Al-Koran Research Center

Al-Koran Research Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Koran Research Center, Educational Research Center, Charkushli, Mollah Bari, Tungipara.

11/11/2025

....তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক কোন কর্মীরই কর্মফল আমি নষ্ট করি না, তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করবে এবং সে গৃহ হতে বিতাড়িত হবে ও আমার পথে নির্যাতিত হবে, যুদ্ধ করবে ও নিহত হবে, নিশ্চয়ই আমি তাদের গোনাসমূহ দূর করে দিব এবং নিশ্চয়ই তাদেরকে এমন জান্নাতে দাখিল করবো যার নিজ দিয়ে বয়ে যাচ্ছে নদ নদী, আল্লাহর নিকট হতে পুরস্কার হিসেবে, বস্তুত আল্লাহর নিকটেই উত্তম বিনিময়। দেশে দেশে কাফেরদের স্বদম্ভ পদাচরনা তোমাকে যেন বিভ্রান্ত না করে। সামান্য ভোগ, তারপর জাহান্নাম তাদের আবাস।...... । .... । হে মমিনগণ! ধৈর্য অবলম্বন করো, দৃঢ়তা প্রদর্শন করো, পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল ইমরান -১৯৫-১৯৬, ২০০।

08/11/2025

আল-কুরআন:
সঠিক মাপঃ ন্যায় সঙ্গতভাবে মাপবে ও ওজন করবে। পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে।
(সরা আন'আমঃ ১৫২)।

লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিওনা।
(সূরা হুদ: ৮৪-৮৫)।
তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দেবে, লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না। (সূরা আ'রাফ: ৮৫)।

কয়েকটি কবীরা গুণাহঃ
(১) আল্লাহ্র সাথে শরীক করা, (২) কুফরী করা, (৩) মিথ্যা সাক্ষ্য দেয়া, (৪) সতী সাধ্বী মুমিন মহিলাকে (ব্যভিচারের) অপবাদ দেয়া, (৫) মিথ্যা কসম করা, (৬) যাদু করা, (৭) সুদ খাওয়া, (৮) মদ পান করা, (১) ইয়াতিমের সম্পদ হরণ করা, (১০) ব্যভিচার করা, (১১) চুরি ডাকাতি করা, (১২) হত্যা করা, (১৩) পিতা-মাতার অবাধ্য হওয়া, (১৪) ঘুষ খাওয়া, (১৫) ওজনে কম দেয়া, (১৬) গণকের গণনায় বিশ্বাস করা।

.......আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না। (সূরা ইউসুফঃ ...
17/07/2022

.......আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না। (সূরা ইউসুফঃ ৮৭)

মানুষ নিরাশ হয়ে যাবার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনিই কার্যনির্বাহী, প্রশংসিত। (সূরা আশ-শুরাঃ ২৮)

রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম হতে বর্ণিত
আল্লাহ বলেনঃ "হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মন দাও। তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুচিয়ে দিব। যদি তা না কর, তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দিবো এবং তোমার অভাব কখনোই দূর করব না" (তিরমিযী, ইবনে মাজাহ)

রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেনঃ
"তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে (মন্দ কাজ সমূহকে) মুছে দিবে। আর মানুষের সাথে ভালো ব্যবহার কর"। (তিরমিযী)

Educational research centre

Address

Charkushli, Mollah Bari
Tungipara
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Koran Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share