Call Directions Website Contact the school

NSIT Hi, We are WordPress Website Developer. We Make Your Responsive, Mobile Optimized and SEO Friendly . We Built Such Website that Built Your Business.

অবিশ্বাস্য অফার!নিউজ সাইট তৈরি করুন মাত্র ৩৫০০ টাকায়!!�� পাচ্ছেন ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং ��তাই আর দেরি না করে এখনই বানি...
21/11/2020

অবিশ্বাস্য অফার!
নিউজ সাইট তৈরি করুন মাত্র ৩৫০০ টাকায়!!

�� পাচ্ছেন ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং ��

তাই আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আপনার ওয়েবসাইট।
প্রফেশনাল নিউজ সাইট করতে চাচ্ছেন? আর ইনকাম করতে চাচ্ছেন অনলাইনে?

একটি নিউজ সাইট হতে পারে আপনার ইনকামের অন্যতম সেরা মাধ্যম।
দিচ্ছে আপনাকে কম মূল্যে ভালোমানের ওয়েবসাইট তৈরির অফার!!! থাকছে একবছর ফ্রি সার্ভিসিং।

ডেমো ও আমাদের কাজগুলো দেখতে Click কেরুন:
https://bd.nstheme.com

আরোও কি কি থাকছে?
� Premium Theme
� Free .com domain
� Free cPanel control panel
� 10 GB Hosting
� Free Let's Encrypt™ SSL
� Unlimited Bandwidth
� 20x Faster LiteSpeed
� 24/7 Unlimited Support
� Powerful Attracta SEO Tools
� 99.9% Service Uptime
� CageFS Hack Protection

আমাদের ঠিকানা:
খিলগাও, ঢাকা-১২১৯
Mobile: 01923923079

20/10/2020

ইন্টারভিউতে করা আটটি 'পরিচিত' প্রশ্নঃ

যেকোনো চাকরিতেই নিয়োগের আগে প্রার্থীকে মুখোমুখি হতে হয় ইন্টারভিউ বোর্ডের। আপনি যে পদের জন্য আবেদন করেছেন, তার জন্য আপনি কতটা উপযুক্ত, তা যাচাই করে নেওয়ার জন্যই এ প্রক্রিয়ার আয়োজন করা হয়ে থাকে। বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলার পাশাপাশি ইংরেজিরও কর্মক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকায় ইন্টারভিউর মাধ্যমে একই সঙ্গে আপনার ইংরেজি ভাষায় স্পিকিং (Speaking) ও লিসেনিং (Listening)-এ দখল কতটুকু, তা-ও লক্ষ করা হয়।

নিয়মিত চর্চায় ঘাটতির কারণে অনেকেই ইংরেজিতে পড়তে ও লিখতে কোনো সমস্যার সম্মুখীন না হলেও ইংরেজিতে কনভারসেশন (Conversation) বা আলাপ চালাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ইন্টারভিউ যেহেতু একটু ফরমাল প্রক্রিয়া, তাই শব্দচয়ন ও বাক্যগঠনের ক্ষেত্রে আপনাকে সতর্কতার পরিচয় দিতে হবে। কারণ, সামনে যিনি বসে আছেন, তিনি আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বস, আপনার কোনো পরিচিত ব্যক্তি বা বন্ধু নন।

আজকের আয়োজনে আমরা জেনে নেব, ইন্টারভিউতে ইংরেজিতে করা আটটি সাধারণ প্রশ্ন এবং সেসবের উত্তর সম্পর্কে। একই সঙ্গে আমরা আলোচনা করব, উত্তর দেওয়ার সময় কী কী বিষয় পরিহার করতে হবে, তা নিয়েও।

১. Tell me about yourself? (আপনার নিজের সম্পর্কে কিছু বলুন)

ইন্টারভিউর শুরুতেই আপনি এই প্রশ্নটির সম্মুখীন হতে পারেন। প্রশ্নকর্তা চাইলে আরেকটু কায়দা করে, ‘Run me through your CV.’ (আমাকে আপনার সিভি সম্পর্কে ধারণা দিন।) এ প্রশ্নটি করার মূল উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস (Confidence), উৎসাহ (Enthusiasm উচ্চারণ– এন-থু-সি-আ-জম) এবং নিজের সম্পর্কে প্যাশন (Passion)-এর মাত্রা দেখে নেওয়া। এই প্রশ্নটির উত্তর আপনি কীভাবে দিচ্ছেন, তা আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কেও ধারণা দেবে। ‘I love watching movies.’, ‘I love partying!’, ‘I have so many friends.’ এ ধরনের জবাব পরিহার করে বরং কথা বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা নিয়ে অনেকটা এভাবে :

‘I grew up in France and I studied Accounting. I also worked for an accounting farm for 8 months. I really enjoy solving numbers and maybe this is the reason why I like this job. In my spare (স্পেয়ার) time I like to read.’ অর্থাৎ, আমি ফ্রান্সে বড় হয়েছি এবং সেখানেই অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি। আমার একটি অ্যাকাউন্টিং ফার্মে আট মাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সংখ্যা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে এবং এই একই কারণে এই চাকরি করতেও আমি আগ্রহী। অবসর সময়ে আমি বই পড়তে পছন্দ করি।

কথার মাঝে Fumbling (ফাম্বলিং) বা তোতলানো এড়াতে এবং পরবর্তী বাক্য কী হবে, তা গুছিয়ে নিয়ে গ্যাপ ফিলারস ব্যবহারের মাধ্যমে দুটো বাক্যের মাঝে স্বল্প সময়ের বিরতি নিন।

