26/10/2024
আপনার নামে FIR (First Information Report) হলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন:-
1. আইনজীবীর সাথে যোগাযোগ করুন: প্রথমেই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন। তিনি FIR এর বিষয়টি যাচাই করে আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন।
2. FIR এর কপি সংগ্রহ করুন: FIR এর একটি কপি সংগ্রহ করার চেষ্টা করুন। এতে অভিযোগের বিবরণ ও আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি দেখতে পারবেন।
3. আপনার অধিকার সম্পর্কে জানুন: পুলিশি জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার এড়াতে আপনার কিছু অধিকার আছে, যেমন জামিন বা আগাম জামিনের ব্যবস্থা। বিশেষ করে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে।
4. আগ্রিম জামিন (Anticipatory Bail): যদি অভিযোগ গুরুতর হয় এবং আপনি গ্রেপ্তারের সম্ভাবনা থাকলে, আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন। এর মাধ্যমে গ্রেপ্তার এড়ানো যেতে পারে।
5. প্রমাণ সংগ্রহ: যদি আপনি নির্দোষ হন, তাহলে আপনার পক্ষে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করুন, যা আপনাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে।
6. পুলিশের সাথে সহযোগিতা করুন: পুলিশের সাথে সহযোগিতামূলক আচরণ করুন, তবে আইনজীবী ছাড়া কোনো বিবৃতি প্রদান না করাই ভালো।
7. কোর্টে হাজিরা দিন : আদালত যদি হাজিরার জন্য নির্দেশ দেয়, তাহলে নির্ধারিত তারিখে হাজিরা দিন।
FIR হলে দ্রুত এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ, কারণ সঠিকভাবে প্রতিক্রিয়া না দিলে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।
24/09/2023
'Every Arbitrator May Not Be Legally Trained, Some Decisions Are Based On Equity' : Supreme Court Explains Scope Of Judicial Interference In Arbitral Awards
16/09/2023
এজলাসেই ইন্টারভিউ! সেখানেই 'দুর্গা' বানান বলতে পারলেন না প্রাথমিকে শিক্ষিকা পদে এক নিয়োগপ্রার্থী আমনা পারভিন। ভুল বানান বলায় প্রাথমিকে শিক্ষিকা হিসাবে চাকরির যোগ্যতা হারালেন তিনি। তাঁর আনা নিয়োগের আবেদন খারিজ করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুত্র: সংবাদ প্রতিদিন ই- পেপার
11/09/2023
📍যথাযথ পাস/টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ (সেক. 138 রেলওয়ে আইন)
শাস্তি: তিনি যে দূরত্বে ভ্রমণ করেছেন বা যে স্টেশন থেকে ট্রেন শুরু হয়েছে তার জন্য সাধারণ একক ভাড়া এবং অতিরিক্ত চার্জ যেমন `250/- বা ভাড়ার সমতুল্য যেটি বেশি।
Thanking you with Regards,
AN Abdullah (4th year B.A.LL.B)
10/09/2023
পুলিশ G.D বা জেনারেল ডায়েরি কি?
General Diary বা সাধারণ ডায়েরি - হল এমন একটি ডায়েরি যেখানে একটি পুলিশ স্টেশনের অধিকার ক্ষেত্রের মধ্যে ঘটে যাওয়া যেকোন অপরাধমূলক ঘটনা নথিভূক্ত করা হয়। ১৮৬১ সালের পুলিশ আইনের ৪৪ নম্বর ধারায় সাধারণ ডায়েরি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। সাধারণ ডায়েরি নির্দিষ্ট ক্রম অনুসারে লেখা হয়। যার ফলস্বরুপ সাধারণভাবে ব্যাকডেটেড তথ্য সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা সম্ভব হয় না ।
যেকোনো ধরনের অভিযোগ যখন পুলিশ
পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করে তখন তাকে জেনারেল ডায়েরি বলা হবে। এরপর পুলিশ যদি মনে করে উক্ত অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর অপরাধ অর্থাৎ Cognizable Offence তখন সেটাকে First Information Report বা FIR হিসেবে নথিভুক্ত করা হয়। আর নথিভুক্তকরণ এর পর পুলিশ যদি মনে করে উক্ত অভিযোগটি কম গুরুত্বপূর্ণ অপরাধ অর্থাৎ Non- Cognizable Offence তখন সেটাকে N. C.R বা Non- Cognizable Report হিসেবে নথিভুক্ত করা হয়।