07/11/2025
আকলমান্দকে লিয়ে ইশারাই কাফি"
Language is the mirror of thinking.
07/11/2025
আকলমান্দকে লিয়ে ইশারাই কাফি"
27/10/2025
"Handsome is that handsome does"
27/10/2025
অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটি মোমবাতি জ্বালানো উত্তম।
নীতিবাক্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
27/10/2025
তুমি কি জানো, রাতে না ঘুমালে ব্রেনের কোষগুলো একে অপরকে খেয়ে ফেলে?
বিশ্বাস হচ্ছে না? Bellesi, Journal of Neuroscience তাই বলছে। নিচে আমি তোমাকে স্লিপ সাইকেল ঠিক করার ১০০% বৈজ্ঞানিক উপায় বলবো। এ টিপসগুলো যদি ফলো করতে পারো তবে পড়াশোনায় আরও বেশি মনোযোগ বাড়াতে পারবা। ইন-শা-আল্লাহ।
Sleep Cycle 100% ঠিক করার বৈজ্ঞানিক উপায়:
1.ফিক্সড টাইম রুটিন -
প্রতিদিন একই সময়ে ঘুমানো ও একই সময়ে ওঠা সবচেয়ে কার্যকরী অভ্যাস। এতে শরীরের স্বাভাবিক সার্কেডিয়ান রিদম (Biological Clock) ঠিক থাকে, ফলে ঘুম আসতে সময় লাগে না এবং সকালে সতেজ অনুভূত হয়। রেফারেন্স: Sleep Health Journal, 2023
2. পর্যাপ্ত ঘুম -
প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ৭–৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর কম হলে শরীর ক্লান্ত হয়, মস্তিষ্কে মনোযোগ কমে যায়, আর দীর্ঘমেয়াদে হার্ট ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। রেফারেন্স: National Sleep Foundation
3. ডিজিটাল ডিটক্স -
ঘুমের অন্তত ১ ঘণ্টা আগে মোবাইল, ট্যাব বা কম্পিউটার ব্যবহার বন্ধ করতে হবে। স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট “মেলাটোনিন” নামক হরমোন কমিয়ে দেয়, যা ঘুম আসতে বাধা সৃষ্টি করে।
রেফারেন্স: Harvard Health Publishing
4. ক্যাফেইন এড়ানো -
চা, কফি, চকলেট বা এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফেইন ঘুম ভাঙিয়ে দেয়। তাই ঘুমের অন্তত ৪–৬ ঘণ্টা আগে এসব খাওয়া এড়ানো উচিত। রেফারেন্স: Medical News Today
5. শরীরচর্চা -
দিনে হালকা থেকে মাঝারি ব্যায়াম (যেমন হাঁটা, জগিং বা যোগব্যায়াম) রাতে গভীর ঘুমে সহায়ক। তবে ঘুমানোর একদম আগে ভারী ব্যায়াম করা উল্টো ঘুমের সমস্যা তৈরি করতে পারে।
রেফারেন্স: Sleep Foundation
6. ন্যাপ সীমিত রাখা -
দিনে ঘুমালে (nap) সেটা ১৫–২০ মিনিটের বেশি হওয়া উচিত নয়। দীর্ঘ ন্যাপ শরীরের ঘুমের চাপ (Sleep Pressure) কমিয়ে দেয়, ফলে রাতে ঘুমাতে দেরি হয়। রেফারেন্স: Oxford Academic – Sleep Journal
7. ঘুমের পরিবেশ ঠিক রাখা -
ঘর ঠাণ্ডা, অন্ধকার ও নীরব রাখলে ঘুম দ্রুত আসে এবং গভীর হয়। অন্ধকার ঘর মেলাটোনিনের উৎপাদন বাড়ায়, যা ঘুমকে প্রাকৃতিকভাবে সহায়তা করে। রেফারেন্স: Sleep Foundation
8. রিল্যাক্সেশন রুটিন -
ঘুমের আগে ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস, হালকা বই পড়া বা নরম সঙ্গীত শোনা দেহ ও মনের স্ট্রেস কমিয়ে ঘুমকে সহজ করে তোলে। রেফারেন্স: PMC – Relaxation Techniques
Happy sleeping.
