Study With Awsafur

Study With Awsafur

Partager

Knowledge is Power

21/02/2023

* হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন ইনশাআল্লাহ!

19/02/2023
12/02/2023

সব‌কিছুর জল্পনা কল্পনা বাদ দি‌য়ে অব‌শে‌ষে....

আওয়ামী লীগ রাষ্ট্রপ‌তি নির্বাচ‌নে দলীয়ভা‌বে ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন সাহাবু‌দ্দিন চু‌প্পু‌কে।
সে হি‌সে‌বে তি‌নিই বাংলা‌দে‌শের ২২তম রাষ্ট্রপ‌তি!

11/10/2022

ইংরেজিতে “Good” এর রকমারি ব্যবহার দেখে নিন।
➤Good - ভালো, সুন্দর,
➤Goods - দ্রবাদি/ মালপত্র,
➤Good will- সুনাম,
➤Good job- সাবাশ!
➤Good at - ভালো/দক্ষ,
➤As good as - অপেক্ষা কম নয়
➤As good as - বলতে গেলে
➤Make good - পালন করা
➤Cut a good figure - কৃতিত্ব দেখানো,
➤For good and all - চিরদিন,
➤Hold good - খাটা
➤For good- চিরকালের
➤Made good one’s escape - চম্পট দেয়া,
➤Good luck – সৌভাগ্য
➤Good conscience - সুবিবেক,
➤Have a good time - আনন্দ করা,
➤Good smell - খুশবু।
➤Good bye-বিদায়।

30/03/2022

হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলাম-

১০-১২ জন জিজ্ঞেস করছেঃ ভাই, কোন ক্যাডার?

©নয়ন

27/03/2022

কে কে নতুন জানলে?

21/03/2022



Dangling Modifier-Introduction and Rules
যদি কোন Modifier, subject এর পাশে বসা সত্ত্বেও তাকে ( subject-টিকে ) modify না করে অন্য কিছু/কাউকে modify করে, তাকে illogical participle modifier / dangling modifier / misplaced modifier বলে, যা এক ধরনের ভুল।

The correct way of using modifiers:

কোন sentence এর শুরুতে যদি modifier ব্যবহৃত হয় তাহলে ঐ modifier, যে Noun কে Modify করছে সেই (Subject) Noun টি modifier এর পরেই ব্যবহৃত হবে। এক্ষেত্রে modifier-এর পরে কমা বসবে।

Modifier টি বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। যেমন-

1. Present participle

2. Past participle

3. Preposition + verb+ ing

4. Having + v3 + (past participle +

5. Having been + v3 + past participle +

6. Reduced adjective clause

7. Expressions with like or unlike

8. Appositive

Examples:

1. Present participle:

Incorrect: walkingalongthe beach the ship was spotted by the men.

Correct: walkingalongthe beach the men spotted the ship.

2. Past participle:

Incorrect: Based on this study, the scientist could make several conclusions.

Correct: Based on this study, several conclusions could be made by the scientist.

3. Preposition + verb+ ing

Incorrect: After being started, the driver drove the truck carefully.

Correct: After being started, the truck was driven by the driver carefully.

4. Having + v3

Incorrect: Having apprehended the hijackers, they were whisked off (টেনে হিচড়ে নিয়ে যাওয়া) to FBI headquarters by the security guards.

Correct: Having apprehended the hijackers, the security guards whisked them off to FBI headquarters.

5. Having been + v3

Incorrect: Having been delayed by heavy traffic, it was not possible for her to arrive on time.

Correct: Having been delayed by heavy traffic, she arrived late

6. Reduced adjective clause:

Incorrect: while peeling (খোসা ছাড়ানো) onions his eyes began to water.

Correct: while he was peeling onions, his eyes began to water.

এখানে to water একটি verb. এর অর্থ হচ্ছে’চোখ দিয়ে পানি পড়া’।

7. Expressions with like or unlike:

Incorrect: Like most cities, parking is a problem in San Francisco.

Correct: Like most cities, San Francisco has a parking problem.

