18/08/2021
https://www.facebook.com/KhelagharDhakaMahanagarUttor/photos/a.515222278550423/6028470823892180/?type=3
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিশু-কিশোর অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা ২০২১
অংশগ্রহনের নিয়মাবলীঃ
১. আগামী ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ঢাকায় বসবারত যে কোন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অংশগ্রহণ করতে কোন প্রকারের নিবন্ধন ফি প্রয়োজন হবে না।
২. প্রতিযোগিতা আলাদা বিষয় ভিত্তিক ৩টি গ্রুপে বিভক্ত। যথাক্রমে-
(ক) গ্রুপ- বয়স ৪-৯ বছর পর্যন্ত। বিষয়: শিশুতোষ ছড়া।
(খ) গ্রুপ- বয়স ৯+ থেকে ১৩ বছর পর্যন্ত। বিষয়: প্রকৃতি অথবা দেশপ্রেমের উপর কবিতা।
(গ) গ্রুপ- বয়স ১৩+ থেকে ১৭ বছর পর্যন্ত। বিষয়: বঙ্গবন্ধু অথবা মুক্তিযুদ্ধের কবিতা।
৩. একজন প্রতিযোগী শুধুমাত্র ১টি আবৃত্তি ভিডিও করে ই-মেইল করে অথবা খেলাঘর ঢাকা মহানগর উত্তর ফেসবুক গ্রুপে ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত পোষ্ট পারবে। ভিডিও সর্বোচ্চ ৪ মিনিটের হতে পারবে। ভিডিওর শুরুতে প্রতিযোগির নাম, ছড়া/কবিতার নাম ও কবির নাম উল্লেখ করে ভিডিও শুরু করতে হবে। অবশ্যই প্রতিযোগিকে ভিডিওতে স্পস্ট দেখাতে হবে। ইমেইল করার সময় সাবজেক্টে প্রতিযোগির গ্রুপের নাম লিখতে হবে। ম্যাসেজ বক্সে- প্রতিযোগিতার নাম, জন্ম তারিখ, বয়স, শিক্ষা প্রতিষ্ঠান অথবা খেলাঘরের শাখার নাম, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আর ফেসবুক গ্রুপে পোষ্ট করার সময় প্রতিযোগীর নাম, বয়স, গ্রুপের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
৪. শিশু-কিশোর অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা ২০২১ -এ পাঠানো ভিডিও ফেসবুকসহ অন্যকোন স্যোসাল মিডিয়ায় আপলোড করা যাবে না। অথবা পূর্বে আপলোডকৃত কোন ভিডিও প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না। অন্যকারো ভিডিও নিজের নামেও ব্যবহার করা যাবে না।
৫. ভিডিওর ছবি ও সাউন্ট স্পষ্ট হতে হবে। কোন প্রকারের এডিট করে অডিও এফেক্ট, মিউজিক সংযোজন অথবা ভিডিওতে কোন প্রকারের এটিডিং করা যাবে না। এমন কি ভিডিওর ভেতরে, শুরুতে বা শেষে কোনপ্রকার লেখা/ছবি যুক্ত করা যাবে না।
৬. অংশগ্রহণকারিদের মধ্যথেকে বাছাইকৃত আবৃত্তি খেলাঘর ঢাকা মহানগর উত্তরের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। প্রকাশিত ভিডিও শেয়ার করতে হবে।
৭. ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিচারকদের রায়ে প্রতিটি গ্রুপে ৫ জন করে মোট ১৫ জনকে সেরা ক্ষুদে আবৃত্তি শিল্পী হিসেবে মনোনীত করা হবে। অংশগ্রহনকারি সকলকে অংশগ্রহন সনদ ইমেইলে প্রদান করা হবে ও বিজয়ীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদন করা হবে।
ই-মেইল: [email protected]
ফেসবুবুক গ্রুপ: https://www.facebook.com/groups/165933877149925
যে কোন প্রয়োজনে যোগাযোগ: খেলাঘর ঢাকা মহানগর উত্তর, ৩/১০ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
মুঠোফোন: 01862686681, 01712171179, 01710506363
#আবৃত্তি #আবৃত্তি_প্রতিযোগিতা #বাংলা_আবৃত্তি #আবৃত্তিপ্রতিযোগিতা #বাংলাআবৃত্তি #খেলাঘর