শাদমান আবরার
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
18/08/2025
একদিন একটা হাতি আর একটা কুকুর একইসাথে গর্ভবতী হলো। তিন মাস পেরোতেই কুকুরটি তিনটি ছানা প্রসব করল। ছানাগুলো বেড়ে উঠতে লাগল। ছয় মাসের মাথায় কুকুরটি আবার গর্ভবতী হলো, নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করল। এভাবে পালাক্রমে কুকুরটি প্রায় ১৮ মাসে বেশ কয়েক ডজন বাচ্চা জন্ম দিল, যাদের অনেকেই বড় হয়ে গেছে।
এই সময় কুকুরটি হাতিকে দেখে বলল, “তুমি কি আদৌ গর্ভবতী ছিলে? আমরা তো একই সাথে গর্ভবতী হয়েছিলাম। আমি এতগুলো বাচ্চা প্রসব করেছি, আর তুমি এখনও একই অবস্থায় আছ!”
হাতির জবাব ছিল শান্ত অথচ গম্ভীর—“আমার পেটে কুকুর ছানা নয়, হাতির ছানা বেড়ে উঠছে। আমি দুই বছর পর একটি বাচ্চা জন্ম দিই। আর সেই বাচ্চা যখন জন্মায়, তার উপস্থিতিতে পুরো পৃথিবী থমকে যায়। রাস্তা পার হলে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে দেখে। কারণ সে বিশাল, সে মহিমান্বিত, সে চাইলেই উপেক্ষা করা যায় না।”
এই গল্পটা আসলে শুধু একটা পশুর গল্প নয়—এটা আমাদের সবার জীবনের গল্প।
অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করছেন, দিনের পর দিন চেষ্টা করছেন, অথচ আশেপাশের মানুষদের সহজে সফল হতে দেখে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করছেন। মনে হচ্ছে আপনি পিছিয়ে আছেন। অথচ আপনি হয়তো হাতির মতোই নিজের ভিতরে এমন কিছু তৈরির প্রক্রিয়ায় আছেন, যার জন্য সময় দরকার। কারণ আপনি কিছু ছোট নয়, মহৎ কিছু গড়তে চলেছেন।
কুকুরের ছানা যেমন ছোট আর সংখ্যায় বেশি, তেমনি কিছু মানুষ ছোট লক্ষ্য বা অস্থায়ী সফলতায় পৌঁছায় খুব দ্রুত। কিন্তু হাতির মতো যারা বড় স্বপ্ন দেখে, গভীর কিছু তৈরি করে, তাদের সময় লাগে—কিন্তু যখন তারা উঠে দাঁড়ায়, তখন তাদের উপস্থিতি সবাইকে না চাইতেও মুগ্ধ করে।
প্রকৃতি আমাদেরকে শেখায়, বটগাছ জন্মাতে সময় নেয়, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বহু প্রজন্ম ধরে ছায়া দেয়। হীরে তৈরি হয় চাপে, অন্ধকারে, বছরের পর বছর ধরে—কিন্তু একবার বেরোলে পৃথিবীর সবচেয়ে দামী জিনিস হয়ে দাঁড়ায়।
সফলতা-ও তেমনই। কিছু আসে হুট করে, কিছু আসে ধৈর্য ধরে অপেক্ষা করলে।
তাহলে আপনি কী করবেন?
