13/08/2026
অনার্স ১ম বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের আজকের পরীক্ষার প্রশ্ন
[নতুন সিলেবাস অনুযায়ী]
বিষয় কোড : 213103
(Animal diversity-1 : Protozoa and Non-chordates)
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ৮০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও। প্রয়োজনে চিহ্নিত চিত্র অঙ্কন কর।]
প্রশ্ন ১
কোষীয় সংগঠন মাত্রার একটি প্রাণিগোষ্ঠী যাদের সাধারণ নাম স্পঞ্জ।
(ক) উল্লিখিত প্রাণিগোষ্ঠীকে প্যারাজোয়ান বলা হয় কেন? [নম্বর: ২]
(খ) তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ প্রাণিগোষ্ঠীটির পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। [নম্বর: ৮]
প্রশ্ন ২
একটি প্রক্রিয়া যেখানে দুটি জীব সাময়িকভাবে যুক্ত হয়ে জিনগত উপাদান বিনিময়ের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য অর্জন করে।
(ক) রেডিয়েট কাদের এবং কেন বলা হয়? [নম্বর: ২]
(খ) উল্লিখিত প্রক্রিয়াটি তাৎপর্যসহ বিস্তারিত বর্ণনা কর। [নম্বর: ৮]
প্রশ্ন ৩
Scypha এর দেহে একটি বিশেষ তন্ত্র রয়েছে যার মাধ্যমে এর দেহে অবিরত পানি প্রবাহিত হতে থাকে।
(ক) বিশেষ তন্ত্রটির গঠন বর্ণনা কর। [নম্বর: ৬]
(খ) “বিশেষ তন্ত্রটি শারীরবৃত্তীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”—ব্যাখ্যা কর। [নম্বর: ৪]
প্রশ্ন ৪
(ক) “Obelia একটি ত্রিরূপী কলোনী”—ব্যাখ্যা কর। [নম্বর: ৪]
(খ) “Obelia এর জীবনচক্রে জনুক্রম নয়, মেটাজেনেসিস ঘটে”—যুক্তি সহকারে ব্যাখ্যা কর। [নম্বর: ৬]
প্রশ্ন ৫
মানুষের একটি অন্ত্রিক পরজীবী প্রাণির জীবনচক্র সম্পন্ন করতে আরও একটি পোষকের প্রয়োজন হয়।
(ক) উল্লিখিত প্রাণীটির পর্বের বিশেষ বৈশিষ্ট্যাসমূহ লেখ। [নম্বর: ৩]
(খ) উদ্দীপকের প্রাণীটির জীবনচক্র বর্ণনা কর। [নম্বর: ৭]
প্রশ্ন ৬
একটি বস্তি এলাকায় শিশুরা অপুষ্টিতে ভুগছিল। জানা গেল যে, তারা গোলকৃমিতে আক্রান্ত। Ascaris lumbricoides এর জীবনচক্র, সংক্রমণ পদ্ধতি এবং রোগ সৃষ্টি বর্ণনাপূর্বক এর সাথে ঘটনাটির সম্পর্ক স্থাপন কর। [নম্বর: ১০]
প্রশ্ন ৭
(ক) Pila globosa কে উভচর মলাস্কা হিসেবে অভিহিত করা হয়। জল ও স্থল উভয় পরিবেশেই বেঁচে থাকার জন্য এবং শ্বসনতন্ত্র কীভাবে গঠিত হয়েছে বর্ণনা কর। [নম্বর: ৭]
(খ) কমিশনুর ও কানেকটিভ এর মধ্যে কী পার্থক্য রয়েছে? [নম্বর: ৩]
প্রশ্ন ৮
জননাঙ্গ বিকাশ লাভের পর Neanthes এর বাহ্যিক গঠনে ব্যাপক পরিবর্তন সাধিত হয় এবং এটি Heteroneanthes দশায় পরিণত হয়। এছাড়া ভ্রূণীয় পরিস্ফুটনে ট্রোকোফোর লার্ভার আবির্ভাব ঘটে।
(ক) উল্লিখিত পরিবর্তিত দশার গাঠনিক পরিবর্তনগুলো কীভাবে প্রজনন সাফল্যে অবদান রাখে তা ব্যাখ্যা কর। [নম্বর: ৭]
(খ) উল্লিখিত লার্ভার জাতিজনিক গুরুত্ব লেখ। [নম্বর: ৩]
প্রশ্ন ৯
(ক) চিংড়ির রক্ত সংবহনতন্ত্রের বিভিন্ন অংশগুলোর গাঠনিক বিন্যাস কীভাবে একটি মুক্ত সংবহনতন্ত্রের কার্যকারিতায় সহায়তা করে? বিশ্লেষণ কর। [নম্বর: ৮]
(খ) একটি পুরুষ চিংড়িকে একটি স্ত্রী চিংড়ি থেকে তুমি কীভাবে পৃথক করবে? [নম্বর: ২]
প্রশ্ন ১০
(ক) Astropecten এর পানি সংবহনতন্ত্রের মধ্য দিয়ে পানি প্রবাহ বর্ণনা কর। [নম্বর: ৫]
(খ) পানি সংবহনতন্ত্র কীভাবে নালিকা পদের কার্যাবলি সমন্বয় করে? ব্যাখ্যা কর। [নম্বর: ৫]
প্রশ্ন ১১
নিম্নলিখিত প্রাণীগুলোর স্বভাব, বাসস্থান এবং অর্থনৈতিক গুরুত্ব লেখ: [নম্বর: ২ × ৫ = ১০]
* (ক) Leishmania
* (খ) Nosema
* (গ) Fasciola
* (ঘ) Ancylostoma
* (ঙ) Limulus
* [পর পৃষ্ঠা দ্রষ্টব্য]
প্রশ্ন ১২
(ক) Nagoya protocol কী? এ প্রোটোকল অনুযায়ী একটি বহুজাতিক কোম্পানি কর্তৃক অন্য দেশের জিনগত সম্পদ ব্যবহারের প্রক্রিয়াটি কীরূপ হবে? [নম্বর: ৬]
(খ) প্রাণির কল্যাণে ৩টি R এর ব্যবহার উল্লেখ কর। [নম্বর: ৪]