Char Jabbar degree College-চরজব্বর ডিগ্রি কলেজ

Char Jabbar degree College-চরজব্বর ডিগ্রি কলেজ

Share

(News page)
চরজব্বর ডিগ্রি কলেজের সকল আপডেট পেতে ফলো করে সাথে থাকুন ।

Photos from Char Jabbar degree College-চরজব্বর ডিগ্রি কলেজ's post 06/05/2026

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম অলি উদ্দিন আহমেদের কবর জেয়ারত করলেন চরজব্বর ডিগ্রি কলেজের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

#চরজব্বার_কলেজের_ভুমিদাতা_অলি_উদ্দিন
নোয়াখালীর সুবর্ণচরের চরজুবিলীতে ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর তারিখে জন্মগ্রহন করেন। পিতা মাস্টার মুজিবুল হক আর মাতা মুক্তবির নেছা। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত জুবিলী জুনিয়র স্কুলে শিক্ষকতার মাধ্যমে পিতার কর্মজীবন শুরু। পরবর্তীতে চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। অলি উদ্দিন আহমদ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন দক্ষিণ চরজব্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে। শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম ছাত্র তিনি। এ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি পাস করেন কৃতিত্বের সাথে। নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন ১৯৭৯ সালে। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শণ বিষয়ে অনার্স পাস করেন। ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সার্জেন্ট জহুরুল হক হল শাখার জাসদ (ছাত্রলীগ) এর সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন সমাপ্ত করে পাড়ি দেন জাপান। কয়েক বছর জাপানে চাকুরি করে ঢাকায় জনশক্তি রপ্তানি ব্যবসায় জড়িয়ে পড়েন। ঢাকার ফকিরাপুলে প্রতিষ্ঠিত "পারাপার ইন্টারন্যাশনাল" এর মাধ্যমে দেশের হাজার হাজার মানুষকে জাপান, মালয়েশিয়া, কোরিয়াসহ অনেক দেশে প্রেরন করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভুমিকা রাখেন।
নোয়াখালীর দক্ষিনাঞ্চলের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহনের সুবিধার্থে সুবর্নচর উপজেলা সদরের বৃহত্তর চরজব্বরের নেতাদের প্রস্তাবে চরজব্বার কলেজ প্রতিষ্ঠায় ভুমি দানে সম্মতি জ্ঞাপন করেন। চরজব্বার কলেজ সুবর্ণচরে প্রতিষ্ঠিত প্রথম এবং ঐতিহ্যবাহী কলেজ। ভুমিদানের বদৌলতে বিএনপি সরকারের সৃজিত সুবর্ণচর উপজেলার প্রথম নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হন অলি উদ্দিন আহমদ এর সহধর্মিনী মুন্নি আহমদ। একই কারনে ২০২৪ সালের মে মাসে ও দ্বিতীয়বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। দুই ছেলে ও দুই মেয়ের জনক।
অলি উদ্দিন আহমদ ৫ মে, ২০১৮ ইং তারিখে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।

04/09/2025

ডিগ্রি প্রথম বর্ষ সেশন(২০২৩-২০২৪) শিক্ষার্থীদের জন্য অতিব জরুরি।

09/07/2025

ব্রেকিং নিউজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত

08/07/2025

আলহামদুলিল্লাহ!
চরজব্বর ডিগ্রি কলেজের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন একাডেমিক ভবন অনুমোদন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।

এই অর্জন শুধু একটি ভবনের নয়—এটি সুবর্ণচরের অগ্রযাত্রার প্রতিফলন। আমাদের অনেক কৃতি সন্তান দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে যে নিষ্ঠার সাথে কাজ করছেন, তারই বাস্তব প্রমাণ একই অর্থবছরে একই উপজেলায় দুটি একাডেমিক ভবন অনুমোদন পাওয়া।

যাঁরা প্রচারের আড়ালে থেকে এই সফলতায় নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন।

সুবর্ণচরের উন্নয়ন চলতেই থাকবে ইনশাআল্লাহ। 🌿🇧🇩

#চরজব্বরডিগ্রিকলেজ #সুবর্ণচর #উন্নয়ন #শিক্ষা #নোয়াখালী

31/12/2024

চরজব্বর ডিগ্রি কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জামসেদুর রহমান কিসলু স্যারকে অভিনন্দন।

নতুন দায়িত্বের এ কঠিন পথে স্বাগতম প্রিয় স্যার।❤️

Photos from Char Jabbar degree College-চরজব্বর ডিগ্রি কলেজ's post 15/10/2024

চরজব্বর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল।

14/07/2024

চরজব্বর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি'র ভর্তি ফি সরকারি নীতিমালা অনুযায়ী ১৫০০ টাকা এবং স্টুডেন্ট আইডি কার্ড ও ভর্তি ফরম ফি বাবদ ২০০ টাকা সহ মোট ১৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চরজব্বর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ স্যার দায়িত্বে এসেই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকারি নীতিমালায় ভর্তি ফি নির্ধারণ করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ।

ভর্তি কার্যক্রম ১৫ই জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে।

09/07/2024

চরজব্বর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জামসেদুর রহমান কিসলু স্যারের মমতাময়ী 'মা' আজ সকালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নার ইলাইহে রাজিউন।
আজ বাদ মাগরিব মরহুমা'র নিজ বাড়ির দরজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

22/05/2024

HSC 24 & 25
কারা ফ্রী এক্সাম দিতে চাও?
কমেন্টে দেওয়া গ্রুপে জয়েন করো৷

22/05/2024

যারা এক্সাম দিতে চাও কমেন্টে interest লিখো। নোটিফিকেশন পেতে পেইজে ফলো দিয়ে রাখো৷

Photos from Char Jabbar degree College-চরজব্বর ডিগ্রি কলেজ's post 24/03/2024

দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরিক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

Want your school to be the top-listed School/college?

Website