Eid Mubarak! May this blessed occasion bring peace, joy, and prosperity to you and your loved ones. May your prayers be answered, and your heart be filled with happiness and gratitude. Wishing you a wonderful and joyful Eid in 2025!
Maple Leaf Immigration and Educon Consultants
Maple leaf Im: Consultant is a personal brand. We deal with student Visas from different Countries. Get the right theory by talking to us.
Canada-Malaysia-Malta-Student visa and Croatia and Romania work permit will try to support you with all the important information. Our current office in Canada, we give 98% Posivility of visa. Alhamdulillah we have been sending people on student and work permit visas to different countries for the past 8 years. Those who will do genuine work will knock and refrain from bothering unnecessarily, suc
বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:
১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে।
11/19/2024
কানাডার ভিসা দালাল ছারা কিভাবে নিজে নিজে আবেদন করবেন 🇨🇦🇨🇦
আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
১. প্রাথমিক প্রস্তুতি
প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।
২. অ্যাপ্লিকেশন শুরু
আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)
আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC
সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৪. পেমেন্ট
ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100+ CAD
বায়োমেট্রিক্স ফি: 85+CAD
মোট: 185 CAD
৫. বায়োমেট্রিক্স
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
৬. রেজাল্টের জন্য অপেক্ষা
আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।
৭. রিজেকশন ও পুনরায় আবেদন
যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100+CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
লেখাটি পড়ে ভালো লাগলে শেয়ার করে দিবেন,ধন্যবাদ
05/01/2024
Maple Leaf Immigration and Educon Consultantsএর পক্ষ থেকে সবাইকে আন্তজার্তিক শ্রমিক দিবসের শুভেচ্ছা ❤️✊
04/14/2024
নববর্ষের শুভেচ্ছা সকলকে ❤️
04/10/2024
Eid mubarak
03/26/2024
Alhamdulillah আরো একটি স্টুডেন্ট ভিসা এপ্রুভ । ২০২৪
Maple Leaf Immigration and Educon Consultants
03/26/2024
আলহামদুলিল্লাহ Alhamdulillah আরো একটি স্টুডেন্ট ভিসা এপ্রুভ
Maple Leaf Immigration and Educon Consultants
03/26/2024
আলহামদুলিল্লাহ আরো একটি স্টুডেন্ট ভিসা সাকসেস 🥰
।
Maple Leaf Immigration and Educon Consultants
03/26/2024
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার সাকসেসফুলি আমাদের স্টুডেন্ট ভিসা এপ্রুভ
Maple Leaf Immigration and Educon Consultants
03/25/2024
আমাদের স্বাধীনতার স্বাদ দিতে, হাজার-হাজার মানুষ তাঁদের জীবনের তোয়াক্কা করেননি। সেই অবদান কখনও ভোলার নয়। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। Maple Leaf Immigration and Educon Consultants
03/15/2024
দুবাই থেকে তুরস্ক ভিসা পেতে নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন: ৯টি ধাপ
১. ভিসার প্রকার নির্ধারণ করুন: আপনার ভ্রমণের উদ্দেশ্যে ভিসা প্রকারটি নির্ধারণ করুন, যদি এটি পর্যটন, ব্যবসা, অধ্যয়ন বা কাজের জন্য হয়। আপনি সংক্ষেপে (৯০ দিন পর্যন্ত) তুরস্কের ই-ভিসা সিস্টেম (ই-ভিসা) মাধ্যমে অনলাইনে টার্কি ভিসা নিতে পারেন।
২. ভিসা প্রয়োজনীয়তা পরীক্ষা করুন: টার্কি গণপ্রজাতন্ত্রের বিদেশ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা দুবাইর টার্কি কনসুলেটে যান এবং আপনি যে ভিসা প্রয়োজন তা পরীক্ষা করুন। ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে প্রয়োজনীয়তা পরিবর্তন করতে পারে।
৩. অনলাইন আবেদন পূরণ করুন: টার্কি ই-ভিসা আবেদন প্রণালীতে ভিসা আবেদন ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় তথ্য প্রদান করুন যেমনঃ আপনার পাসপোর্ট, সর্বশেষ ছবি, ভ্রমণের পরিকল্পনা প্রমাণ, অবস্থান বুকিং এবং আপনার তুরস্কে থাকার খরচ ইত্যাদি প্রমাণ করতে হবে।
৪. ভিসা ফি পরিশোধ করুন: প্রয়োজনীয় ভিসা ফি অনলাইনে একটি ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ভিসা ফি পরিশোধ করুন। ভিসা ফি প্রকার এবং জাতিগত ভিত্তিতে পরিবর্তন করতে পারে।
৫। প্রয়োজনীয় নথি জমা দিন: আপনার ভিসা আবেদনকে সমর্থন করার জন্য সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন, যেমনঃ বৈধ পাসপোর্ট, সর্বশেষ ছবি, ভ্রমণের পরিকল্পনা (ফ্লাইট রিজার্ভেশন), হোটেল বুকিং প্রমাণ (বাসা রিজার্ভেশন), এবং তুরস্কে আপনার ভ্রমণের জন্য যে খরচ দিতে হবে তা প্রমাণ করতে হবে ।
৬। আবেদন পর্যালোচনা করুন এবং জমা দিন: আপনি আপনার ভিসা আবেদন ফর্মে প্রদত্ত সমস্ত তথ্য পর্যালোচনা করুন এবং নিশ্চিত করুন যে তা সঠিক। একবার আপনি সন্তুষ্ট, আপনার আবেদনটি টার্কি ই-ভিসা আবেদন প্রণালীতে ই-ভিসা আবেদন জমা দিন।
৭। প্রক্রিয়া অপেক্ষা করুন: আপনার আবেদন জমা দেওয়ার পরে, টার্কি কর্তৃপক্ষ আপনার ভিসা প্রক্রিয়া করবে। ই-ভিসা প্রক্রিয়ার জন্য প্রসেসিং সময় সাধারণত খুব কম এবং আপনি কয়েক দিনের মধ্যে আপনার ই-ভিসা ইমেলে পাবেন।
৮। ই-ভিসা প্রাপ্তি এবং প্রিন্ট: আপনার ই-ভিসা অনুমোদিত হলে, আপনি এটি ইমেলে পেয়ে যাবেন। আপনার ই-ভিসা ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন একটি প্রায়োজিত প্রতিলিপি আপনার ভ্রমণের সঙ্গে নিয়ে যান।
৯। তুরস্কে ভ্রমণ: তুরস্কে আসা সময়ে, আপনি আপনার ই-ভিসা প্রিন্ট করা প্রতিলিপিটি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে পাসপোর্ট এবং অন্য প্রয়োজনীয় নথি সহ প্রেজেন্ট করুন। আপনার ই-ভিসা এবং পাসপোর্ট যাচাই হওয়ার পরে, আপনি তুরস্কে ভ্রমণ করতে পারেন।
ভিসা অনুমোদনের জন্য আবেদন জমা দিতে প্রার্থীরা নির্দিষ্ট সময়ের আগে প্রস্তুত এবং আবশ্যক তথ্য সংগ্রহ করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
77 Huntley Street
Downtown Toronto, ON
M4Y2P3