২. What are your strengths (স্ট্রেন্থস)? (কোন বিষয়গুলোতে আপনি দক্ষ?)

আপনি নিজের সম্পর্কে কতটুকু পজিটিভ, তা দেখার জন্য এই প্রশ্ন করা হয়। জবাব দেওয়ার সময় চেষ্টা করুন একটি বাক্যে নিজের গুণ সম্পর্কে সরাসরি না বলে বরং সংক্ষেপে তা আলোচনা করতে। ‘I am a very friendly person.’ এভাবে না বলে, বলুন :

‘My strongest strength is attention to detail. I totally believe in planning and ex*****on (এক্সিকিউশন). In fact, when I was in my college I used to organize my week. Because of my very outgoing nature many people have said that I am quiet approachable (অ্যাপ্রচেবল) so, I believe these are my strengths.’

(আমার সবচেয়ে সেরা গুণ হচ্ছে আমি যেকোনো কাজকে নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য চেষ্টা করি। আমি পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সামনে এগোই। কলেজে পড়ার সময়েও আমি আমার সারা সপ্তাহের কাজের তালিকা তৈরি করে রাখতাম এবং তা অনুসরণ করতাম। আমার মিশুক স্বভাবের কারণে অনেকেই এটা মনে করেন যে আমি সহজেই মানুষের সঙ্গে মিশতে পারি।)

৩. What are your weaknesses (উইকনেসেস)? (আপনার দুর্বল দিকগুলো কী কী?)

এ প্রশ্নের জবাবে সরাসরি ‘I am very impatient (ইম্প্যাশেন্ট).’, ‘I get angry really fast.’ এভাবে নিজের দুর্বল দিকগুলো নিয়ে কথা না বলে বরং একটু ঘুরিয়ে বলুন :

‘I think my weakness is I am way too detail oriented (ওরিয়েন্টেড). I try to accomplish (আকমপ্লিশ) everything and I just want everything to be perfect, but then I realise, I am taking extra time/I am spending too much time. And, maybe that makes me submitting projects late. So I guess this is my weakness.’

(আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার খুঁতখুঁতে স্বভাব। আমি সমস্ত কাজ নিখুঁতভাবে করতে চাই এবং তা করতে গিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। এ কারণেই আমি নির্ধারিত সময়ে অনেক ক্ষেত্রে প্রজেক্ট জমা দিতে পারি না। আমার মতে, এটিই আমার দুর্বল দিক।)

প্রশ্নকর্তার এই প্রশ্নটি করার উদ্দেশ্য হলো আপনি আপনার দুর্বলতা সম্পর্কে জানেন কি না এবং আপনি কীভাবে সেটিকে ভালো দিকে কাজে লাগান, তা যাচাই করে দেখা।

৪. Where do you see yourself in five years? (আগামী পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান?)

ভবিষ্যৎ সম্পর্কে আপনার দূরদর্শিতা কতখানি, তা দেখার জন্য প্রশ্নটি করা হয়। অনেকেই এর জবাব দিতে গিয়ে একটু অপ্রস্তুত হয়ে পড়েন, কারণ ভবিষ্যতে কী হবে, তা কেউই জানেন না। একই প্রশ্ন ঘুরিয়ে এভাবেও করা হতে পারে যে, ‘What are your long-term (দীর্ঘমেয়াদি)/ short-term (স্বল্পমেয়াদি) goal?’

‘I would like to be the CEO of this company.’, ‘I would like to own an airline’-এর মতন অবাস্তব উত্তর দিয়ে পরিবেশকে হালকা না করে বরং এভাবে বলুন :

‘Well five years from now, I would like be in the management position. Till then, I would like to gain practical experience and then eventually become a Manager. Of course, I would like to share and learn new things from my team members.’ অর্থাৎ, আগামী পাঁচ বছরে আমি নিজেকে ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) পজিশনে দেখতে চাই। তবে এর মধ্যবর্তী সময়ে আমি বাস্তবিক কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমি আমার দলের সদস্যদের সঙ্গে কাজ করে নতুন নতুন বিষয় শিখতে ও জানতে চাই এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই।

৫. What do you know about our company? (আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কী জানেন?)

এই প্রশ্নটির মুখোমুখি আপনাকে যেকোনো ইন্টারভিউতে হতে হবে। প্রশ্নকর্তা এর মাধ্যমে জানতে চান, এই চাকরির ব্যাপারে আপনি কতটা আগ্রহী এবং আবেদনের আগে আপনি কোম্পানির সম্পর্কে খোঁজখবর নিয়েছেন কি না। কাজেই প্রস্তুত থাকুন এই প্রশ্নের উত্তর দিতে, ইন্টারনেটে কোম্পানির সম্পর্কে যথেষ্ট রিসার্চ করুন, যাতে করে আপনাকে বিড়ম্বনার সম্মুখীন না হতে হয় এবং বলুন অনেকটা এভাবে :

‘Your company is very well known for the customer service and you also won an award for the best service provider in the country.’ (কাস্টমার সার্ভিসের জন্য আপনাদের কোম্পানি সুপ্রসিদ্ধ এবং দেশের সেরা পণ্যসেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আপনারা পুরস্কারও পেয়েছেন।)

৬. How well do you handle change? (পরিবর্তনের সঙ্গে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা কতখানি?)

কর্মক্ষেত্রে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেকেই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নিতে পারেন না। প্রশ্নের জবাবে আপনি যে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম, তা বলার সঙ্গে সঙ্গে চাইলে আপনার আগের কর্মক্ষেত্রে ঘটে যাওয়া এই সংশ্লিষ্ট কোনো ঘটনা নিয়েও বলতে পারেন অনেকটা এভাবে :

‘Of course I can handle a change. In my previous company, one of my bosses had to quit and the new boss changed the complete strategy of a project. We managed it with our team efforts and definitely, the result was good. So of course I am very flexible (ফ্লেক্সিবল) and hardworking too.’

