খেয়া শিল্পকলা একাডেমি

খেয়া শিল্পকলা একাডেমি We never compromise on quality

�খেয়া শিল্পকলা একাডেমী
�ভর্তি বিষয়ক তথ্যবলি
�শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে খেয়া শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই শিশুদের জন্য নানামুখী পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের ফলে একাডেমীর চাহিদা পরিলক্ষিত হয়।
�ঠিকানা, যোগাযোগ ও অবস্থান
সেক্টর-০৭, রোড নং- লেইক ড্রাইভ ,বাসা – ৯৬
উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন -০১৮১১৮৬৫৮৬৮ , ০১৯২৩৫৩৮৫১৭
�সময়সূচী�
�খেয়া শিল্পকলা একাডেমী

র অফিস সময় - বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ।
�ক্লাসের সময় বিকাল-৩.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত।
� শীতকালে বিকালের ক্লাস ৩.৩০থেকে ৬.০০ পর্যন্ত।
� সাপ্তাহিক ছুটি ( ×)
�ভর্তির পূর্ব ও পরবর্তী নিয়মাবলী
�উচ্চতর কোর্স ব্যতীত অন্যান্য কোর্সে ভর্তি করা হয় বয়স ও যোগ্যতা অনুযায়ী।
� বড় ও শিশু সকল সার্টিফিকেট কোর্সের মেয়াদ ৪ বছর।
�ছাত্র-ছাত্রীদেরকে রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকতে হয়। বার্ষিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কমপক্ষে ৮০% উপস্থিতি আবশ্যক।
�একাডেমীর শিক্ষার্থী থাকা অবস্থায় রেডিও, টিভি চ্যানেল বা অন্য কোন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করতে হলে একাডেমী কতৃপক্ষের অনুমতি আবশ্যক।
�একাডেমী আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে বাছাইকৃত ছাত্র-ছাত্রীদের জন্য মহড়া ও অনুষ্ঠান অংশগ্রহন আবশ্যিক।
� বৃহৎকোন সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ প্রশিক্ষনের ব্যাবস্থা রয়েছে।
�এটি একটি অরাজনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
� বিভাগ এবং বিষয়ভেদে ভর্তি হতে হবে।
�সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ৪ থেকে ১৬ বছর বয়সের শিক্ষার্থী হতে হবে।
� তবলা ও গীটার সহ অন্যান্য ৭- বছর বয়স থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
� প্রশিক্ষণ গ্রহণকালে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না। যদি কোন শিক্ষার্থী একাধিক কোন প্রতিষ্ঠানে ভর্তি হয় তা প্রমাণিত হলে তার সকল ভর্তি বাতিল হবে।
�ভর্তির জন্য শিশুর ২ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সহ শিশুকে সঙ্গে নিয়ে যোগাযোগ করে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
� শিশুকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
�কোন কারণবসত একাডেমীতে অনুপস্থিত থাকলে ও উক্ত মাসের বেতন বাধ্যতামূলক পরিশোধ করতে হবে ।
�ফি সংক্রান্ত তথ্যবলী
�ভর্তি ফরমের মূল্য ২০০ টাকা, ভর্তি ফি ৩০০০ টাকা, সেশন ফি ১০০০ টাকা, ও মাসিক বেতন ১০০০ টাকা।
� নভেম্বর ও ডিসেম্বর এই ২ মাসের বেতন একসঙ্গে নভেম্বরের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। একই ভাবে মে ও জুন এই ২ মাসের বেতন একসঙ্গে মে মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যান্য মাসের বেতন প্রত্যেক চলতি মাসের ০৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। তবে একাডেমীর অফিস বন্ধ থাকলে পরবর্তী অফিস দিবসে বেতন দেয়া যাবে।
�একাধিক মাসের বেতন অগ্রিম দেয়া যায়। ভর্তির সময় ১ বছরের বেতন ও ফি সম্পূর্ন পরিশোধ করলে ১ মাসের বেতন ছাড় সহ অন্যান্য সুবিধা আছে।
