22/04/2026
ইতালিতে উচ্চশিক্ষা ২০২৬-২৭: 🔥🇮🇹
যে ২৮টি বিশ্ববিদ্যালয়ের পোর্টাল বর্তমানে ওপেন আছে!
🇮🇹🎓 সবাইকে আসসালামু আলাইকুম।
আপনারা যারা ২০২৬-২৭ সেশনে ইতালির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে ইতালির অনেকগুলো নামকরা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের পোর্টাল খুলে দেওয়া হয়েছে।
এর মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কোনো আবেদন ফি (No Application Fee) ছাড়াই আবেদন করা যাচ্ছে।
নিচে ২৮টি বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং তাদের সরাসরি আবেদনের লিঙ্ক দেওয়া হলো:
১. University of Tuscia: unitus.it/apply
২. University of Insubria: uninsubria.it/admission
৩. University of Campania Luigi Vanvitelli: unicampania.it/apply
৪. University of Eastern Piedmont: uniupo.it/en
৫. University of Foggia: unifg.it/apply
৬. University of Naples Federico II: international.unina.it
৭. University of Palermo: unipa.it/apply
৮. University of Teramo: unite.it/enrollment
৯. University of Bologna: studenti.unibo.it
১০. Sapienza University of Rome: uniroma1.it/apply
১১. University of Pisa: unipi.it/apply
১২. Marche Polytechnic University: univpm.it/apply
১৩. Polytechnic University of Turin: didattica.polito.it
১৪. University of Siena: unisi.it/apply
১৫. University of Parma: unipr.it/apply
১৬. University of Trieste: units.it/apply
১৭. University of Tor Vergata: uniroma2.it/apply
১৮. University of Milan: unimi.it/apply
১৯. University of Messina: unime.it/apply
২০. University of Brescia: unibs.it/apply
২১. University of Modena: unimore.it/apply
২২. University of Cassino: unicas.it/apply
২৩. University of Milano-Bicocca: unimib.it/apply
২৪. University of Bozen-Bolzano: unibz.it/apply
২৫. University of Padua: apply.unipd.it
২৬. University of Calabria: unical.it/apply
২৭. University of Ferrara: unife.it/apply
২৮. University of Udine: uniud.it/apply
আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা:
১. ডেডলাইন চেক করুন: প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ সময় আলাদা। তাই দেরি না করে দ্রুত আপনার পছন্দের কোর্সে আবেদন সেরে ফেলুন।
২. ডকুমেন্টস প্রস্তুতি: স্ক্যান কপিগুলো অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট থেকে হতে হবে। পাসপোর্ট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং সিভি (Europass Format) আগে থেকেই গুছিয়ে রাখুন।
৩. ক্রেডিট ম্যাচিং: আপনার আগের পড়াশোনার সাথে আপনি যে কোর্সে আবেদন করছেন, তার ক্রেডিট বা বিষয়গুলো মিলছে কি না তা আগে নিশ্চিত হোন।
৪. ইউনিভার্সিটালি (Universitaly): অ্যাডমিশন লেটার পাওয়ার পর অবশ্যই Universitaly.it পোর্টালে গিয়ে প্রি-এনরোলমেন্ট করতে হবে, যা ভিসার জন্য বাধ্যতামূলক।
৫. আবেদন ফি: ১ থেকে ৮ নম্বর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কোর্সে আবেদন ফি নেই। ৯ নম্বর থেকে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হতে পারে।
ইতালিতে পড়াশোনার সবচেয়ে বড় সুবিধা হলো রিজিওনাল স্কলারশিপ, যা দিয়ে থাকা-খাওয়ার খরচ অনায়াসেই চলে যায়। সুযোগ হাতছাড়া করবেন না!
ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
ালিতে
#ইতালি