‘জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান কোয়ান্টাম কনজ্যুমার সলিউশন বাংলাদেশের ১৬ থেকে ২৯ বছরের তরুণদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে ২০১২ সালে।সেই জরিপ থেকে উঠে এসেছে, এ সময়ের তরুণেরা স্বাধীনচেতা, কিছুটা আত্মকেন্দ্রিক, পেশা নিয়ে অতিমাত্রায় সচেতন, জীবনে দ্রুত উন্নতি চান। এমনকি কর্মজীবনেও দ্রুত এগিয়ে যাওয়ার প্রবণতা আছে তাঁদের।’ (অধুনা,প্রথম আলো,জানুয়ারি ২৯, ২০১৪)
আমাদের পেজটির লক্ষ্যদল হচ্ছে এই তরুণরা , যারা পেশা সচেতন এবং কর্মজীবনে নিজেকে প্রতিষ্টিত করতে চান এবং পেশাগত উন্নয়নের স্বার্থে আত্মউন্নয়ন করতে চান । প্রাথমিকভাবে আমি একটি শিক্ষক।কম-এর মাধ্যমে একটি কোর্স পরিচালিত হবে। যদি আপনি মনে করেন আপনার আরো কিছু জানার আছে তাহলে কমেন্ট করুন , তাহলে সে বিষয়গুলো সম্পর্কে যদি আমার জানা থাকে তাহলে লেকচারের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো ।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আমরা কাভার লেটার লেখা, রেজিউমি লেখা, ইন্টারভিউ দেয়ার কৌশল , নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ের উপর আর পারসোনাল ডেভেলপমেন্ট বা আত্মউন্নয়নের ক্ষেত্রে নিজেকে জানা, যোগাযোগ দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করব । প্রকৃতপক্ষে আত্মউন্নয়নের মাধ্যমেই পেশাগত উন্নয়ন সম্ভব, তাই এই দুই উন্নয়নই ওৎপ্রোতভাবে একে অন্যের সাথে জড়িত । এই পেজটি পেশাগত উন্নয়ন আর আত্মউন্নয়ন মিলিয়ে একটি খিছুড়ি ধরণের কোর্স হতে যাচ্ছে, কিন্তু কিছু শিখতে চাইলে আশা করছি অবশ্যই শিখতে পারবেন ।
এই পেজটি সবার জন্য । তবে প্রাথমিক পর্যায়ের ব্যবহারকারীদের জন্যমূলত তথ্য থাকবে।এছাড়া এই পেজে বিভিন্ন ওয়েবসাইট ও বইয়ের তথ্য ব্যবহার করা হতে পারে তথ্যসূত্র ছাড়াই, যাতে পেজটি তথ্যের ভারে ভারাক্রান্ত হয়ে না পড়ে। বিশেষজ্ঞ মানের কিছু বা মৌলিক কিছু এই পেজে যারা আশা করছে ন তাদের জন্য এই কোর্স নয় .
আমাদের দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই ক্যারিয়ার পরামর্শের জন্য কাউন্সেলিং সেন্টার নেই । আশা করছি এই পেজটি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরামর্শের প্রাথমিক চাহিদা মেটাবে । কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় এখানে প্রশ্ন করুন ।