ফরিজপুর দারুল উলুম মাদরাসা

ফরিজপুর দারুল উলুম মাদরাসা

Partager

ক্যান্টনমেন্ট (ইংরেজ কবরস্থানের পূর্ব পাশ) হাড়ভাঙ্গা ডাঃ বাড়ি কুমিল্লা।

16/07/2026

ছাত্রদের সাথে বোটমুড়ি পার্টি আর আনন্দের মুহূর্ত ভাগাভাগি ❤️

Photos from ফরিজপুর দারুল উলুম মাদরাসা's post 03/07/2026

আলহামদুলিল্লাহ!

আজ 3/7/26 ইং ফরিজপুর দারুল উলূম মাদ্রাসায় ছাত্রদেরকে উদ্দেশ্য করে মাসিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুরআন-সুন্নাহর আলোকে দ্বীনি শিক্ষা, উত্তম চরিত্র গঠন ও আমলের প্রতি উদ্বুদ্ধ করার নসীহত প্রদান করা হয়।

আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্রকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। আমীন। 🤲

#মাসিক_ইসলাহী_মাহফিল #ফরিজপুর_দারুল_উলূম_মাদ্রাসা

📌 বিশেষ দ্রষ্টব্য:
প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ মাগরিব মাসিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল।

02/07/2026

ছাত্রদেরকে আম বিতরণ করা হলো ❤️

29/06/2026

সুরা বাকারাহ || ফরিজপুর দারুল উলুম মাদরাসা

Photos from ফরিজপুর দারুল উলুম মাদরাসা's post 28/06/2026

🥭 আলহামদুলিল্লাহ!

আমাদের প্রিয় ছাত্রদের জন্য রাজশাহী থেকে একেবারে টাটকা, খাঁটি ও ফরমালিনমুক্ত সুস্বাদু আমের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী।

মহান আল্লাহ তাআলা তাঁর এই সুন্দর উদ্যোগ ও দান কবুল করুন, তাঁর রিজিকে অফুরন্ত বরকত দান করুন, সুস্থতা, নেক হায়াত ও সর্বাঙ্গীণ কল্যাণ নসীব করুন। দুনিয়া ও আখিরাতে তাঁকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲

সকলের নিকট তাঁর জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।

22/06/2026

Mashalllah❤️

21/04/2026

মাদ্রাসায় কেন শিক্ষক থাকে না?
কেন বারবার শিক্ষক পরিবর্তন করতে হয়❓

👉 কারণ, বেশিরভাগ মাদ্রাসায় শিক্ষকদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। অথচ মাত্র ৫টি বিষয় ঠিকভাবে নিশ্চিত করলে শিক্ষক আর মাদ্রাসা ছাড়বেন না—

✅ ১. যোগ্যতা অনুযায়ী বেতন
যোগ্য বেতন না দিলে, যোগ্য শিক্ষক থাকবেন না।

✅ ২. থাকার জন্য ভালো ব্যবস্থা
শিক্ষকের জন্য আলাদা বা পর্দাসহ সুব্যবস্থা থাকতে হবে। ছাত্রদের সাথে একত্রে রাখলে শিক্ষক সন্তুষ্ট হবেন না।

✅ ৩. ভালো খাবার
এই যুগে খারাপ খাবার কেউ মেনে নেয় না। তাই উন্নত মানের খাবারের ব্যবস্থা জরুরি।

✅ ৪. সময়মতো বেতন প্রদান
প্রতিমাসের টাকা মাস শেষে দিয়ে দিতে হবে। বেতন আটকে রাখলে শিক্ষক খেদমত করবেন না।

✅ ৫. উত্তম ব্যবহার
মুহতামিম/পরিচালকের ব্যবহার ভালো হতে হবে। কারণ ভালো ব্যবহার কঠিন কাজকেও সহজ করে দেয়।
কিন্তু দুঃখজনকভাবে, আজ অনেক মুহতামিম সাহেব শিক্ষকদের সহকর্মী ভেবে নয়, বরং গার্মেন্টস শ্রমিকের মতো আচরণ করেন। (হাতেগোনা কিছু মুহতামিম এর ব্যতিক্রম আছেন)।

---

💡 তাই যদি মাদ্রাসায় শিক্ষক চান, আগে ভাবুন—
আপনার মাদ্রাসায় এই ৫টি গুণ আছে কি না❓

আর যদি কখনো শিক্ষককে বিদায় করতে হয়, তবে অবশ্যই সম্মানের সাথে বিদায় দিন।

আল্লাহ তাআলা সকল মুহতামিম সাহেবদের কে উক্ত গুণসমূহ দ্বারা গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন।

✍️ মুফতী আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ
খতীব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা৷

28/03/2026

আজ আমাদের মাদ্রাসা খোলা,
ইয়া আল্লাহ সকল ছাত্র ওস্তাদদেরকে
নিরাপদে মাদ্রাসায় পৌঁছে দিন🤲

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Type

Téléphone

Site Web

Adresse


ফরিজপুর, ময়নামতি, বুড়িচং কুমিল্লা
Democratic Republic Of The