Tamta Gov. Primary School

Tamta Gov. Primary School Tamta Gov. primary School official page.

17/08/2025

৫টি ক্যাটাগরিতে ১৬৪টি শূন্য পদে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর!
আবেদন করা যাবে HSC পাশেও

একজন গর্ভবতী স্ত্রী তাঁর স্বামীকে বললেন:"তুমি কী আশা করছো? ছেলে হবে, না মেয়ে?"স্বামী:"যদি ছেলে হয়, আমি তাকে অংক শেখাবো...
25/12/2024

একজন গর্ভবতী স্ত্রী তাঁর স্বামীকে বললেন:
"তুমি কী আশা করছো? ছেলে হবে, না মেয়ে?"

স্বামী:
"যদি ছেলে হয়, আমি তাকে অংক শেখাবো, আমরা একসাথে খেলাধুলা করবো, মাছ ধরা শেখাবো আর অনেক কিছু করবো।"

স্ত্রী:
"হা.. হা.. আর যদি মেয়ে হয়?"

স্বামী:
"যদি মেয়ে হয়... আমি তাকে কিছুই শেখাতে হবে না। বরং সে-ই আমাকে সব কিছু নতুন করে শেখাবে। যেমন, কীভাবে পোশাক পরতে হয়, কীভাবে খেতে হয়, কখন কী বলতে হয় আর কী বলা উচিত নয়।

এক কথায়, সে হবে আমার দ্বিতীয় মা। আমি কিছু না করলেও সে আমাকে তার হিরো ভাববে। যখন তাকে কিছুতে না বলবো, তখনও সে আমাকে বুঝবে।

সে সবসময় তার স্বামীকে আমার মতো হতে চাইবে। সে যত বড়ই হোক না কেন, সে সবসময় চাইবে আমি তাকে আমার বেবি ডলের মতোই ভালোবাসি।

সে আমার জন্য সবার সঙ্গে লড়াই করবে। কেউ আমাকে আঘাত করলে, সে তাকে কখনোই ক্ষমা করবে না।"

স্ত্রী:
"তাহলে কি বলতে চাইছো, তোমার মেয়ে এসব করবে কিন্তু তোমার ছেলে করবে না?"

স্বামী:
"না, না! হয়তো ছেলেও করবে, কিন্তু তাকে এসব শিখতে হবে। কিন্তু মেয়েরা এসব নিয়ে জন্মায়।

একজন মেয়ের বাবা হওয়া একজন পুরুষের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়।"

স্ত্রী:
"কিন্তু সে তো সারাজীবন আমাদের সাথে থাকবে না।"

স্বামী:
"হ্যাঁ, কিন্তু আমরা সবসময় তার হৃদয়ে থাকবো। তাই সে যেখানে থাকুক, তাতে কিছু যায় আসে না।"

মেয়েরা প্রকৃত অর্থে এমন এক ফেরেশতা, যারা জন্ম থেকেই নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন নিয়ে আসে।

---

কন্যা সন্তানের ফজিলত সম্পর্কে হাদিসের আলোকে ব্যাখ্যা

ইসলামে কন্যা সন্তানের বিশেষ মর্যাদা ও ফজিলত উল্লেখ করা হয়েছে। মহানবী (সা.) কন্যা সন্তানের লালন-পালনের জন্য বিশেষভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

১. কন্যা সন্তানের লালন-পালনে জান্নাতের সুসংবাদ:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি দুই কন্যা সন্তানের লালন-পালন করবে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হবে, কিয়ামতের দিন আমি এবং সে এভাবে (উপর্যুক্ত দুই আঙুল দেখিয়ে) একসঙ্গে থাকব।"
(সহীহ মুসলিম: ২৬৩১)

এই হাদিস থেকে বোঝা যায়, কন্যা সন্তানের সঠিক যত্ন, ভালোবাসা এবং সম্মান দিলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

২. কন্যাদের প্রতিপালন গুনাহ মোচন করে:
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি তিনটি মেয়েকে অথবা তিনটি বোনকে প্রতিপালন করবে, তাদের ভালোভাবে দেখাশোনা করবে এবং তাদের প্রতি দয়া করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।"
(তিরমিজি: ১৯১২)

৩. কন্যা সন্তান দয়া এবং বরকতের প্রতীক:
ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি মেয়েদের প্রতি সদয় আচরণ করবে এবং তাদের সঠিক অধিকার দেবে, সে জান্নাতে প্রবেশ করবে।"
(মুসলিম: ২৬২৯)

---

মেয়েরা মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমত। কন্যা সন্তানের প্রতি ভালোবাসা ও যত্ন আমাদের জন্য শুধু দায়িত্ব নয়, বরং জান্নাতের রাস্তা। একজন বাবার কাছে তার মেয়ে শুধু সন্তান নয়, বরং জীবনের এক বিশুদ্ধ আর্শীবাদ।

সকল সৌভাগ্যবান বাবাদের উদ্দেশ্যে, যারা কন্যা সন্তানের বাবা হতে পেরেছেন। আল্লাহ তাদের মেয়েদের বরকতময় করুন। আমিন