(অবশ্যই আমি এ ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব। আমার আগের কর্মক্ষেত্রে একজন বস চাকরি ছেড়ে দেওয়ার পরে তাঁর জায়গায় নতুন যিনি যোগ দেন, তিনি এসেই আমাদের চলমান একটি প্রজেক্টের সম্পূর্ণ স্ট্র্যাটেজি বদলে দেন। আমরা তার পরেও নতুন স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ সম্পন্ন করি এবং এর ফলাফলও বেশ ভালো ছিল। কাজেই বলা যেতে পারে, আমি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম এবং আমি পরিশ্রমী।)

৭. How well do you work under pressure? (আপনি কতখানি কাজের চাপ নিতে সক্ষম?)

অতিরিক্ত কাজের চাপ নিতে আপনি কতখানি উপযুক্ত, তা জানতে এই প্রশ্ন করা হয়। এই প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলুন :

‘Working under pressure or without pressure works just the same for me.’ অর্থাৎ, কাজের চাপ থাকুক অথবা না থাকুক, দুই ক্ষেত্রেই আপনি মানিয়ে নিতে সক্ষম এবং অতিরিক্ত কাজের চাপ আপনাকে প্রভাবিত করে না।

৮. How do you handle important decisions? (গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কতটা বিচক্ষণ?)

কর্মক্ষেত্রে অনেক সময়ই আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সেসব সিদ্ধান্তের সঙ্গে জড়িত থাকে কোম্পানির ভবিষ্যৎ এবং লাভ-ক্ষতি। এমন প্রশ্নের জবাবে ঘাবড়ে না গিয়ে বলুন :

‘Handling decisions is definitely considered to be a little difficult. But, I am sure I can do it by relying (রিলায়িং) on my experience. I would also look at the pros and cons, and take some advice from my team members which will help me to take a better decision.’ অর্থাৎ, সিদ্ধান্ত নেওয়া সব সময়েই একটি কঠিন কাজ। তবে আমি আমার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে চেষ্টা করব। আমি পুরো বিষয়টির খুঁটিনাটি যাচাই করব এবং আমার টিম মেম্বারদের সঙ্গে আলোচনা করা সাপেক্ষে কোম্পানির জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত গ্রহণ করব।

ইন্টারভিউ দেওয়ার সময়ে চেষ্টা করুন এক শব্দে বা এক লাইনে জবাব দেওয়ার বদলে সময় নিয়ে জবাব দিতে। শব্দচয়ন, উচ্চারণের মতন ব্যাপারগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখুন। রুমে প্রবেশের আগে মোবাইল ফোন সাইলেন্ট করে নিন। চেষ্টা করুন নির্ধারিত সময়ের কিছু আগেই ইন্টারভিউ যেখানে নেওয়া হবে, সেখানে পৌঁছে যেতে। ইন্টারভিউর আগের রাতেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন। নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন। জয় আপনার সুনিশ্চিত।

সর্বাধিক পঠিত
সংগৃহীত

ফেসবুক আপডেট ২০২০, কিভাবে কাজ করতে হবে সামনের দিনগুলিতেআধুনিক বিজনেসে সোশ্যাল মিডিয়া প্রধান ভুমিকা পালন করে থাকে, নতুন ক...
14/10/2020

ফেসবুক আপডেট ২০২০, কিভাবে কাজ করতে হবে সামনের দিনগুলিতে

আধুনিক বিজনেসে সোশ্যাল মিডিয়া প্রধান ভুমিকা পালন করে থাকে, নতুন কাস্টোমার আনার ক্ষেত্রে এবং তাদের আবার ফেরত আনার ক্ষেত্রে যাকে আমরা রিটারগেটিং বলে থাকি।

বিজনেসম্যানদের জন্য দুঃখজনক হলেও সত্যি ফেসবুক বারবার তাদের নিউজফিড অলগারিদম পরিবর্তন করেছে, এই পরিবর্তনে কিছু কন্টেন্ট অগ্রাধিকার পেয়েছে, যেখানে কিছু ছোট কোম্পানি যাদের কোন বিজনেস রিসার্চ এবং ডেভোলপমেন্ট প্রসেস নেই তারা পড়েছে সব থেকে কঠিন সময়ে।

কিছু জিনিস বের করার চেস্টা করা হয়েছে যা বড় ছোট সব কোম্পানির জন্যই কাজে লাগবে আশা করা যায়।
প্রথমেই জানা লাগবে ফেসবুক অলগারিদম কি
একদম সহজ ভাষায় বলতে হলে ফেসবুক অলগারিদম হচ্ছে ফেসবুক ইউজার ফেসবুকে প্রবেশ করার পর যা দেখে থাকে সেটা কিভাবে দেখবে সেটার নিয়ম।

