Ubique Cadet & Defence Academy

Ubique Cadet & Defence Academy

Partager

লেগে থাক সৎ ভাবে, স্বপ্ন জয় তোমারই হবে।

31/12/2025
27/12/2025

SSC EXAM

আসন সংখ্যা সীমিত. তাড়াতাড়ি যোগাযোগ করুন.

27/12/2025

ভর্তি চলছে!!!
সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে!!!

27/12/2025

আসন সংখ্যা সীমিত. তাড়াতাড়ি যোগাযোগ করুন.

27/12/2025

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক,

👉 আমাদের ইউবিক (UBIQUE)-এর সকল শিক্ষার্থী এবছর ক্যাডেট ভর্তি পরীক্ষায় খুবই ভালো পরীক্ষা দিয়েছে—আলহামদুলিল্লাহ।
👉 এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, একাগ্রতা ও ধৈর্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
👉 শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত অভিভাবকগণ যে ধৈর্য, সহযোগিতা ও বিশ্বাস নিয়ে আমাদের পাশে থেকেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
👉 আমাদের ইউবিক-এর শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের প্রস্তুত করেছেন—তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও সম্মান।
👉 এই সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে—পরিশ্রম, দোয়া ও সঠিক দিকনির্দেশনা থাকলে সাফল্য আসবেই।
👉 আমরা সবাই আশাবাদী, ইনশাআল্লাহ ফলাফল আমাদের এই পরিশ্রমের সুন্দর প্রতিফলন নিয়ে আসবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
ইউবিক সব সময় আপনাদের সাথে আছি।

UBIQUE
Sharif Sir
01913214795

26/12/2025

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: ২৭ ডিসেম্বর ২০২৫
সকাল ১০টা থেকে ১টা
১. গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষা: ৩ ঘন্টা (১৮০ মিনিট)
মোট নম্বর: ৩০০
বিষয়ভিত্তিক নম্বর:
বাংলা – ৬০
ইংরেজি – ১০০
গণিত – ১০০
সাধারণ জ্ঞান – ৪০
প্রশ্নের ধরণ:
✓ নৈর্ব্যক্তিক
✓ শূন্যস্থান পূরণ
✓ এক কথায় উত্তর
✓ অনুচ্ছেদ
✓ গল্প
✓ যুক্তিমূলক প্রশ্ন
✓ রচনামূলক অংশ (বাংলা/ইংরেজি)
২️. রিভিশন পদ্ধতি
কোন অধ্যায় থেকে কত নম্বর আসতে পারে → ধারণা রাখো। সাধারণ জ্ঞানে সাগর স্যার এর সিস্টেম ফলো করতে পারো
যেগুলো সবচেয়ে ভালো পারো → আগে রিভিশন
যেগুলো দুর্বল → দ্রুত স্কিম রিভিশন
ভুল প্রশ্ন গুলো আবার সমাধান
নতুন কিছু একেবারেই নয়
অভিজ্ঞ শিক্ষক ও কোচিং প্রদত্ত সাজেশন, মডেল টেস্ট → বারবার রিভিশন।
মনে রাখবে ভালো পড়ানো আর সঠিক গাইডলাইন আলাদা। ভালো পড়াতে সবাই পারে। কিন্তু সঠিক গাইডলাইন সবাই দিতে পারে না। সুতরাং কোচিং এর গাইডলাইন ছাড়া কোনো গাইডলাইন মাথায় নিওনা

৩️.পড়ার সময় ও পরিবেশ গুরুত্বপূর্ণ
টেবিলে বই ছাড়া অন্য কিছু থাকবে না
মোবাইল/টিভি/কম্পিউটার এখন দূরে রাখো
অভ্যস্ত সময়েই পড়বে
সকালের পড়া সবচেয়ে কার্যকর।
সৃষ্টিকর্তার প্রার্থনা কর। ফজরের পরে পড়াশোনা কর। তখন মস্তিষ্ক ফ্রেশ থাকে।
একটানা নয়, মাঝে ছোট বিরতি নেবে

৪️. শেষ সময়ে কী পড়বে / কী পড়বে না শিক্ষক সহায়তা নাও
নতুন টপিক শুরু করবে না
বোর্ড বই + শিক্ষক সাজেশন + মডেল টেস্ট → এগুলো রিভিশন
না বুঝলে বাদ দাও
পুরনো পড়া পুরো শেষ হলে → চাইলে ছোট নতুন টপিক দেখা যাবে

৫️. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এমনকি অনলাইন ক্লাস ও কোচিং বাদ দাও।
অনলাইনের কাজ বাবা-মা এর উপর ছেড়ে দাও। তোমার সম্পর্ক থাকবে কাগজ আর কলমে। এটা নিশ্চিত করবে অভিভাবক।
ফেসবুক/ইউটিউব/টিকটক স্ক্রলে সময় নষ্ট হয়
এসব এখন পুরোপুরি বন্ধ রাখো

