NTRCA& Primary Job Preparations

NTRCA& Primary Job Preparations , Bcs, প্রাইমারি, নিবন্ধন ,১১ -২০ গ্রেড ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতিমূলক পেইজ । প্রতিদিন নিত্য-নতুন নোট শেয়ার, লাইভ ক্লাস ইত্যাদি শেয়ার করা হয় �

16/05/2026

রেলওয়ের সহকারী স্টেশন মাস্টা ও গার্ড (গ্রেড-২) -এর পরীক্ষার ফলাফল ২১ মে'র মধ্যেই পাবেন!!

👉 ভাইভা নোটিশ- ২৩/২৪ মে।
👉 ভাইভা শুরু- ১/২ জুন।

* বিঃদ্র- ২/১ দিন এদিক সেদিক হতে পারে।

NTRCA& Primary Job Preparations

14/05/2026

রেলওয়ের সহকারী স্টেশন মাস্টারের জন্য যারা যত বেশি জব সলুশন সলভ করেছেন তাদের পাশ করার সম্ভাবনা ততবেশি ৷ শুভকামনা পরিশ্রমীদের জন্য৷❤️

যুব উন্নয়ন অধিদপ্তর এ শূন্য পদ ১৮৪২টি।
13/05/2026

যুব উন্নয়ন অধিদপ্তর এ শূন্য পদ ১৮৪২টি।

08/05/2026

সিভিল সার্জন নরসিংদী ১৮০+ পদে জুনের মধ্যে রি সার্কুলার পাবেন, এর মধ্যে স্বাস্থ্যসহকারী ৯০+ এবং অফিস সহায়ক ৩০+ পদসংখ্যা থাকার কথা রয়েছে।

06/05/2026

জুডিসিয়াল এর জারিকারক পদের পরীক্ষা ১৬ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা অতি প্রবল, পরীক্ষার সময় ৩:৩০-৪: ০৫ মি প:।

02/05/2026

৬0+ পাইলেই রিটেনের ডাক পাবেন!!

ফলাফল আগামীকাল রাতেই পাবেন।
-রেকর্ড কিপার

01/05/2026

✨আগামীকাল মেট্রোপলিটন সার্কেলের পোস্টাল অপারেটর এবং মেইল অপারেটর পদের পরীক্ষা ঢাকার ৩ টি কেন্দ্রে বিকাল ৩-৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

👉প্রিলিমিনারি হবে ৭০ মার্কের।

👉নিগেটিভ মার্ক থাকবে।

👉প্রিলিমিনারি তে পাশ করতে পারলেই ভাইভা, এখানে কোন রিটেন হবে না।

👉ডাকের চাকরিতে কিন্তু প্রমোশন ভালো এবং অন্ত্যত ভালো মানের রিলাক্স একটি জব।

✅সুতরাং, যারা প্রার্থী আছেন তারা একটু কৌশল করে পরীক্ষা দিবেন।

চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন.👍👍

30/04/2026

✅ভাইভা বোর্ডের শিষ্টাচার এবং পোশাক ।

(বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর করতে হবে, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর করতে হবে)

১. ভাইভা বোর্ডে মেইন রুমে ঢুকার পূর্বে সতর্কতার সাথে দরজা খুলতে হবে। এবং ঢুকার সময় পারমিশন নিবেন। ইংরেজিতে May I come in Sir ? বলবেন‌ মৃদু হেসে।

মনে রাখবেন your face is the first letter of recommendation.

২. ভাইভা বোর্ডে ঢুকার পর বিনয়ের সাথে স্যারদের সালাম দিবেন। বোর্ডে সম্মানিত নারী মেম্বাররা থাকলে তাঁদেরকে স্যার বলে এড্রেস করবেন।

৩. বোর্ড বসার পারমিশন দিলে ধন্যবাদ দিয়ে বসবেন। বসতে না বললে পারমিশন নিতে পারেন।

৪. চেয়ারে বসার সময় ক্যাজুয়াল হয়ে বসবেন না। আপনার বসার মধ্যে যেন ডিসিপ্লিন,এক্টিভ এবং সিনসিয়ার এই লুকগুলো ফুটে ওঠে।

৫. প্রশ্নের উত্তরে I would like to add,I would like to say এই প্যাটার্নে বললে কথার মাধুর্য বৃদ্ধি পায়।