এটা সাধারনভাবে ৪টা ব্যাসিকের উপর কাজ করে থাকে
১। ইনভেন্টরি- ফেসবুকের সব কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে যা ফেসবুক ইউজারের নিউজফিডে দেখানো হয়ে থাকে।
২। সিগনাল- এটা ফেসবুককে সিগন্যাল দেয় যে কোথায় কোন কন্টেন্ট দেখানো লাগবে, যেটার আবার কিছু নিয়ম আছে এবং সব থেকে শক্তিশালি নিয়মগুলা হচ্ছে
- লাইক, কমেন্টেস এবং শেয়ার হতে হবে ইউজারের পোস্টে
- পাবলিশার কন্টেন্টে এঙ্গেজমেন্ট থাকতে হবে বন্ধু এবং মেসেঞ্জার শেয়ারের মাধ্যমে।
- ভিডিওর কমেন্টের রিপ্লাই (যেটা ইউটিউবেও আছে)

প্রিডিকশন্স- এখানে ফেসবুক সিদ্ধান্ত নেয় যে সে কার প্রোফাইল অনুযায়ী কাকে কি পোস্ট দেখাবে, সে যদি ফ্যাশান সম্পর্কিত পোস্টে বেশি এঙ্গেজ থাকে তাহলে তাকে সেটাই দেখানো হবে বেশি।

স্কোর- ফেসবুকের প্রতিটা ব্যাপারে স্কোর আছে, ছবি অথবা ভিডিও কোয়ালিটিতে স্কোর, সেখানে কতটুকু এঙ্গেজ হলো সেটার ভিত্তিতে স্কোর, কন্টেন্ট লেখার উপর স্কোর, অ্যাড পারফর্মেন্সের উপর স্কোর, আপনার স্কোর যত ভালো হবে তত সম্ভাবনা থাকবে আপনার অ্যাড ভালো চলার।
কেন ফেসবুক সিদ্ধান্ত নিলো তারা মিনিংফুল কন্টেন্টকে বেশি অগ্রাধিকার দিবে

ফেসবুক এখন যেটা করতে চাইছে সেটা হচ্ছে তারা ফেসবুক ইউজারদের কে তাদের চাহিদা অনুযায়ী প্রাধান্য দিবে, অন্যভাবে বলতে গেলে তারা "Quantity এর থেকে "quality" কে বেশি প্রাধান্য দিবে। এখানে যারা বিজনেস করছেন তাদেরকে নতুন করে চিন্তা করা লাগবে তারা কি করবে এখন, বড় করে অডিয়েন্স নির্বাচন হয়তো ঠিক আছে তবে নিছক এবং অপ্রয়োজনীয় পোস্ট দেয়া থেকে বিরত থাকতে হবে।

অবশ্যই ফেসবুকের নতুন অলগারিদম বিজনেসের জন্য কঠিন হয়ে গেছে, নিউজফিড পরিবর্তনের পর এটা লক্ষ্য করা গেছে, ২০১৮ থেকেই পাবলিশাররা অরগানিক রিচ কিভাবে কমে গেছে সেটা দেখতেই পেয়েছে এবং পাচ্ছে।

এটা থেকে মুক্তি পেতে এবং ব্র্যান্ড পোস্টকে একটু কম প্রাধান্য দিয়ে কিছু পোস্ট জেনারেট করতে হবে যেটাতে লাইক, কমেন্ট, শেয়ার বেশি হয়।
নিচে আরো কিছু টিপস দেয়া হলো

চমৎকার কন্টেন্ট বানান, এবং শেয়ার করেন
মার্কেটিং এর সবথেকে সেরা স্ট্রেটিজিই হচ্ছে চমৎকার কন্টেন্ট,
আপনি কি মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে চান? তাহলে আপনার পেজকে এমনভাবে সাজান যেনো আপনার ক্লাইন্ট সেটাতে ভ্যলু খুঁজে পায়, উপকারি ব্লগ পোস্ট, বিভিন্ন রকম গাইড লাইন এবং ভালোমানের ভিডিও।

আপনি কি চাইছেন মানুষ আপনার অনলাইনে স্টোর থেকে প্রোডাক্ট কিনুক?
তাদেরকে কিছু ফিচার প্রভাইড করেন যেটা তাদের জন্য সহজ হয় এবং মজাদার হয়, প্রোডাক্ট ভিডিও দেন, আকর্ষণীয় ছবি দেন এবং বায়ারের রিভিউ শেয়ার করেন।

আপনার ক্রেতা কারা সেটা জানার চেস্টা করুন
আপনার ক্রেতাকে নিয়ে গবেষণা করলে যেটা লাভ হবে আপনার সেটা হচ্ছে আপনি কি কন্টেন্ট বানাবেন সেটা বুঝতে পারবেন, সব বয়সীদের জন্য কন্টেন্ট একরকম হবে না এটাই স্বাভাবিক তাই আপনার ক্রেতা কারা এটা আগে বুঝুন এরপর তাদের নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করুন, মনে রাখবেন কন্টেন্ট মানেই শুধু সেল পোস্ট না।
নিয়মিত পোস্ট করুন তবে অগনিত নয়