8. Appositive:

incorrect : A resort city in Arkansas, the population of Hot Springs is about 35,000

correct : A resort city in Arkansas, Hot Springs has a population of about 35,000

বাক্যে ব্যবহারগত বিশ্লেষণঃ

Sentence গুলো লক্ষ্য করা যাক- I was walking along the street. I saw a dead cow.

বাক্য দু’টোকে যদি যুক্ত করা হয়- I saw a dead cow walking along the street.

তাহলে তার অর্থ হয়: আমি দেখলাম রাস্তা দিযে একটি মরা গরু হেটে যাচ্ছে। তাহলে ব্যপারটি কেমন হয়? বাক্যটি গঠনগত দিক থেকে ভুল নয়, তবে এর বক্তব্য কি যুক্তিযুক্ত? মরা গরু কি হাটতে পারে? এই সমস্যাটি ঘটেছে Participle-এর ব্যবহারের ত্রুটির কারণে। walking participle-টি ( subject ) এর জন্য ব্যবহৃত হওয়া উচিত, কিন্তু এখানে dead cow এর জন্য ব্যবহৃত হয়েছে। এইভাবে participle ভূলক্রমে ব্যবহৃত হলে, তাকে বলে misrelated participle/ illogical participle modifier/ dangling modifier / misplaced modifier

বাক্যটির সঠিক রুপ হবে: While walking along the street, I saw a dead cow. (রাস্তা দিয়ে হাটবার সময় আমি একটি মরা গরু দেখলাম।

More examples:

After jumping out of a boat the shark bit the man.
বাক্যটি সঠিক নয়। কারণ, The shark কে subject করায় sentence টির অর্থ দাড়ায়- নৌকা হতে Shark টি jump দিয়ে লোকটিকে কামড় দিয়েছিল।

অথচ Sentence টির অর্থ হবে নৌকা হতে jump দেওয়ার পর লোকটি shark এর কামড়ে আহত হয়েছিল।

তাই বাক্যটির সঠিক রুপ হবে: After jumping out of a boat the man was bitten by a shark

Unable to swim, a lifeguard rescued me.
সঠিক নয়। কারণ, Sentence টির অর্থ দাড়ায়-
Lifeguard সাতার কাটতে অক্ষম হওয়ায়--------। কিন্তু, sentence টির অর্থ হবে আমি সাতার কাটতে অক্ষম হওয়ায় Lifeguard আমাকে rescue করে ছিল।

বাক্যটির সঠিক রুপ হবে: Unable to swim, I was rescued by a lifeguard.
Looking though the window, a drop of rain on the green leaves was seen by Sabrina.
সঠিক নয়। কারণ, Sentence-টির অর্থ দাড়ায় বৃষ্টির ফোটা জানালা দিয়ে তাকিয়ে---। কিন্তু একই sentence correct হতে হলে modifier এবং real subject সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ sentence টির অর্থ হওয়া উচিত Sabrina জানালা দিয়ে তাকিয়ে সবুজ পাতার উপর পাড়ন্ত বৃষ্টির ফোটা দেখছিল।
বাক্যটির সঠিক রুপ হবে: Looking through the window Sabrina saw a drop of rain falling on the green leaves.
After being started the drover drove the truck carefully
বাক্যটি সঠিক নয়্ কারণ, এখানে Modifier ( after being started-টি যৌক্তিকভাবে real subject ( the truck কে Modify করে না। কারণ, sentence-টির অর্থ দাড়ায় ড্রাইভার start হওয়ার পর truck-টি সতর্কতার সহিত-----। কিন্তু এই sentence, correct হতে হলে এর অর্থ হওয়া উচিত start হওয়ার পর truck-টি (ড্রাইভার দ্বারা সতর্কতার সহিত চালিত হয়েছিল। পরবর্তী sentence টিতে modifier এর সাথে সংগতি রেখে the truck কে subject করা হলো, যা modifier এর সাথে সামঞ্চস্যপূর্ণ।

তাই বাক্যটির সঠিক রুপ হবে: After being started the truck was driven by the driver carefully.