৬️. ঘুম সুস্থ থাকার মহা ঔষধ
দিনে ৫–৬ ঘণ্টা ঘুম অবশ্যই
রাতে ১০টার মধ্যে ঘুমাও। ভোর ৪-৫ টায় উঠে পড়াশোনা কর
কম ঘুম হলে পরীক্ষার দিনে মাথা ধীর হয়ে যায়

৭️. পরীক্ষার আগের দিন
সমস্ত বোর্ড বই রিভিশন
কোচিং প্রদত্ত সাজেশন ও মডেল টেস্ট দেখো
প্রবেশপত্র, কলম-পেন্সিল, জ্যামিতিক বক্স, ইত্যাদি সব গুছিয়ে রেখে দাও
পরীক্ষার কেন্দ্র আগেই দেখে আসা। ভবন ও রুম নম্বর নোট করো।

৮. পরীক্ষার দিন সকালে
ভোরে উঠে গোসল/ফ্রেশ হও
হালকা খাবার খাও (ভাজা-পোড়া নয়)
গুরুত্বপূর্ণ টপিক দেখে নাও
পোশাক পড়ো ঢিলেঢালা। স্বাভাবিক পরিষ্কার পোশাক। ঠান্ডা দিন গায়ে জ্যাকেট পরো।
সাদা স্বচ্ছ ফাইলে এডমিট কার্ড ১ কপি (১ কপি তোমার বাবার কাছে) জ্যামিতি বক্সের সকল উপকরণ। ব্যবহার করা এবং নতুন কলম। ১২’’ স্কেল। নরমাল ক্যালকুলেটর। নরমাল ঘড়ি।
কেন্দ্রের পথে বের হয়ে যাও
নিদিষ্ট সময়ের আগে কেন্দ্রে পৌঁছাও
বন্ধু পেলে চিৎকার/দৌড়াদৌড়ি নয়।
একাকী মস্তিষ্ক ফ্রেশ রাখো। পজিটিভ চিন্তা করো।
৯:১৫–৯:২০ → লাইনে দাঁড়ানোর সময় কোনো গন্ডগোল নয়।
লাইন ধরে চলো। তোমাকে রিসিভ করার জন্য সবাই অপেক্ষা করছে চিন্তা নেই।

৯️. পরীক্ষার হলে করণীয়
শৃঙ্খলা বজায় রাখবে
সিটে বসে চারপাশে চেক করো
সিটের নিচে কাগজ থাকলে নিজে ফেলে দেবে
প্রশ্ন ও উত্তরপত্র ছেড়া লেখা মিসিং চেক করে নাও।
প্রশ্ন/উত্তরপত্র সমস্যা থাকলে দাড়িয়ে স্যার এর দৃষ্টি আকর্ষণ কর
উত্তরপত্র পরিষ্কারভাবে পূরণ করো (নমুনা এডমিট কার্ডে আছে (
বানান ভুল করবে না
হাতের লেখায় যতটা সম্ভব সুন্দর চেষ্টা করবে
অতিরিক্ত লেখা নয় → সময় বাঁচাও
শেষে খাতা অবশ্যই রিভিশন করবে
ঘষামাজা, ওভাররাইটিং, অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না

১০. সময় ব্যবস্থাপনা (অতি গুরুত্বপূর্ণ)
৩০০ নম্বর → ১৮০ মিনিট → প্রতি ১ নম্বর = ৩৬ সেকেন্ড
সময় বাঁচানোর কৌশল:
সহজ প্রশ্ন আগে
কঠিন প্রশ্ন স্কিপ
বড় প্রশ্ন দেখে ভয় পেয়ো না → স্কিপ করে পরে এসো
প্রথম দেড় ঘণ্টায় ৬০% শেষ করলে → পরের দেড় ঘণ্টায় বাকি ৪০% সহজেই হবে। সুতরাং প্রথম দেড় ঘন্টায় শতভাগ নিশ্চিত প্রশ্ন করে
ইগো নয়। জানা উত্তর ভুল করলে সেটা রেখে পরের প্রশ্ন চলে যাও। বারবার ট্রাই করে সময় নষ্ট করোনা। শেষের দিকে আবার করো উত্তর পেয়ে যাবে
এই কৌশলে টপাররা নম্বর তোলে।