কিছু মিথ আছে যে আপনাকে প্রতিদিন দুইটা পোস্ট করা লাগবে অথবা সপ্তাহে একটা পোস্ট এগুলা ঠিক নয়, কিছু গবেষণায় অবশ্য দেখা গেছে অনিয়মিত পোস্টে ক্লিক বেশি হয় তবে সেটাও নির্ভর করে আপনার পেজে কতজন ফলোয়ার আছে এবং তারা কেন এই পোস্টটি দেখবে সেটার উপর।

সময় খবই গুরুত্বপূর্ণ
একটা সফল ফেসবুক পোস্টের আরেকটা পয়েন্ট হচ্ছে সময়, আপনি আপনার ফেসবুক ইনসাইট থেকে দেখে নিতে পারেন কোন সময়ে আপনার পোস্ট বেশি এঙ্গেজ হয়। তবে আপনি যদি মদ্ধদুপুরেরের অডিয়েন্স ধরতে চান তাহলে লক্ষ্য রাখবেন সঠিক সময়ে পোস্ট করতে, একটু আগেও না, পরেও না, সে ক্ষেত্রে আপনি সিডিউল পোস্ট ফিচার ব্যবহার করতে পারেন।

এঙ্গেজমেন্ট বেইট বাদ দিতে হবে
একটা ভালো সুযোগ থাকে যেখানে আপনাকে প্রচুর পরিমান পোস্টের সম্মুখীন হতে হয় যেগুলি সম্পর্কিত পোস্টের থেকে স্পামিং ই বেশি, এটার ফলে আপনার পেজ ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে। তাহলে কি করবেন

কিছু টিপস পয়েন্ট আকারে দেয়া হলো
১। হ্যাশটাগ কম ব্যবাহার করুন, আসলে হ্যাশটাগ মুলত কাজে লাগে যখন কেউ সেই ট্যাগ লিখে সার্চ করে, তবে ফেসবুকে এটা খুব জনপ্রিয় না যেটা ইন্সটাগ্রামের খুব জনপ্রিয় তবে আপনি যদি হ্যাশটাগ ব্যবাহার করেন তাহলে কম এবং সম্পর্কিত হ্যাশটাগ ব্যাবহার করতে পারেন
২। এমন পোস্ট দিন যেটাতে মানুষ সংযুক্ত হতে পারে, ফেসবুক তাদের অলগারিদমে বলেছে যে
"page posts that generate conversation between people will show higher in News Feed.”
বুঝতেই পারছেন যে পোস্টে মানুষ বেশি সংযুক্ত থাকবে সেটা নিউজফিডের উপরের দিকে থাকবে।
৩। তাড়াতাড়ি রিপ্লাই দেয়ার চেস্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কেউ একজন আপনাকে একটা কমেন্ট করলো অথবা ম্যাসেজ সেন্ড করলো সেটার উত্তর আপনি কতটা তাড়াতাড়ি দিতে পারলেন, কিভাবে এটা গুরুত্বপূর্ণ
ধরেন কেউ একজন আপনার একটা পোস্টে কমেন্ট করে কিছু জানতে চাইছে, প্রাথমিক ভাবে ফেসবুক বুঝে ফেলল যে এই পোস্ট টা এংগেজ হচ্ছে, এরপর আপনি যদি তাড়াতাড়ি উত্তর দেন এবং যে কমেন্ট করেছে সেও আবার রিপ্লাই দেয় তাহলে ফেসবুক স্পষ্ট ভাবে সিগন্যাল পাবে যে এটা ভালো পোস্ট এটাকে প্রমোট করা যায়।

ফেসবুক অ্যাড নিয়ে কিছু কথা
কথাটা কঠিন শুনালেও সত্যি যে ফেসবুক অ্যাডের খরচ বেড়েই চলেছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটা হচ্ছে ইউজারের ফেসবুকের সময় কাটানোর ব্যাপার নিয়ে, ইউজার যদি ফেসবুকে কম সময় কাটায় তাহলে ইম্প্রেশন কমে যাবে এবং অ্যাডের খরচ বেড়ে যাবে।

এছাড়া আরো কারন আছে অবশ্যই যেমন মৌসুম, আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করছেন সেটা, আপনার লোকেশন, তাই যেখানে ফেসবুক অ্যাডের খরচ বেড়ে যাচ্ছে সেখানে অরগানিক ভাবে কি করে এঙ্গেজমেন্ট আনা যায় সেদিকে চিন্তা করাই উচিৎ হবে, বাজেট বাড়াতে পারলে বাড়ান তবে সাথে অরগানিক মার্কেটিং টাও করা লাগবে।

এটা অস্বীকার করার কোন উপায় নাই যে ফেসবুক এখন আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে গেছে, এটার মাধ্যমে অনেকে উপকারিতা পাচ্ছে এটাও সত্যি কথা, তাই মার্কেটেটারের জন্য উচিৎ হবে ফেসবুকে কাজ করা ফেসবুকের মত করে, মানে হচ্ছে ফেবুকের নিয়ম বুঝে।

এবং সুখবর হচ্ছে এই নিয়মগুলা মানা একদমই সহজ।

from eCab

01/02/2019

#জানুয়ারি_২০১৯(৭৫টি প্রশ্নোত্তর)
#কারেন্ট_অ্যাফেয়ার্স

০১|| ১৭ ডিসেম্বর ২০১৮ ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝর "ফেথাই Phethai" নামকরণ করেন কোন দেশ?
®=>থাইল্যান্ড
®=>স্থানীয় ভাষায় রত্নপাথর জিরকনকে ফেথাই বলে।

