গণিতের প্রাথমিক ধারণা নিয়ে আজকের আয়োজন।
১. প্রশ্ন : গণিতের আদি ভূমি কোথায়?
উত্তর : মিশর, ভারতবর্ষ, ব্যাবিলন।
২. প্রশ্ন : ‘০’ সংখ্যাটির জনক কে?
উত্তর : আর্যভট্ট।
৩. প্রশ্ন : ‘০’ সংখ্যাটির উৎপত্তি কোথায়?
উত্তর : ভারতীয় উপমহাদেশে।
৪. প্রশ্ন : আর্যভট্ট কে ছিলেন?
উত্তর : পাটিগণিতের জনক।
৫. প্রশ্ন : বীজগণিতের জনক কে?
উত্তর : মুহম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমী।
৬. প্রশ্ন : জ্যামিতির জনক কে?
উত্তর : ইউক্লিড।
৭. প্রশ্ন : ইউক্লিডের বইটির নাম কী?
উত্তর : The elements.
৮. প্রশ্ন : The elements বইটি কত খণ্ডে রচিত?
উত্তর : ১৩ খণ্ডে।
৯. প্রশ্ন : বলবিদ্যার জনক কে?
উত্তর : নিউটন।
১০. প্রশ্ন : সেটতত্ত্বের জনক কে?
উত্তর : ফিলিপ ক্যান্টর।
১১. প্রশ্ন : গণিতে লগারিদমের জনক কে?
উত্তর : জন নেপিয়ার।
১২. প্রশ্ন : অঙ্ক কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
১৩. প্রশ্ন : অঙ্ক কী কী?
উত্তর : সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক।
১৪. প্রশ্ন : সার্থক অঙ্ক কোনগুলো?
উত্তর : ১ থেকে ৯ পর্যন্ত।
১৫. প্রশ্ন : সাহায্যকারী অঙ্ক কোনটি?
উত্তর : ০ (শূন্য)।
১৬. প্রশ্ন : সার্থক অঙ্কের ধারণা দেন কারা?
উত্তর : আরবীয়রা
১৭. প্রশ্ন : আরবীয় বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর : মিশর, ব্যাবিলন।
১৮. প্রশ্ন : মৌলিক সংখ্যার বর্গমূল কেমন?
উত্তর : সর্বদা অমূলদ সংখ্যা।
১৯. প্রশ্ন : ১-১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পাওয়া যায়?
উত্তর : ২৫টি।
২০. প্রশ্ন : মৌলিক সংখ্যাগুলো কোথায় কয়টি পাওয়া যায়?
উত্তর : ০-১০ পর্যন্ত ৪টি, ১১-২০ পর্যন্ত ৪টি, ২১-৩০ পর্যন্ত ২টি, ৩১-৪০ পর্যন্ত ২টি, ৪১-৫০ পর্যন্ত ৩টি, ৫১-৬০ পর্যন্ত ২টি, ৬১-৭০ পর্যন্ত ২টি, ৭১-৮০ পর্যন্ত ৩টি, ৮১-৯০ পর্যন্ত ২টি, ৯১-১০০ পর্যন্ত ১টি।
#বিসিএস
BCS Preliminary Preparation,Tips,Model Test,
For Expedition Success Together Together we achieve.It will be helpful for all people
যে কোন চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ণ গণিত বিষয়ক প্রশ্ন-উত্তর
➢ ক্যালকুলাসের আদি ধারণা দেন কে?
উত্তরঃ নিউটন।
➢ সংখ্যাতত্ত্বের জনক কে?
উত্তরঃ পিথাগোরাস।
➢ জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড।
➢ শুন্যসংখ্যার আদি ধারণ কাদের?
উত্তরঃ ভারতীয়।
➢ ৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
উত্তরঃ ৮৯৯৯৯৯। (999999-100000)
➢ ১, ২ ও ৩ দ্বারা গঠিত ৩ অংকের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমস্টি কত?
উত্তরঃ ১৩৩২।
➢ ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উত্তরঃ ১০টি।
➢ √5 সংখ্যাটি কি সংখ্যা?
উত্তরঃ অমুলদ ।
➢ ১০ মিলিয়ন কত কোটির সমান?
উত্তরঃ ১ কোটি।
➢ আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে।
➢ ১ কিমি সমান কত মাইল?
উত্তরঃ 0.৬২ মাইল।
➢ ১ নোটিক্যাল মাইলে কত মিটার?