1. অন্যের সাফল্য দেখে হীনমন্য হবেন না। আপনিও নিজের পথে আছেন। শুধু আপনার গন্তব্যটা একটু বড়, একটু গভীর, তাই সময় বেশি লাগছে।
2. নিজেকে ছোট ভাববেন না। হাতি যেমন তার আকারে, গম্ভীরতায়, এবং উপস্থিতিতে রাজত্ব করে—আপনিও পারবেন, যদি নিজেকে বিশ্বাস করেন।
3. অপেক্ষা করুন, কিন্তু অলস হয়ে নয়। অপেক্ষা মানে বসে থাকা নয়। কাজ করতে থাকুন, শেখা থামাবেন না, নিজের ভিতরের "হাতিটা" তৈরি হতে দিন।
4. প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন যে সৃষ্টিকর্তা সঠিক সময়টিই বেছে রাখেন। আপনাকে শুধু সেই সময় পর্যন্ত নিজের প্রস্তুতি ঠিক রাখতে হবে।
আমরা সবাই চাই দ্রুত সফল হতে, দ্রুত ফল পেতে। যেন আজ বীজ বপন করলেই কাল ফসল কেটে নিয়ে আসা যাবে। কিন্তু প্রকৃতি তা শেখায় না। প্রকৃতি বলে—প্রতিটি জীবনের, প্রতিটি সৃষ্টির একটা সময় লাগে।
তাই দ্রুত ফল নয়, গভীর ফল চান। অস্থায়ী সফলতা নয়, স্থায়ী প্রভাব রাখুন। চারপাশের কুকুরগুলোর দৌড় দেখে ঘাবড়ে যাবেন না—আপনি হাতি। আপনার পথ আলাদা, গন্তব্য আরও বড়।
যখন আপনার সময় আসবে, তখন পৃথিবী নিজে থেমে দাঁড়িয়ে তাকাবে। তাই আজ নয়তো কাল নয়—আপনার দিন আসছেই।
শুধু ততদিন নিজেকে প্রস্তুত করুন।
আপনি এখনও পেটের ভেতর ‘হাতি ছানা’ লালন করছেন।
©️ #সংগৃহীত
20/05/2025
আপনার ছোট ছোট অভ্যাসই বদলে দিতে পারে জীবন – ১০টা সহজ কিন্তু গভীর পরিবর্তন
আমরা ছোটবেলায় একটা লাইন পড়েছিলাম—
“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
তখন হয়তো বুঝিনি, কিন্তু আজ বুঝি—এই লাইনটার ভেতরে জীবনের আসল সত্যিটা লুকিয়ে ছিল।
আমাদের জীবনের প্রতিটা ছোট অভ্যাস, ছোট সিদ্ধান্ত, এমনকি ছোট ভুলগুলোও এক সময় বড় প্রভাব ফেলে। কেউ একদিনে বদলায় না। কিন্তু কেউ যদি প্রতিদিন একটুখানি বদলায়, তাহলে এক সময় জীবনটাই বদলে যায়।
এই বদলটা শুরু হোক আজ থেকেই। নিচে দিলাম এমন ১০টা ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন—যা একসময় আপনাকে নতুন এক “আপনি” বানিয়ে ফেলবে।
১। সূর্য উঠার আগেই ঘুম থেকে উঠুন।
সকালের নিঃশব্দ আলো, ঠান্ডা হাওয়া আর নিরিবিলি সময়টা আপনার আত্মার জন্য ওষুধের মতো কাজ করবে।
২। সময়কে যত্ন করে ব্যবহার করুন।
আজ যেটা ফেলে রাখছেন, কাল সেটা আপনার পেছনে তাড়া করবে। সময়কে বন্ধু বানালে, জীবন সহজ হয়ে যায়।
৩। নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নিন।
কাউকে ভালোবেসে নিজের স্বপ্নকে ফেলে দেবেন না। ভবিষ্যত অন্ধকার হলে, সে মানুষটাকেও আর খুঁজে পাবেন না।
৪। সামনের শত্রুর চেয়ে পেছনের শত্রু ভয়ানক।
যে আপনার সামনে কিছু বলে না, কিন্তু পিছনে ছুরি চালায়—সে-ই আপনার সবচেয়ে বড় বিপদ।
৫। তর্কে জিতলেও আপনি হারেন।
সব তর্কের উত্তর দেওয়া লাগে না। কেউ জোর করে আপনাকে টানলেও, তাকে জিততে দিন। শান্তি অনেক বড় জিনিস।
৬। সোশাল মিডিয়ার হালকা নেশা থেকে মুক্ত থাকুন।
বন্ধুর সংখ্যা কমান, অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরান। সময় বাঁচবে, মন শান্ত থাকবে।
