উলিপুর, কুড়িগ্রাম

উলিপুর, কুড়িগ্রাম রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা।
(4)

উলিপুর উপজেলা সদর কুড়িগ্রাম জেলা সদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দেশের অন্যতম বৃহৎ এ উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার। এর পশ্চিমে রংপুর জেলার পীরগাছা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও চিলমারী উপজেলা। পূর্বে রৌমারী উপজেলা ও আসামের গোয়ালপাড়া জেলা এবং উত্তরে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা। এছাড়া এর পশ্চিমে তিস্তা, পূর্বে ব্রক্ষ্মপুত্র ও উত্তর পূর্বাংশে ধরলা নদী প্রবাহিত।

১৯০২ সালে উলিপুর থানার সৃষ্টি হয়।
বর্তমানে এটি উপজেলা হিসেবে পরিচিত।
১৪ টি ইউনিয়ন পরিষদ, ১৪৭ টি মৌজা এবং ৪১৮ টি গ্রাম নিয়ে উলিপুর উপজেলা পরিষদ গঠিত আছে।

উলিপুর উপজেলার ইউনিয়ন সমূহঃ
→ দলদলিয়া ইউনিয়ন।
→ দূর্গাপুর ইউনিয়ন।
→ পান্ডুল ইউনিয়ন।
→ বুড়াবুড়ী ইউনিয়ন।
→ ধরনীবাড়ী ইউনিয়ন।
→ ধামশ্রেনী ইউনিয়ন।
→ গুনাইগাছ ইউনিয়ন।
→ বজরা ইউনিয়ন।
→ তবকপুর ইউনিয়ন।
→ হাতিয়া ইউনিয়ন।
→ বেগমগঞ্জ ইউনিয়ন।
→ সাহেবের আলগা ইউনিয়ন।
→ থেতরাই ইউনিয়ন।

১৯৯৮ সালের ৬ অক্টোবর ০৯টি ওয়ার্ড, ১৫টি মহল্লা ও ২৭.৩৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয়
উলিপুর পৌরসভা। পৌর শহরের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৭৩৬ জন।
শহরের অধিবাসীদের মধ্যে সাক্ষরতার হার ৩৩.৫২%।

উলিপুর উপজেলার মোট জনসংখ্যা ৩৫২৪২০ জন (প্রায়)। পুরুষ-১৭৬৭০০ জন ও মহিলা-১৭৫৭২০ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৭০০ জন। মোট জনসংখ্যার ৮৯.৭৯% মুসলিম, ৮.৬৫% হিন্দু এবং ১.৫৬% অন্যান্য ধর্মাবলম্বী। উপজেলায় ৫৮৫ টি মসজিদ ও ১৪ টি মন্দির আছে। ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের মধ্যে উলিপুর মসজিদুর হৃদা, উলিপুর শাহী জামে মসজিদ, দলদলিয়ার কাজী মসজিদ, পাঁচ পীরের ৩ গমবুজ মসজিদ,
শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দির, ধামশ্রেণীর শ্রী শ্রী সিদ্ধেশবরী শিব কালীমন্দির উল্লেখযোগ্য।

উপজেলায় শিক্ষার হার ৩৩.৪০%। মোট কলেজের সংখ্যা ১০টি (সরকারি-১টি), হাইস্কুল
৪৬টি (সরকারি-১টি), মাদ্রাসা ৫৫টি,
সরকারি পাথমিক বিদ্যালয় ১১৮টি,
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১২৪টি,
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ১টি।
শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের মধ্যে উলিপুর এমএস স্কুল
অ্যান্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয়, উলিপুর সরকারি ডিগ্রি কলেজ, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মহির পণ্ডিত উচ্চবিদ্যালয়, নতুন অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ, কলেজিয়েট বালিকা উচ্চবিদ্যালয় এবং উলিপুর মহিলা ডিগ্রি কলেজ উল্লেখযোগ্য।

