দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Wari
  • দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা

দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা ★স্থাপিত:-১৮৭১ খ্রীস্টাব্দ, ১২৮৮ হিজরী, ১২৭৮ বঙ্গাব্দ, EIΙΝ- ১০৮৫০৫, মাদরাসা কোড-১১০৮০, মোবাইল নং-+৮৮ ০১৮১৯১৬৯৬৫৫ ।

একনজরে মাদরাসা পরিচিতি

★নাম:-দারুল উলূম আহ্সানিয়া কামিল মাদরাসা
৩১,৪৭,৪৯/বি,শাহ সাহেব লেন,নারিন্দা, ডাকঘর:-ঢাকা সদর,থানা-গেন্ডারিয়া,ঢাকা-১১০০।

★স্থাপিত:-১৮৭১ ঈসায়ী,১২৮৮হিজরী,১২৭৮বঙ্গাব্দ,EIIN-
১০৮৫০৫,মাদরাসা কোড-১১০৮০,ফোন-০২-৯৫১১২৪৪।

★প্রতিষ্ঠাতা:-হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহ ৱাহঃ
★পরিচালনায়:-হযরত শাহ আহসানুল্লাহ ৱাহঃ কমপ্লেক্স,ঢাকা।

★অবস্থান:
পুরাতন ঢাকার নারিন্দাস্থ শাহ সাহেব লেন,মশুরীখোলা দরবার শরীফে অবস্থিত।

★লোকেশন:
বাংলাদেশের যে কোন স্থান থেকে ঢাকা সায়দাবাদ বাসষ্ট্যান্ড অথবা সদরঘাট লঞ্চঘাট নেমে রিকসা অথবা পায়ে হেটে নারিন্দা শাহ সাহেব বাড়ী মাদরাসা।

★স্তরভিত্তিক প্রতিষ্ঠাকাল:
ইবতেদায়ী (প্রাথমিক) : ১৮৭১ ঈসায়ী (ব্রিটিশ আমল)।
দাখিল (মাধ্যমিক) স্তর থেকে ফাজিল পর্যন্ত বৃটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে সরকারী মঞ্জুরীর সন-
দাখিল (মাধ্যমিক) : ১৯৮১ ঈসায়ী ।
আলিম (উচ্চ মাধ্যমিক) : ১৯৮৫ ঈসায়ী ।
ফাযিল (স্নাতক) পাস : ১৯৮৭ ঈসায়ী।
কামিল ( স্নাতকোত্তর) ফিকহ বিভাগ : ২০১৮ ঈসায়ী।

★প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিকথা:

*দীর্ঘদিনের বৃটিশ শাসনের ফলে এ উপমহাদেশের ইসলামী তাহযীব তামুদ্দুন প্রায় ম্লান হয়ে পড়েছিল। পিছিয়েপড়া ইসলামী শিক্ষাকে পূনরুজ্জীবন দান করার জন্য তৎকালিন পূর্ববাংলা ঢাকার মশুরীখোলার শাহ সাহেব নামে খ্যাত,যুগের একজন মহান অলি হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহ ৱাহঃ ১৮৭১ সালে “দারুল উলূম আহসানিয়া“ নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। তখন ঢাকার বংশাল রোডের একটি ভাড়া বাড়িতে মাদরাসার কার্যক্রম পরিচালিত হত। এবং মাদরাসাটি ১৮৮০ সালে ”কলকাতা মাদ্রাসা বোর্ড” কর্তৃক সরকারী স্বীকৃতি লাভ করে। ১৯২৬ সালে মাদরাসার নাম পরিবর্তন করে “দারুল উলূম হাম্মাদীয়া“ নামকরন করা হয়। ১৯৬১ সালে পূৰ্ব পাকিস্তান মাদৱাসা বোৰ্ডেৱ অনুমতিতে পূনরায় মাদরাসাটির নাম “দারুল উলূম আহসানিয়া“ নামে নামকরন করা হয়। ১৯৫২ সালে মাদরাসাটি ৪৭ নং শাহ সাহেব লেনস্থ লাল বিল্ডিং এ স্থানান্তর করা হয়। এবং ১৯৯৯ সালে মাদরাসাটি বর্তমান স্থানে (৪৯/বি শাহ সাহেব লেন) স্থায়ীভাবে স্থানান্থর করা হয়। ২০১৭ সালে মাদরাসাটি কামিল ফিকহ বিভাগ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধিভূক্ত হয়।

★শাখা প্রতিষ্ঠান:
আহসানিয়া এতিমখানা,লতিফিয়া হাফিজিয়া মাদরাসা।
দারুল উলূম আহসানিয়া দাখিল মাদরাসা,মশুৱীখোলাসহ সারাদেশজুড়ে ১৮টি।