৭। ভুল করলে সরি বলুন, ভালো কিছু দেখলে প্রশংসা করুন।
মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি। কিন্তু ক্ষমা চেয়ে নিলে সম্পর্কগুলো সুন্দর থেকে যায়।
৮। কারো প্রশংসায় ভেসে যাবেন না, সমালোচনায় ডুবে যাবেন না।
কারও মুখে আপনি মহান বা তুচ্ছ—এই দুটোই ক্ষণিকের। আপনি কে, সেটা আপনি জানেন।
৯। নাটক সিনেমার চেয়ে বই অনেক বেশি শক্তিশালী।
সব বই পড়তে হবে না—যে বইগুলো আপনাকে বদলে দিতে পারে, সেগুলো খুঁজে পড়ুন।
১০। টাকার পেছনে নয়, টাকার ব্যবস্থাপনায় মন দিন।
অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন। টাকা জমিয়ে তা কাজে লাগান। শুধু জমিয়ে রাখলে লাভ নেই—বিনিয়োগ করুন।
শেষ কথা:
জীবনের বড় বদলগুলো আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আপনি আজ থেকে যদি শুধু একটাও অভ্যাস বদলাতে পারেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন—আপনি আর আগের আপনি নন।
তবে পরিবর্তনের শুরুটা আপনাকেই করতে হবে। আজ না হয় সেই দিনটা হোক।
Copy
18/05/2025
যেভাবে বুঝবেন আপনি ম্যাচুউরড কিনা! 💜
১। ডন্ট কেয়ার মুডে চলা, কে কি ভাবলো, আপনার কাজে কার কি আসে যায় তা নিয়ে না ভাবা..
২। লাইফে কে আসলো কে গেলো তাতে কেয়ার না করা..
৩। ফ্রেন্ডলিস্টে ফ্যামিলির কাউকে না রাখা..
৪। কষ্ট পেলে লুকিয়ে সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়ানো..
৫। দুইটা তিনটা গফ/বফ থাকা.. এলাকার বড় ভাইদের সাথে ভালো রিলেশন রাখা..বাড়ির সবার মুখের উপর তর্ক করা..
আপনি কি এগুলাকে ম্যাচুরিটি ভাবেন?
উত্তর হ্যাঁ হলে.. জনাব দুঃখিত আপনার ভেতরে ম্যাচুরিটির "M" ও এখনো তৈরি হয় নাই..আপনি এখনো টিনেজার..যদি টিনেজার নাও হন তা হলেও আপনার গায়ে এখনো টিনেজারদের ভাবটা রয়ে গেছে..
এবার আসি আসল ম্যাচুরিটি কি..?
১। বাবা মায়ের সাথে কোন কিছুর জন্য ঝগড়া না করে উলটা তাদের দেয়া যেকোনো কিছুতে যেদিন থেকে খুশি হতে শিখবেন, নিজে তাদেরকে কিছু দিতে শিখবেন সেদিন থেকে নিজেকে ম্যাচুউরড দাবী কইরেন..
২। ঘন্টায় ঘন্টায় নিজের দুঃখের কথা সোশ্যাল সাইটে পোস্ট করে মানুষের সমবেদনা পাওয়ার মনোভাব যে দিন থেকে নিজের মধ্যে খুজে পাবেন না সেদিন নিজেকে ম্যাচুউরড ভাইবেন..
৩। কারো ড্রেসাপ, চলাফেরা, কথাবার্তা কিংবা পরিবার নিয়ে খোটা দেয়া কিংবা mock করার মানষিকতা যেদিন দূর হবে.. ভেবে নিয়েন সেদিন থেকে আপনি ম্যাচুউরড..
৪। কেউ আপনার সাথে রুড বিহেভ করছে, ক্ষতি করছে.. এজন্য রেগে রি'ভেঞ্জ না নিয়ে হাসি দিয়ে মাফ করার মনোভাব যেদিন আপনার মধ্যে আসবে সেদিন নিজেকে ম্যাচুউরড ভেবে নিয়েন...
৫। " না "বলতে শেখা, স্পেশালি মেয়েদের জন্য এটা.. যেটা আপনার জন্য খারাপ, আপনার পছন্দ না সেটায় মানিয়ে নিতে নিতে নিজেকে কষ্ট না দিয়ে না বলতে শেখাটাও ম্যাচুউরড মানুষের লক্ষন..
৬। অন্য একজন মানুষের ও ইমোশন আছে, ফিলিংস আছে.. সেটাকে হার্ট করার আগে যেদিন আপনার মন আপনাকে বাধা দিবে সেদিন থেকে নিজেকে ম্যাচুউরড দাবী কইরেন.
