Madrasatul Hikmah Al Islamiah

Madrasatul Hikmah Al Islamiah আন্তর্জাতিক শিক্ষামান সমৃদ্ধ মাদরাসা। Madrasatul Hikmah Al-Islamiah is a Islamic modern institutions, what based on international education. It founded in 2000.

আলহামদুলিল্লাহ, ১ম সেমিস্টারের শেষ হাফলা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।
20/08/2026

আলহামদুলিল্লাহ, ১ম সেমিস্টারের শেষ হাফলা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

19/08/2026

Topic: Islamic Education
Speaker: Nafi Sharif
Organized by: Al Hikmah Student Kafela
(Weekly Training Program)

📚আল-হিকমাহ ছাত্র পাঠাগারের মুবারক উদ্বোধন 📚আলহামদুলিল্লাহ! জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও মননশীলতা বিকাশের প্রত্যয়ে আল-হিকমাহ ছ...
17/08/2026

📚আল-হিকমাহ ছাত্র পাঠাগারের মুবারক উদ্বোধন 📚

আলহামদুলিল্লাহ! জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও মননশীলতা বিকাশের প্রত্যয়ে আল-হিকমাহ ছাত্র পাঠাগার-এর মুবারক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

পাঠাগার শুধু বই রাখার স্থান নয়; বরং এটি জ্ঞান অন্বেষণ, চিন্তার পরিশুদ্ধি ও আলোকিত প্রজন্ম গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমাদের শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং কিতাবের সঙ্গে গভীর সম্পর্ক তৈরির লক্ষ্যে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

মুবারক উদ্বোধন করেন
হাফেজ মাওলানা আবু সালেহ রহমানী হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ।

আল্লাহ তাআলা এই পাঠাগারকে ইলমের নূর ছড়ানোর মাধ্যম হিসেবে কবুল করুন, এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের খেদমতকে কবুল করুন এবং এখান থেকে উপকৃত হয়ে অসংখ্য জ্ঞানপিপাসু ও আদর্শবান প্রজন্ম গড়ে উঠুক—এই দোয়া করি।

পড়ি—জানি—ভাবি—আলোকিত হই। 📖✨

িকমাহ_ছাত্র_পাঠাগার
#মুবারক_উদ্বোধন
#মাদরাসাতুল_হিকমাহ_আল_ইসলামিয়াহ
#জ্ঞানচর্চা #পাঠাগার #ইলম

আলহামদুলিল্লাহ। আত্মশুদ্ধি, আমল-আখলাকের সংশোধন এবং দ্বীনের প্রতি আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এ...
17/08/2026

আলহামদুলিল্লাহ। আত্মশুদ্ধি, আমল-আখলাকের সংশোধন এবং দ্বীনের প্রতি আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি সুন্দর ইসলাহি মজলিস।

মজলিসে গুরুত্বপূর্ণ ও হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেন—

হাফেজ মাওলানা আবু সালেহ রহমানী হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ, ঢাকা।

আল্লাহ তাআলা আমাদেরকে নসিহতগুলো হৃদয়ে ধারণ করে জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন এবং এই দ্বীনি মজলিসকে কবুল করুন। আমিন।।

#ইসলাহি_মজলিস #মাদরাসাতুল_হিকমাহ #আবু_সালেহ_রহমানী #দ্বীনি_মজলিস #ইসলাহ

আলহামদুলিল্লাহ, মুহতারাম মুহতামিম সাহেবের পক্ষ থেকে নববিবাহিত উস্তাযদের বিবাহভাতার ‘চেক’ হস্তান্তর করা হলো।তাঁদের দাম্পত...
12/08/2026

আলহামদুলিল্লাহ, মুহতারাম মুহতামিম সাহেবের পক্ষ থেকে নববিবাহিত উস্তাযদের বিবাহভাতার ‘চেক’ হস্তান্তর করা হলো।
তাঁদের দাম্পত্য জীবন সুখী, সমৃদ্ধ ও বরকতময় হোক—আল্লাহ তাআলার দরবারে এই কামনা।

03/08/2026

البرنامج: الخطبة العربية
​الموضوع: حقوق الجار
​الخطيب: فرهاد الإسلام (الطالب من السنة الثانية)

সাপ্তাহিক প্রশিক্ষণমূলক আরবি বক্তৃতা সেমিনার।
30/07/2026

সাপ্তাহিক প্রশিক্ষণমূলক আরবি বক্তৃতা সেমিনার।

নিখোঁজের এক দিন পর মরহুম ইসমাঈল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর জানাজার নামাজ গ্রামের বাড়ি ঝালকাঠিতে অনুষ্ঠিত হবে। ...
26/07/2026

নিখোঁজের এক দিন পর মরহুম ইসমাঈল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর জানাজার নামাজ গ্রামের বাড়ি ঝালকাঠিতে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা তাঁকে শহীদ হিসেবে কবুল করেন। পরিবারকে সবরে জামিল এখতিয়ারের তাওফিক দান করেন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমাদের মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্...
25/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমাদের মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের জানানো যাচ্ছে যে, আমাদের মাদরাসার দ্বিতীয় বর্ষের অত্যন্ত অনুগত ও মুআদ্দাব ছাত্র #ইসমাঈল_হোসেন টাঙ্গাইল হাঁটুভাঙা হাওরে বাবার সাথে নৌভ্রমণে গিয়ে গোসল করার সময় পানিতে ডুবে যায়।

গত পরশুদিনও যে ছেলেটি মাদরাসায় বসে হাসিমুখে ক্লাস করেছে, সবার কাছ থেকে আনন্দের সাথে ছুটি নিয়ে বাড়ি ফিরেছে, সেই প্রাণোচ্ছল ছেলেটি আজ আমাদের মাঝে নেই। বাবার সাথে নৌভ্রমণে গিয়ে পানিতে ডুবে সে নিখোঁজ হয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বা মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এই আকস্মিক সংবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা গভীরভাবে শোকাহত ও স্তব্ধ।

মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা কায়মনোবাক্যে ফরিয়াদ করছি, তিনি যেন এই কঠিন মুহূর্তে রহমতের ফয়সালা করেন। যদি সে ইন্তেকাল করে থাকে, তবে আল্লাহ তায়ালা যেন পানিতে ডুবে মারা যাওয়ার কারণে তাকে শাহাদাত-এর সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন।

তার শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে তার পিতা-মাতার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাদের এই পাহাড়সম শোক সইবার জন্য 'সবরে জামিল' বা উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
মাদরাসার সকল ছাত্র, অভিভাবক ও সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাদের প্রিয় ইসমাঈলের জন্য এবং তার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সহায় হন।

বিনীত,
কর্তৃপক্ষ
মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ, উত্তরা

Address

House-17, Road-02, Sector-06 Uttara
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Hikmah Al Islamiah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madrasatul Hikmah Al Islamiah:

Shortcuts

Share