Rangpur Best Tuition Platform

Rangpur Best Tuition Platform

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Rangpur Best Tuition Platform, Professeur particulier, Lalbagh, Democratic Republic of the.

⚠️টিউশনি পাওয়ার আশায় অপরিচিত কারো সাথে কোন প্রকার লেনদেন বা ব্যাক্তিগত তথ্যাদি শেয়ার করা থেকে বিরত থাকুন। নিজে সতর্ক থাকুন এবং অপরকে সচেতন করুন।⚠️

আমাদের ফেসবুক গ্রুপ:
Rangpur Best Tuition Platform(RBTP)

11/12/2025
Photos from Rangpur Best Tuition Platform's post 05/11/2025

🚫 ‘FAKE ID’ হতে সাবধান থাকুন! 🚫

09/07/2025

ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা আর্টস - সাইন্সের স্টুডেন্ট তারা সবাই হঠাৎ হিসাববিজ্ঞান পড়তে চাচ্ছে!
ব্যাপার কি ভাই?🤔

08/07/2025

I got over 60 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

20/06/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

20/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

05/06/2025

গতকাল স্টুডেন্ট পড়াচ্ছি । এমন সময় আন্টি আসলো

- বাবা তোমার টাকাটা ঈদের পরে দিলে চলবে ? একটু প্রবলেমে আছি।
যদিও টাকাটা আমার খুবই প্রয়োজন তবুও ভদ্রতার খাতিরে বললাম চলবে।

আজ স্টুডেন্ট পড়াচ্ছি। হঠাৎ ছাত্র জিজ্ঞেস করলো- স্যার কোন ব্রান্ডের ফ্রীজ ভাল ?
- কেন?
- আগামীকাল আমরা একটা ফ্রীজ কিনবো।
- কত টাকার মধ্যে কিনবা?
- ৫০/৬০ হাজার।

ভাবতে লাগলাম আমার টাকাটা দিতে পারবেনা, প্রবলেমে আছে। অথচ ফ্রিজ কিনবে। এমন সময় ছাত্র বলে উঠল স্যার আজকে বেশি সময় পড়াতে পারবেন না।
- কেন?
- আমাদের আরো কিছু শপিং বাকি।

ভাবতে লাগলাম দুনিয়াতে কত বিচিত্র ধরনের মানুষের বসবাস। আমার ৩ হাজার টাকা তোমাদের জন্য প্রবলেম। ঈদ তোমাদের জন্য। তোমরাই ঈদ কর, কেনাকাটা কর। মেসের এক ছোট ভাইয়ের জুতা ধার করে ব্যবহার করি। ভাবছিলাম টিওশনির টাকা পেলে
একজোড়া জুতা আর ছোটবোনের জন্য কিছু কিনব।
পারলাম না।

© Sagor

04/03/2025

বাসায় প্রাইভেট টিউটর রাখার ক্ষেত্রে:

১.যদি কোন কারণে আপনি টিচারকে রাখতে না চান তবে কল রিসিভ না করে কিংবা ভণিতা না করে সোজাসুজিই বলে দেন।এতে আপনার ব্যক্তিত্ব কমে যায় না বরং বেড়ে যায়।

২.কোন টিচার আপনার সন্তানকে দীর্ঘদিন পড়ালেন আপনার সন্তানকে পরীক্ষায় ভাল ফলাফল করতে সহযোগিতা করলেন; অথচ আপনি তাকে পরীক্ষার রেজাল্ট জানানোর প্রয়োজনীতা অনুভব করলেন না।এতে আপনার অকৃতজ্ঞতা কোথায় পৌছায় ভেবে দেখুন তো?

৩.যদি টিচার আপনার সাথে কথা বলতে চায়,তবে এটা ভাববেন না যে সে আপনাকে বিপদে ফেলবে বরং ভাবতে শিখুন আপনার ও আপনার সন্তানের কল্যাণের স্বার্থেই কথা বলতে চেয়েছেন।

৪. প্রতিটি টিচারের কাছে তার পড়ানোর ধরণ একটা শিল্প। তাই টিচারের সঙ্গে খারাপ আচরণ করবেন না।তার মতো পড়াতে দিন অন্যথায় এতে আপনার সন্তানের পড়াশোনায় প্রভাব পড়ে। (তবে অল্প কিছু পরামর্শ দিতে পারেন)

৫.পড়ানোর সময় নিয়ে সচেতন থাকুন।মনে রাখবেন টিচার নিজেও একজন স্টুডেন্ট তার নিয়মিত ক্লাস,পরীক্ষা,ল্যাবের মাঝে আপনার সন্তানকে পড়িয়ে থাকেন।অযথা তাকে শিডিউল ব্যতীত অন্য সময় যেতে বলবেন না চেষ্টা করবেন যেন আপনার জন্য শিডিউল ব্রেক না হয়।

৬. কোন কারণে পড়তে সমস্যা হলে অন্তত পক্ষে টিচার রওয়ানা করার আগে জানিয়ে দিন।বাসায় গিয়ে যেন দরজা না খুলে ফেরত যাওয়ার কথা বলবেন না।

৭. সর্বোপরি টিচার নিজেও একজন স্টুডেন্ট আপনার চাকর না।তার নিজের ও একটা আত্মসম্মান আছে। তাই সেভাবেই ব্যবহার করুন অন্যথায় ওপরওয়ালার বিচার বলেও কিছু বিষয় আছে...

-ফাহমিদুল ইসলাম ফয়সাল
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Adresse


Lalbagh
Democratic Republic Of The
RANGPUR