুলকও পাঠ করে আল্লাহ আযযা ও জাল্লার নিকটে দুআ করবে। হে আল্লাহ! এসব পড়াতে এতটা সাওয়াব দান করো, যতটা তোমার দয়ার যোগ্য, ততটা নয় যা আমার আমলের যোগ্য। আর আমার তরফ থেকে এই বুযুরগের নিকটে নাযার করো।
অতঃপর নিজের জায়েয প্রয়োজনের জন্য দুআ করবে। এবং বুযুরগের রুহকে আল্লাহর দরবারে ওসিলা বানাবে। তারপর সেভাবেই সালাম দিয়ে ফিরে আসবে।
মাযারে হাতও লাগাবে না, চুমোও খাবে না। আর তাওয়াফ (ও সাজদা) সর্বসম্মতিক্রমে হারাম।
(ফাতাওয়া রাযাবীয়াহ, খন্ড: 4, পৃষ্ঠা: 212-13 প্রকাশিত: সুন্নী দারুল ইশায়াত মুবারকপুর)

টীকা: ¹ দরুদে গৌসিয়া:
*اللّٰھُمَّ صَلِّ عَلٰی سَیِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ، مَّعْدَنِِ الْجُوْدِ وَالْکَرَمْ، وَاٰلِہٖ وَبَارِکْ وَسَلِّمْ*
উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিম মা'দিনিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম।

নোট: উক্ত নিয়মে ফাতিহা না পড়তে পারলে যেসব সূরা ও দরুদ জানা আছে তাই পড়বে।
ইতি
*গুলজার আলী মিসবাহী*
*হেমতাবাদ, রায়গঞ্জ, উঃ দিনাজপুর।*

22/04/2021

*মাননীয়া মুখ্যমন্ত্রীর নিকট নিবেদন ।*

*(বিষয়ঃ-হসপিটালে কড়া নজরদারি হোক!*)

