Pandul-পান্ডুল

Pandul-পান্ডুল Pandul is a union of Ulipur thana under Kurigram District.
(1)

বাচ্চার লেখাপড়া নিয়ে লোকদেখানো বিলাসিতা বাদ দিন! বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে ...
05/11/2025

বাচ্চার লেখাপড়া নিয়ে লোকদেখানো বিলাসিতা বাদ দিন! বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে দিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে?” চিন্তা একদমই ভুল নয়, কিন্তু সমস্যা হয় যখন কম্পারিজন চলে আসে—
“অমুক আত্মীয় স্কলাস্টিকায় দিয়েছে, তমুক বন্ধু ISD-তে দিয়েছে, আমার বাচ্চাও সেখানে পড়ুক!” প্রশ্ন হচ্ছে— আপনার আয়ের রেঞ্জ যদি তাদের মতো না হয়, তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেইনটেইন করবেন?
ISD, AISD বা স্কলাস্টিকার মত স্কুলগুলোতে শুধু ভর্তি ফি নয়, মাসিক খরচই এমন যে, কোটিপতি না হলে টিকে থাকা কঠিন! আর সেখানে ভর্তি করিয়ে যদি আপনার সন্তান দেখে— সহপাঠীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনে, কোটি টাকার গাড়িতে বাড়ি ফেরে, গ্রীষ্মের ছুটিতে বিদেশ ঘুরে আসে— তখন ওর মনে হীনমন্যতা তৈরি হবে না?

মনে রাখবেন, পড়াশোনা বিলাসিতা নয়— এটা একটি বেসিক নিড। সন্তানকে ভালো শিক্ষা দিন, কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে।আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে, তাহলে ওর স্কুলের নাম বা টিউশন ফি নয়— ওর অধ্যবসায়ই একদিন ওকে বড় করবে। বুয়েট, মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন—বেশিরভাগই কিন্তু গ্রাম-মফস্বল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান।

কারণ পড়াশোনা কোনো প্রতিযোগিতা নয়— এটা এক যাত্রা। আর সেই যাত্রায় বাবা-মায়ের সামর্থ্য ও সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য— দুটোই সমান গুরুত্বপূর্ণ ❤️

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে টিনের চালে বজ্রপাতের ঘটনায় ঘরের ভিতরে অবস্থা...
01/10/2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে টিনের চালে বজ্রপাতের ঘটনায় ঘরের ভিতরে অবস্থানরত স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু। এঘটনায় বেঁচে গেছে তাদের তিন সন্তান। সন্তানগুলো আরেক রুমে অবস্থান করায় বজ্রপাতের কবল থেকে রক্ষা পেলেও বাবা-মাকে হারিয়ে এতিম হয়েছে শিশু তিনটি। এলাকার মানুষ এ ঘটনায় বাকরুদ্ধ! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। উল্লেখ্য সাহেবের আলগা ইউনিয়নটি ব্রহ্মপূত্র নদ দ্বারা পরিবেষ্টিত একটি দ্বীপ ইউনিয়ন। মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন প্রায় ২৫-২৬টি দ্বীপচর নিয়ে এই ইউনিয়নটি ঘঠিত।
বজ্রপাত থেকে রক্ষার জন্য যারা ঘরের ভিতর অবস্থান করেন, তাদের জন্য এই মেসেসটি শতর্কতামূলক এবং হতাশাজনকও বটে! এ ব্যাপারে যারা বজ্রডাত নিয়ে কাজ করেন তারা পরামর্শ দিতে পারেন।

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "প্রবাহ"নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চ...
29/09/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "প্রবাহ"

নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে ও দক্ষিণ অঞ্চলে বেশি সক্রিয় হতে পারে। এই সময় উজানে ভারী বর্ষণ এর ফলে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এটি একটি প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে বিশেষ সক্রিয় না হলেও অধিকাংশ এলাকায় বেশ সক্রিয় হতে পারে। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৬০-৭০ শতাংশ এলাকায় বেশ ভারীবৃষ্টি ঘটাতে পারে।

