29/05/2021
আবারোও পরীক্ষা স্থগিতের নোটিশ!!!
(Affiliated by
Bangladesh Technical Education Board - (BTEB) The abbreviation of MEG is Momtaz Uddin Education Group.
Mr Momtaz Uddin is an education minded social worker and simple person.
29/05/2021
আবারোও পরীক্ষা স্থগিতের নোটিশ!!!
27/05/2021
27/05/2021
Exam Notice
Diploma in Engineering
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
ইদানিং খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় অসাধু ব্যক্তি এসএমএস এর মাধ্যমে কারিগরি উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের কাছে ৪২০০ টাকা প্রাপ্তির তথ্য প্রদান করছেন এবং এ ধরনের অর্থ প্রাপ্তির জন্য তাদের সাথে যোগাযোগ করতে বলছে। বিষয়টি একেবারেই ভূয়া এবং অসাধু চক্রের শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা মাত্র। এ ধরনের এসএমএস এ বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কারণ উপবৃত্তির টাকা একমাত্র EFT এর মাধ্যমে ব্যাংক একাউন্ট বা মোবাইল হিসাবে জমা হবে। অন্য কোনো মাধ্যমে অর্থ প্রাপ্তির কোনো সুযোগ নাই।
এ ব্যাপারে সকল আঞ্চলিক পরিচালকের দপ্তরকে তাঁর অধীনস্ত সকল প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে বিষয়টির ব্যাপারে সতর্ক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্টাইপেন্ড সেল
কারিগরি শিক্ষা অধিদপ্তর।
02/05/2021
10/04/2021
উপবৃত্তির পুনরায় নোটিশ:
উপবৃত্তির আবেদন জমার সময়সীমা আগামী 15/04/2021 ইং পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন নিচে বর্নিত মেইলে স্ক্যান করে পিডিএফ আকারে পাঠাতে হবে। সরাসরি আবেদন গ্রহন করা হবে না। আবেদন ফরমটি পূরন করার আগে নিচের মেইলটি ভালভাবে পড়ার জন্য বলা হইল।
04/04/2021
চলমান সকল পরীক্ষা স্থগিত!
উপবৃত্তির জরুরী নোটিশ
এত দ্বারা উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ এর সকল ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। সেই লক্ষ্যে নিমোক্ত লিংকে উপবৃত্তির আবেদন ফরম দেওয়া হল। এই লিংকে গিয়ে ফরম ডাউনলোড করে, ফরম ফিলাপ করে আগামী 06/04/2021 ইং তারিখের মধ্যে নিম্নোক্ত শর্তাবলী অনুসরন করে স্ব স্ব বিভাগীয় প্রধানের নিকট জমা দেওয়ার জন্য বলা হল।
শর্তসমূহ :
১। উপবৃত্তির যোগ্য ও বর্তমান সেমিষ্টার হল-১ম (নতুন ভর্তি), ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্ব। (অষ্টম পর্ব উপবৃত্তির আওতাভূক্ত নয়)
২। উপবৃত্তির ফরম এক পেজে প্রিন্ট করে ফিলাপ করতে হবে (এপিঠ ওপিঠ হবে)।
৩। উপবৃত্তির ফরমের সাথে সংযুক্ত হিসাবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও অভিভাবকের এন.আই.ডি সংযুক্ত করতে হবে।
৪। নির্ভূলভাবে ফরম ফিলাপ করে স্ব স্ব বিভাগীয় প্রধানের নিকট স্ব শরীরে উপস্থিত হয়ে (যাদের সম্ভব) এবং যারা স্ব শরীরে আসতে পারবে না, তারা নিম্নে বর্নিত ইমেইলে বৃত্তির আবেদন ফরম (পূরনকৃত), শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং অভিভাবকের এন. আই.ডি, পিডিএফ আকারে এটাচমেন্ট করে পাঠাতে হবে।
ইমেইল সমূহ:
কম্পিউটার বিভাগ- [email protected]
সিভিল বিভাগ- [email protected]
ইলেকট্রিক্যাল বিভাগ- [email protected]
মেকানিকেল বিভাগ- [email protected]
টেক্সটাইল ও গার্মেন্টস বিভাগ- [email protected]
৫। ফরম ফিলাপের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ:
নতুন ভর্তিকৃত ১ম পর্বের বর্তমান শিক্ষাতথ্যের ক্ষেত্রে হবে নতুন ভর্তির ১ম পর্বের তথ্য এবং পূর্ববর্তী শিক্ষাতথ্যের কলামে এসএসসি পরীক্ষার তথ্য দিতে হবে।
বর্তমান শিক্ষা তথ্যের শ্রেনী হবে ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব। শিফট হবে “১ম শিফট”।পেমেন্ট এর বিবরনের মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে অভিভাবকের বিকাশ নম্বর দিতে হবে। কোনভাবেই শিক্ষার্থীর বিকাশ নম্বর দেওয়া যাবে না।
বিশেষ দ্রষ্টব্য: ঢাকা ইন্সটিটিউট অব টেকনোলজি (ডি.আই.টি) এর শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতাভূক্ত নয়, তারা আবেদন করতে পারবে না।
প্রয়োজনে :
ইলেকট্রিক্যাল: মো: শাহেদ স্যার (০১৯৯৯০৯৯৬০৬), মেকানিকেল: মো: ইমরান স্যার (০১৯৭৭৩০১১০৫), কম্পিউটার : মো: আফজাল স্যার (০১৭৭৩৯৮৩৫৮৬), সিভিল: মো: আল মামুন আকাশ স্যার (০১৮৭৬১২৩২৭৪), টেক্সটাইল ও গার্মেন্টস : মো: নাজমুল স্যার (০১৯১৪৬৩৪৫১০)।
সমন্বয়কারী: মো: জুয়েলুর রহমান (০১৫৫৮২৬৭৮৫০)
আদেশক্রমে
ইউ.ই.সি কর্তৃপক্ষ
| Monday | 08:00 - 18:00 |
| Tuesday | 08:00 - 18:00 |
| Wednesday | 08:00 - 18:00 |
| Thursday | 08:00 - 18:00 |
| Friday | 08:00 - 13:00 |
| Saturday | 08:00 - 18:00 |
| Sunday | 08:00 - 18:00 |