Chemistry Genius

Chemistry Genius Perceive & Acquire Chemistry

The Daily Campus-এর এই শিরোনামটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।কেমিস্ট্রি ২য় পত্র পরীক্ষা শেষে আমি লিখেছিলাম, প্রশ্নপত্রে দু...
25/07/2026

The Daily Campus-এর এই শিরোনামটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

কেমিস্ট্রি ২য় পত্র পরীক্ষা শেষে আমি লিখেছিলাম, প্রশ্নপত্রে দুটি প্রশ্ন কিছুটা কনফিউজিং ছিল, তবে সেগুলো সম্পূর্ণ সমাধানযোগ্য। এ ধরনের প্রশ্নে সাধারণত শিক্ষার্থীরাই সুবিধা পেয়ে থাকে, কারণ মূল্যায়নের সময় গ্রহণযোগ্য একাধিক পদ্ধতিকে বিবেচনায় নেওয়া হয়।

প্রশ্ন-১ (ঘ):
এই প্রশ্নে দুটি অংশ ছিল, সমীকরণ সমতাকরণ এবং গাণিতিক সমাধান। সমীকরণ সঠিকভাবে করতে পারলেই ২ নম্বর পাওয়া সম্ভব। গাণিতিক অংশে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে অন্তত তিনটি গ্রহণযোগ্য সমাধান পদ্ধতির তথ্য পাওয়া গেছে। ফলে সব গ্রহণযোগ্য পদ্ধতিকেই নম্বর দেওয়া সম্ভব।

প্রশ্ন-৫:
এখানে মূলত রসায়নের কোনো ভুল নেই। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি শিক্ষার্থীদের পক্ষ থেকেও আপত্তির বিষয় হিসেবে উঠে আসেনি। তাই এ প্রশ্ন নিয়ে বিতর্কের তেমন ভিত্তি নেই।

প্রশ্ন-৬(গ):
এ প্রশ্নকেও ভুল বলার সুযোগ নেই। সাধারণভাবে তাপমাত্রা ও চাপ উল্লেখ না থাকলে আদর্শ অবস্থা (STP) বিবেচনা করেই সমাধান করা হয়। তবে কেউ যদি উদ্দীপকে প্রদত্ত তাপমাত্রা ও চাপ ব্যবহার করে সঠিকভাবে সমাধান করে, সেক্ষেত্রেও নম্বর পাওয়ার সুযোগ থাকবে।

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে, সেই যুক্তি অনুসরণ করলে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে কোনো গাণিতিক সমস্যাই সমাধান করা সম্ভব হবে না।

প্রশ্ন-৮(ঘ):
এ প্রশ্নে স্পষ্টভাবে আদর্শ গ্যাস উল্লেখ করা হয়েছে। তাই এখানে আদর্শ গ্যাসের সংশোধিত রূপ, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস সমীকরণ সম্পর্কেই আলোচনা প্রত্যাশিত।

সবশেষে, উত্তরপত্র মূল্যায়নের আগে বোর্ড পরীক্ষকদের নিয়ে সমন্বয় সভা করে। সেখানে বিভ্রান্তিকর বা একাধিক গ্রহণযোগ্য সমাধান থাকা প্রশ্নগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করেই মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়। তাই অযথা বিভ্রান্তি না ছড়িয়ে খাতা মূল্যায়নের চূড়ান্ত নির্দেশনার জন্য অপেক্ষা করাই যুক্তিযুক্ত।

Chemistry Genius – Organic Chemistry Masterclass! Join now and start mastering Organic Chemistry🧪Struggling with Organic...
23/07/2026

Chemistry Genius – Organic Chemistry Masterclass!

Join now and start mastering Organic Chemistry🧪

Struggling with Organic Chemistry? Turn it into your strongest chapter with Chemistry Genius!

Chemistry Genius
Perceive & Acquire Chemistry 🧪

রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নের মান ছিল স্ট্যান্ডার্ড। কিছুটা গতানুগতিক ধারার বাইরে। তবে কয়েকটি প্রশ্নে তথ্যের অসম্পূর্...
22/07/2026

রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নের মান ছিল স্ট্যান্ডার্ড। কিছুটা গতানুগতিক ধারার বাইরে। তবে কয়েকটি প্রশ্নে তথ্যের অসম্পূর্ণতা থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

প্রশ্ন–১:
'ঘ' অংশে উৎপাদের পরিমাণ দেওয়া হয়েছে; তবে একাধিক উৎপাদ থাকায় কোন উৎপাদের পরিমাণ বোঝানো হয়েছে, তা প্রশ্নে নির্দিষ্ট করা উচিত ছিল। যেহেতু জারকের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাই ক্রোমিয়াম সালফেটের পরিমাণ ধরে সমাধান করাই অধিক যৌক্তিক। তবে কেউ যদি ফেরিক সালফেটের পরিমাণ ধরে সমাধান করে, সেক্ষেত্রেও উত্তর গ্রহণযোগ্য হিসেবে নম্বর প্রদান করা উচিত।

প্রশ্ন–৬:
'গ' অংশে B গ্যাসের আয়তন 250 mL দেওয়া হলেও এর চাপ ও তাপমাত্রা উল্লেখ করা হয়নি। তাই উদ্দীপকে প্রদত্ত চাপ ও তাপমাত্রা ব্যবহার করে সমাধান করাই অধিক যৌক্তিক। তবে অনেক শিক্ষার্থী প্রমাণ অবস্থা (STP) বিবেচনা করে সমাধান করেছে, ফলে ভিন্ন উত্তর এসেছে। প্রশ্নে তথ্যের এই অস্পষ্টতার কারণে উভয় পদ্ধতিতে করা সমাধানই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে নম্বর প্রদান করা উচিত।

Chemistry 2nd PaperMCQ Solutions HSC-26Bangla Version
22/07/2026

Chemistry 2nd Paper
MCQ Solutions
HSC-26
Bangla Version

Chemistry 2nd PaperMCQ Solutions HSC-26English Version
22/07/2026

Chemistry 2nd Paper
MCQ Solutions
HSC-26
English Version

Chemistry 1st PaperMCQ Solutions HSC-26Bangla Version
19/07/2026

Chemistry 1st Paper
MCQ Solutions
HSC-26
Bangla Version

Chemistry 1st PaperMCQ Solutions HSC-26English Version
19/07/2026

Chemistry 1st Paper
MCQ Solutions
HSC-26
English Version

18/07/2026

H-atomic spectrum ।। H-পারমাণবিক বর্ণালী

1st Ionization energy of Hydrogen atom using Rydberg Equation।। রিডবার্গ সমীকরণের সাহায্যে H-এর প্রথম আয়নিকরন শক্তি।

Important Note:
এই সুত্রের সাহায্য হিলিয়ামের ২য় আয়নিকরন শক্তি,লিথিয়ামের ৩য় আয়নিকরন শক্তি নির্ণয় করা যায়।

Chemistry 1st PaperQualitative Chemistry Periodic Properties √ Ion Identification √ Pauli's Exclusion Principle √ Comple...
17/07/2026

Chemistry 1st Paper
Qualitative Chemistry
Periodic Properties

√ Ion Identification
√ Pauli's Exclusion Principle
√ Complex Ion (d-block elements)

Chemistry 1st PaperQualitative Chemistry √ Solubility Product √ Common Ion Effect
15/07/2026

Chemistry 1st Paper
Qualitative Chemistry

√ Solubility Product
√ Common Ion Effect

Address

Https://goo. Gl/maps/u8BdsYf3DbVQqEca 6
Uttarati
1230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801312604033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chemistry Genius posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chemistry Genius:

Shortcuts

Share

Category