� আর্থিক অসমর্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের বেতন আংশীক/ সম্পূর্ন মওকুপ করার ক্ষেত্রে মানবিক বিষয়গুলো যথেষ্ঠ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। মওকুপ কেবল উদ্ধতন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ বিষয়ে নির্দিষ্ট আবেদন করার বিধান সংরক্ষিত।
�ভর্তি সময়
� সেশন- জুলাই-জুন পর্যন্ত।
�ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হয়। নতুনদের ক্ষেত্রে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
� অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী উপরের ক্লাসে ভর্তি হওয়া যায়।
� নির্ধারিত আসন অনুযায়ী ভর্তি নেয়া হয়।
�বিভাগ ও ক্যাটাগরি
�চারুকলা অনুষদ
�আবশ্যিক বিষয়- চিত্রাংকন ( পেন্সিলস্কেচ, জলরং, তৈলচিত্র)
� অতিরিক্ত শিক্ষনীয়- হাতের লেখা ও ভাস্কর্য।
� শিশুদের সিলেবাস অনুযায়ী চিত্রাংকন।
� কোর্সের মেয়াদ- ৪ বছর।
�কন্ঠসঙ্গীত অনুষদ
�আবশ্যিক বিষয়- শিশুদের সিলেবাস অনুযায়ী পাল্ঠা, সার্গামগীত ও লক্ষনগীত।
� অতিরিক্ত শিক্ষনীয়- ছড়াগান, লোকসঙ্গীত ও দেশত্ববোধক গান।
�কোর্সের মেয়াদ- ৪ বছর।
নৃত্যকলা অনুষদ
� নৃত্য অনুষদের অন্তর্গত ৩টি বিভাগ- ১। কথক ২। ভারত নাট্যম ও ৩। মনিপুরী
�আবশ্যিক বিষয়- শিশুদের সিলেবাস অনুযায়ী সাধারন নৃত্য, লোকনৃত্য।
�অতিরিক্ত শিক্ষনীয়-শিশুদের সিলেবাস অনুযায়ী শাস্ত্রীয় নৃত্য।
�কোর্সের মেয়াদ -৪ বছর।
আবৃত্তি অনুষদ
�আবৃত্তি অনুশীলন, শুদ্ধ উচ্চারণ, কবিতার ভাব, রস, ছন্দ, কন্ঠসাধন, আবৃত্তির কলাকৌশল ও বাচনরীতি।
যন্ত্রসঙ্গীত অনুষদ
� বাদ্য অনুষদের অন্তর্গত ৪ টি বিভাগ
১। তবলা
২। বাঁশি
৩। স্প্যনীশ গীটার ও
৪। কী-বোর্ড।
�কোর্স সমূহের মেয়াদ- তবলা, বাঁশি কোর্স ৪ বছর।
�-স্প্যনীশ গিটার বেসিক কোর্স ২ বছর ও উচ্চতর কোর্স ২ বছর।
�-কী-বোর্ড বেসিক কোর্স ১ বছর ও উচ্চতর কোর্স ২ বছর।
অতিরিক্ত শিক্ষনীয়
�বাংলা ও ইংরেজী হাতের লেখা।
কোর্স সমাপ্তির পর সনদপত্র
�যেকোন বিষয়ে কোর্স সমাপ্তির পর খেয়া শিল্পকলা একাডেমী থেকে আনুষ্ঠানিকভাবে মেধাক্রম অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।
ক্লাসরুমের ধরন
�(সাধারন) নন এসি। এবং জেনারেটর সুবিধা সম্বলিত।
পরীক্ষা সংক্রান্ত
� প্রচলিত পদ্ধতি অনুযায়ী ডিসেম্ভর – জানুয়ারি অর্ধবার্ষিক ও জুন – জুলাই মাসে বার্ষিক পরীক্ষা।
�সেমিষ্টার পদ্ধতি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষার পরিবর্তে ২ টি চতুর্মাসিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
� মাসিক টেষ্ট ।
বার্ষিক অনুষ্ঠানসমূহ
� শিশুদের শিশু পুরস্কার প্রতিযোগীতা।
� জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা।
� চিত্রাংকন প্রদর্শনী ।
�জাতীয় সকল অনুষ্ঠান ।
� বনভোজন ।
� ক্লাস পার্টি ।
�বর্ষপূর্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ।
অভিভাবকদের বসার ব্যবস্থা
� শিক্ষার্থীদের সাথে ক্লাসে অভিভাবকদের প্রবেশ নিষেধ। বাইরে গ্রাউন্ড ও ওয়েটিং রুমে অভিভাবকদের বসার ব্যবস্থা রয়েছে।
নিরাপত্তা
� এখানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং এটা খুব সতর্কতার সহিত পর্যবেক্ষণ করা হয়।

Address

Sector/07 , Road/lake Drive , House/96
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when খেয়া শিল্পকলা একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to খেয়া শিল্পকলা একাডেমি:

Shortcuts

Share

Category