এটি চলতি বছরের ১৩ তম বৃষ্টি বলয় ও ৯ তম মৌসূমী বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয় : রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ।
বেশ সক্রিয় : ঢাকা বিভাগ।
মাঝারি সক্রিয় : সিলেট ও চট্টগ্রাম বিভাগ।

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "প্রবাহ"।
টাইপ : প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়। [৮০% এলাকায়]
ক্যাটেগরি : ভারী থেকে অতিভারী বৃষ্টি বলয়।

কাভারেজ : দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ৩০ শে সেপ্টেম্বর রাত হতে ০০৫ ই অক্টোবর ২০২৫ ইং। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]
সর্বাধিক সক্রিয় : ০২ থেকে ০৪ ই অক্টোবর। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]

কালবৈশাখী : নেই।
বজ্রপাত : প্রথম দিকে প্রায় তীব্র, অধিকাংশ এলাকায়। পরে হালকা থেকে মাঝারি।
বন্যা : রংপুর ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে নদনদীর নিকটবর্তী নিম্ন অঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। এছাড়াও বেশ কিছু এলাকায় নিম্ন অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়।
সিস্টেম : একটি নিম্নচাপ থাকতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

সাগর : বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল থাকতে পারে। তাই সাগরে এসময় নিরাপদ নয়।

পাহাড় ধস : কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি থেকে যায়।

নোট : বৃষ্টিবলয় "প্রবাহ" চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় প্রায় সবসময়ই মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি বলয় "প্রবাহ" তে বেশি সক্রিয় এলাকায় অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা ও দীর্ঘস্থায়ী।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৬০-৭০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

এই বৃষ্টি বলয় টি ৩০ শে সেপ্টেম্বর দেশের পূর্ব অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে ও আগামি ০৬ ই অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয় প্রবাহ চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। এবং টানা বৃষ্টি চলা এলাকায় বেশ ঠান্ডা অনুভূতি হতে পারে।

বৃষ্টি বলয় প্রবাহ এর বৈশিষ্ট্য : এটি দেশের এক প্রান্ত থেকে শুরু হয়ে অন্য প্রান্তের দিকে প্রবাহিত হতে পারে। অর্থাৎ শুরুতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল দিয়ে শুরু হলেও শেষ পর্যায়ে এটি উত্তর-পশ্চিমাঞ্চলে যেয়ে শেষ হতে পারে।

নোট : প্রবাহ যেহেতু প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয় [পুরোপুরি পূর্নাঙ্গ নয়], সুতরাং প্রবাহ চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে।

নোট : বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে।

মেঘের অভিমুখ : অধিকাংশ সময় দক্ষিণ হতে উত্তর দিকে, তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে।

আসুন এক নজরে দেখে নেই, বৃষ্টি বলয় "প্রবাহ" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৬ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১২০-১৭০ মিলিমিটার গড়ে ৪ দিন,
খুলনা ১৬০-২১০ মিলিমিটার গড়ে ৪ দিন,
বরিশাল ১৫০-১৭০ মিলিমিটার গড়ে ৪ দিন,
সিলেট ৮০-১৩০ মিলিমিটার গড়ে ৩ দিন,
ময়মনসিংহ ১৪০-২০০ মিলিমিটার গড়ে ৪ দিন,
রাজশাহী ১৭৫-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন,
রংপুর ২৮০-৩৮৫ মিলিমিটার গড়ে ৫ দিন,
চট্টগ্রাম ৮০-২০০ মিলিমিটার গড়ে ৩ দিন।

আসুন এক নজরে দেখে নেই, বৃষ্টি বলয় "প্রবাহ" এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে।
_______________________