উত্তরঃ ১৮৫২ মিটার।
➢ সমুদ্রের গভীরতা মাপার একক?
উত্তরঃ ফ্যাদম।
➢ ১মাইল = ১৭৬০ গজ।
➢ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
➢ একটি জমির পরিমান ৫ কাঠা হলে, তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
➢ ১ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
➢ ৩ লিটার জলের ওজন কত?
উত্তরঃ ৩ কেজি।
➢ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
➢ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
➢ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
➢ ১ কেজিতে কত পাউন্ড?
উত্তরঃ ২.২১ আইবিএস বা পাউন্ড।
➢ একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ১ সেকেন্ডে কতটি যোগ করতে পারবে?
উত্তরঃ ২ কোটি।
➢ কত জন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেয়া যায়?
উত্তরঃ ৫জনকে। (দুটিকে লসাগু করে)
➢ পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কত পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
উত্তরঃ ১৪ মিনিট। (ল.সা.গু করে ৬০ দিয়ে ভাগ)
➢ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ প্রত্যেক বার ৩ থাকবে?
উত্তরঃ ৬৩। (ল.সা.গু করে ৩ যোগ করে)
➢ দুটি সংখ্যার গুন ফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সাগু কত?
উত্তরঃ ১৬ । (ভাগ করে)
➢ একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের টাকা পেছনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
উত্তরঃ ৬০ মিটার। (লসাগুর সাথে ১০ গুন)
#বিসিএস
অধ্যাপক ড. ইউনুসের গতকালের ভাষণ যারা শুনেননি—এবং যারা আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য তুলে ধরা হল:
📺অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ
১. সরকার দায়িত্ব গ্রহণের পর জানুয়ারি মাসেই কন্টেইনার হ্যান্ডলিং ৭% বৃদ্ধি পেয়েছে।
২. রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩%।
৩. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রত্যাবর্তন আইন সংশোধনের মাধ্যমে জটিলতা নিরসনে কাজ করছে।
৪. আগামী মাসে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হবে, যেখানে বিশ্বখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ ও এপি মোলার-মার্স্ক কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।
৫. জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ৪৭টি আলাদা ইভেন্টে অংশগ্রহণ করা হয়, যেখানে বিভিন্ন সরকার প্রধান ও বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখিয়েছেন।
📺আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি
৬. সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শিগগিরই সমাধান হবে।
৭. আরব আমিরাত বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে এবং দুটি প্রকল্প নিয়ে কাজ শুরু করবে—
👉মুসলিম বিশ্বের জন্য হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা।
👉মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা।
নতুন সমুদ্রবন্দর পরিচালনার দায়িত্ব গ্রহণেও আগ্রহ দেখিয়েছে।
৮. বাংলাদেশ আসিয়ান সদস্যপদ লাভের জন্য আগ্রহ প্রকাশ করেছে। আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যে ড. ইউনুসকে মালয়েশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন। মালয়েশিয়া রোহিঙ্গা সংকট সমাধানের জন্য জাতিসংঘে সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশি শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।
৯. চীন সফরে চীনা প্রেসিডেন্ট, ব্যবসায়ী প্রতিনিধি দল ও বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কোম্পানি লংজি বাংলাদেশের জন্য কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া প্রযুক্তি ও চিকিৎসা খাতে সহযোগিতা এবং বাংলাদেশের মৌসুমি ফল দ্রুত রপ্তানি নিয়েও আলোচনা হয়েছে।
📺অবকাঠামো ও জ্বালানি খাত
