Alumni Association of Momena Ali Biggan School

Alumni Association of Momena Ali Biggan School

Share

This is the official Page of the Alumni Association of Momena Ali Biggan School, Ullapara

22/06/2026

আর্জেন্টিনা VS অস্ট্রিয়া ⚽
কত গোলে আজ আর্জেন্টিনা জিতবে?

22/06/2026

মাঠে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী প্রতিদিন শৃঙ্খলার শিক্ষা নেয় এবং তা মেনে চলে। কিন্তু সেই শৃঙ্খলার প্রতিফলন যদি স্কুল প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত, পরিকল্পনা ও ব্যবস্থাপনায়ও সমানভাবে দেখা যেত, তাহলে হয়তো মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সামগ্রিক চিত্র আরও অনেক আগেই বদলে যেত।

20/06/2026

মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সকল গ্রাজুয়েটদের প্রতি আন্তরিক ধন্যবাদ! 😍

19/06/2026

মোমেনা আলী বিজ্ঞান স্কুলের গর্ব: Shakib Ahmed Sowmik এর অনন্য সাফল্যের গল্প 👨‍🎓
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী Shakib Ahmed Sowmik তার অসাধারণ মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একের পর এক সাফল্যের মাইলফলক স্পর্শ করে চলেছেন। তার এই অনন্য অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং মোমেনা আলী বিজ্ঞান স্কুলের জন্যও এক গৌরবময় অধ্যায়।
তার কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
✅ অফিসার (জেনারেল), সোনালী ব্যাংক পিএলসি
✅ সিনিয়র অফিসার, জনতা ব্যাংক পিএলসি
✅ বিসিএস (কৃষি) ক্যাডার – কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ৪৪তম বিসিএস (বর্তমানে কর্মরত)
✅ বিসিএস (পুলিশ) ক্যাডার – সহকারী পুলিশ সুপার (ASP), ৪৫তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)
✅ বিসিএস (প্রশাসন) ক্যাডার – সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪৬তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)
একজন শিক্ষার্থীর জীবনে এতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন সত্যিই বিরল এবং অনুকরণীয়। সাকিব প্রমাণ করেছেন যে সঠিক লক্ষ্য, অদম্য ইচ্ছাশক্তি এবং নিরলস পরিশ্রম থাকলে সাফল্য একদিন ধরা দিতেই বাধ্য।
বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য তার এই সাফল্যের গল্প হতে পারে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দিয়েছেন, গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও দেশের সর্বোচ্চ পর্যায়ের চাকরি ও প্রশাসনিক দায়িত্বে পৌঁছানো সম্ভব।
মোমেনা আলী বিজ্ঞান স্কুল পরিবার সাকিবের এই অসাধারণ অর্জনে গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
"স্বপ্ন দেখো, পরিশ্রম করো, হাল ছেড়ো না সাফল্য একদিন তোমার দরজায় কড়া নাড়বেই।"
💙 অভিনন্দন ও শুভকামনা, Shakib Ahmed Sowmik 😍
🏫 মোমেনা আলী বিজ্ঞান স্কুলের গর্ব, আগামী প্রজন্মের অনুপ্রেরণা।

16/06/2026

আর্জেন্টিনা কয় গোলে জিতবে বলে মনে করছেন ?

16/06/2026

গত ১৭ বছরে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের যে অবনমন হয়েছে, তা এলাকার সচেতন মানুষ সবাই জানেন। অথচ আকবর আলী স্যারের দিকনির্দেশনা ও মোমেনা আলীর তত্ত্বাবধানে মাত্র ৮ বছরের মধ্যেই স্কুলটি অনন্য উচ্চতায় পৌঁছেছিল এবং শিক্ষা ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল।

আজ কিছু বিষয় নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে। যদি কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, যারা বিভিন্ন অভিযোগ নিয়ে সরব হচ্ছেন, তাদের অনেকেরই রাকিবুল স্যার, জাহাঙ্গীর স্যার ও মজিদ স্যারের নিয়োগকাল কিংবা প্রতিষ্ঠানের প্রকৃত ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা নেই।

বাস্তবতা হলো, স্কুলটির সুনাম, সাফল্য ও গ্রহণযোগ্যতা গড়ে উঠেছিল মোমেনা আলীর তত্ত্বাবধান এবং আকবর আলী স্যারের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। অথচ আজ সেই প্রতিষ্ঠানকেই নানা অপপ্রচার ও বিভ্রান্তির মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক।

বর্তমানে যখন আকবর আলী ও মোমেনা আলীর নির্দেশনায় স্কুলটি আবার তার আগের গৌরবময় অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে।

ভাই, মার চেয়ে মাসির দরদ দেখিয়ে লাভ নেই। স্কুলের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য প্রতিষ্ঠানের স্বার্থেই সঠিক পরিকল্পনা গ্রহণ করছেন এবং স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার পরিবর্তে আমাদের উচিত সত্য, তথ্য ও প্রতিষ্ঠানের কল্যাণকে প্রাধান্য দেওয়া।

আসুন, বিভ্রান্তি নয় সত্যের পক্ষে থাকি, এবং আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাই ইতিবাচক ভূমিকা রাখি।

13/06/2026

হেক্সা জয়ের মিশনে ওয়ার্ল্ডকাপের গ্রুপ পর্বের ১ম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল 🇧🇷

12/06/2026

ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারিতে ফাইনাল! 😆
ব্রাজিল বলে, আমাদের ৫টা বিশ্বকাপ! 🏆
আর্জেন্টিনা বলে, আমাদের মেসি আছে! 🐐
আর নিরপেক্ষ দর্শক বলে—
ভাই, আমরা শুধু ফুটবল দেখতে এসেছি! 😂

11/06/2026

📢 ২৫ বছর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে মতামত আহ্বান 📢
প্রিয় মোমেনা আলী বিজ্ঞান স্কুল পরিবারের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রাণের প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুল-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে রজত জয়ন্তী উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই মহতী আয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলতে স্কুলের প্রতিষ্ঠাতা এম. আকবর আলী ও মোমেনা আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সম্মানিত শিক্ষকদের সাথে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছেন।
এখন আমরা চাই এই আয়োজনটি হোক পুরো স্কুল পরিবারের একটি সম্মিলিত উদ্যোগ। তাই রজত জয়ন্তী উদযাপন সংক্রান্ত আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।
আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতাই পারে আমাদের এই ঐতিহাসিক আয়োজনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে।
আপনার মতামত কমেন্টে জানান 🙂
অতীতের গৌরব, বর্তমানের অঙ্গীকার, ভবিষ্যতের প্রেরণা।

11/06/2026

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল 🐅

Want your school to be the top-listed School/college in Ullapara?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Jhikira
Ullapara
6760