৭। সব ছেলে মানেই খারাপ, সব মেয়ে মানেই বি'চ..এ ধরনের মনোভাব যেদিন মন থেকে দূর হবে সেদিন থেকে নিজেকে ম্যাচুউরড ভাইবেন..
৮। সংখ্যা, অর্থ, ক্ষমতার বিচারে না মেপে লয়ালিটি দেখে যেদিন কাউকে বন্ধু/প্রেমিক/প্রমিকা বানাতে শিখবেন সেদিন নিজেকে ম্যাচুউরড ভেবে নিয়েন..
লাস্ট বাট নট লিস্ট, আমার কাছে মনে হয় ম্যাচুরিটি হলো অন্যকে বদলে দেওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস রেখে বাস্তব্ধর্মী সিদ্বান্ত নেওয়ার মাধ্যমে, নিজের উন্নতি সাধনের পাশাপাশি সকলের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলাটাই আসলে ম্যাচুরিটি.. 🌸💖
✍️ সাইন্টিস্ট মাহফুজ
17/05/2025
সময় হিরার চেয়েও দামী — একটি ভাবনামূলক প্রবন্ধ সময়—একটি শব্দ, যার ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের নীরব ধাবন, জীবনের অদৃশ্য স্রোত, আর প্রতিটি প্রাণের নিঃশ্বাস। মানুষ জন্মলগ্ন থেকে মৃত্যুর অন্তিম প্রহর পর্যন্ত সময়ের হাতে বাঁধা এক যাত্রী মাত্র। সে চায় বা না-চায়, সময় এগিয়ে চলে আপন গতিতে, কারও জন্য এক মুহূর্ত থেমে থাকে না। হীরা যেমন দ্যুতিময়, মূল্যবান, তেমনি সময়ও দামী—তবে তার মূল্য হীরারও ঊর্ধ্বে। হীরা হারালে আবার পাওয়া যায়, কিন্তু হারানো সময় ফিরে আসে না। আর সেই জন্যই বলা হয়—সময় হিরার চেয়েও দামী।
হীরার দীপ্তি চোখে পড়ে, তার দাম টাকায় মাপা যায়। কিন্তু সময়ের মূল্য টাকার কষাঘাতে ধরা পড়ে না। সময়ের প্রতিটি মুহূর্ত অদৃশ্য অথচ জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন। যে ব্যক্তি সময়কে সঙ্গী করে, শৃঙ্খলা আর অধ্যবসায়ের পথে চলে, সে জীবনের প্রতিটি ধাপে সাফল্যের ছোঁয়া পায়। ইতিহাস আমাদের দেখিয়েছে—নেপোলিয়ন থেকে নিউটন, রবীন্দ্রনাথ থেকে আব্দুল কালাম—সময়ের প্রতিটি মুহূর্তকে সোনায় রূপান্তর করার মাধ্যমেই তাঁরা হয়েছিলেন কালজয়ী।
কিন্তু সময় কারও জন্য অপেক্ষা করে না। সে নীরবে চলে চলে, ঝরে পড়ে পত্রপল্লবের মতো। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। একজন ছাত্র যদি পাঠ্যসময়কে অলসতায় হারিয়ে ফেলে, ভবিষ্যতে তার গন্তব্য হয় অনিশ্চিত। কর্মজীবনে সময়ের অপব্যবহার ব্যক্তিকে নামিয়ে দেয় ব্যর্থতার অন্ধকারে। এমনকি পারিবারিক ও সামাজিক সম্পর্কেও সময়ের যথাযথ বিনিয়োগ না হলে তৈরি হয় দূরত্ব, ক্ষয়ে যায় ভালোবাসা।
সময় যে শুধু কাজের উপকরণ তা নয়—এটি সম্পর্ক, স্নেহ, শিল্প, সাধনা, ও মানবিকতার প্রাণ। একটি সকালের মৃদু আলো যেমন জীবনের সূচনা নির্দেশ করে, তেমনি সময়ের সদ্ব্যবহার আমাদের জীবনকে করে তোলে পরিপূর্ণ ও অর্থবহ।
সময় এক মহামূল্যবান রত্ন, যার দীপ্তি হীরার চাইতেও উজ্জ্বল, যার গরিমা শব্দে প্রকাশ করা দুঃসাধ্য। সময়ই একমাত্র সম্পদ, যা সকলের কাছে সমান, অথচ যার ব্যবহারে গড়ে ওঠে পার্থক্য—বড় আর ছোট, সফল আর ব্যর্থ, স্মরণীয় আর বিস্মৃত মানুষদের মাঝে। তাই আমাদের উচিত, প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা, সময়কে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা। মনে রাখতে হবে—হীরা দিয়ে সময় কেনা যায় না, কিন্তু সময় দিয়ে অর্জন করা যায় হাজার হীরার মূল্য।।
©জীবন চক্র
17/05/2025
✅ সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ
ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন।
একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।
ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন।
নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকরির ভাইভাতে সাধারণত ফ্রেশার এবং চাকরির পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয়:-
1. আপনার নাম কী?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নাম কী?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন।
14. আপনার জেলার নাম কী? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কী কারণে বিখ্যাত তা আলোচনা করুন।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18.
