Palong Model High School & College

Palong Model High School & College Palong Model High School & College

Founded By Moulovi Hossain Ali Matobbor in 1946 AD

11/06/2026

অত্র বিদ্যালয়ের ১০ম, গ শাখার কয়েকজন শিক্ষার্থী গতকাল ১০-০৬-২০২৬ ইং তারিখে বিদ্যালয় হতে ছুটি না নিয়ে বাসায় চলে যায় যা খুবই দু:খজনক।

অতএব, উক্ত শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণকে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে এ ব্যাপারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

11/06/2026

নোটিশ
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে নায়েমুর রহমান নাবিল, ৯ম- ক, রোল ০৭
আবির, ৯ম-ক, কে টিকটক, অনৈতিক কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গের কারনে এবং
ছৈয়দ তামজিদ আহমদ, ৯ম-ক, রোল: ০১ কে শৃঙ্খলা ভঙ্গের কারনে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম হতে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

আসন্ন অর্ধ বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন-২০২৬
08/06/2026

আসন্ন অর্ধ বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন-২০২৬

03/06/2026

মোবাইল ফোন বিষয়ে সকল শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান।

30/05/2026

বিজ্ঞপ্তি
অত্র বিদ্যালয়ের ১০ম, ৮ম (বৃত্তি শাখা), ৯ম ভোক, ১০ম ভোক শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩১ মে, রবিবার থেকে পূর্বের ন্যায় বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস শুরু হবে।

অত্র শাখার সকল শিক্ষার্থীদের সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

21/05/2026

অতিরিক্ত ক্লাসের রুটিন-২০২৬

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণি (A, B, C, D) ও ১০ম ভোকেশনাল, ৯ম ভোকেশনাল এবং ৮ম শ্রেণির এ শাখার ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ সময়ে উপরোক্ত শ্রেণি গুলোর শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। কোন ছাত্র-ছাত্রী উক্ত অতিরিক্ত ক্লাসে উপস্থিত না থাকলে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। উল্লেখ্য যে আগামী নভেম্বর ২০২৬ এবং ৭ জানুয়ারী ২০২৭ কে সামনে রেখে কর্তৃপক্ষ উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কোন ছাত্র-ছাত্রীর অনুপস্থিতি বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ যে কোন সময় যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার ও বাতিল করার এখতিয়ার রাখেন।

ক্লাস সময়: আগামী ২৩/০৫/২০২৬ ইং রোজ শনিবার থেকে ক্লাস আরম্ভ হবে।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

17/05/2026

নোটিশ
অত্র বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় গত ২১ এপ্রিল ২০২৬ ইং হতে এসএসসি শুরু হওয়ায় সকল ক্লাসের শ্রেণি কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি।

অতএব, আগামীকাল ১৮-০৫-২০২৬ ইং তারিখ সোমবার হতে সকল ক্লাসের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

তাই সকল ছাত্র-ছাত্রীদের যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।

সময়সূচি:
উপস্থিতি সকাল ৯:৪৫ টা
প্রত্যাহিক সমাবেশ সকাল ১০:০০ টা
ক্লাস শুরু সকাল ১০:২০ টা

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

অদ্য ১৭-০৫-২০২৬ ইং তারিখ, রবিবার,  শিক্ষক পরিষদের সভায় সিদ্ধান্ত এই, অভিভাবক সমাবেশ করার পরও নিম্নোক্ত শিক্ষার্থীরা ৩ দি...
17/05/2026

অদ্য ১৭-০৫-২০২৬ ইং তারিখ, রবিবার, শিক্ষক পরিষদের সভায় সিদ্ধান্ত এই, অভিভাবক সমাবেশ করার পরও নিম্নোক্ত শিক্ষার্থীরা ৩ দিনের বেশি অনুপস্থিত থাকায় তাদেরকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম হতে সাময়িক ভাবে বিরত রাখা হলো।

আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে অভিভাবকসহ যোগাযোগ করে শ্রেণিকক্ষে প্রবেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

সংযুক্তি: শাখা ভিত্তিক শিক্ষার্থীর তালিকা

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

 #নিরাপদ_ইন্টারনেট_দিবসসচেতন হোন নিরাপদ থাকুন
11/05/2026

#নিরাপদ_ইন্টারনেট_দিবস
সচেতন হোন নিরাপদ থাকুন

11/05/2026

নোটিশ
এত দ্বারা অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের (সাধারণ ও ভোকেশনাল) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১১-০৫-২০২৬ ইং হতে যে সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্মানিত অভিভাবকগণকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

দৃষ্টি আকর্ষণ:
আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা হবে। দশম শ্রেণিতে পড়ার জন্য যোগ্যতা যার থাকবে না তাকে নিম্ন ক্লাসে ভর্তি করা হবে। ৫ (পাঁচ) দিনের বেশি কোন শিক্ষার্থী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে তাকে বিদ্যালয় হতে বহিষ্কার করা হবে।
সম্মানিত অভিভাবকগণের সাথে আলাপচারিতায় দেখা যায় কোন কোন অভিভাবক শিক্ষকগণকে মিথ্যা তথ্য দেয় যা কর্তৃপক্ষ আশা করে না। ইতিবাচক দৃষ্টিভঙ্গি অভিভাবকগণ থেকে আশা করে।

মো: নুর হোসেন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

Address

Ratna Palong, Cox's Bazar
Ukhiya
4750

Alerts

Be the first to know and let us send you an email when Palong Model High School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Palong Model High School & College:

Shortcuts

Share

Category