১️১. পরীক্ষার সময় মানসিকতা
✔ “I AM THE BEST” ভাবনা
এই ভাবনাই পরীক্ষায় ৫০% আত্মবিশ্বাস দেয়।
✔ পাশের জন কত লিখছে → দেখবে না
সে ভুল লিখতে পারে।
ফোকাস করো → নিজের খাতায়।
✔ জানা প্রশ্ন ভুল লিখলে সর্বনাশ
ভুলে যাওয়া প্রশ্ন রেখে যাও
যা পারো → ঠিকভাবে লিখো।
✔ ভয় পেলে শেষ
সবাই একই প্রশ্ন পাচ্ছে
কেউ সহজ, কেউ কঠিন পাচ্ছে না
তাই ভয় নেই।

১️২. নম্বর পাওয়ার নিয়ম
চান্স পাওয়ার জন্য—
ছেলেদের মধ্যে প্রথম ৭০০-৮০০
মেয়েদের মধ্যে প্রথম ৩৫০-৪৫০
এবং
সব বিষয়ে আলাদা পাস নম্বর পেতে হবে।
এক বিষয়ের নম্বর বেশি পেলেও কাজ নেই
অন্য বিষয়ে ৪০% এর কম পেলে চান্স যাবে।
মনে রাখবে ২-১ সাবজেক্ট এর প্রশ্ন জটিল হবে। তবে সাধারণ জ্ঞান ও গণিত জটিল হবেই

১️৩️. উত্তর লেখার নিয়ম
সুন্দর করে লেখা
সোজা লাইনে
শুদ্ধ বানান
প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত ও পরিষ্কার লেখা
অতিরিক্ত কিছু নয়
সময় বাঁচিয়ে লিখবে

১️৪️ নিজেকে মোটিভেট করো
যদি ক্লান্ত লাগে—
এক মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবো—
✔ চান্স পেলে তোমার জীবন কেমন বদলে যাবে
✔ বাবা-মা কত খুশি হবে
✔ তোমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে
তখনই ক্লান্তি মিলিয়ে যাবে।

১️৫️. পরীক্ষার হলে ভুল আচরণ
❌ হইচই
❌ অন্যের খাতা দেখা
❌ ভয় পেয়ে সময় নষ্ট
❌ অতিরিক্ত লেখা
❌ ওভাররাইটিং
❌ মনোযোগ হারিয়ে দৌড়াদৌড়ি

১️৬️. সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহার
সামনের কয়েকটি দিনেই তোমার শিক্ষা জীবনের ইতিহাস লেখা হবে।
তা আনন্দের, নাকি বেদনাময় হবে—
তার ৯৫% তোমার হাতেই।
তুমি পারবে। অবশ্যই পারবে।
নিজের প্রতি বিশ্বাস রাখো—তুমি হবে সেরাদের সেরা।
শুভকামনা
— ইউবিক
শরীফ স্যার
০১৯১৩২১৪৭৯৫

24/03/2025

At IFTAR PARTY!

Motijheel Govt Girls High School

24/03/2025

Cadet Model Test-4

পরিক্ষার্থীদের একাংশ ( Ideal School, English Version)

Photos from Ubique Cadet & Defence Academy 's post 13/02/2025

Model Test- 1 & 2 (January -2025)

পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ।

পুরষ্কারপ্রাপ্ত সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন 🌸

ইউবিক-

Photos from Ubique Cadet & Defence Academy 's post 13/02/2025

Model Test- 1 & 2 (January -2025)

পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ।

পুরষ্কারপ্রাপ্ত সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন 🌸

ইউবিক

02/02/2025

আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে,
আজকে ক্যাডেট ভর্তি পরিক্ষা-২০২৫ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে।

২০২৫ ক্যাডেট ভর্তি পরিক্ষায় ইউবিক থেকে ১৭ জন অংশ গ্রহণ করে।

তার মধ্যে ২ জন চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ!

১.রেহান আফতাব
২.আসিফ নুরাজ
Ideal School, Motijheel ( English Version)

তাদের এই সফলতায় তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন 🌸

ইউবিক

05/06/2024

Money-র নাম যেখানে যেমন

◾বিবাহবিচ্ছেদে→ alimony(অ্যালিমানি) [ প্রাক্তন স্ত্রীকে দেওয়া খোরপোশ(ভরণপোষণের ব্যয়) ]

◾বিয়ের ক্ষেত্রে → dowry (যৌতুক)

◾অবসরে → pension (অবসর ভাতা)

◾অপহরণকারীর দাবিকৃত অর্থ → ransom(মুক্তিপণ)

◾ধারকৃত অর্থ → loan ( ঋণ/ দেনা)

◾পিতামাতা বাচ্চাদেরকে যে অল্প অর্থ প্রদান করে→ allowance (হাতখরচের টাকা)

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Type

Téléphone

Adresse


501, North Shahjahanpur Vaggokul Mistianno Vander Goli, Dhaka
Democratic Republic Of The
1217