Bijoy Power Yoga Academy

Bijoy Power Yoga Academy

Share

Yoga Regular Practice, Healthy Life

23/12/2021

যোগ ব্যায়াম কাকে বলে? ব্যায়ামের উপকারিতা ও অপকারিতা গুলি কি কি?

ভুমিকাঃ-
সবাই চাই সুস্থ শরীর সুস্থ মন এবং কর্মময় জীবন। অসুস্থ শরীর ও মন নিয়ে কর্মময় জীবনে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে, তাই সবারই জীবনে সুস্থ এবং সবল থাকা কর্তব্য। কর্মময় জীবনে ফিটনেস তথা শরীরিক মাপজোক এক বিশেষ ভূমিকা পালন করে। তাই প্রতিনিয়ত ভালো খাবার দাবারের সাথে সাথে শারীরিক ক্ষমতা বাড়ার জন্য যোগ ব্যায়াম অথবা জিম করা জরুরি। কিন্তু বর্তমান কালে শারীরিক দিকে মন দেওয়ার মতো সময় মানুষের কাছে নেই বললেই চলে। দীর্ঘ সময় অফিসে কিংবা কম্পিউটারের সামনে বসে মানুষ কাজ করে অথবা সন্ধ্যার পরে দীর্ঘ সময় সিরিয়াল দেখা কিংবা টিভি দেখে সময় অতিক্রম করে, ফলে শারীরিক দিক দিয়ে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে শারীরিক অক্ষমতা যেমন ব্যাথা থেকে শুরু করে মাথা ধরা প্রভৃতি অনেক রোগে ভোগে মানুষ। যাই হোক না কেন সব সমস্যার সমাধান আছে। আপনার যদি দীর্ঘ সময় জিমে যাওয়ার সময় না থাকে কিংবা অন্য কোন জায়গায় যেমন মাঠে খেলার মতো সময় না থাকে তবে আপনি ঘরে বসেই নিজেকে সুস্থ মন এবং সুস্থ শরীরে পরিনত করার জন্য নিজেকে তৈরি করতে পারেন ঘরে বসেই।

একটি যন্ত্র যেমন দীর্ঘদিন পরে থাকলে অনেক রোগ হবে তেমনি আমাদের শরীর দীর্ঘদিন পরে থাকলে অনেক রোগ আমাদের শরীরকে ঘিরে ধরে। প্রাচীন ভারতে এর সমাধান করে গেছেন মুনি-ঋষিরা তাদের কথামতো "শরীরমাদ্যং খলু ধর্ম সমাধানম"। তারা যোগ ব্যায়াম নামে এক প্রথা আবিষ্কার করেন যা মানুষের শরীরকে এক অন্যমাত্রায় নিয়ে যেতে সাহায্য করে। এই পদ্ধতিতে আপনি ঘরে বসে এবং অল্প সময় ব্যয় করে আপনার শরীরকে যথাসাধ্য ব্যায়াম করে শরীরকে এক আরামদায়ক মাত্রায় নিয়ে যেতে পারেন।

ব্যায়াম বলতে অনেকেই মনে করেন যে দৌড়ঝাঁপ করা ইত্যাদি কে বোঝায়। কিন্তু এর বাইরে আরো অনেক ভাবে শরীরকে ভালো রাখা যায় এবং শরীরকে রোগমুক্ত করা যায়। তারা কিছু পন্থা অবলম্বন করেন এবং এর নাম দেন "যোগব্যায়াম"। এইযোগ ব্যায়াম আপনি ঘরে বসেই করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই আপনি আপনার শরীরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং শরীরের প্রত্যেকটি অংশে প্রত্যেকটা জয়েন্টে আপনি ঔষধ লাগার মতো কাজ করতে পারেন এই যোগ ব্যায়ামের মাধ্যমে।
এই প্রক্রিয়ায় যেমন আপনার শরীরে বেশি পরিমাণে খাবার দরকার হবে না তেমনি আপনি অল্প পরিশ্রমে বেশি ফল পাবেন। আমাদের মতো দেশে পিছিয়ে পড়া পৃথিবীর অন্য দেশ গুলি কেমন অপুষ্টিতে থাকে অনেকেই কম বয়সে দেহ ত্যাগ করে। এই সমস্ত পিছিয়ে পড়া দেশ এবং জাতির জন্য যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রক্রিয়ায় একদিকে যেমন সময় এর মাত্রা ঠিক হয় অন্যদিকে তেমনি খাওয়া খাদ্যের মাত্রাও ঠিক রাখা যায় এবং কম সময়ের মধ্যে ভালো ফল লাভ করা যায় তাই এই পিছিয়ে পরা দেশ গুলিতে যোগ ব্যায়াম করা প্রত্যেকটা মানুষের বর্তমানে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

