08/02/2023
কখনো নিজেকে ছোট মনে করবেন না। যারা নিজেদের ছোট মনে করেন লিখাটা শুধু তাদের জন্য!!
১। 'তুমিও অবশ্যই কিছু না কিছু' কারণ ইশ্বর / আল্লাহ তোমাকে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাই নিজেকে নিয়ে বাজে মন্তব্য করা যাবেনা।
২। নিজের উপর কখনো রাগ করা যাবে না,হয়তো আপনার মতো হওয়া হাজারো মানুষের স্বপ্ন হতে পারে। তাই নিজের উপর ভরসা রাখা উচিত।
৩।"কষ্ট হলেও বিশ্বাস করতে হবে"-অপরাধ যারই হোক সম্পর্কে সব সময় কষ্টটা নির্দোষেরই হয়।
৪। "নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেননা,যে কোনো এক- দুই পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়"।
৫।মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের চেয়ে ও বেশি শক্ত হয়ে যেতে পারে!সুতরাং একা থাকা ভালো।কারণ, যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে তোমার কি লাভ।
৬।সৃষ্টিকর্তা বলেছেন:তুমি ঘুমানোর আগে সবাই কে ক্ষমা করে দিও,আমি তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দিবো।
৭।'জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখন ও পড়নি'।
৮।তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে,কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে'।
৯।আমি কখনো হাতের তালুর দাগ দেখা বিশ্বাস করিনি কারণ,আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব।
১০।জীবনযাপনের দুটি রাস্তা আছে, একেতো যে জীবন টি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও।আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে অর্জন করে নাও।
১১।কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও! কারণ সেও আমাদেরকে শেখায়"কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়"।
১২।মনে রাখতে হবে যার স্বপ্ন আছে সে লক্ষ্য বার হেরেও হারে না।
১৩।যে কখনো আন সাকসেস হয়নি, সে কখনো গেইনার হয় না।
১৪।গেইনার তো সেই হয়, যে কখনো হার মানে না।
© B**g Chong