পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে #ফেরাউন কিবা #নমরুদ কেউ ভবে চিরকাল রয় না।
ফেরাউন শেষ তক ছিল না , মৃত্যূ তাকেউ ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার ভয়ে রয় না।
Jibon light
Gmail is email that's intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.
19/02/2024
আল্লাহু আকবার, আল্লাহু রাজ্জাকুন
06/09/2020
কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।
-
কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।
-
কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!
-
কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলছে।
-
কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! কেউ তাঁতের নতুন শাড়ির বারবার গন্ধ শুঁকছে।
-
কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।
-
কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে।
-
কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!
-
কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।
-
সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে!!
হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন......
কেউ কেউ ২২ বছরেই গ্র্যাজুয়েট হয় কিন্তু একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করে ৫ বছর।
কেউ কেউ CEO হয় ২৫ বছর বয়সে কিন্তু দেখা গেলো তার জীবনাবসান ঘটে ৫০ বছর বয়সে। কেউ আবার ৫০ বছর বয়সে CEO হয়ে ৯০ বছর বয়স পর্যন্ত কাজ করে যায়।
আপনার বয়সে কেউ বিয়ে করে বাবা কিংবা মা হয়ে গেলো; অথচ আপনি এখনো প্রেমেই পড়লেন না। ওবামা প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিয়েছেন ৫৫ বছর বয়সে আর ট্রাম্প ওই পদে আসীন হয়েছেন ৭০ বছর বয়সে।
ক্যালিফোর্নিয়া কিংবা নিউ ইয়র্কের মত এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের রয়েছে নিজস্ব টাইম-জোন।
মাঝে মাঝে আপনার মনে হবে কেউ একজন আপনার চেয়ে এগিয়ে গেলো; তাতে আপনি হয়তো ঈর্ষান্বিত হয়ে নিজেকে ভাববেন অযোগ্য।
আবার কেউ একজন আপনার চাইতে পেছনে পড়ে গেলে আপনি হয়তো তাকে খুব একটা হিসেবে আনবেন না।
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন— আপনি আসলে আপনার টাইম জোনের সাথে অন্যদের টাইম জোনকে মিলিয়ে ফেলছেন।
সবাই আসলে যার যার নিজের ট্র্যাকেই দৌড়াচ্ছে। তাই লক্ষ্যটাও নিজের মতো। অন্যের সাথে তুলনা করলে কখনোই সুখটা পাবেন না।
জীবনে সুখী হতে চাও? ❤
তোমার চেয়ে নিচে যে আছে,
তার দিকে তাকাও ।
জীবনে সুখী অনুভব করতে পারবে ।
আর তোমার চেয়ে উচু যে তার দিকে তাকালে জীবনে কখনো সুখ অনুভব করতে পাবে না ।
নিজেকে নিজের মত করে দেখো ,
সব কিছু ঠিকঠাক চলবে ,
আর অন্যকে অনুকরন করবে তো
নিশ্বেষ হয়ে যাবে
লাইফ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন ভৌতিক কল্পবিজ্ঞান চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল ইসপিনোসা। ২০১৭ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি গড়ে উঠেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ছয় সদস্যের একটি গবেষক দলকে কেন্দ্র করে। মুক্তি পরে এটি সমালোচকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। চলচ্চিত্রটি নির্মাণ করতে ব্যয় হয় ৫৮ মিলিয়ন ডলার এবং মুক্তির পরে চলচ্চিত্রটি থেকে আয় ১০০ মিলিয়ন ডলারেও বেশী। From ..Wi
রমজান সেই মাস; যে মাসে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে। যে কুরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। আর তাতে রয়েছে সুস্পষ্ট হেদায়েত। যা হক ও বাতিলের পার্থকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। আর যে (এ মাসে) অসুস্থ কিংবা মুসাফির হবে সে অন্য সময় এ সংখ্যা (রমজানের রোজা) পূর্ণ করে নেবে। তোমাদের জন্য যা সহজ আল্লাহ তাই করেন। আর যা তোমাদের জন্য কঠিন তা তিনি করার ইচ্ছা করেন না। যেন তোমরা নির্ধারিত (রমজান মাসের) সময়টি সম্পূর্ণ করতে পার এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর, কেননা আল্লাহ তোমাদের সঠিক পথ দেখিয়েছেন। যাতে তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পার।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)
নফস হলো প্রবৃত্তির পূজারী। সহজগামী আমোদ-প্রমোদের অভিলাসী, কু-প্ররোচনায় অভ্যস্ত, পাপাচারে আসক্ত, আরাম প্রিয় ও কর্মবিমুখ। যদি তাকে বাধ্য করো তাহলে সে দুর্বল হয়ে পড়বে। আর যদি তাকে ছেড়ে দাও তাহলে (তুমি) ধ্বংস হয়ে যাবে।
ঘুরে দাঁড়ান, সাহসী হোন, শক্ত হোন ।
সমস্ত দায়িত্ব নিজের
কাঁধে তুলে নেয়ার মানসিকতা তৈরী
করুন পৃথিবী নামের এই
গ্রহে আপনার পথ আপনাকেই তৈরী
করে নিতে হবে ।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Rangpur