বরিশাল বিভাগ
===========
বরিশাল – 150 মিমি

ভোলা উত্তর – 150 মিমি

ভোলা দক্ষিণ – 160 মিমি

বরগুনা – 160 মিমি

ঝালকাঠি – 165 মিমি

পটুয়াখালী উত্তর – 150 মিমি

পটুয়াখালী দক্ষিণ – 150 মিমি

পিরোজপুর উত্তর – 150 মিমি

পিরোজপুর দক্ষিণ – 160 মিমি
_______________________

চট্টগ্রাম বিভাগ
==========
বান্দরবান উত্তর – 120 মিমি

বান্দরবান দক্ষিণ – 150 মিমি

ব্রাহ্মণবাড়িয়া – 75 মিমি

চাঁদপুর – 120 মিমি

চট্টগ্রাম উত্তর – 100 মিমি

চট্টগ্রাম দক্ষিণ – 120 মিমি

কুমিল্লা উত্তর – 85 মিমি

কুমিল্লা দক্ষিণ – 100 মিমি

কক্সবাজার উত্তর – 180 মিমি

কক্সবাজার দক্ষিণ – 220 মিমি

সন্দ্বীপ – 150 মিমি

ফেনী – 100 মিমি

খাগড়াছড়ি উত্তর – 75 মিমি

খাগড়াছড়ি দক্ষিণ – 85 মিমি

লক্ষ্মীপুর – 140 মিমি

নোয়াখালী উত্তর – 130 মিমি

নোয়াখালী দক্ষিণ – 150 মিমি

রাঙামাটি উত্তর – 100 মিমি

রাঙামাটি দক্ষিণ – 120 মিমি
_______________________

ঢাকা বিভাগ
=========
ঢাকা – 135 মিমি

ফরিদপুর – 150 মিমি

গাজীপুর – 140 মিমি

গোপালগঞ্জ – 150 মিমি

কিশোরগঞ্জ – 110 মিমি

মাদারীপুর – 130 মিমি

মানিকগঞ্জ – 140 মিমি

মুন্সিগঞ্জ – 130 মিমি

নারায়ণগঞ্জ – 120 মিমি

নরসিংদী – 110 মিমি

রাজবাড়ী – 160 মিমি

শরীয়তপুর – 130 মিমি

টাঙ্গাইল – 175 মিমি
_______________________

ময়মনসিংহ বিভাগ
=============
জামালপুর – 200 মিমি

ময়মনসিংহ উত্তর – 160 মিমি

ময়মনসিংহ দক্ষিণ – 140 মিমি

নেত্রকোনা – 150 মিমি

শেরপুর – 200 মিমি
_______________________

খুলনা বিভাগ
=========
বাগেরহাট উত্তর – 160 মিমি

বাগেরহাট দক্ষিণ – 160 মিমি

চুয়াডাঙ্গা – 200 মিমি

যশোর – 180 মিমি

ঝিনাইদহ – 190 মিমি

খুলনা উত্তর – 170 মিমি

খুলনা দক্ষিণ – 170 মিমি

কুষ্টিয়া – 200 মিমি

মাগুরা – 180 মিমি

মেহেরপুর – 210 মিমি

নড়াইল – 155 মিমি

সাতক্ষীরা উত্তর – 180 মিমি

সাতক্ষীরা দক্ষিণ – 170 মিমি
_______________________

রাজশাহী বিভাগ
============
বগুড়া – 200 মিমি

জয়পুরহাট – 240 মিমি

নওগাঁ – 250 মিমি

নাটোর – 185 মিমি

চাঁপাইনবাবগঞ্জ – 250 মিমি

পাবনা – 175 মিমি

রাজশাহী – 220 মিমি

সিরাজগঞ্জ – 175 মিমি
_______________________

রংপুর বিভাগ
=========
দিনাজপুর – 280 মিমি

গাইবান্ধা – 260 মিমি

কুড়িগ্রাম – 280 মিমি

লালমনিরহাট – 300 মিমি

নীলফামারী – 350 মিমি

পঞ্চগড় – 385 মিমি

রংপুর – 280 মিমি

ঠাকুরগাঁও – 300 মিমি
_______________________

সিলেট বিভাগ
==========
হবিগঞ্জ – 80 মিমি

মৌলভীবাজার – 80 মিমি

সুনামগঞ্জ – 130 মিমি

সিলেট – 100 মিমি
_______________________

পশ্চিমবঙ্গ (ভারত)
=============
উত্তর ২৪ পরগনা – 200 মিমি

দক্ষিণ ২৪ পরগনা – 250 মিমি

দক্ষিণ মধ্য বঙ্গ – 250 মিমি

