06/04/2018
সুপার কম্পিউটার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রসেসর সংখ্যা। আপনি কি ধারণা করতে পারেন একটি সুপার কম্পিউটার এ কতগুলো কোর থাকতে পারে?
সাধারণ কম্পিউটার এর ক্ষেত্রে চিন্তা করি। যদি আপনি ইন্টেল ডুয়াল কোর ব্যবহার করে থাকেন তবে কোর সংখ্যা ২ টা। যদি আরো উন্নত প্রসেসর যেমন i3,i5,i7 ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনি ২,৪,৮ টি পর্যন্ত কোর বিশিষ্ট প্রসেসর পেতে পারেন। এই প্রতিটি কোর এর রয়েছে ক্যাশ মেমোরি। এই সব কিছু মিলিয়েই একটা প্রসেসর এর ক্ষমতা নির্ণয় করা হয়। সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার Sunway Taihulight এ রয়েছে ১০ মিলিয়ন কোর !!!
সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নিয়ে অনেকের দ্বিমত আছে যে, Tianhe-2 হলো সবচেয়ে শক্তিশালী। কিন্তু এর কোর কোর সংখ্যা ৩.১ মিলিয়ন। সুপার কম্পিউটার এর র্যাংকিং এ স্বীকৃতি পেতে আরেকটি মানদণ্ড হলো, FLOPS. এর পুরো মিনিং Floating Operator Per Second. প্রসেসর এর FLOPS বলতে বোঝায় একটি প্রসেসর প্রতি সেকেন্ডে কয়টি ফ্লোট টাইপ ভেরিয়েবল অর্থাৎ কতগুলো ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে পারবে। সুপার কম্পিউটার ব্যবহার করা হয় বিগ ডাটা এনালাইসিস এর জন্য, জটিল ক্যালকুলেশন এর জন্য, যেসব ক্যালকুলেশন করতে একটা সাধারণ কম্পিউটারের হয়তো কয়েক বছর লেগে যেতে পারে। চলুন তাহলে একনজরে দেখে নেয়া যাক সেরা ৫টি সুপার কম্পিউটার।
সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নিয়ে অনেকের দ্বিমত আছে যে, Tianhe-2 হলো সবচেয়ে শক্তিশালী। কিন্তু এর কোর কোর সংখ্যা ৩......