১০. দক্ষিণ এশীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্যমে সমুদ্র ও বিদ্যুৎ খাতকে শক্তিশালী করা হবে। নেপাল ও ভুটান বাংলাদেশকে জলবিদ্যুৎ সরবরাহে আগ্রহী, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনবে।
১১. দুর্নীতি রোধে সর্বোচ্চ জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সরকারি অফিসে ই-ফাইলিং এবং অনলাইন সেবা সম্প্রসারণ করা হবে, যাতে নাগরিকরা সরাসরি ই-মেইলের মাধ্যমে মতামত দিতে পারেন।
১২. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমিয়ে আনা হয়েছে।
১৩. ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে।
📺ধর্ম ও নাগরিক জীবন
১৪. হাজিদের হজযাত্রা সহজ করতে রিয়েল-টাইম অ্যাপ চালু করা হয়েছে, যেখানে থাকবে—
👉প্রয়োজনীয় দোয়ার রিমাইন্ডার।
👉পথনির্দেশনা।
👉অনলাইন ডাক্তার পরামর্শ।
👉প্রতিটি পবিত্র স্থানের ইতিহাস ও ছবি।
👉কল সেন্টার সাপোর্ট।
১৫. স্টারলিংক প্রযুক্তি চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে পারবে না।
১৬. সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনা জুলাই মাসে প্রকাশ করা হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল কী চায় তা বিস্তারিত তুলে ধরা হবে।
১৭. ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।
১৮. তরুণদের জন্য সৃজনশীল উৎসব সারা বছর ধরে চলবে, যাতে গ্রাম থেকে শহরে সৃজনশীলতা প্রসারিত হয় এবং প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়া যায়।
📺সমাপ্তি
ড. ইউনুস তার বক্তব্যের শেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন—
👉সব ধর্ম-বর্ণের নাগরিক অধিকার রক্ষা করতে হবে।
👉শবে কদরের রাতে দেশের জন্য দোয়া করতে বলেছেন।
👉ঈদে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত ও গরিব আত্মীয়দের খোঁজ নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।
👉ঈদের জামাতে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তথ্য জনস্বার্থে: সংগৃহীত ও পরিমার্জিত
#বিসিএস
30/01/2025
Assalamu Alaikum
Eid Mubarak !
Taqabbalallahu Minna Wa Minkum
**আমার ৩৭তম বিসিএস ভাইভার অভিজ্ঞতা আপনাদের জন্য শেয়ার করলাম যারা ভবিষ্যতে ভাইভা দিবেন আশা করি কাজে লাগবে।
*তারিখ: ০২/০১/২০১৮
*Duration: ১৭-১৮ মিনিট
*বোর্ড: শ্রদ্ধেয় মোখলেসুর রহমান স্যার
_____________________
সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম।
চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসে ধন্যবাদ জ্ঞাপন করলাম।
চেয়ারম্যান স্যার: বিপিএসসি ফরম- ২ পড়তে পড়তে, নাম - মিজানুর রহমান।
মি: জ্বি স্যার।
চে: বাড়ি কোথায়?
মি: কুমিল্লা চৌদ্দগ্রাম।
চে: আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কুমিল্লা জেলার অবদান বল।
মি: বললাম
চে: জেরুজালেম কবে মুসলমানদের অধীনে আসে?
মি: ৬৩৭ খ্রি.
চেয়ারম্যান : কবে মুসলমানরা জেরুজালেমের কর্তৃত্ব হারায়?
মি: ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ১৯৪৮ সালে ফিলিস্তিনের বুকে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে।
চে: না, এর আগে আরো দুইবার হারায়।
মি: সরি স্যার, জানা নেই।
চে: জেরুজালেমে যে টেম্পল আছে এটা কে প্রতিষ্ঠা করে?
মি: সরি
চে: প্রথম ক্রুসেড কবে হয়?
মি: ইক্সাকলি মনে নেই।
চে: কুমিল্লার দুটি প্রাচীন লাইব্রেরি আছে, যা গবেষণার কাজে ব্যবহৃত হয়? নাম কি?
মি: রামমালা ঘাট, মহেশচন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠা করে, আরেকটি বীরচন্দ্র গণ পাঠাগার
চে: কে প্রতিষ্ঠা করে?
মি: জমি দিয়েছিলেন বীরচন্দ্র, কিন্তু কে প্রতিষ্ঠা করেছিল মনে নেই।
চে: কুমিল্লাকে কেন "Bank & Tank " বলা হয়?
মি: অনেক পুকুর আছে, এবং প্রচীনকাল থেকে এই অঞ্চল সমৃদ্ধ ছিল, বাংলাদেশের ১৭টি বৃহত্তম জেলার একটি এখানে অনেক ব্যাংক প্রতিষ্ঠা তাই।
এরপর এক্সটারনাল-১ কে প্রশ্ন করতে ইশারা দিলেন।
এক্সটারনাল-১: আচ্ছা, আপনার প্রথম পছন্দ প্রশাসন। আচ্ছা বলুনতো ডিসিকে তিনটি নামে ডাকা হয়। এগুলো কি কি? কখন কোন নামে ডাকা হয়?