উলিপুরে পাবলিক লাইব্রেরি ২ টি, ক্লাব ২০ টি,
সিনেমা হল ২ টি, মহিলা সংগঠন ১ টি এবং ১০
টি খেলার মাঠ আছে। স্থানীয় ভাবে সাপ্তাহিক
জুলফিকার ও কলম প্রকাশিত হয়।

উলিপুর একটি কৃষি প্রধান উপজেলা। মোট
জনগোষ্ঠীর ৪৫.৫৭% কৃষি, ২৯.০৩% কৃষি শ্রমিক, ২.০১% অকৃষি শ্রমিক, ৪.১৭% চাকরি, ৮.৫১%
ব্যবসা এবং ১০.৭১% অন্যান্য পেশার সাথে সম্পৃক্ত। চাষযোগ্য জমির পরিমান ২৯৫৪২.৭০ হেক্টর। এক ফসলি ১৮%, দো ফসলি ৬০%, তিন ফসলি ২২%। সেচের আওতায় আবাদি জমি ৮৫%। ৬৩.৭% লোক ভৃমিহীন,
ক্ষুদ্র চাষি ২৪.৫%, মধ্যম চাষি ৬.৯% এবং বড়
চাষি ৪.৯%। মাথাপিছু আবাদি জমির পরিমান ০.০৯ হেক্টর। প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, আলু, পটল, করলা, পিঁয়াজ, রসুন, পান। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদির মধ্যে রয়েছে সরিষা, কাউন, তিল, তিসি, মসুর, খেসারি।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, জাম, নারিকেল,
পেঁপে, কলা, সুপারি।
প্রধান রপ্তানি দ্রব্য পাট, সুপারি, পান, পিঁয়াজ,
রসুন।
উলিপুরে ১০ টি মৎস্য খামার, ৫২ টি হাঁস-মুরগির
খামার এবং ১ টি হ্যাচারি আছে।

যোগাযোগ ব্যবস্থাঃ
→ পাকা রাস্তা ৪৭ কিমি।
→ আধাপাকা রাস্তা ৩ কিমি।
→ কাঁচা রাস্তা ৮১৯ কিমি।
→ রেলপথ ১৫ কিমি।
→ নৌপথ ১০ নটিক্যাল মাইল।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পালকি, গরু,
মহিষ ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানাঃ
→ আটা কল ২ টি।
→ হাচকিং মিল ১১ টি।
→ বরফ কল ১ টি।
→ টেড্ডডল পাম্প তৈরির কারখানা ১ টি।
(উলিপুরের জ্কনক নরেন্দ্র নাথ দেব ১৯৭৮ সালে এইপামপ উদ্ভোবন করেন যাকে স্থানীয়ভাবে ঢেকিকল বলা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এই সেচ যন্ত্র ব্যবহার করে)
→ কুটিরশিল্প তাঁত ২৫০ টি।
→ বাঁশের কাজ ৬০০ টি।
→ স্বর্ণকার ২০ টি।
→কামার ৬০ টি।
→ কুমার ২০ টি।
→ কাঠের কাজ ৫০০ টি।
→ সেলাই কাজ ২২০ টি।
→ বিড়ি ১ টি।

স্বাস্থ্যকেন্দ্রঃ
→ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ টি।
→ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৪ টি।
→ উপস্বাস্থ্য কেন্দ্র ৪ টি।
→ চক্ষু হাসপাতাল ১ টি।
→ মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র ১ টি।

দর্শনীয় স্থান সমূহঃ
→ টুপামারী পুকুর (জিয়া পুকুর)।
→ ধাম শ্রেণী মন্দির।
→ শ্রী শ্রী গোবিন্দ জীউর মন্দির।
→ জালার পীরের দরগাহ।
→ সাত দরগাহ মাজার।
→ শহীদ গোবিন্দ স্মৃতিফলক।
→ তিস্তা নদী।
→ নাও ডাঙ্গার বিল।
→ কাজী মসজিদ (১২১৪ হিজরী)।
→ রানী স্বর্ণময়ী সরোবর (উলিপুর কাচারী পুকুর
পার্ক)।

