30/03/2026
আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ক্ষেত বাগানে প্রকৃতির অপূর্ব নেয়ামতের সমাহার।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِیۡ خَلَقَ
পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।(সূরা আলাক - ১)
Recite in the name of your Lord who created
30/03/2026
আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ক্ষেত বাগানে প্রকৃতির অপূর্ব নেয়ামতের সমাহার।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
শিকারীপাড়া বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের ত্যাগ ও সাহসিকতা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।
আসুন, আমরা সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি।
🤲 আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন।
শিকারীপাড়া বায়তুল কোরআন মাদ্রাসা
লালমাই, কুমিল্লা
#স্বাধীনতা_দিবস #২৬শে_মার্চ #বাংলাদেশ
আলহামদুলিল্লাহ। আমরা গতকাল উপজেলা থেকে ৩ কেজি খেজুর বুঝিয়া পাইছি। এই প্রথম খেজুর পেলাম।
28/02/2026
🌟 গৌরবের অর্জন 🌟
২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র "জুনায়েদ আহমেদ" সাধারণ গ্রেডে লালমাই উপজেলায় ৭ম স্থানে বৃত্তি অর্জন করেছে। আলহামদুলিল্লাহ! 🤲
যেখানে আশেপাশের অনেক মাদ্রাসা থেকে কেউ বৃত্তি পায়নি, সেখানে আমাদের মাদ্রাসা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে—তার মধ্যে ১ জন বৃত্তি অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
এই সাফল্যের পেছনে রয়েছে ছাত্রের পরিশ্রম, শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতা।
আমরা জুনায়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া করি—আল্লাহ তাকে আরও বড় সাফল্য দান করুন। 🌸
📚 শিকারীপাড়া বাইতুল কুরআন মাদরাসা
গর্বিত একটি নাম ✨
21/02/2026
🇧🇩 মহান একুশে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩
শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের সেই সকল ভাষা শহীদদের,
যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।
আজকের এই মহান দিনে শিকারীপাড়া বাইতুল কুরআন মাদরাসা–র পক্ষ থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও দোয়া।
আল্লাহ তাআলা তাঁদের শাহাদাত কবুল করুন এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। 🤲
আসুন, আমরা সবাই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি এবং ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করি।
🖤 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” 🖤
#মহান_একুশে
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
10/02/2026