13/02/2022

বিসিএস লিখিত প্রশ্ন : 'নকশী কাঁথার মাঠ' এর কাহিনী সংক্ষেপ লিখুন।
#নকশী_কাঁথার_মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।

কাহিনী সংক্ষেপ :
নকশী কাঁথার মাঠ-এর নায়ক রূপাই গাঁয়ের ছেলে, কৃষ্ণকায়, কাঁধ পর্যন্ত চুল। তার কতগুলো গুণ আছে : সে ভালো ঘর ছাইতে জানে, যে হাত দিয়ে সে সুন্দর ঘর ছায়, সেই হাতেই লড়কি চালাতে জানে, সড়কি চালাতে জানে, আবার বাঁশের বাঁশিতে তার মতো আড় আর কেউ দিতে পারে না, এমনকি তার মতো আর কেউ গান গাইতেও পারে না। এই রূপাইয়ের সঙ্গে পাশের গ্রামের মেয়ে সাজুর ভালোবাসা হয়, আর তারপর হয় বিয়ে। তারা সুখের সংসার পাতে। একদিন গভীর রাতে চাঁদ ওঠে, গোবর নিকানো আঙিনায় মাদুর পেতে সাজু রূপাইয়ের কোলে শুয়ে রয়, তাই একসময় বাঁশির বাজনা থেমে যায়। কারণ যাকে শোনানোর জন্য রূপাই এতদিন বাঁশি বাজিয়েছে, সেই মানুষটি এখন তারই ঘরে। সেদিন রাতের পূর্ণিমার আলোতে সাজুর রূপ দেখে দারুণ মুগ্ধ হয় রূপাই, কিন্তু পরক্ষণেই তার মনে কী যেন এক সংশয় জেগে ওঠে। সে ভাবে, এত সুখ আমার সইবে তো! এক অজানা আশঙ্কায় তার অন্তরের বেদনাশ্রু সাজুর কোমল মুখের ওপর পড়ে, সাজুর ঘুম ভেঙে যায়, স্বামীর চোখে জলের ধারা দেখে সাজু বলে, তুমি কাঁদছ কেন? তোমাকে তো আমি কোনো আঘাত দিইনি। রূপাই বলে, এক অজানা আশঙ্কায় কাঁদছি। সাজু বলে, না না, আমরা তো কোনো অন্যায় করিনি। এমন সময় হঠাৎ খবর আসে, বনগেঁয়োরা তাদের গাজনা-চরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। রূপাই ছুটে যায় লড়কি-সড়কি হাতে বনগেঁয়োদের প্রতিরোধ করতে। সেখানে লড়াই হয় (স্থানীয় ভাষায় কাইজ্জা), কয়েকটি খুন হয় এবং ফলশ্রুতিতে রূপাই ফেরারি হয়ে যায়। আর সাজু রোজ একটা পিদিম বা মাটির প্রদীপ জ্বালিয়ে বসে থাকে রূপাইয়ের পথ চেয়ে। একটা মরা পাতা ঝরে পড়লেও রূপাই-বিরহিণী সাজু, পাতার শব্দ লক্ষ করে আলোটা নিয়ে ছুটে যায়, কোথায় রূপাই? দিন চলে যায়। একদিন গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে। সাজু দেখে, রূপাইয়ের সারা গায়ে মাটি মাখা, রক্তের দাগও লেগে আছে কোথাও কোথাও। সাজু তাকে জড়িয়ে ধরে বলে, ‘তোমাকে আর যেতে দেবো না।’ রূপাই বলেছে, ‘আমার না যেয়ে উপায় নেই, যেতেই হবে। কেননা, আমি যদি ধরা পড়ি, আমার ফাঁসি অথবা কালাপানি হবে।’ সাজু এখানে বলেছিল, ‘তুমি তো চলে যাবে আমাকে কার কাছে তুমি রেখে যাবে’, তখন রূপাই বলে,


সখী দীন দুঃখীর যারে ছাড়া কেহ নাই
সেই আল্লার হাতে আজি আমি তোমারে সঁপিয়া যাই।
মাকড়ের আঁশে হস্তী যে বাঁধে, পাথর ভাসায় জলে
তোমারে আজিকে সঁপিয়া গেলাম তাঁহার চরণতলে।