★শিক্ষক কর্মচারি:- ৪১জন
★ছাত্র সংখ্যা:-প্রায় ৬০০+

★একাডেমিক ভবন:
সুবিশাল ৯তলা অত্যাধুনিক একাডেমিক ভবন,উন্নত মানের লিপ্ট ও সার্বক্ষনিক সি.সি.টিভি দ্বারা নিয়ন্ত্রিত।

★গ্রন্থাগার:
আরবি,বাংলা,উর্দু,ফার্সি ও ইংরেজি বিষয়ে প্রায় ০৫হাজারের অধিক পুস্তক সমৃদ্ধ গ্রন্থাগার।

★ছাত্রাবাস ভবন:
আহসানিয়া এতিমখানার পাঁচতলা ভবনসহ অন্যান্য ৪টি টিনসেড বিল্ডিং।
★বর্তমান অধ্যক্ষ:-আল্লামা মুফতি কাজী আবু জাফর মো:হেলাল উদ্দীন,(কামিল-তাফসীর,হাদিস,ফিকহ ও এম.এ.চবি)

★বর্তমান সভাপতি:-পীরে তরীকত মাওলানা শাহ মুহাম্মাদ আহছানুজ্জামান,পীর সাহেব,মশুরীখোলা দরবার শরীফ,প্রতিষ্ঠাতা সভাপতি- হযরত আহসানুল্লাহ র.কমপ্লেক্স ও ৮ম মোতাওয়াল্লী-হযরত শাহ আহসানুল্লাহ র.ওয়াকফ এস্টেট,ঢাকা।

06/06/2026
28/05/2026

অত্র মাদ্রাসার সকল শিক্ষক -শিক্ষার্থী, কর্মচারী ,অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পবিত্র ঈদুল আদ্বহার শুভেচ্ছা।
🌙 ঈদ মোবারক 🌙
تَقَبَّــــــــــــــلَ اللهُ مِنَّــــــــــــــاوَمِنْكُمْ

ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের ফরম ফিলাপ
21/05/2026

ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের ফরম ফিলাপ

18/05/2026
মাদ্রাসার মাঠটা যদি সুন্দরভাবে সাজাতে পারতাম!সামনের জায়গাটুকুও যদি আমাদের জন্য নেয়া সম্ভব হতো কতই না উপকার হতো  শিক্ষার্...
04/05/2026

মাদ্রাসার মাঠটা যদি সুন্দরভাবে সাজাতে পারতাম!
সামনের জায়গাটুকুও যদি আমাদের জন্য নেয়া সম্ভব হতো কতই না উপকার হতো শিক্ষার্থীদের জন্য।
বর্তমান ছবি কমেন্টে।

 #আলহামদুলিল্লাহ_ঐতিহ্যবাহী_রাজধানী_ঢাকার_প্রাণ_কেন্দ্রে_মশুরীখোলা_দরবার_শরীফে_অবস্হিত-  #দারুল_উলুম_আহসানিয়া_কামিল_মাদর...
01/05/2026

#আলহামদুলিল্লাহ_ঐতিহ্যবাহী_রাজধানী_ঢাকার_প্রাণ_কেন্দ্রে_মশুরীখোলা_দরবার_শরীফে_অবস্হিত- #দারুল_উলুম_আহসানিয়া_কামিল_মাদরাসার ২নং ভবনের উর্ধমূখী সম্প্রসারন প্রকল্পের ২য়, ৩য় ও ৪র্থ তলার নির্মান কাজের কলাম ঢালাইয়ের ২য় ধাপের কাজ অদ্য ০১/০৫/২০২৬ খ্রি. রোজ শুক্রবার আরম্ভ হয়েছে।
#অত্র_প্রতিষ্ঠানকে_যেন_আমরা_সঠিক_ইসলামী_আকীদার যোগ্য ও আমলদার আলেম তৈরীর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি মহান আল্লাহর নিকট সেই তৌফিক কামনা করছি। সফলতা ও মকবুলিয়্যতের জন্য সকলের দোয়া চাই। .
اللهم آمين، بجاه النبي الآمين يا رب العلمين.

29/04/2026

দাখিল ১০ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।
বৃষ্টির দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম তাই ক্লাসের পাঠ আদায় করে শেষ ১০ মিনিট তাদের নিয়ে ইসলামী সংস্কৃতি চর্চা । হামদে বারী তা‘আলা ও নাতে রাসূল ﷺ পরিবেশনের মাধ্যমে একটি হৃদয়গ্রাহী এক পরিবেশ সৃষ্টি হয়।
আল্লাহ তা‘আলা আমাদের সকল শিক্ষার্থীকে ইলমে, আমলে বরকত দান করুন এবং তাদেরকে উত্তম আদব-আখলাকে গড়ে তুলুন।

Address

49/b Shah Saheb Lane, Narinda, Dhaka
Wari
1100

Telephone

+8801309108505

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসা:

Shortcuts

Share

Category