মি: ডিসি যখন শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করে তাকে, ডেপুটি কমিশনার বলে, যখন CrPC এর অধীন বিচারকার্য পরিচালনা করে, আইন -শৃংখলা রক্ষা করে তখন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট বলে, রাজস্ব আদায় করলে ডিস্ট্রিক কালেক্টর বলে।
এক্স-১: জেনারেল ক্লজেজ এক্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দিন।
মি: জেনারেল ক্লজেস এক্ট ১৮৯৭ এর ৩(৩১) ধারা অনুযায়ী যিনি ফৌজদারি কার্যবিধির অধীন বিচারকার্য পরিচালনা করেন তাকে ম্যাজিস্ট্রেট বলে।
এরপর এক্সটারনাল-২ কে প্রশ্ন করতে বললেন। ওনি সব প্রশ্ন ইংলিশে করেছেন?
Ex-2: What is the main duty of a civil servant?
Me: According to our constitution, the first and foremost duty of a civil servant is always try to serve people anywhere and anything.
Ex-2: ok. Now could you plz tell me the different between MDG and SDG
Me: MDG was adopted in 2000, its duration was 2001-2015. On the other hand SDG was obtained in 2015, its duration is 2016-2030. In MDG there were 8 goals and 21 targets whereas in SDG total goals are 17 and total targets are 169.
Ex-2: Could you plz tell me the 1 goal from MDG and 1 from SDG
Me: The first goal of MDG was Eradicate Extreme Poverty and Hunger and the first SDG goal is No Poverty.
Ex-2: Plz, tell me the current socio-Economy of Bangladesh.
Me: In the last fiscal year we achieved 7.28% GDP growth which is the highest in the 46 years history of Bangladesh. Now we are sufficient in food productions, now our per capita income is 2 lakh 28 thousands and 800 tk, in US dollar is 1610, around 80% people under Electricity service.
Ex-2: ok. Now you are already a BCS cadre of Education, it is noble job, could you plz tell me why u want to shift yourself from BCS Education to BCS Admin?
Me: I am out and out responsible to our nation for my growth, I would like to serve nation more an more. In BCS Admin I can serve nation vastly and extensively. Moreover, my parents always desire me to be a BCS Admin Cadre, that's why I want to shift myself in Admin cadre.
Ex-2: ok
স্যার অনেক খুশি হলে মনে হলে। এরপর চেয়ারম্যান স্যার বলতে তাহলে এবার সে আসুক। চেয়ারম্যান বললেন: এবার তুমি।
এক্সটারনাল-২ আমার মূল কাগজগুলো এগিয়ে দিয়ে বললেন, ভালো করে চেক করে দেখুন কোনো কিছু মিসিং হলো কিনা।
আমি কাগজপত্র চেক করে বললাম ঠিক আছে। স্যার বললেন ওকে তুমি আসো।
আমি সালাম দিয়ে চলে আসলাম একটি হাসি দিয়ে।
আরো কিছু প্রশ্ন ছিল এই মুহূর্তে মনে পরছে না। কিছু সাবজেক্টিভ প্রশ্ন ছিল ৭-৮টার মতো। পেরেছি।
*
** নিজের মতামত বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল। অনেক ভালো ভাবে ব্যবহার করেছেন, কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছেন ক্লু দিয়ে।
_________________
__________________________________
©গাজী মিজানুর রহমান
*৩৫তম বিসিএস ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
© লেখক: BCS Preliminary Analysis
৫০ টি বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার... [ 36 তম বিসিএস প্রিলিমিনারির, বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ...বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিজ্ঞান অংশের প্রস্তুতির জন্য …]
☞ মিটার সেকল → দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র
☞ ভার্নিয়ার স্কেল → দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)
☞ স্লাইড ক্যালিপার্স → বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়
☞ স্প্রিং নিক্তি → সরাসরি বস্তর ওজন নির্ণায়ক
☞ তুলা যন্ত্র → খুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র
☞ জাইরোকম্পাস → জাহাজের দিক নির্ণায়ক
☞ অডিও মিটার → শব্দের তীব্রতা নির্ণায়ক
☞ অডিও ফোন → কানে দিয়ে শোনার যন্ত্র
☞ সিসমোগ্রাফ → ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র
☞ রিখটার স্কেল → ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়।১৯৩৫ সালে সি. এফ. রিখটার এটি আবিষ্কার করেন।
☞ রেইনগেজ → বৃষ্টি পরিমাপক যন্ত্র
☞ সেক্স্রট্যান্ট → সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র
☞ ক্রোনোমিটার → দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র
☞ অ্যাক্সিলারোমিটার → ত্বরণ পরিমাপক যন্ত্র
