04/10/2026
১. আর্থিক বিবরণীর প্রধান উদ্দেশ্য কী?
ক) কর্মচারীর বেতন নির্ধারণ
খ) প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল প্রকাশ
গ) পণ্য উৎপাদন বৃদ্ধি
ঘ) কর কমানো
২. কোনটি আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত?
ক) নগদান বই
খ) খতিয়ান
গ) আয় বিবরণী
ঘ) জাবেদা
৩. আর্থিক অবস্থার বিবরণীকে আর কী বলা হয়?
ক) আয় বিবরণী
খ) বাণিজ্য হিসাব
গ) উদ্বৃত্তপত্র/স্থিতিপত্র
ঘ) নগদান বিবরণী
৪. আয় বিবরণীর মাধ্যমে কী জানা যায়?
ক) সম্পদের পরিমাণ
খ) লাভ বা ক্ষতি
গ) মালিকের ঠিকানা
ঘ) কর্মচারীর সংখ্যা
৫. আর্থিক অবস্থার বিবরণীতে কোন দুটি বিষয়ের সম্পর্ক দেখানো হয়?
ক) আয় ও ব্যয়
খ) ক্রয় ও বিক্রয়
গ) সম্পদ ও দায়
ঘ) লাভ ও ক্ষতি