ঐতিহাসিক ঘটনাবলিঃ
১৯২০ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলিপুরের বেশকিছু ব্যক্তিত্ব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদের মধ্যে একজন ঋষিকেষ মজুমদার কারাবরণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় উলিপুরের পূর্ব দিকে চৌমুনী বাজারের নিকট পাকবাহিনীর একটি কনভয়ে অকুতোভয় মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। পাকবাহিনীরা মন্ডলের হাট, বুড়াবুড়ি, অনন্তপুর ও হাতিয়ায় আক্রমণ চালিয়ে প্রায় ৭০০ গ্রামবাসীকে হত্যা করে। উপজেলার মন্ডলের হাট নামক স্থানে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের এক সম্মুখযুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নঃ
→ গণকবর ৩ টি (উলিপুর ডাকবাংলো সংলগ্ন,
হাতিয়া দাগার কুটি ও ধরণীবাড়ী মধুপুর)।
→ স্মৃতিস্তম্ভ ৩ টি।

উলিপুর উপজেলা সংসদীয় এলাকা হিসেবে কুড়িগ্রাম-৩ নামে পরিচিত। মোট
ভোটার সংখ্যা ১৯৪৬৯০ জন (প্রায়)। পুরুষ ৯৮৫০৭ জন, মহিলা-৯৬১৮৩ জন।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, উলিপুর
উপজেলার সভ্যতা বহু প্রাচীণ। এই এলাকায়
মহারাণী স্বর্ণময়ীর অবস্থান, ভবানী পাঠকের
আগমন, দেবী চৌধুরাণীর বজরায় আগমন, বাহারবন্দ কাচারী, রাণী সত্যবতীর ধামশ্রেণী সিদ্বেশরী মন্দির, দলদলিয়া কাজীরচক
মসজিদ এবং আসাম অভিযানে মুঘল সম্রাটের উলিপুর উপজেলাকে ব্যবহার প্রাচীণ সভ্যতার পরিচয় বহন করে।

সাংস্কৃতিক কর্মকান্ডে উলিপুর উপজেলার অবদান
কম নয়। এই অঞ্চলের ভাওইয়া, চটকা, দোতরা কুশান গান জাতীয় পর্যায়ে স্বীকৃত।যেসব
সংস্কৃতি বিষয়ক সংস্থা উলিপুর উপজেলায় কাজ
করছে সেগুলো হলো উলিপুর ভাওয়াইয়া একাডেমী, ললিত কলা একাডেমী, উদিচি শিল্পী গোষ্ঠী, উপজেলা শিল্পকলা একাডেমী এবং পাবলিক লাইব্রেরী।

(...সূত্রঃ বাংলা পিডিয়া ও ইন্টারনেট।...)

কর্মসংস্থানের এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে উলিপুরের সর্বস্তরের জনগণ।এভাবে পক্ষে-বিপক্ষে মানববন্ধন চলতে থাকল...
22/06/2026

কর্মসংস্থানের এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে উলিপুরের সর্বস্তরের জনগণ।

এভাবে পক্ষে-বিপক্ষে মানববন্ধন চলতে থাকলে বাইপাস হবে না সেটা নিশ্চিত, কিন্তু গরীব মানুষ ৩০০টাকা করে পাবে।
এটাই বিরাট উপকার 😄

21/06/2026
21/06/2026

উলিপুর মাছ বাজারে প্রকাশ্যে শিং মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রঙ।

ভিডিওটা অনলাইনে পেয়েছি।
এরকম ঘৃণ্য কাজের স্পষ্ট প্রমাণ থাকার পরেও এই কুলাঙ্গারকে কেন গ্রেফতার করা হচ্ছে না, জানতে চাই।

হাজার হাজার মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে গুটিকতক জা.নোয়ার। তবুও প্রশাসন নির্বিকার।
এইসব মারাত্মক ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারের ফলে ক্যান্সারসহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি আমরা।

উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সেই সাথে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের এদিকে মনোযোগ দরকার।

