Amader Foundation

Amader Foundation আমাদের ফাউন্ডেশন একটি অলাভজনক সমাস সেবা মূলক সামাজিক প্রতিষ্ঠান। Educating Children. Preserving Dignity.

About Amader Foundation
Amader Foundation একটি অলাভজনক সামাজিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন, শিশুর শিক্ষা এবং মানব মর্যাদা রক্ষায় কাজ করে।
আমরা বিশ্বাস করি- একজন স্বাবলম্বী নারী একটি পরিবারকে বদলে দিতে পারে, একটি শিক্ষিত শিশু একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে,
আর মানব মর্যাদা রক্ষা মানেই একটি ন্যায়ভিত্তিক সমাজ।

আমাদের কার্যক্রমের মূল ক্ষেত্রসমূহ:
🔹 Women Empowerment: নারীদের আত্মনির্ভরশীলতা, দক্ষতা উ

ন্নয়ন ও সম্মানজনক জীবনের সুযোগ সৃষ্টি
🔹 Child Education: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুরক্ষায় সহায়তা
🔹 Human Dignity & Social Care: মানবিক সহায়তা, সচেতনতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা

Amader Foundation পরিচালিত হচ্ছে Amader এর একটি সামাজিক দায়বদ্ধ উদ্যোগ হিসেবে। আমরা স্বচ্ছতা, মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সমাজের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

Empowering Women.

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ১১ বছর বয়সী শিশুকন্যার ওপর সংঘটিত নির্মম ও পাশবিক নির্যাতনের ঘটনা Amader Foundatio...
03/02/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ১১ বছর বয়সী শিশুকন্যার ওপর সংঘটিত নির্মম ও পাশবিক নির্যাতনের ঘটনা Amader Foundation-এর দৃষ্টিগোচর হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শিশুটিকে যত্ন, শিক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে একটি ব্যক্তিগত বাসায় রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, সে সেখানে ধারাবাহিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই অভিযোগ সত্য হলে, তা হবে শিশু অধিকারের চরম লঙ্ঘন এবং মানবিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

একজন শিশুর সুরক্ষা ও লালনের দায়িত্ব নিয়ে তাকে নির্যাতনের শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশু নির্যাতন কোনো ব্যক্তিগত বিষয় নয়- এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। অভিযুক্তদের সামাজিক অবস্থান, পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

Amader Foundation দৃঢ়ভাবে মনে করে—একজন শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা মানবতা, নৈতিকতা এবং সমাজের মৌলিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে।
এই প্রেক্ষিতে Amader Foundation জোরালোভাবে দাবি জানাচ্ছে—
1. অভিযোগের বিষয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।
2. শিশু আইন ২০১৩, দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
3. ভুক্তভোগী শিশুর জন্য সম্পূর্ণ চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
4. তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব, চাপ বা হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদের (UN Convention on the Rights of the Child) স্বাক্ষরকারী রাষ্ট্র। প্রতিটি শিশুকে সহিংসতা, নির্যাতন ও শোষণ থেকে রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও আন্তর্জাতিক দায়িত্ব।

এই মামলার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারই প্রমাণ করবে আমরা শিশুদের অধিকার রক্ষায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

নীরবতা নির্যাতনকে উৎসাহিত করে। উদাসীনতা অপরাধীদের সাহস জোগায়। ন্যায়বিচার শুরু হয় তখনই, যখন সমাজ মুখ ফিরিয়ে নেয় না।

Amader Foundation এই শিশুর পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে এবং এই মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই—ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই বিষয়টি জনদৃষ্টির বাইরে যেতে দেওয়া যাবে না।

Amader Foundation
একটি অলাভজনক সামাজিক উদ্যোগ
By Amader- a natural homemade food manufacture in Bangladesh.

Address

Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when Amader Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Amader Foundation:

Shortcuts

Share