যোগ ব্যায়ামের উপকারিতা গুলি হল:-
যোগ ব্যায়ামের অল্প সময়ের মধ্যে সারা শরীরের পর্যাপ্ত পরিমাণে শক্তি ক্ষয় করা যায়। ফলে খুব কম সময়ের মধ্যে সারা শরীরকে একটা নতুন রূপে নিয়ে যাওয়া যায়। খুব কম সময় এবং হালকা হালকা শারীরিক অঙ্গভঙ্গি করার মাধ্যমে শরীরকে আরামদায়ক করে তোলা যায়। মনের সারাদিনের ক্লান্তি দূর হয় এবং শরীর আরামদায়ক রূপে ফিরে আসে, যার ফলে আবার নতুন কর্ম ক্ষমতা ফিরে আসে এবং শরীর নতুন ভাবে কাজ করতে সাহস পায় ও বল পায়। কিছু যোগ আসনের নাম বলা হল যেমন, শীর্ষাসন, চক্রাসন, শবাসন ইত্যাদির মতো অনেক আসন এর দ্বারা আমরা নিজেকে সুস্থ ও সবল রাখতে পারি। এর ফলে যেমন সময় বাচে তেমনি দেহ সুস্থ সবল হয় এবং সুঠাম হয়ে ওঠে। কিন্তু এই প্রক্রিয়া যদি আমরা কোন জিমে গিয়ে করি তাহলে অনেক সময় এবং অনেক পরিশ্রমের দরকার হয় এবং এরফল প্রায় একই।

বিভিন্ন ব্যায়ামের উপকারিতা ও অপকারিতা সংক্ষেপে আলোচনা করবো।

🙏বিজয় পাওয়ার ইউগা একাডেমি🙏

28/06/2021

আজ আন্তর্জাতিক যোগ দিবস (International yoga day 2021)।বিশ্বের বিভিন্ন অংশে ঘটা করে পালন করা হয় যোগ দিবস। শরীর সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী যোগ ব্যায়াম (yoga)। দিনের যে কোনও সময় যোগাসন করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শরীর ও মন— দুয়ের উপরেই যোগের প্রভাব অপরিসীম। যোগাসন মানসিক জড়তা ও অবসন্ন ভাব কাটাতে সাহায্য করে।

🙏 বিজয় পাওয়ার ইয়োগা একাডেমি 🙏

10/04/2021

প্রতিদিন ১ ঘন্টার যোগ রেজাল্ট # সুস্থ জীবন আর
করোনার বিরুদ্ধে প্রতিরোধ

08/04/2021

World health day, We become health conscious.

24/08/2020

YOGA Is IMPORTANT

17/08/2020

Must Need All Persons Better Sleep.
So We Help Doing Yoga 🍃
Bijoy Power Yoga Academy 💪

11/08/2020

IMPORTANT YOGA, FOR CONSTIPATION.
Daily practice do Systemely.

03/08/2020

Hi EVERYONE , BEST YOGA POSES TO BOOST YOUR IMMUNITY. PLEASE TRY ROUTINELY. IF YOUR NEED HELP PLEASE CONTRACT BPYA.

19/07/2020

Life Change BPYA

Want your school to be the top-listed School/college in West Bangla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


West Bangla