বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি

Partager

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সংগঠনের মুখপাত্র এই পেজ।

04/07/2024

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লার অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা। আগামী দিনের পথচলা কুসুমাস্তীর্ণ হোক এই প্রত্যাশা করছি।❤️ ❤️

03/07/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের ২০২৩ সালের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো-

Photos from বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি's post 30/06/2024
16/06/2024

মানবিক আবেদন

প্লিজ শেয়ার করুন (যাদের পক্ষে সম্ভব)

ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের সম্মানীয় উপদেষ্টা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর মহাসচিব, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. এ কে এম আবদুল্লাহ স্যার গুরুতর অসুস্থ। ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি ছিলেন। (এখন যাত্রাবাড়ির মাতুয়াইলস্থ নিজ বাসায় আছেন) গতকাল তার অপারেশনটি সাকসেস হয়নি বিধায় ৭দিন পর আরেকবার অপারেশন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক টীম। তাদের ভাষ্যমতে, এটা তার লাস্টস্টেজ। যে-কোনো মুহূর্তে তার অবস্থার অবনতি ঘটতে পারে। এ দেশে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। একজন শিক্ষক পরিবারের পক্ষে এই চিকিৎসা দেওয়া অনেকটা অসাধ্য এবং অত্যন্ত কঠিন ব্যাপার। জানামতে, সারাদেশে বাকশিসের লাখ লাখ সহকর্মী আছেন তার। এই দু:সময়ে আমরা আর পাশে দাঁড়াতে পারি।

সকলের সহযোগিতা ও দোয়া কামনায়-

প্রফেসর ড. নজরুল ইসলাম খান
অধ্যক্ষ
ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ (আইইসি)
ধানমন্ডি-৮, ঢাকা।
০১৭১১২৮৯৭৫৪

03/06/2024

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার নবনিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত জাহান মহোদয়কে ফুলেল শুভেচছা প্রদান করার মুহূর্তে....

29/05/2024

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সেই স্মৃতিময় ছবি

21/05/2024

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত ১ম জাতীয় শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখছেন তৎকালীন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার অধ্যক্ষ প্রফেসর কানিজ সৈয়েদা বেন্তে সাবাহ।

12/05/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের বিএড পরীক্ষার সংশোধিত সময়সূচি :

Photos from বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি's post 03/01/2024