কলকাতা – 280 মিমি

দীঘা – 140 মিমি

মেদিনীপুর – 160 মিমি

বাঁকুড়া – 160 মিমি

পুরুলিয়া – 140 মিমি

বর্ধমান – 270 মিমি

আসানসোল – 210 মিমি

বেহরামপুর – 250 মিমি

মালদা – 250 মিমি

রায়গঞ্জ – 300 মিমি

ইসলামপুর – 380 মিমি

শিলিগুড়ি – 400 মিমি

দার্জিলিং – 400 মিমি

জলপাইগুড়ি – 380 মিমি

কোচবিহার – 300 মিমি
_______________________

উড়িষ্যা (ভারত)
===========
উত্তর উড়িষ্যা – 80 মিমি

পূর্ব উপকূল (উড়িষ্যা) – 150 মিমি
_______________________

ঝাড়খণ্ড (ভারত)
============
উত্তর ঝাড়খণ্ড – 120 মিমি

দক্ষিণ ঝাড়খণ্ড – 80 মিমি

জামশেদপুর – 100 মিমি

রাঁচি – 100 মিমি

দুমকা – 210 মিমি

বিহার (ভারত)

দক্ষিণ বিহার – 160 মিমি

পূর্ব বিহার – 300 মিমি

উত্তর বিহার – 280 মিমি
_______________________

নেপাল
=====
উত্তর নেপাল – 200 মিমি

দক্ষিণ-পূর্ব নেপাল – 400 মিমি
_______________________

ভুটান
====
পশ্চিম ভুটান – 200 মিমি

মধ্য ভুটান – 150 মিমি

পূর্ব ভুটান – 120 মিমি
_______________________

আসাম ও উত্তর-পূর্ব ভারত
===================
পশ্চিম আসাম – 280 মিমি

মধ্য আসাম – 75 মিমি

পূর্ব আসাম – 80 মিমি

দক্ষিণ আসাম – 80 মিমি

চেরাপুঞ্জি – 180 মিমি

ত্রিপুরা – 75 মিমি

মণিপুর – 65 মিমি

নাগাল্যান্ড – 75 মিমি

উত্তর মিজোরাম – 85 মিমি

দক্ষিণ মিজোরাম – 100 মিমি
_______________________

মায়ানমার
=======
উত্তর রাখাইন – 250 মিমি
_______________________

বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতে পারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "প্রবাহ" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতে পারে।

ইমেজ এবং পূর্বাভাস তৈরি : বিডাব্লিউওটি।

[কপিরাইট : বাংলাদেশে বিডাব্লিউওটি একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই বিডাব্লিউওটি ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : বিডাব্লিউওটি।
আপডেট : ২৯ শে, সেপ্টেম্বর ২০২৫ ইং, রাত।

কোনো এক বন্যার সময়কার ছবি: ভইষ চড়ার পথার, পান্ডুল, উলিপুর কুড়িগ্রাম। 🥰🫶 i ❤️ Pandul
08/08/2025

কোনো এক বন্যার সময়কার ছবি: ভইষ চড়ার পথার, পান্ডুল, উলিপুর কুড়িগ্রাম। 🥰🫶 i ❤️ Pandul

এই ছবি থেকে বুঝা যায় আমাদের গ্রামের নামের সার্থকতা পাণ্ডুল
05/08/2025

এই ছবি থেকে বুঝা যায় আমাদের গ্রামের নামের সার্থকতা পাণ্ডুল

03/10/2024

যদি আপনি শেয়ালের কাছ থেকে ধর্ম শিখেন, তাহলে মুরগি চুরি করাকে আপনি মহান কাজ ভাবতে শুরু করবেন।

(প্রসংগ:দেশের রাজনীতি )

ঈদ মুবারাক ❤️
11/04/2024

ঈদ মুবারাক ❤️

⚠️ Caution for Attention ⚠️⚠  প্রিয় বোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা নিজের ছবি আপলোড করবেন না, সতর্ক হোন ⚠ বাংলাদেশের ল...
04/08/2023