ইহলোকে রূপাইয়ের সঙ্গে সাজুর এই ছিল শেষ দেখা। সাজু আর কী করবে, সেই প্রথম দেখা ও বৃষ্টির জন্য কুলা নামানোর দিনের দৃষ্টি বিনিময় থেকে শুরু করে তাদের জীবনের সব কথাকে এমনকি যে রাতে রূপাই জন্মের মতো চলে গেল, এসব অতীত স্মৃতি কাঁথার ওপর ফুটিয়ে তুলতে লাগলো সুঁই-সুতা দিয়ে। যেদিন সেই কাঁথা বোনা শেষ হয়ে গেলো, সাজু তার মায়ের কাছে দিয়ে বললো, ‘মা, আমার মরণের পরে যেখানে কবর দেওয়া হবে, সেই কবরের ওপরে যেন এই নকশী কাঁথাখানা বিছিয়ে দেওয়া হয়। আর যদি কোনোদিন রূপাই এসে আমার খোঁজ করে, তাকে বোলো, তোমার আশায় সাজু ওই কবরের নিচে আছে।’
বহুদিন পরে গাঁয়ের কৃষকেরা গভীর রাতে বেদনার্ত এক বাঁশির সুর শুনতে পায়, আর ভোরে সবাই এসে দেখে, সাজুর কবরের পাশে এক ভিনদেশি লোক মরে পড়ে আছে। কবি জসীমউদ্দীন এই আখ্যানের একেবারে শেষ পর্বে এর করুণ বেদনাকে প্রকাশ করতে লিখেছেন:


আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে
নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে।


শুধু তা-ই নয়, তিনি এ কাহিনীর বেদনাকে বিস্তার করে দিতে আরও লিখেছেন,


কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে
মহা-শূন্যেতে উড়াইছে কেবা নকসী কাঁথাটি ধরে
হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে
তারি ঢেউ লাগি এ-গাঁও ওগাঁও গহন ব্যথায় ঝুরে।

