English with QualityTutor

English with QualityTutor

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English with QualityTutor, Education Website, Moulvibazar Sadar, Uttarati.

20/10/2025

স্পিকিং টেস্টের প্রস্তুতি নিতে গিয়ে আমরা অনেকেই একটা জিনিসে ভুল করি — সেটা হলো অন্য কারো accent কপি করার চেষ্টা। কেউ ব্রিটিশ accent নেয়ার চেষ্টা করে, কেউ আবার আমেরিকান। মনে হয়, “ওইভাবে না বললে হয়তো কম স্কোর পাব!” 😅

এটার কারণও আছে — আমরা এখন সোশ্যাল মিডিয়ায় যেসব স্পোকেন টিপস ভিডিও দেখি, বেশিরভাগই pronunciation নিয়ে। মুখ বাঁকা করে, জিভ প্যাঁচিয়ে শেখানো হয় কীভাবে “পারফেক্ট” ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণ করতে হয়!

দেখো, উচ্চারণ গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা স্পিকিং স্কোরের জন্য না। আমি পরিষ্কারভাবে বলছি — তুমি যদি বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ো, তাহলে নতুন করে accent শেখার চেষ্টা করা আসলে সময়ের অপচয়। কারণ এতদিন তুমি যেভাবে কথা বলে অভ্যস্ত, সেটা বদলাতে গেলে তুমি বরং কনফিউজড হয়ে যাবে।

তোমার লক্ষ্য হওয়া উচিত পরিষ্কারভাবে কথা বলা, যাতে examiner তোমাকে সহজে বুঝতে পারে। Accent নিয়ে মাথা ঘামিও না! তুমি যেমনভাবে বলো, তেমনভাবেই বলো। বিশ্বাস করো, এটা তোমার স্কোরে ১% প্রভাবও ফেলবে না।

Examiner তোমার accent না, তোমার communication skill দেখবে — তুমি কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, তোমার ভাবটা বোঝাতে পারো কিনা। Examiner ব্রিটিশও হতে পারে, অস্ট্রেলিয়ানও হতে পারে, এমনকি বাংলাদেশি বা অন্য যে কোনো দেশের মানুষও হতে পারে। তাই accent নিয়ে tension নিয়ে লাভ নেই।

👉 বরং বেশি বেশি practice করো —
নিজের সম্পর্কে কথা বলো, যেমন

তুমি কী করতে পছন্দ করো

leisure time কেমন কাটাও

তোমার প্রিয় খেলা কী

কোনো memorable journey
ইত্যাদি।

বন্ধুদের সাথে প্র্যাকটিস করো, পরিবারের সাথে কথা বলো, আর না হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে প্র্যাকটিস করো।

বিশ্বাস করো, perfect accent না, confidence আর clarity-ই তোমার ভালো রেজাল্ট এনে দেবে! 💪🎯

19/10/2025

IELTS Speaking-এ বেশিরভাগ সময় তোমাকে নিজেকে নিয়ে প্রশ্ন করা হয় — যেমন তোমার শখ, কাজ, পরিবার, ভবিষ্যৎ প্ল্যান ইত্যাদি।
তাই যদি তুমি নিজেকে ভালোভাবে চেনো, তাহলে উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যায়! 😉
নিজের সম্পর্কে জানলে, ৯৫% প্রশ্নের উত্তর তুমি অনায়াসে দিতে পারবে।
তাই আমার টিপস একটাই — “Know Yourself!” 💡

17/07/2025

ইংরেজি শেখার সময় আমরা অনেক সময় কিছু কিছু ভুল এমনভাবে বলি, যেটা আমরা বুঝতেই পারি না ভুল হচ্ছে! অনেক সময় এই ভুলগুলো এত সাধারণ যে আশপাশের সবাই বললে আমরাও ভাবি, “এটাই তো ঠিক!”

শেয়ার করছি এমন ২০টা খুব সাধারণ ইংরেজি ভুল আর সেগুলোর সঠিক রূপ—একদম সহজভাবে!



১. ❌ I didn’t went there.