হসপিটালে যে ওয়ার্ডে করোনা সংক্রামিত ব্যক্তিদের রাখা হচ্ছে সেখানে সিসি ক্যামেরা লাগানো হোক, যেখানে তাদের মৃত্যু হয় সেখানেও ক্যামেরা লাগানো হোক, যেখানে লাশ প্যাকিং করা হচ্ছে তাবুতে ভরা হচ্ছে সেখানেও ক্যামেরা লাগানো হোক,সেখান থেকে লাশ বাইরে নিয়ে আসার পথেও ক্যামেরা লাগানো হোক, সেই ক্যামেরার tv বাইরে লাগানো হোক যেভাবে স্টেশনগুলোতে বাইরে টিভি চলেযাতে করে সাধারণ ব্যক্তিরা ভিতরে যা কিছু হচ্ছে দেখতে পাই।
*একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার নিকট নিজের অধিকার আবেদন করছি!*
কেননা এটা করা অতিরিক্ত জরুরি মনে হচ্ছে কারণ ভারতীয় জনতাকে অন্ধকারে রেখে প্রোপাগান্ডার জলে ভাসিয়ে দেওয়া হয় না তো?
*একটু ভাবুন*
1, করোনার সংক্রমণ যদি এত বেশি হয় তাহলে জীবজন্তু মরে না কেন?
2, এটা কেমন রোগ যাতে সরকারি অধিকার এবং হিরো হিরোইন বেঁচে যাচ্ছে এবং সাধারণ ব্যক্তি মারা যাচ্ছে?
3, কোন ব্যক্তির বাড়িতে অথবা রাস্তাঘাটে মৃত্যু হয় না কেন শুধু হাসপাতালেই মৃত্যু হয় কেন?
4, এটা কেমন রোগ পজেটিভ রিপোর্ট পাওয়া সত্বেও চিকিৎসা ও ঔষধ ছাড়াই নেগেটিভ হয়ে যাচ্ছে?
5, এটা কেমন রোগ যে জলসা , সমাবেশ এবং লক্ষ লক্ষ লোকেদের মধ্যে রেলিতে যাইনা কিন্তু নরমাল সর্দি-কাশি চেক করতে গেলেই করোনা ধরা পড়ে এবং হসপিটাল থেকে পাঁচ দিনের মধ্যে করোনা বলে লাশ বাড়ি ফিরে আসে?
6, এটা আজব রোগ এখনো পর্যন্ত যার কোন ঔষধ নেই তা সত্ত্বেও 99% মানুষ ভালো হয়ে যাচ্ছে?
7, এটা কোন জাদু রোগ যার আসার কারণে অন্যান্য রোগে মানুষ মরে না যেই মরছে সেই করোনা ভাইরাসে?
8, সাবান এবং স্যানিটাইজার এ করোনাভাইরাস নষ্ট হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত তার ঔষধ বের হলো না কেন?
9, এমনটা হয় না তো? যে করোনাভাইরাস এর নাম দিয়ে বডি থেকে প্রয়োজনীয় জিনিস বের করে নিয়ে শুধু বডি কে প্লাস্টিকে প্যাক করে না দেখার শর্ত দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
10, কিছু লোকের মৃত্যু এমন ভাবে হয় যে সকালে হসপিটালে ভর্তি হল সন্ধ্যায় করোনার জন্য মৃত্যু এত তাড়াতাড়ি করোনার রিপোর্ট হয়ে গেল আর মৃত্যুও হয়ে গেল বাড়ীতে ছিল কোন সমস্যা হয়নি?
11, লোহা,কাঠ, কাপড়,প্লাস্টিক এবং টাকা-পয়সার মাধ্যমে যদি করণা সংক্রমণ হয় তথা ছড়াই তাহলে তো আজ পর্যন্ত প্রত্যেকটা ব্যাক্তি পর্যন্ত করোনা পৌঁছে যেত এবং এমনটা হলে কোন ব্যক্তির জন্য করোনা সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভবই নয়।
*উপরোক্ত প্রশ্নসমূহের কোন উত্তর আছে যদি থাকে অবশ্যই দিবেন অপেক্ষায় থাকলাম!*
চিন্তা করে এই বিষয়টা উদ্ধার করতে পারা যাচ্ছে না 15 থেকে 20 দিনের মধ্যে কানিকাপুর কে করোনা হওয়া সত্ত্বেও ভালো হয়ে বাড়ী চলে গেল। তার এমন কী চিকিৎসা হলো যে পঞ্চম রিপোর্ট পজেটিভ আসলো এবং ষষ্ঠ রিপোর্ট নেগেটিভ আসল? শুধু কি মধ্যবিত্ত এবং গরিবদের পজেটিভ রিপোর্ট আসছে?
*আমার সন্দেহ হচ্ছে*
করোনার আড়ালে মানুষের বডির মূল্যবান পার্সগুলি বের করে পাচার করা হয় না তো?
ইতি
*মুফতী আব্দুল আজীজ কালিমি*
মালদা,পশ্চিমবঙ্গ।

21/04/2021

সুর্মা লাগানো
এবং মোচে তেল লাগানো,যদি সৌন্দর্যের উদ্দেশ্যে হয়,তবে মাকরুহ রয়েছে। (গৃহীত ফা.হিন্দীয়া খ.1পৃ.199)

21/04/2021

রোযাদারের জন্য রমযানের দিন গুলিতে এমন ভারী কাজ করা জায়েয নয়,যার ফলে এমন দুর্বলতা চলে আসবে,যে রোযা ভঙ্গের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে।(গৃহীত দুররুল মুখ্তার খ.3 পৃ.400 ও বাহারে শারীয়াত খ.5পৃ.105)🌹🌹🌹

17/04/2021

নিন্দা করলে রোযা ভঙ্গ হয় না।কিন্তু নিন্দা করা হারাম। রোযার অবস্থায় আরো ও বেশি হারাম,এবং রোজা মাকরুহ হয়ে যায়।দুররুল মুখতার খ.3 পৃ.365

17/04/2021

কথা বলাতে থুথু দ্বারা হোট রসাল হয়ে গেল,এবং ঐ থুথুকে গিলে নিলেন তো রোযা ভঙ্গ হবে না।ফা.আলামগীরী খ:1পৃ:203