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কী?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কী ধরনের কাজ করেছেন? সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কী কী বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কীভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কীভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কী করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কীভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান?
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কী বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কী বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কীভাবে গ্রহণ করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কী?
49. কী আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেনো অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেকগুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কী ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কী কী পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কীভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কী ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কীভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কী মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কীভাবে গ্রহন করছেন আপনি? কী কী সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কী বা কী করতে ভালো লাগে?
76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কে?
সংগৃহীত ও সংশোধিত তথ্য
12/05/2025
✅ কারক ও বিভক্তি মনে রাখার কৌশল:
কারক ছয় প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক
সংজ্ঞা: যে কাজ করে, তাকে কর্তা বা কর্তৃকারক বলে।
উদাহরণ:
আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
মনে রাখার কৌশল:
“কে” বা “কারা” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
উদাহরণ:
কে ভাত খায়? → আমি
কারা ফুটবল খেলছে? → বালকেরা
২. কর্মকারক
সংজ্ঞা: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে, সেটি কর্ম বা কর্মকারক।
উদাহরণ:
আমি ভাত খাই।
হাবিব সোহেলকে মেরেছে।
মনে রাখার কৌশল:
“কি” বা “কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি কর্মকারক।
উদাহরণ:
আমি কি খাই? → ভাত
হাবিব কাকে মেরেছে? → সোহেলকে
৩. করণকারক
সংজ্ঞা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণকে করণকারক বলে।
উদাহরণ:
নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।
মনে রাখার কৌশল:
“কীসের দ্বারা” বা “কী উপায়ে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি করণকারক।
উদাহরণ:
নীরা কীসের দ্বারা লেখে? → কলম
কী উপায়ে সিদ্ধি লাভ হয়? → সাধনায়
৪. সম্প্রদান কারক
সংজ্ঞা: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক হয়।
উদাহরণ:
ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।
মনে রাখার কৌশল:
“কাকে” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তবে স্বত্ব ত্যাগ থাকতে হবে।
উদাহরণ:
কাকে ভিক্ষা দাও? → ভিক্ষারীকে
কাকে নতি কর? → গুরুজনে
৫. অপাদান কারক
সংজ্ঞা: "হতে", "থেকে" বোঝালে অপাদান কারক হয়।
উদাহরণ:
গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
মনে রাখার কৌশল:
“কোথা থেকে” বা “কি হতে” প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই অপাদান কারক।
উদাহরণ:
কোথা থেকে পাতা পড়ে? → গাছ থেকে
কি হতে বিরত হও? → পাপ থেকে
৬. অধিকরণ কারক
সংজ্ঞা: ক্রিয়ার সময় বা স্থান বোঝালে অধিকরণ কারক হয়।
উদাহরণ:
আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার কৌশল:
“কোথায়” বা “কখন” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই অধিকরণ কারক।
যেমন:
কোথায় যাই? → স্কুলে
কখন সূর্য ওঠে? → প্রভাতে
শুদ্ধ ভাষাচর্চা—শুভাচ