⚠️ Caution for Attention ⚠️

⚠ প্রিয় বোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা নিজের ছবি আপলোড করবেন না, সতর্ক হোন ⚠

বাংলাদেশের লাখো মেয়েদের N**e ছবি অনলাইনে ভাসছে, যারা জানেও না তারা কবে ড্রেস ছাড়া ছবি তুলেছেন। Dress Removal Bot এটা এতোটাই ইন্টেলিজেন্স যে আপনি বুঝতেই পারবেন না কতটা নিখুঁত ভাবে ড্রেস রিমুভ করে এরা আপনাকে Nudity & Bikini বানিয়ে দেয়৷ যা আপনার পরিবার এবং আপনার জন্য মারাত্মক ভয়ংকর। নুড Ai ম্যাপে পরিসংখ্যানে দেখা গেছে বরিশাল ও রংপুর বাদে সকল বিভাগের পাবলিক ইমেজ ড্রেস রিমুভ করেছে Ai প্রযুক্তিটি।

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি অনেকেই শুনে থাকবেন। এর মাধ্যমে যে কোনো ছবি তৈরি করা যায়। এমনকি আপনার ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করা সম্ভব। যে সমস্ত বোনরা অনলাইনে নিজেদের ফেস ক্লিয়ার ছবি আপলোড দিচ্ছেন, তাদের ছবি ব্যবহার করে কয়েক মিনিটেই নগ্ন ছবি বানানোর সফটওয়্যার এভেইলেবল হয়ে গেছে।

আপনার ছবি থেকে নগ্ন ছবি বানানো হলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এটা আপনি নন, অর্থাৎ এতটাই নিখুত এই প্রযুক্তি।

তাই যে সমস্ত বোনদের পর্দার বুঝ নেই, তারা অন্তত এই ভয়াবহতা ফিল করে হলেও নিজেদের ছবি অনলাইনে আপলোড করবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার শত্রু নেই, কিন্ত যাদের এসব করে অভ্যাস তারা কিন্ত আপনাকে ছাড়বে না। একবার যদি এমন হয়ে যায় আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে।

তবে কখনো কারো সাথে এমনটা ঘটে গেলে, তাদের জন্য একটা ছোট সমাধান। যদি আপনার সাথে এরকম টা ঘটে তাহলে অহেতুক কারো কাছে দোড়াদৌড়ি করতে না করে আপনার এডিটেড ছবি এবং অর্জিনাল ছবি টা- stopncii.org এই লিংকে গিয়ে আপ্লোড করবেন, তারাই ইন্টারনেট এর সকল জায়গা থেকে ছবি টা রিমুভ করে দিবে। তবে এক্ষেত্রেও আছে সমস্যা! কেউ আপনার সে N**e Photos সেভ করে রাখলে, সে ছবি আবার আপনি চাইলেও ডিলেট করতে পারবেন না, ঐ ব্যক্তি নিজে ডিলেট না করা পর্যন্ত!

এ কারণে সবথেকে বেটার হচ্ছে অনলাইনে এমন ক্লিয়ার ফেইস সম্পন্ন স্পষ্ট পূর্ণাঙ্গ ছবি আপলোড করার ক্ষেত্রে সতর্ক থাকা (ছবি আপলোড না করেও কিন্তু আপনি সামাজিক মাধ্যম ইউজ করতে পারেন)। আল্লাহ না করুক, হঠাৎ এ রকম কোন ঘটনা ঘটে গেলে, সেটা সমাধান হবার আগ পর্যন্ত যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাবেন, তা আপনার বাকি দিনগুলোতে যে একটা প্রভাব ফেলবেই, আপনি যে সবসময় একটা খারাপ মানসিক অবস্থার মধ্য দিয়ে যাবেন, তাতে সন্দেহ নাই। দ্বীন মেনে চলার গুরুত্ব এখানেই ❤️

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। জাঝাকুমুল্লাহ খাইরান।

(Collected)

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...🐸💔 " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের ক...
21/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...🐸💔

" বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....

আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই, ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?
চাকর :- শোক বাবু শোক, নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তারমানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?

তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

©

17/01/2023

10 MONEY MANAGEMENT TIPS TO TEACH YOURSELVES-

১. মোট আয়ের ২০% সঞ্চয় করবেন। যদি ভাবেন যে এই আয়েই তো চলে না, তাহলে লাইফস্টাইল ডাউনগ্রেড করে ৮০% নামাবেন, কিন্তু সঞ্চয় করবেন।

২. বাড়িভাড়া মাসিক আয়ের ৩০%, যাতায়াতের জন্য ২০% রাখার চেষ্টা করুন।

৩. অবিশ্বাস্য রকম ভালো অফার বা সুযোগ যা হুজুগ হয়ে আসে, এড়িয়ে চলবেন। এগুলো আপনার জন্য না। শেয়ার মার্কেটে আপনি বাম্পার মারতে পারবেন না, ইকমার্সের অঅবিশ্বাস্য ছাড়ের নামে আপনার টাকাটাই গাপ হবে। এসবে টুকটাক খরচ করা ঠিক আছে, কিন্তু হাটুগেড়ে পুরো সঞ্চয় নিয়ে নেমে পড়লেন তো মরলেন।

৪. ভূয়া, নামহীন রিয়েল এস্টেট থেকে শতহাত দূরে থাকুন। ( পূূর্বাচলের আশেপাশে যত লোক কিস্তি দিয়ে যাচ্ছে, এত কাঠা জায়গা গোটা বাংলাদেশ মিলে নাই। )

৫. যে ব্যবসা বুঝেন না, অথবা নিজে পরিচালনা করবেন না, সেরকম ব্যবসায় পার্টনার হবেন না। অমুক ভাইয়ে ব্যবসা করে আপনাকে মাস শেষে মুনাফা দিবে-এটি একটি ভ্রান্ত ধারনা।

৬. ফেরত পাওয়ার আশায় কোনদিন ঋণ দিবেন না, বাধ্য না হলে নিবেনও না। ব্যাংক বা ফিনান্সিয়াল ইন্সটিটিউটের কাছ থেকে ঋণ নেয়া খারাপ কিছু নয়, যদি স্মার্টলি ম্যানেজ করতে পারেন।

৭. জীবনে মাঝে মাঝেই ধরা খাবেন। সবকিছু যেমন ভাবছেন তেমন যাবে না। পেরেশান হইয়েন না, এটা পার্ট অব লাইফ।

৮. কন্টিনিউয়াস আপনার পেশার সাথে জড়িত বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে থাকবেন। এটি ভাত খাওয়া বাথরুম করার মতোই অভ্যাসের বিষয় করে ফেলুন। নতুন দক্ষতা তৈরি করতে না পারলে আপনার জীবনের প্রাইম টাইম ৫ বছরের বেশি হবে না, তারপরই ধ্বস নামতে শুরু করবে।

৯. নূন্যতম ৬ মাসের খরচের সমপরিমান ক্যাশ সবসময় সঞ্চয় রাখবেন। এই টাকা কাউকে কখনোই ধার দিবেন না বা বৃহত্তর পরিবারের অন্য কারো জন্য খরচ করবেন না। আপনার চাকুরি কালকে চলে যেতে পারে, অথবা পরশু রাতে হার্ট এটাক হয়ে গেলে রিঙ পরানো লাগতে পারে হার্টে। তখন ক্যাশ ছাড়া উপায় নেই। এই টাকা সোনা বা জমিতে খাটাবেন না, কারন সময় মতো বিক্রি করতে পারবেন না।

১০. স্থাবর সম্পত্তি কখনোই এমন দূরত্বে কিনবেন না যেখানে আপনি নিয়মিত যেতে পারেন না। আপনি ঢাকা শহরে থেকে কুয়াকাটা জমি কিনে ফেলে রাখবেন ভবিষ্যতে লাভের আশায়, নিজেকে প্রশ্ন করুন, কোনো ঝুট ঝামেলা হলে সেটা সামাল দেয়ার ক্ষমতা আপনার আছে কী না। অধিকাংশ মানুষেরই সেই ক্ষমতা নেই।