০২|| কোন দেশ প্রথম "আয়কর" চালু করে?
®=>ইংল্যান্ড,১৭৯৮ সালে।

০৩|| বাংলাদেশের ভূ-খণ্ড আয়করের আওতায় আসে কত সালে?
®=>১৮৬০ সালে।

০৪|| "প্রাচ্যের নিউজিল্যান্ড" বলা হয় কোন দেশকে?
®=>ভুটানকে।
®=>এটা পৃথিবীর একটিমাত্র কার্বন নেতিবাচক দেশ।

০৫|| ২০২১ সালের ৬ষ্ঠ আদমশুমারির নতুন নাম কী হবে?
®=>জনশুমারি(১০ বছর পর পর হয়)

০৬|| সুনামগঞ্জের পূর্বনাম কী?
®=>ষোলশহর।

০৭|| বাংলাদেশের "সুইজারল্যান্ড"নামে খ্যাত কোন অঞ্চল?
®=>তেকেরঘাট,তাহিরপুর,সুনামগঞ্জ।
®=>এখানে নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক অবস্থিত।

০৮|| বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
®=>লায়লী-মজনু (জুন-১৯৫৭)
®=>সম্পাদক দৌলত উজীর বাহরাম খাঁ ও আহমেদ শরীফ।
®=>মজনু অর্থ পাগল

০৯|| "TIN"ব্যবস্থা কত সালে প্রবর্তন হয়?
®=>১৯৯৩ সালে।

১০|| সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৫৬তম(১৩৬টি দেশের মধ্যে)
®=>সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র

১১|| বৈশ্বিক অভিবাসন চুক্তির আনুষ্ঠানিক নাম কী?
®=>নিরাপদ,সুশৃঙ্খলা ও বৈধ অভিবাসন বৈশ্বিক চুক্তি।

১২|| বৈশ্বিক অভিবাসন চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়?
®=>১০ ডিসেম্বর ২০১৮(মরক্কোর মারাকেশে)
®=>চুক্তির লক্ষ্য ২৩টি।

১৩|| ২০১৮ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষদেশ কোনটি?
®=>ইরাক
®=>বাংলাদেশ--২৫তম।

১৪|| ২০১৮ সালে বৈশ্বিক রেমিটেন্স আহরণে শীর্ষ দেশের নাম কী?
®=>চীন
®=>বাংলাদেশ ৯ম।

১৫|| বিশ্বে অস্ত্র বিক্রয়ে শীর্ষ দেশের নাম কী?
®=>যুক্তরাষ্ট্র(২য় রাশিয়া)
®=>নোট রমজান(sorry)

১৬|| বিশ্বের শীর্ষ অভিবাসীর দেশের নাম কী?
®=>ভারত(অভিবাসী গ্রহণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র)

১৭|| ২৫ ডিসেম্বর ২০১৮ সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" অনূদিত হয়?
®=>অসমীয়া(১১ অক্টোবর ২০১৮)
®=>অনুবাদক সৌমেন ভারতীয়া ও জুরি শর্মা
®=>এ পর্যন্ত ৮টি ভাষায় অনুদিত
®=>১ম ইংরেজি(১৮ জুন ২০১২)ফকরুল আলম।

১৮|| বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
®=>কবি হাবীবুল্লাহ সিরাজী
®=>তাঁর কাব্যগ্রন্থ ৩২টি
®=>৩ বছরের মেয়াদে।

১৯|| বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
®=>রিভা গাঙ্গুলি(পূর্বে হর্ষবর্ধন শিংলা)

২০|| বীরপ্রতীক "তারামন বিবি"কোন সেক্টরে যুদ্ধ করেন?
®=>১১ নং সেক্টরে।

২১|| কোনগুলো বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমজাত হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
®=>যুদ্ধে যাবো।
®=>উত্তরকাল
®=>অবেলায় অসময়
®=> যুদ্ধ যাত্রার যাত্রী

২২|| বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের প্রথম ড্রিমলাইনারের নাম কী?
®=>আকাশবীণা
®=>২য় হংশ বলাকা।

২৩|| বাংলাদেশে মোট জাতীয় মহাসড়ক কতটি?
®=>৮টি

২৪|| ২০১৮ পর্যন্ত মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া "বীরাঙ্গনার " সংখ্যা কত?
®=>২৫৩ জন।

২৫|| ২০১৯ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
®=>শারজা(আমিরাত)

২৬|| Yellow vest আনন্দলোনের সাথে কোন দেশ জড়িত?
®=>ফ্রান্সে।
®=>গো-মাংশ রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল

২৭|| বাজারমূল্যে বিশ্বের শীর্ষ শেয়ারবাজার কোনটি?
®=>যুক্তরাষ্ট্র।

২৮|| শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
®=>রনিল বিক্রমাসিংহে।
®=>ব্রাজিলের জাইর বোলসোনারো।

২৯|| UNESCO এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৯৩টি
®=>যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রত্যাহার।

৩০|| "OPEC"এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৪টি(সদস্য প্রত্যাহার করে কাতার)

৩১|| গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
®=>চীন।

৩২|| "Forbes"তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
®=>অ্যাঞ্জেলা মার্কেল।

৩৩|| ২০১৮ সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্যে শীর্ষ দেশ কোনটি?
®=>আইসল্যান্ড
®=>সর্বনিম্ন ইয়েমেন।
®=>বাংলাদেশ ৪৮তম।