13/02/2022

Date: 12 February 22
Heading:No real social change comes on its own
real social change comes on its own
• No-না /নাই
• real –প্রকৃত
• social-সামাজিক
• change-পরিবর্তন
• social change- সামাজিক পরিবর্তন
• real social change- প্রকৃত সামাজিক পরিবর্তন
• No real social change- প্রকৃত সামাজিক পরিবর্তন নাই
• Come-আসা
• No real social change comes- প্রকৃত সামাজিক পরিবর্তন আসে না
• its own –স্বয়ং
• on its own-নিজে নিজে
• No real social change comes on its own- প্রকৃত সামাজিক পরিবর্তন নিজে নিজে আসে না
new year brings new hope in our lives. We hope that things will finally change.
• Every-প্রত্যেক
• new year-নতুন বছর
• Every new year- প্রত্যেক নতুন বছর
• Bring-আনা
• Every new year brings- প্রত্যেক নতুন বছর আনে
• new hope-নতুন আসা
• Every new year brings new hope- প্রত্যেক নতুন বছর নতুন আসা আনে
• our –আমাদের
• lives-জীবন
• our lives - আমাদের জীবন
• in our lives- আমাদের জীবনে
• Every new year brings new hope in our lives- প্রত্যেক নতুন বছর আমাদের জীবনে নতুন আসা আনে
• We –আমরা
• hope-আশা করা
• We hope –আমরা আশা করি
• that –যে
• We hope that - আমরা আশা করি যে
• things-বিষয়গুলো /ব্যাপারগুলো
• finally-শেষ পর্যন্ত/ অবশেষে / চূড়ান্তভাবে
• change –পরিবর্তন করা
• will finally change - শেষ পর্যন্ত পরিবর্তন করবে
• things will finally change - ব্যাপারগুলো শেষ পর্যন্ত পরিবর্তন করবে
• We hope that things will finally change- আমরা আশা করি যে ব্যাপারগুলো শেষ পর্যন্ত পরিবর্তন করবে
• Every new year brings new hope in our lives. We hope that things will finally change- প্রত্যেক নতুন বছর আমাদের জীবনে নতুন আসা আনে এবং আমরা আশা করি যে ব্যাপারগুলো শেষ পর্যন্ত পরিবর্তন করবে
things do not, they stay the same, and we despair of ever finding change until another new year comes and ignites our hope again.
• But things do not, -কিন্তু ব্যাপার গুলো তা করে নি
• they stay the same, - একই রয়ে গেছে
• and we despair of ever finding change –এবং আমরা হতাশ খুঁজতে থাকা পরিবর্তনের জন্য
• until another new year comes –যে পর্যন্ত নতুন বছর না আসে
• and ignites our hope again- এবং আমাদের আশাগুলোকে আবার জাগিয়ে তোলে
• But things do not, they stay the same- কিন্তু ব্যাপার গুলো তা করে নি, একই রয়ে গেছে
• But things do not, they stay the same, and we despair of ever finding change- কিন্তু ব্যাপার গুলো তা করে নি, একই রয়ে গেছে এবং আমরা হতাশ খুঁজতে থাকা পরিবর্তনের জন্য
• But things do not, they stay the same, and we despair of ever finding change until another new year comes- কিন্তু ব্যাপার গুলো তা করে নি, একই রয়ে গেছে এবং যে পর্যন্ত নতুন বছর না আসে খুঁজতে থাকা পরিবর্তনের জন্য আমরা হতাশ
• But things do not, they stay the same, and we despair of ever finding change until another new year comes and ignites our hope again- কিন্তু ব্যাপার গুলো তা করে নি, একই রয়ে গেছে এবং যে পর্যন্ত নতুন বছর না আসে খুঁজতে থাকা পরিবর্তনের জন্য আমরা হতাশ এবং এগুলো আমাদের আশাগুলোকে আবার জাগিয়ে রাখে
reason behind this, in short, is a disease that our society and state have long been infected with: capitalism.
• The reason behind this- এর পেছনের কারণ
• The reason behind this, in short- সংক্ষেপে, এর পেছনের কারণ
• The reason behind this, in short, is a disease- সংক্ষেপে, এর পেছনের কারণ একটি রোগ
• The reason behind this, in short, is a disease that - সংক্ষেপে, এর পেছনের কারণ একটি রোগ যা
• The reason behind this, in short, is a disease that our society and state have long been infected with- সংক্ষেপে, এর পেছনের কারণ একটি রোগ যা আমাদের সমাজ আর রাষ্ট্রকে দীর্ঘকাল থেকে কলুষিত করছে
• The reason behind this, in short, is a disease that our society and state have long been infected with: capitalism- সংক্ষেপে, এর পেছনের কারণ একটি রোগঃ পুঁজিবাদ,যা আমাদের সমাজ আর রাষ্ট্রকে দীর্ঘকাল থেকে কলুষিত করছে
effort to rid ourselves of this disease through political means has been persistent, as has been our failure.
• Our effort to rid ourselves of this disease through political means has been persistent, as has been our failure- এই রোগ থেকে নিজেদেরকে পরিত্রাণের জন্য রাজনৈতিকভাবে আমাদের প্রচেষ্টা আমাদের ব্যর্থতার মতই চিরস্থায়ী
's evident everywhere you look. From the prices of goods to a general lack of security in every aspect of life, the markers of this failure are clear for all to see.
• It's evident everywhere you look. From the prices of goods to a general lack of security in every aspect of life, the markers of this failure are clear for all to see- যেখানেই তাকানো যায় সেখানেই এর ছাপ দেখা যায় । দ্রব্যমূল্য থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তার সাধারণ অভাব, এই ব্যর্থতার চিহ্ন সকলের কাছে স্পষ্ট
#(Break-Translate-Rearrange)
The question over individual freedom is an old, if recurring, one, but it should have been settled by now.
(Solution: On মে হে দী's timeline)

12/02/2022


ব্রিটেনের পরবর্তী রাণীর নাম ঘোষণা
রাণী এলিজাবথের উত্তরসূরি : ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।
রাজার সিংহাসনে আরোহণ করবেন: প্রিন্স চার্লস।

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Téléphone

Site Web

Adresse


Democratic Republic Of The