01/01/2023

সমস্যা পরীমণির ডিভোর্স বা তাহসান-মিথিলার সংসার ভাঙার জন্য না। সমস্যা মমর ডিভোর্সের খবর দুই বছর লুকাইয়া রাখার জন্যও না।

সমস্যা হয় তখন, যখন এই যে লোকগুলো, যাদের নিজেদের সংসারেরই ছ্যাড়াব্যাড়া অবস্থা, এরা আমাদের ভালোবাসা নিয়ে জ্ঞান দিতে আসে, নিজেদের সংসারের ধারণা আমাদের উপর চাপাইয়া দিয়া নিজেদের ভালোবাসার আইডল হিসেবে প্রমাণ করতে চায়।

দ্যাখেন, বিনোদনকর্মী পেশাটা নতুন না। ইতিহাস ঘাটলে আপনি যাত্রাপালার ঐতিহ্য জানতে পারবেন। প্রাচীনকাল থেকেই এরা টাকার বিনিময়ে মানুষের মনোরঞ্জন করে এসেছে। কখনও নগ্ন হয়ে আবার কখনও অর্ধনগ্ন হয়ে নাচানাচি করে টাকা কামাই করেছে।

মুঘল আমলেও পুরো ভারত জুড়ে বিখ্যাত সব বাঈজী ছিলো। যারা বড় বড় মানুষজনের মনোরঞ্জন করে বেশ ভালো টাকা পয়সার মালিক হয়েছিলেন। এবং বরাবরই বাঈজীরা একটু ফ্যান্সি টাইপ লাইফ লিড করতে পছন্দ করতেন।

বাট, এই বাঈজীরা কখনোই সমাজে ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করে নাই, মানুষকে ভালোবাসা বা সংসার বা বিয়ে শেখাতে যায় নাই। তারা জানতো যে তারা বাঈজী, তাদের কাজ আনন্দ দেওয়া, জ্ঞান দেওয়া না।

এবং তৎকালীন সমাজ বাঈজীদের প্রশংসা করতো, বাট তাদের আইডল হিসেবে গ্রহণ করতো না।

বাট, এখনকার সিনারিও পুরোটাই উল্টা।

সেদিন দেখলাম, বছর বছর স্বামী পাল্টানো এক অভিনেত্রী আইসা ভালোবাসার সংজ্ঞা দিতেসে। এখনও পর্যন্ত একটা সংসারও ঠিকঠাকমতো করতে না পারা নায়ক আইসা বলতেসে সংসার কীভাবে সফল করা লাগে।

মানে একটা মানুষ এইট পাশ করে নাই, সে আইসা আপনাদের বলতেসে ইন্টারের সায়েন্স কেমনে পাশ করবেন। এবং আপনারা তার সাজেশন দেইখা নিজেরা প্লাস পাওয়ার স্বপ্ন দেখতেসেন।

এই যে বিনোদন কর্মীদের আইডল বানানো বা তাদের লাইফস্টাইলকে এক্সাম্পল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, প্রবলেমটা হয় এখানে। ফেইক, মিথ্যা একটা লাইফ দেখে দেখে আপনারা ভালো একটা লাইফের স্বপ্ন দেখেন। তাদের চোখ দিয়ে ভালো মন্দ বিচার করেন।

ফার্মেসির দোকানে যাইয়া মাংস চাওয়া আর বাঈজীদের কাছে থেকে জীবন দর্শন শেখা, ব্যাপারটা মোটামুটি সেইম। অথচ আমাদের ভালোবাসা শেখাতে আসা এই ক্লাউনদের নিজের জীবনে যে ভালোবাসার এক কণাও থাকে না, এই প্রশ্নের উত্তর তারা কী দেবে?
....
Sadiqur Rahman Khan

19/10/2022

শুধু শুকর, কুকুরের মাংসই
হারাম না! মানুষের টাকা
মেরে সেই টাকায় কেনা হালাল খাবারও হারাম!!

Address

Pandul
Ulipur
5601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pandul-পান্ডুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share