৩৪|| "COP24"কোথায় কবে অনুষ্ঠিত হয়?
®=>কাতোভিচ,প্যালেন্ড(২-১৫ ডিসে.১৮)

৩৫|| ২০১৮ সালের Ballon d'Or বর্ষসেরা ফুটবলার হন কে?
®=>লুকা মডরিচ।
®=>মহিলা টি২০ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
®=>নোট প্রস্তুতে রমজান

৩৬|| "অদম্য একাত্তর"ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®=>মানিকগঞ্জে
®=>যূথবদ্ধ:সংগ্রামে-শান্তিতে-সৃষ্টিতে
(নরসিংদীর সার্কিট হাউস প্রাঙ্গণে)
®=>স্বোপার্জিত স্বাধীনতা-শামীম শিকদার(টিএসসির পশ্চিম পাশে)

৩৭|| "Blossoms from Ash"কী?
®=>রোহিঙ্গা শরণার্থীদের ওপর নির্মিত তথ্যচিত্র।
®=>"জন্মভূমি"হলো রোহিঙ্গাদের আত্মপরিচয়ের সংকট তুলে ধরে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।নির্মাতা প্রসূন রহমান।

৩৮|| বিশ্বের শীর্ষ ৩টি ঋণগ্রস্থ দেশের নাম.....
®=>যুক্তরাষ্ট্র,চীন ও জাপান। এ ৩টি দেশের কাছেই আছে বৈশ্বিক ঋণের অর্ধেক।

৩৯|| শিক্ষাঙ্গণে সন্ত্রাসের বিরোদ্ধে প্রতিবাদের প্রতীকরূপী ভাস্কর্যের নাম কী?
®=>রাজু ভাস্কর্য।
®=>স্থপতি শিল্পী শ্যামল চৌধুরী
®=>টিএসির সড়কদ্বীপে অবস্থিত।
®=>উদ্বোধন ১৭ সেপ্টেম্বর ১৯৯৭

৪০|| ঢাকা বেতার কেন্দ্র কত সালে চালু হয়?
®=>১৯৩৯ সালে।
®=>প্রথম নাম ছিল ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র
®=>পাকিস্তান আমলে রেডিও পাকিস্তান
®=>মুক্তিযুদ্ধের সময় "স্বাধীন বাংলা বেতার কেন্দ্র"
®=>৬ ডিসেম্বর ১৯৭১ সালে নামকরণ হয় "বাংলাদেশ বেতার"।৮০তম প্রতিষ্ঠা।

৪১|| বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
®=>১৭বার।
®=>৮ জুলাই ২০১৮
®=>বিষয়ঃ একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের পর থেকে পরবর্তী ২৫ বছর পর্যন্ত ৫০টি নারী আসন সংরক্ষিত থাকবে।

৪২|| "OPEC"এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৪টি।
®=>কাতার সদস্য পদ ত্যাগ করে ১ জানুয়ারি ২০১৯।
®=>প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।

৪৩|| "AIIB" এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>৯৩টি।
®=>প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে।
®=>প্রতিষ্ঠাকালীন সদস্য ৫৭টি
®=>সর্বশেষ যোগ দেয় ৬টি দেশ।

৪৪|| বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?
®=>ক্রাকাতোয়া(১৮৮২ সালে সৃষ্টি)
®=>অবস্থান→ইন্দোনেশিয়া
®=>২২ ডিসে.২০১৮ সুন্দাপ্রণালিতে আঘাত হানে

৪৫|| ভারতের দীর্ঘতম রেল সেতুর নাম কী?
®=>বগিবিল(৩৫ ডিসে.২০১৮)
®=>ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র নদের উপর
®=>দৈর্ঘ্য ৪.৯৪ কিলোমিটার

৪৬|| প্রথম 5G নেটওয়ার্ক চালু করে কোন দেশ?
®=>দক্ষিণ কোরিয়া।
®=>১ ডিসে.২০১৮ পরীক্ষামূলকভাবে ৬টি শহরে।

৪৭|| সাবমেরিন অধিকারী বিশ্বের সীর্ষ দেশের নাম কী?
®=>উত্তর কোরিয়া(৮৬টি)
®=>চীন ৭৩টি
®=>যুক্তরাষ্ট্র ৬৬টি।
®=>নতুন ৮টি তৈরি হচ্ছে পাকিস্তানে

৪৮|| বিনামূল্যে পরিবহন সেবা প্রদানকারী প্রথম দেশের নাম কী?
®=>ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লুক্সেমবার্গ
®=>দেশটির আয়তন ২৫৮৬ বর্গকিলো.
®=>মুদ্রা →ইউরো

৪৯|| মানবাধিকার সর্বজনীন ঘোষণা গৃহীত হয় কবে?
®=>১০ ডিসেম্বর ১৯৪৮ সালে।
®=>১০ ডিসে.২০১৮তে ৭০ বছর পূর্ণ হয়

৫০|| গো-মাংস রপ্তানিতে ভারতের অবস্থান কততম?
®=>২য়
®=>১ম ব্রাজিল,
®=>৩য় অস্ট্রেলিয়া,
®=>৪র্থ যুক্তরাষ্ট্র
®=>হিমাচল প্রদেশে গরুকে জাতির জননি ঘোষণা করা হয়েছে।
নোটঃ Suman

৫১|| বৈশ্বিক রেমিটেন্স আহরণে বাংলাদেশ কততম?
®=>৯ম(১৫.৯ বি.মা.ড.)
®=>১ম ভারত,২য় চীন।

