আশা একটি জীবন্ত স্বপ্ন R

আশা একটি জীবন্ত স্বপ্ন R নূরানী

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফে...
02/05/2025

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে।

স্ট্যাসি বালিসের "How to change a life" বইটি দ্বিতীয় সংস্করণে নামের ভুলে "How to change a wife" হয়ে বের হয়েছিল‌। পরেরটা ইতিহাস। নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায়!

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে!

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!"

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, "উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।"

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।"

কলিন পাওয়েলের মতে, "যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।"

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, "আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল।"

হেনরি ফোর্ড বলেছিলেন, "ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক ফকির এক কুকুর কে বললোঃ তোর তিনটি অভ্যাস খুব খারাপ,,,!! কুকুর বললো সেগুলো কি কি??ফকির বললোঃ১।তুই দেওয়ালে প্রস্রাব করিস...
23/02/2024

এক ফকির এক কুকুর কে বললোঃ
তোর তিনটি অভ্যাস খুব খারাপ,,,!!
কুকুর বললো সেগুলো কি কি??
ফকির বললোঃ
১।তুই দেওয়ালে প্রস্রাব করিস ।
২।তুই ভিখারী দেখলে ঘেও ঘেও করিস।
৩।তুই রাতে ঘেও ঘেও করে মানুষের ঘুম নষ্ট করিস।

এই কথা শুনে কুকুর উত্তর দিলোঃ
আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না কারণ হয়তো কোন আল্লাহর বান্দা এখানে বসে আল্লাহ কে সেজদা করবে,,,,,

আমি ভিখারী কে দেখলে এই জন্য ঘেও ঘেও করি কারণ ভিখারি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চায় কেনো।

আমি রাতে মানুষের ঘুম নষ্ট এই জন্য করি কারণ মানুষ গুনাহ করে আরামে ঘুমালে মাফ চাবে কখন?

আল্লাহ সকল কে হেদায়েত দান করুন,,,,,,,amin,, 🤲🏻🤲🏻🤲🏻

16/02/2022

সন্তান আপনাদের ইসলামিক ও জেনারেল শিক্ষায় শিক্ষা দেয়া আমাদের দায়িত্ব।
ইনশাআল্লাহ্

Address

বামনাছড়া, উলিপুর, কুড়িগ্রাম, রংপুর
Ulipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশা একটি জীবন্ত স্বপ্ন R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share