হাসপাতালের স্টাফের বক্তব্য-
20/06/2026

হাসপাতালের স্টাফের বক্তব্য-

শিবিরের বিরুদ্ধে উলিপুর ছাত্রদলে বিক্ষোভ মিছিল।( এই পেজটিতে মডারেটর হিসেবে কাজ করতে আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুন)
14/06/2026

শিবিরের বিরুদ্ধে উলিপুর ছাত্রদলে বিক্ষোভ মিছিল।

( এই পেজটিতে মডারেটর হিসেবে কাজ করতে আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুন)

কুড়িগ্রামের সন্তোষপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় বরখাস্ত হয়েছেন।একজন নির্বাচি...
13/06/2026

কুড়িগ্রামের সন্তোষপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় বরখাস্ত হয়েছেন।

একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি এত নোংরা মানসিকতার হন তবে সমাজ নিয়ে শঙ্কা হয়।

এই অজ্ঞাত ব্যক্তি শহীদ মিনারের সামনে আকস্মিক মৃত্যুবরণ করেছেন।তাঁর লাশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়েছে।কেউ চিনে থাকলে দ্...
11/06/2026

এই অজ্ঞাত ব্যক্তি শহীদ মিনারের সামনে আকস্মিক মৃত্যুবরণ করেছেন।
তাঁর লাশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়েছে।

কেউ চিনে থাকলে দ্রুত জানান প্লিজ।
ছড়িয়ে দিতে শেয়ার করুন।

মোছাঃ নাজমিন আক্তার।বজরা এল কে আমিন ডিগ্রী কলেজের ছাত্রী। সে একজন শারীরিক প্রতিবন্ধী। আর দশজন ছাত্রছাত্রীদের মত হাত দিয়...
10/06/2026

মোছাঃ নাজমিন আক্তার।
বজরা এল কে আমিন ডিগ্রী কলেজের ছাত্রী। সে একজন শারীরিক প্রতিবন্ধী। আর দশজন ছাত্রছাত্রীদের মত হাত দিয়ে লেখার ভাগ্য নিয়ে জন্মায়নি।
নাজমিন তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে এখনো। সে পা দিয়ে লিখে 2019 সালে এসএসসিতে জিপিএ 3.46 এবং 2021 সালে এইচএসসিতে 3.58 জিপিএ অর্জন করে।

উচ্চ শিক্ষা অর্জন করে সে স্বাবলম্বী হতে চায়। স্বপ্ন পূরণের জন্য সে সবার দোয়া প্রার্থী।

©ওবায়দুর রহমান বুলবুল

চ্যাম্পিয়ন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ এ বিতর্ক প্রতিযোগিতায় পঞ্চগড় জেলাকে পরাজিত করে রংপুর বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ...
09/06/2026

চ্যাম্পিয়ন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ এ বিতর্ক প্রতিযোগিতায় পঞ্চগড় জেলাকে পরাজিত করে রংপুর বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম জেলার "উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়" বিতার্কিক দল।

অভিনন্দন সকলকে ❤️

হারানো বিজ্ঞপ্তি:-গতকাল আনুমানিক সকাল 10.30 এর দিকে আমার মোটরসাইকেল এর নাম্বার প্লেট হারিয়ে গিয়েছে ।যার নাম্বার ছিল রং...
04/06/2026

হারানো বিজ্ঞপ্তি:-

গতকাল আনুমানিক সকাল 10.30 এর দিকে আমার মোটরসাইকেল এর নাম্বার প্লেট হারিয়ে গিয়েছে ।
যার নাম্বার ছিল রংপুর মেট্রো ল- ১১-২৪৭৬

যদি কোন সহৃদয়বান ব্যক্তি এটি পেয়ে থাকেন তাহলে দয়া করে নিম্নোক্ত মোবাইল নাম্বার অথবা এই ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করার অনুরোধ রইলো ।

ফেরতদাতাকে অবশ্যই উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে ইনশাল্লাহ।

01884 711 796

Address

Ulipur 0 Km Post, KC Road
Ulipur
5620

Alerts

Be the first to know and let us send you an email when উলিপুর, কুড়িগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to উলিপুর, কুড়িগ্রাম:

Shortcuts

Share