16/04/2021

রোযা থাকা অবস্থায় চোখে ওষুধ দিলে রোযা ভঙ্গ হবে না।
রোযা কি জারুরী মাসাইল প্ 35

15/04/2021

🌹🌹7️⃣8️⃣6️⃣/9️⃣2️⃣🌹🌹

*মাহে রমযান, রোযা ও রোযাদারের মর্যাদা*

১)👉🏻 ইমাম বায়হাকী শোয়ুবুল ঈমানে হাযরাত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তায়ালা আনহুমা হতে বর্ণনা করেছেন যে, আল্লার রাসূল সল্লাল্লাহু তায়ালা আলাইহি অ সাল্লাম বলেছেন যে, ১লা রমযান বেহেশ্তের হুরেরা আল্লাহ তায়ালাকে বলেন যে, হে আমাদের রব রোযাদার বান্দাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও।

২)👉🏻 আহমাদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ হাযরাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণনা করেছেন যে, আল্লার রাসূল সল্লাল্লাহু তায়ালা আলাইহি অ সাল্লাম বলেছেন যে, অসুস্থ ও শরীয়াতের কোন কারন ছাড়া কেউ যদি মাহে রমযানের একটি রোযা না রাখে, তাহলে সারা জীবনের সমস্ত নফল রোযা দিয়েও তার ঘাটতি পূরন করা সম্ভব হবে না।

৩)👉🏻 মুফাসসিরে কোরান আল্লামাতুয যামান হাকীমুল উম্মাত মুফতী আহমাদ ইয়ার খান নাঈমী আলাইহির রহমা অ-ররিযওয়ান তাঁর মিরয়াতুল মানাজীহ শারহে মিশকাতুল মাসাবীহ নামক কিতাবের তৃতীয় খন্ডে ৮৮ পৃষ্ঠায় লিখেছেন যে, একাকটি রোযা রোযাদার হতে জাহান্নামকে ৭০ বছর করে দূরে সরাতে থাকবে।

৪)👉🏻 উক্ত👆 কিতাবের উক্ত খন্ডের ১৯৩ পৃষ্ঠায় আরো বলা হয়েছে যে, দোযখ ও রোযাদারের মাঝে জমীন-আসমানের দূরত্তের সমান গর্ত খনন করে দেওয়া হবে, যাতে রোযাদারের দোযখে যাওয়ার কোন সম্ভবনা না থাকে।

৫)👉🏻 উক্ত কিতাবের উক্ত খন্ডের ২০৩ পৃষ্ঠায় আরো বলা হয়েছে যে, রোযাদার কাউকে যখন কিছু খেতে দেখে, তখন, রোযাদারের দেহের প্রতিটি হাড় এবং প্রতিটি জোড় আল্লাহ তায়ালার তাসবীহ পাঠ করতে থাকে।

৬)👉🏻 ইমাম বোখারী ও ইমাম মুসলিম হাযরাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণনা করেছেন যে, আল্লার রাসূল সল্লাল্লাহু তায়ালা আলাইহি অ সাল্লাম বলেছেন যে, মাহে রমযান আরম্ভ হলে আসমানের/ জান্নাতের/ রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়।

৭)👉🏻 ইমাম বোখারী ও ইমাম মুসলিম হাযরাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণনা করছেন যে, আল্লার রাসূল সল্লাল্লাহু তায়ালা আলাইহি অ সাল্লাম বলেছেন যে, (অনাহারে থাকার কারনে) রোযাদারের মুখের গন্ধ আল্লার নিকটে মেশক আম্বারের সুগন্ধ চাইতেও প্রিয়।

ইতি- ২রা রমযান বৃহস্পতিবার
১৫/০৪/২০২১
আরয👏গুযার
মোঃ আলীমুদ্দিন রেজবী মাযহারী জঙ্গীপুরী।
সভাপতি- জামিয়া গাওসিয়া রেজবীয়া গাড়ীঘাট, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।

15/04/2021

রোযা অবস্থায় ইনজেকশন করলে রোযা
ভঙ্গ হয় না।
(👉ফাতাওয়ে ফাইযুর রাসুল
খ.1 পৃ. 517)

15/04/2021

রোযা অবস্থায়
স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হবে না।
কিতাব দ্বারা প্রমাণিত।

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Téléphone

Adresse


Kaliachak Dist, Malda
Democratic Republic Of The
732201