৬. বোর্ডে eye contact খুবই গুরুত্বপূর্ণ।‌ যিনি প্রশ্ন করবেন তার দিকে নম্রতার সাথে eye contact করবেন।বাকি সদস্যদের দিকেও মাঝে মাঝে তাকাবেন উত্তর করার সময়। যেন তারা ignored ফিল না করেন।

৭. কোনো প্রশ্নের উত্তর না পারলে বিনয়ের সাথে বলবেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়ে আমাকে আরো পড়তে হবে/জানতে হবে।

৮. সরকারের কোনো পলিসিকে নেতিবাচক উপায়ে উপস্থাপন করবেন না। নিজস্ব কোনো মন্তব্য থাকলে সেটা কনস্ট্রাকটিভ উপায়ে উপস্থাপন করবেন।

৯. সম্মানিত সদস্যের সাথে কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। মনে রাখবেন বিনয় হচ্ছে ভাইভা বোর্ডের ট্রাম্প কার্ড।

১০. হাস্যোজ্জ্বল মুখে উত্তর করবেন। বোর্ড এটা খুবই গুরুত্ব দেয়।

👉পোশাক:

১. ছেলেদের জন্য স্যুট, মেয়েদের জন্য শাড়ি/মার্জিত পোশাক।

২. স্যুট ব্লাক,এ্যাশ কালার বা অফিশিয়াল নেভি ব্লু হলে বেটার।

৩. যেই কালচারের স্যু পরবেন বেল্টটাও যেন সেই কালারের হয়।

৪. শার্ট যেন সাদা বা লাইট কালারের হয় সেদিকে খেয়াল রাখবেন।

৫. ফরমাল টাই ব্যবহার করবেন। সলিড বা প্যাটার্ন যেকোনোটা হতে পারে। টাই পিন ব্যবহার করলে প্রফেশনাল একটা আউটলুক আসে‌।

৬. ভাইভার ৭-১০ দিন আগে চুল কাটিয়ে নিবেন। হেয়ারকাট যেন মার্জিত ও পরিচ্ছন্ন হয়।

৭. যারা দাড়ি রাখেন তারা পরিপাটি করে দাড়ি গুছিয়ে যাবেন , আর অন্যরা আগের রাতে ক্লিন শেভ করবেন।

৮. ফরমাল ঘড়ি ব্যবহার করতে পারেন।

সব মিলিয়ে আপনার ব্যবহার ও পোশাকে যেন একজন ক্লাস ওয়ান অফিসারসুলভ আভা প্রকাশ পায়।

সবার জন্য শুভকামনা রইল ‌।

©মোঃ আল-মামুন
৪৬তম বিসিএস প্রশাসন।

সরকারি কারিগরি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহের রাজস্ব খাতে ৯ম থেকে ২০ তম গ্রেডের জনবল কর্মরত তথ্য..প্রেরণ প্রসঙ্গে।
29/04/2026

সরকারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহের রাজস্ব খাতে ৯ম থেকে ২০ তম গ্রেডের জনবল কর্মরত তথ্য..প্রেরণ প্রসঙ্গে।

🔥 প্যানেল থেকে চাকরি পেল.... 🔥
28/04/2026

🔥 প্যানেল থেকে চাকরি পেল.... 🔥

✨সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রশাসন- ৪ শাখা।👉সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৩-২০ তম গ্রেডের ৫০ ক্যাটাগরির মোট ১৪৮৫ টি শূণ্য পদ...
28/04/2026

✨সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রশাসন- ৪ শাখা।

👉সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৩-২০ তম গ্রেডের ৫০ ক্যাটাগরির মোট ১৪৮৫ টি শূণ্য পদ পূরণের নিমিত্ত ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল রেখে নতুন প্রার্থীদের আবেদনের সুযোগ প্রধান করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি জারির প্রশাসনিক অনুমোদন প্রধান করা হলো।

✅ স্বাক্ষরিত/-
( মোঃ রবিউল ইসলাম )
উপসচিব, প্রশাসন - ৪ শাখা,
সমাজকল্যাণ মন্ত্রণালয়।

Address

Uttar Khan
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTRCA& Primary Job Preparations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share