18/12/2024

বাস্তবে কালো রঙ কেউ দেখতে পারে না 🥺

27/08/2024

রামগঞ্জ এসএসসি ব্যাচ-২০১৫ এর পক্ষে থেকে রামগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে। মানবিক জায়গা থেকে দূর্গম এলাকার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। নিঃসংকোচে যে কোনো পরিমাণ অর্থ সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রইলো।

আপনার অনুদান নিম্নোক্ত নাম্বারে পাঠান-
01878150034 (বিকাশ & নগদ)
(রেফারেন্সে আপনার নাম উল্লেখ করে দিতে পারেন চাইলে।)

ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ টিএসসি থেকে রামগঞ্জের উদ্দেশ্যে এক ট্রাক খাবার রওনা হয়েছে। এখন শুধু প্রয়োজন যথাযথ বন্টন, অবশ্যই উপযুক্ত ব...
25/08/2024

আলহামদুলিল্লাহ টিএসসি থেকে রামগঞ্জের উদ্দেশ্যে এক ট্রাক খাবার রওনা হয়েছে। এখন শুধু প্রয়োজন যথাযথ বন্টন, অবশ্যই উপযুক্ত ব্যাক্তিদের নিকট ত্রান পৌঁছাতে হবে। আমাদের ভাই বন্ধুরা যারা বাড়িতে আছো সবাই একটু এগিয়ে আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ উপযুক্ত পরিবারের নিকট ত্রান পৌছানো 🙏

বর্তমান পরিস্থিতিতে এই লোকটার জায়গা লাখো কোটি মানুষের কলিজায়, আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করুক। 🥰__ Ahmadullah স্...
24/08/2024

বর্তমান পরিস্থিতিতে এই লোকটার জায়গা লাখো কোটি মানুষের কলিজায়, আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করুক। 🥰

__ Ahmadullah স্যার ❤

22/08/2024

এই পেজে সবাই টামটা গ্রামের লোক। সবাই মিলে টিম গঠন করেন এবং মানুষের ধারে ধারে গিয়ে সবাই কে যে যেভাবে পারেন, সহযোগীতা করেন।

22/08/2024

মানুষ কত নিরিহ হলে, মসজিদের মাইক দিয়ে মাফ চাই। হে আল্লাহ সবাই কে হেফাজত করো। 🥺

22/08/2024

স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

©

সবাই কপি পেস্ট করুন। কেউ না কেউ দেখবেই।

20/08/2024
05/08/2024

জরুরি আহবান✊🇧🇩✊

এই ট্রানজিশনের পথটা অনেক ক্রিটিকাল। একসাথে পাড়ি দিতে হবে। এটা অলরেডি পরিক্ষিত যে, ২৪-এর মেধাবীরা, তরুণরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না, হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি আক্রমণ করতে পারে না, লুটপাট করতে পারে না। একটা গোষ্ঠী এখনো সক্রিয় যারা এই স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। তাই সনাতনী ভাইদের বাড়ি ঘর রক্ষায় সবাই ঢাল হয়ে দাঁড়ান। মনে রাখবেন এই রাষ্ট্রীয় ভবনগুলো এখন আপনারাই পরিচালিত করবেন ভিন্ন এক আদর্শ নিয়ে, ন্যায়ের আদর্শ নিয়ে। সর্বোচ্চ সচেতনতাই পারে এই স্বাধীনতাকে রক্ষা করতে। 🙏

কার্টেসি: মুহম্মদ মিরাজ মিয়া ভাই🫡✊

18/07/2024

জীবন দিয়ে আন্দোলন কেনো করছে ছাত্ররা সেটা সবাই দেখে নিন।

অনেকে আসলে বুঝতেছে না, ছাত্ররা কেন পাগল হয়ে গিয়েছে। বুঝে নেন।

⭕বিসিএসে কোটার বিন্যাসঃ

মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১০%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
-----------------------------
মোটঃ ৫৬% কোটা মাত্র

⭕১ম ও ২য় শ্রেণী নন ক্যাডার
জবে কোটার বিন্যাসঃ
----------------------
মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১৫%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
-----------------------------
মোটঃ ৬১% কোটা মাত্র

⭕** ৩য় ও ৪র্থ শ্রেণীর জবে কোটা ৭০% মাত্র
⭕** রেলওয়েতে কোটা ৮২% মাত্র।

⭕প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাসঃ
-----------------------------
নারী কোটা ৬০%
মুক্তিযোদ্ধা কোটা ৩০%
পোষ্য কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
------------------------
মোটঃ ৯৬% কোটা মাত্র

প্রশ্নফাঁস, তদবীর এসব তো আছেই! কিসের আশায় মেধাবীরা আবেদন করবে? আর আমরা কি করে খাব তাইলে? দয়া করে কোন সাধারণ ছাত্রকে জিজ্ঞেস করবেন না, “চাকরি পাওনি?!”

Address

Ramganj, Tamta Road, 3720
West Laksmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamta Gov. Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category