08/08/2020
শুভ জন্মদিন
জাতির পিতাব সহধর্মিণী
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা (রেনু) মুজিব
-------------
৮ আগষ্ট ১৯৩০ সালের এই দিনে টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ক্ষনজন্মা মহিয়সী এই গুনী নারীর জম্ম।
বাঙ্গালীর ন্যায্য অধিকার আদায়ে পাকিস্তানী শাসক গোষ্ঠীর রোষানলে জাতির পিতাকে বেশীর ভাগ সময়ই কারাগারে থাকতে হয়েছে।
সেই সংকটময় সময়ে এই মহিয়সী নারী শুধু সন্তান সংসারই আগলে রাখেননি, নানা ভাবে বঙ্গবন্ধুকে এবং নেতা কর্মিদের উৎসাহ দিয়েছেন এবং বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সার্বিক সহযোগিতা করেছেন।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট সেই কালরাত্রে হিংস্র হায়েনাদের হাতে জাতির পিতা সহ স্বপরিবারে বঙ্গমাতাও শাহাদত বরণ করেন।
বঙ্গমাতা ছিলেন ত্যাগ ও অনুপ্রেরনার সাহসী প্রতিক।
বাঙ্গালীর মুক্তি সংগ্রাম, মহান স্বাধীনতা ও শেখ মুজিব থেকে জাতির পিতায় বিবর্তনের নেপথ্যে পিছন থেকে ভূমিকা রেখেছিলেন একজন, যার নাম এদেশের ইতিহাসের পাতায় অনুজ্বল, তিনি বঙ্গবন্ধুরই সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব।
বাংলাদেশের ইতিহাসের পালাবদলের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহে তাৎপর্যময় ভূমিকা রেখেছেন বেগম মুজিব।
কখনো প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, কখনো পরোক্ষ ভাবে উপদেশ, পরামর্শ, নানা ধরনের সহযোগিতা-সমর্থনে যুক্ত থেকেছেন।
বাঙালি জাতির মুক্তির জন্য তিনি উৎসর্গ করেছিলেন নিজের স্বামীকেও কিন্তু ইতিহাসের পাদপ্রদীপের আলোয় সেভাবে উদ্ভাসিত হননি তিনি।
চিরকাল নেপথ্যেই থেকে গেছেন, নীরবে-নিভৃতে কাজ করে গেছেন কোনো পুরস্কার বা স্বীকৃতির প্রত্যাশায় নয়।
Happy birthday
The father of the nation is his wife
Bangamata Sheikh Fazilatunnesa (Renu) Mujib
-------------
On this day, August 8, 1930, Mahiyasi was born in an aristocratic Muslim family in Tungipara.
The father of the nation had to spend most of his time in jail due to the anger of the Pakistani ruling class for the just rights of the Bengalis.
In that time of crisis, this majestic woman not only took care of her children and family, but in many ways encouraged Bangabandhu and the leaders and workers and helped Bangabandhu in making important decisions.
On that night of 15th August 1975, Bangamata was martyred along with her father and the family at the hands of the ferocious hyenas.
Bangamata was a brave symbol of sacrifice and inspiration.
Behind the scenes of the liberation struggle of the Bengalis, the great independence and the evolution from Sheikh Mujib to the Father of the Nation, a person whose name is obscured in the pages of the history of this country is Bangamata Fazilatun Nesha Mujib, the consort of Bangabandhu.
Begum Mujib has played a significant role in the course of important events in the history of Bangladesh.
Sometimes directly involved, sometimes indirectly involved in advice, counseling, various kinds of cooperation-support.
She also sacrificed her husband for the liberation of the Bengali nation but she was not exposed in the light of history.
Forever behind the scenes, working in silence, not expecting any reward or recognition.