✅ I didn’t go there.
🔍 ভুলটা খুব সাধারণ—“did” থাকলে আর verb-এ “ed” লাগে না। Simple করে “go” বললেই হয়।



২. ❌ He do his homework.

✅ He does his homework.
🔍 He/She/It থাকলে verb-এর সাথে “s” বা “es” লাগাতে হবে।



৩. ❌ She can sings well.

✅ She can sing well.
🔍 Can, could, may, might… এই সব modal verb-এর পরে verb একদম সাধারণ রূপে থাকে।



৪. ❌ I am agree.

✅ I agree.
🔍 “Agree” নিজেই verb। ওর আগে “am/is/are” লাগে না।



৫. ❌ I’m living in Dhaka since 2010.

✅ I have been living in Dhaka since 2010.
🔍 “Since” মানেই অনেকদিন ধরেই—তাই Present Perfect Continuous tense দরকার।



৬. ❌ He said me the truth.

✅ He told me the truth.
🔍 “Say” বললে “to” লাগে (say to me)। আর “tell” সরাসরি বলা যায় (tell me)।



৭. ❌ I am going to home.

✅ I am going home.
🔍 “Home”-এর আগে “to” না। সরাসরি home বললেই হবে।



৮. ❌ I have seen her yesterday.

✅ I saw her yesterday.
🔍 “Yesterday” মানেই past, তাই “have seen” না, “saw” ব্যবহার করো।



৯. ❌ He is married with a doctor.

✅ He is married to a doctor.
🔍 “Married to”—স্মার্ট মনে রাখার কৌশল! 😄



🔟 ❌ I am good in English.

✅ I am good at English.
🔍 Good at dancing, good at English, good at cooking… সব কিছুতেই “at” লাগবে।



১১. ❌ She is more better now.

✅ She is better now.
🔍 “Better” এর আগে “more” দেওয়া মানে জোড়া তুলো!



১২. ❌ I have a 5 years old son.

✅ I have a 5-year-old son.
🔍 বয়স যদি noun-এর আগে আসে, তাহলে hyphen দিয়ে “year-old” হবে।



১৩. ❌ Open the light.

✅ Turn on the light.
🔍 বাতি জ্বালাতে বললে “Turn on” বলো, “Open” না।



১৪. ❌ I’m boring.

✅ I’m bored.
🔍 “Boring” মানে আমি অন্যদের বিরক্ত করছি! “Bored” মানে আমি নিজে বিরক্ত!



১৫. ❌ She didn’t knew.

✅ She didn’t know.
🔍 “Did” থাকলে verb-এর original রূপই দিতে হবে।



১৬. ❌ He has black hairs.

✅ He has black hair.
🔍 Hair সাধারণত uncountable, তাই “hairs” বললে ভুল।



১৭. ❌ I am studying from 3 hours.

✅ I have been studying for 3 hours.
🔍 “From” না, সময়ের জন্য “for” ব্যবহার করো।



১৮. ❌ Discuss about the topic.

✅ Discuss the topic.
🔍 “Discuss” এর পরে “about” লাগে না—স্মার্ট বান্ধবীর মতো ভাবো, সময় নষ্ট করবে না! 😅



১৯. ❌ I look forward to meet you.

✅ I look forward to meeting you.
🔍 “Look forward to” এর পর verb-এর ing form হয়। মনে রাখো: “to” + verbing



২০. ❌ She is senior than me.

✅ She is senior to me.
🔍 Senior, junior, superior… এদের সাথে “to” বসবে, “than” না।

#ইংরেজি_শেখা

16/07/2025

📚 Floor vs. Ground – Know the Difference!
➡️ FLOOR is used when you’re talking about the surface inside a building.
➡️ GROUND refers to the surface outside, like soil or grass.

✅ Example:
“I dropped my phone on the floor.” (Inside)
“The kids are playing on the ground.” (Outside)

🧠 Master real English with English with QualityTutor!

Want your school to be the top-listed School/college in Uttarati?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


Moulvibazar Sadar
Uttarati
3200