☞ স্প্রিডোমিটার → দ্রুতি পরিমাপক যন্ত্র
☞ ভেলাটোমিটার → বেগের পরিমাণ নিণায়ক
☞ অ্যানিমোমিটার → বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র
☞ ওডোমিটার → মোটর গাড়ির গতি নির্ণায়ক
☞ ট্যাকোমিটার → উড়োজাহাজের গতি নির্ণায়ক
☞ অলটিমিটার → উচ্চতা নির্ণায়ক
☞ ফ্যাদেমিটার → সমুদ্রের গভীরতা নির্ণায়ক
☞ ম্যানোমিটার → গ্যাসের চাপ নির্ণায়ক
☞ ব্যারোমিটার → বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক
☞ এনোমোমিটার → বায়ুর গতিবেগ মাপক যন্ত্র
☞ হাইগ্রোমিটার → বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র
☞ হাইড্রোমিটার → তরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক
☞ ল্যাক্টোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক
☞ হাইড্রোফোন → পানির তলায় শব্দ নিরুপণ যন্ত্র
☞ ক্যালরিমিটার → তাপ পরিমাপক যন্ত্র
☞ থার্মোমিটার → উষ্ণতা পরিমাপক যন্ত্র
☞ থার্মোস্ট্যাট → ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে সি’র তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র
☞ পাইরোমিটার → তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক
☞ টেনসিওমিটার → তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র
☞ অ্যামিটার → বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র
☞ গ্যালভানোমিটার → সুক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র
☞ ওহম মিটার → পরিবাহীর রোধ নির্ণায়ক
☞ ভোল্ট মিটার → বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র
☞ ইলেক্ট্রফেরাস → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র
☞ ভ্যানডিগ্রাফ → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র
☞ তড়িৎবীক্ষনযন্ত্র/ই্লেক্ট্রোস্কোপ → কোন বস’তে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণায়ক
☞ স্ফিগমোম্যানোমিটার → মানবদেহের রক্তচাপ নির্ণায়ক
☞ স্টেথোস্কোপ → হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র
☞ কার্ডিওগ্রাফ → হৃৎপিন্ডের গতি নির্ণায়ক
☞ ক্রেস্কোগ্রাফ → উদ্ভিদের গতি নির্ণায়ক
☞ ইনকিউবেটর → ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র
☞ ড্রেজার → পানির নিচে মাটি কাটার যন্ত্র
☞ পাওয়ার থ্রেসার → ধান মাড়াইয়ের মেশিন
☞ পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র-ফরিদপুর
☞ ইলিশ মাছ গবেষণা কেন্দ্র খুলনা
☞ রাবার গবেষণা বোর্ড- কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড- নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গল, সিলেট
☞ ইক্ষু গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র- দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র- চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র- বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র- রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র- খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র- চাঁদপুর
In Bangladesh
১. প্রথম নোবেল বিজয়ী > #ড.মহম্মদ ইউনুস
২. প্রথম রণতরী-- #বি এন এস পদ্মা
৩. প্রথম পতাকা উত্তলন - - #২ মার্চ ১৯৭১
৪. প্রথম মুদ্রা চালু হয়-- ৪ মার্চ ১৯৭২
৫. প্রথম বিমান চালু হয়-- ৪ ফেব্রুয়ারি ১৯৭২
৬. প্রথম বিশ্ববিদ্যালয়-- ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
৭. প্রথম নির্বাচন কমিশনার-- বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
৮. প্রথম বাংলা ছায়াছবি-- মুখ ও মুখোশ (১৯৫৬)
৯. প্রথম বিমানবাহিনী প্রধান-- একে খন্দকার
১০. প্রথম নারী পাইলট-- কানিজ ফাতেমা রোকসানা।
বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
--------------------------------------------------------
বাংলাদেশের বিভিন্ন গবেষণা/প্রজনন কেন্দ্র:
☞ পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র-ফরিদপুর
☞ইলিশ মাছ গবেষণা কেন্দ্র খুলনা
☞ রাবার গবেষণা বোর্ড- কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড- নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গল, সিলেট
☞ইক্ষু গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র- দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র- চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র- বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র- রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র- খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র-
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Uttarati
1230