French to Bengali

French to Bengali

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de French to Bengali, Education, 10000 Place de l'Acadie, Montreal, QC.

আমার নাম Sharmin Sultana। আমি কানাডায় বসবাস করি। আমি Montreal এ একজন ESL শিক্ষক হিসেবে কাজ করি। আমার টিউটরিং সেন্টারে আমি শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের ফরাসি ভাষা শেখার ক্ষেত্রেও সাহায্য করি।

08/23/2026

🇫🇷 Quiz de français A2 — প্রতিটি ফরাসি বাক্যের সঠিক বাংলা অর্থ বেছে নিন।🇧🇩

1️⃣ J’ai oublié de fermer la porte.
A. আমি দরজা খুলতে ভুলে গেছি।
B. আমি দরজা বন্ধ করতে ভুলে গেছি।
C. আমি দরজা বন্ধ করেছি।

2️⃣ Elle vient de terminer son travail.
A. সে এইমাত্র তার কাজ শেষ করেছে।
B. সে তার কাজ শুরু করতে যাচ্ছে।
C. সে গতকাল তার কাজ শেষ করেছে।

3️⃣ Nous avons décidé de rester à la maison.
A. আমরা বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
B. আমরা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
C. আমরা বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

4️⃣ Il pleut depuis ce matin.
A. আজ সকালে বৃষ্টি হয়েছিল।
B. আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
C. আজ সন্ধ্যায় বৃষ্টি হবে।

5️⃣ Elle n’arrive pas à comprendre la question.
A. সে প্রশ্নটি বুঝতে পারছে না।
B. সে প্রশ্নটি ভালোভাবে বুঝেছে।
C. সে প্রশ্নটির উত্তর জানে না।

🎯 আপনি ৫টির মধ্যে কয়টি সঠিক উত্তর দিতে পারবেন? কমেন্টে আপনার উত্তর লিখুন! 👇

08/22/2026
08/21/2026
08/20/2026

🔥🇫🇷 “আমার গরম লাগছে” — ফরাসিতে কীভাবে বলবেন?

কোনটি সঠিক? 🤔

A) Je suis chaud(e).
B) J’ai chaud.
C) Je fais chaud.
D) Je suis chaleur.

⚠️ Attention! ভুল বাক্যটি বললে ফরাসিতে অন্য অর্থ হয়ে যেতে পারে! 😳

👇 সঠিক উত্তরটি কমেন্টে লিখুন!

🇫🇷 ফরাসি শিখতে পেজটি Follow করুন! 🇧🇩

08/19/2026

Learn how to use depuis and pendant in French.

08/17/2026

☕ Au café - ক্যাফেতে- Compréhension écrite A1

Samedi matin, Karim va au café avec son amie Sara. Karim commande un café au lait et un croissant. Sara prend un thé et un sandwich au fromage. Le serveur apporte leur commande. Karim aime beaucoup son croissant. Ils restent au café pendant une heure. L’addition est de 15 euros. Après, ils vont au parc.

১️. করিম কখন ক্যাফেতে যায়?

A. শনিবার সকালে
B. রবিবার সন্ধ্যায়
C. সোমবার সকালে

২️.করিম কী অর্ডার করে?

A. চা ও একটি স্যান্ডউইচ
B. দুধ-সহ কফি ও একটি ক্রোয়াসাঁ
C. জুস ও একটি কেক

৩️. সারা কী নেয়?

A. চা ও একটি চিজ স্যান্ডউইচ
B. কফি ও একটি ক্রোয়াসাঁ
C. হট চকোলেট

৪️. মোট বিল কত?

A. ৮ ইউরো
B. ১৫ ইউরো
C. ১৮ ইউরো

৫️. ক্যাফে থেকে বের হওয়ার পর তারা কোথায় যায়?

A. সুপারমার্কেটে
B. পার্কে
C. বাড়িতে

🌟 সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন! ভুল হলেও সমস্যা নেই—চর্চা করতে করতেই ফ্রেঞ্চ আরও সহজ হয়ে যাবে। 🇫🇷💪😊

08/14/2026

📢 গতকালের Quiz-এর সঠিক উত্তরগুলো দেখে নিন! 🛒

Au supermarché – Compréhension écrite A1

1️⃣ A — শনিবার সকালে ✅
2️⃣ A — টমেটো ও গাজর ✅
3️⃣ B — পনিরের দাম অনেক বেশি ✅
4️⃣ C — ১৮ ইউরো ✅
5️⃣ B — বাড়িতে ✅

🎯 আপনি ৫টির মধ্যে কয়টি সঠিক উত্তর দিয়েছেন?

কমেন্টে আপনার স্কোরটি লিখুন! 👇😊

08/13/2026

🛒 Au supermarché — সুপারমার্কেটে

নিচের ফ্রেঞ্চ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। তারপর প্রশ্নগুলোর উত্তর দিন। সঠিক উত্তরের পাশে A, B অথবা C লিখুন।

Samedi matin, Lina va au supermarché. Elle veut acheter des fruits, des légumes et du lait.

Elle achète trois pommes, deux bananes, des tomates et des carottes. Elle prend aussi une bouteille de lait et six œufs.

Lina veut acheter du fromage, mais il est trop cher. Elle n’achète pas de fromage.

À la caisse, elle paie 18 euros. Elle met les courses dans son sac et rentre à la maison.

1. Lina কখন সুপারমার্কেটে যায়?

A. শনিবার সকালে
B. রবিবার সকালে
C. শনিবার সন্ধ্যায়

2. Lina কোন সবজিগুলো কেনে?

A. টমেটো ও গাজর
B. আপেল ও কলা
C. আলু ও গাজর

3. Lina কেন পনির কেনে না?

A. সে পনির পছন্দ করে না।
B. পনিরের দাম অনেক বেশি।
C. সেখানে পনির নেই।

4. Lina মোট কত টাকা দেয়?

A. ৮ ইউরো
B. ১৬ ইউরো
C. ১৮ ইউরো

5. কেনাকাটা শেষে Lina কোথায় যায়?

A. কাজে
B. বাড়িতে
C. রেস্টুরেন্টে

Vous voulez que votre école soit école la plus cotée à Montreal ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Emplacement

Type

Site Web

Adresse


10000 Place De L'Acadie
Montreal, QC
H4N0C5