৫২|| "সড়ক দুর্ঘটনায় মৃত্যু" প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®=>১০ম।
®=>১ম ভারত,২য় চীন

৫৩|| বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশ কততম?
®=>৫৬তম।
®=>শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
®=>সর্বনিম্নে ভুটান(১৩৬)

৫৪|| বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী 'শেখ হাসিনা' কততম?
®=>২৬তম
®=>১ম জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
®=>২য় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেমা মে।

৫৫|| "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি"সূচকে বাংলাদেশ কততম?
®=>৯ম।
®=>১ম পুয়ের্তোরিকা
®=>১৯৯৮-২০১৭ পর্যন্ত বাংলাদেশ ৭ এ ছিল।

৫৬|| গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
®=>১ম চীন
®=>২য় যুক্তরাষ্ট্র, ৩য় ভারত।

৫৭|| বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ কততম?
®=>২৫তম।
®=>১ম ইরাক,২য় আফগানিস্তান।

৫৮|| ই-কমার্স সূচকে বাংলাদেশ কততম?
®=>৮৮তম
®=>১ম নেদারল্যান্ড, সর্বনিম্নে নাইজার।

৫৯|| অভিবাসী প্রেরণে বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৫ম(৭.৫ লাখ)
®=>১ম ভারত
®=>গ্রহণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র(৪.৯৮ লাখ)

৬০|| "বৈশ্বিক লিঙ্গবৈষম্য" প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®=>৪৮তম
®=>১ম আইসল্যান্ড,
®=>সর্বনিম্নে ইয়েমেন।

৬১|| "অস্কার"পুরস্কারের প্রকৃত নাম কী?
®=>একাডেমি অ্যাওয়ার্ড

৬২|| দেশের ১ নং সংসদীয় আসন "পঞ্চগড়" জেলা কবে প্রতিষ্ঠিত হয়?
®=>১৯৮৪ সালে।
®=>১৯৪৭ সাল পর্যন্ত ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল।

৬৩|| দেশের একমাত্র পুলিশ একাডেমির বর্তমান নাম কী?
®=>বাংলাদেশ পুলিশ একাডেমি।
®=>পূর্ব নাম সারদা পুলিশ একাডেমি।

৬৪|| মার্কিন সংবিধান রচিত ও প্রণীত হয় কবে?
®=>১৭ সেপ্টেম্বর ১৭৮৭ সালে।
®=>কার্যক্রর ৪মার্চ ১৭৮৯ সালে।

৬৫|| মার্কিন সংবিধানের জনক বলা হয় কাকে?
®=>জেমস ম্যাডিসনকে।
®=>মার্কিন সংবিধান বিশ্বের প্রাচীনতম।
®=>নোট রমজান

৬৬|| পবিত্র কোরআন কোন দেশের সংবিধান?
®=>সৌদি আরবের।

৬৭|| শব্দের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম সংবিধান কোন দেশের?
®=>ভারতের।
®=>ছোট মোনাকোর।

৬৮|| রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পড়ান?
®=>প্রধানমন্ত্রী, মন্ত্রী,প্রতিমন্ত্রী, উপমন্ত্রী,
স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধান বিচারপতিকে।
®=>স্পীকার→রাষ্ট্রপতি,জীতয় সংসদ সদস্যদেরকে।
®=>প্রধানমন্ত্রী→সিটি কর্পোরেশন মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানকে।

৬৯|| বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাসের নাম কী?
®=>হাইড্রোজেন।
®=>ভারী অক্সিজেন

৭০||"জয় বাংলা" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®=>চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
®=>স্থপতি সৈয়দ মোহাম্মদ সোহরাব
®=>ভিত্তি প্রস্তর স্থাপন ২৫ অক্টো.২০১৮
®=>১মটি পটুয়াখালী বিজ্ঞান ও প্র.বি.

৭১|| আধুনিক ফিন্যান্সের জনক কে?
®=>মার্কিন অর্থনীতিবিদ ইউজিন ফ্রান্সিস ফামাকে।

৭২|| "গোল্ডেন আওয়ার"বলতে কী বুঝায়?
®=>সূর্যোদয়ের অল্প সময়ের পর থেকে সূর্যাস্তের অল্প সময়ের আগের সময়কে বলা হয় গোল্ডেন/ম্যাজিক্যাল আওয়ার।

৭৩|| জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুরে অবস্থিত ভাস্কর্যের নাম কী?
®=>স্মৃতির মিনার

৭৪|| প্রচীন জনপদ সমতট বর্তমানে কোন কোন জেলায় অবস্থিত?
®=>কুমিল্লা ও নোয়াখলীর ও অন্যান্য।

৭৫|| "বাংলার আমাজন" বলা হয় কোন বনকে?
®=>সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত
"রাতারগুল"বনকে।

নোটঃ MD. Ramjan Ali

02/08/2018

Hello there we going to share the best video to share youtube video on facebook with big thumbnail. you can also do it . it is very easy Please Subscribe my ...

07/07/2018

আমাকে দেখার মত সময় এখন কারও কাছেই নেই!

বাংলাদেশে উদ্ভাবকদের জন্য এখন সময়টা খুব ভালো
04/07/2018

বাংলাদেশে উদ্ভাবকদের জন্য এখন সময়টা খুব ভালো

Address

West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when NSIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to NSIT:

Shortcuts

Share