22/03/2022
মাহাদুল উলূম আল ইসলামিয়া ঢাকা , শাইখ আব্দুল মান্নান আজহারী এবং মুহাম্মদ তারেক আল আজহারী সাহেবের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও দরসে নেজামীর মানহাজের সমন্বয়ে সম্পূর্ণ আরবি মিডিয়াম মাদ্রাসা টি ইলম এবং আমলের সমন্বয়ে ইসলামী স্বর্ণ যুগের সাহাবী আদর্শের প্রজন্ম গড়তে নিরলস কাজ করে যাচ্ছে।
ঢাকার উত্তরা ১৫ নাম্বার সেক্টরে ( দিয়াবাড়িতে ) কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি অল্প সময়ের ভিতরেই মাদানী নেসাবের মাদ্রাসাগুলোর মধ্যে বিশেষ ভাবে নজর করতে সক্ষম হয়েছে।
চলমান বিভাগ সমূহ -
# তাহফিজুল কুরআন বিভাগ ।
# হিফজ শুনানি / রিভিশন বিভাগ ।
# নাজেরা বিভাগ ।
# আদর্শ নূরানী ( মক্তব) বিভাগ।
মাহা'দ এর অনন্য বৈশিষ্টগুলোর মধ্যে রয়েছে ,
# যোগ্য ও দক্ষ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধান।
# ১ম বর্ষ থেকেই আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন।
# মৌলিক মানহাজ ঠিক রেখে প্রয়োজনীয় কিতাবাদি সংযোজন।
# প্রথম ৩ বছর মাদানী নেসাব, তারপর থেকে দরসে নেজামীর সিলেবাসে পাঠদান।
# ৪থ বছরে ১ বছর মেয়াদি ইংরেজি , ইসলামী ইতিহাস এবং কম্পিউটার সাইন্স এর উপর ডিপ্লোমা করার সুযোগ।
# ১ম বর্ষ থেকে ৬ষ্ঠ বর্ষের মধ্যে প্রায় এক হাজার হাদীস মুখস্থের সুযোগ।
# ইসলামী শিক্ষার সর্বোচ্চ মানোন্নয়ন।
ভালো মানের হাফেজ গড়ার প্রত্যয়ে এশিয়ার প্রখ্যাত উস্তাজুল হুফ্ফাজ শাইখ আব্দুল হক দা: বা: - এর তত্ত্বাবধানে তাহফিজ বিভাগ পরিচালিত হচ্ছে।
তাহফিজ বিভাগ কে সর্বোচ্চ মানসম্পন্ন করার লক্ষে প্রতিনয়ত এখানে যুক্ত হচ্ছে আধুনিক সকল সুযোগ - সুবিধা ।
তাহফিজ বিভাগের বৈশিষ্ট সমূহ -
১ দুই থেকে আড়াই বছরের মধ্যে হিফজ সম্পন্ন করানো ।
২ হাফেজ কারী আব্দুল হক দা : বা: সোহো বিশিষ্ট কারীদের মশকের মাধ্যমে তাজবীদ ও সুন্দর তেলাওয়াতে পারদর্শী করে গড়ে তুলার ব্যবস্থা।
৩ জাতীয় ও আন্তর্জাতিক সকল পরীক্ষায় অংশগ্রহণ ।
৪ পরিমিত বাংলা , গণিত , ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা।
৫ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ।
৬ সার্বক্ষণিক উস্তাজদের তত্ত্বাবধান , কম্পিউটার এর মাধ্যমে তেলাওয়াত শ্রবণ ও মশক ।
খোলা - মেলা, সুন্দর , মনোরম পরিবেশে উন্নত ব্যবস্থাপনা।
৭ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ।
৮ সকলের জন্য আলাদা ডেস্ক ও লকারের ব্যবস্থা।
বর্তমান সময়ের সাথে ইলম এবং আমলের সংমিশ্রণ গঠিয়ে স্বর্ণালী প্রজন্ম গড়ে তুলতে নিরলস কাজ করছে মাহাদ। আপনার সন্তানকে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে আমাদের মাহাদে পরিদর্শনের আমন্ত্রণ রইলো !