✅সত্যের জয় মিথ্যার পরাজয়✅

জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি বিএড কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের জন্য প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের মিথ্যাচারের অবসান ঘটিয়েছে আজ ২/০১/২০২৪ তারিখ। মিথ্যা তথ্য দিয়ে সাময়িকভাবে রঙ ছড়ানো গেলেও সত্যের রঙ ও সৌন্দর্য বরাবরই স্থায়ী এবং আনন্দদায়ক। মিথ্যা যে পরাজিত হবে জেনেও একটি মহল অনলাইন পত্রিকার আশ্রয় নেয়। যেখানে কয়দিন পরপর আজগুবি সব মিথ্যা তথ্য প্রকাশ করে জানান দেয়, ২৩/১৭ কলেজ ছাড়া অন্য কলেজ থেকে বিএড করলে তারা স্কেল পাবে না। অথচ ২০০৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পরিদর্শন টীম মানহীন কলেজ হিসেবে আখ্যায়িত করে ৩৮টি কলেজকে লাল তালিকাভুক্ত করে অবিলম্বে তা বন্ধের সুপারিশ করা হয়। উপায়ন্তর না দেখে কিছু কিছু কলেজ বন্ধও করে দেয় কর্তৃপক্ষ। তন্মধ্যে ২৩টি কলেজ আদালতের শরণাপন্ন হয়। ২৩টি থেকে এখন ১৭টি অপপ্রচার চালায়। ২০০৮ সালের মামলার সময় গড়িয়ে ২০১৬ সালে আদালত ঐ সমস্ত কলেজ থেকে যারা ইতোমধ্যে পাশ করেছে তাদেরকে স্কেল দিতে মাউশিকে নির্দেশ প্রদান করে। কারণ মামলা চলাকালীন যেসব শিক্ষার্থী এই লাল তালিকাভুক্ত কলেজ থেকে ডিগ্রি নিয়েছে তাদের কোনো অন্যায় ছিল না, জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিয়েছে তাদেরকে। কিন্তু লাল তালিকাভুক্ত কলেজগুলোর মালিক পক্ষ তখন মিথ্যা প্রচার করতে লাগলো যে, তাদের শিক্ষার্থীরাই বিএড স্কেল পাবে, অন্য কলেজ থেকে বিএড ডিগ্রি নিলে তারা আর বিএড স্কেল পাবে না। তখন সারাদেশের মানসম্পন্ন কলেজগুলো তীব্র প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার নজরে আনা হয় এবং তাদের এহেন অপপ্রচারের আসু সুরাহার জন্য জোর দাবি করা হয়। মাউশি তৎক্ষণাৎ তাদের পক্ষে দেওয়া আদেশটি বাতিল করে। এরপর তারা মাউশির পথ পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার দ্বারস্থ হয়ে সেখান থেকেও একটি পক্ষপাতমূলক আদেশ জারি করার আয়োজন করে। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটা রীট মামলা দায়ের করি ২০২১ সালে। আদালত বিষয়টির সুরাহার জন্য শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাউশিকে স
প্রতি রুলনিশি জারি করে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখা বিগত ২৮ ফেরুয়ারি, ২০২৩ তারিখ আমাদের কাগজপত্র ও আইনি উদ্যোগ বিবেচনায় এনে লাল তালিকাভুক্ত কলেজগুলোর পক্ষে দেওয়া পূর্বের ২টি আদেশই বাতিলপূর্বক জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরকে অধিভুক্ত বেসরকারি বিএড কলেজের হালনাগাদ তালিকা জরুরি ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে অনুরোধ করে। শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশটি বাস্তবায়নের জন্য সারাদেশে ১০টিরও বেশি সংবাদ সম্মেলন আয়োজন করে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি । অনেক দিন এই বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার বন্ধ থাকলেও ২০২৪ সালের বিএড কোর্সে ভর্তি প্রাক্কালে আবার সেই পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারে করতে থাকে একটি বিশেষ মহলের প্ররোচনায়। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়কে অবহিত করলে তিনি ২০০৮ সালে লাল তালিকাভুক্ত কলেজেগুলোর একজন প্রতিনিধির সাথে আমাদের সামনেই সরাসরি ফোনে কথা বলেন এবং এই ধরনের মিথ্যা সংবাদ প্রচারে ঐ পত্রিকাকে ইন্ধন না যোগাতে সতর্ক করেন। এরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় জরুরি উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া পূর্বের চিঠি বাস্তবায়নের নিমিত্তে আদেশ জারির দীর্ঘ ১০মাস পর সারাদেশে অবস্থানরত ভর্তিচ্ছু শিক্ষকদের বিভ্রান্তি নিরসন করে একটি প্রজ্ঞাপন জারি করেন। যেখানে স্পষ্টত বলা হয়েছে, "বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিমূলক তথ্য আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।"

অনেক দেরিতে হলেও শিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখার আদেশটি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করার জন্য সারাদেশে অবস্থানরত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের পক্ষে "বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি" জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, কলেজ পরিদর্শক মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে যারা বিএড কোর্সে ভর্তি চান তাদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর হবে এবং আপনারা আপনাদের পছন্দমতো কলেজগুলোকে বিএড ভর্তির জন্য বেছে নিতে পারবেন। ২৩/১৭ কলেজের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। কারণ আজ সত্যের জয় আর মিথ্যার পরাজয় হয়েছে।

বিগত ১৫বছর সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে যেসব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সর্বোপরি বেসরকারি টিচার্স কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা অর্থ ও শ্রম দিয়ে লড়াই করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

31/12/2023

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা~🌷♥️

Photos from বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি's post 26/12/2023

ফিরে দেখা...

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Type

Téléphone

Site Web

Adresse


Democratic Republic Of The