Smart International School

Smart International School

Share

An activity based learning school for playgroup to class 5 in Bengali medium & English version.

22/05/2026

৮ বছরের শিশু রামিসা আক্তারের নৃশংশ হত্যাকান্ডের দ্রুত বিচার হোক। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

রামিসার মতো আর কোনো শিশু যেন এভাবে অকালে হারিয়ে না যায়।

#রামিসা_হত্যার_বিচার_চাই

#বিচার_চাই
#রামিসা

21/05/2026

এতদ্বারা স্মার্ট ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দকে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২২/০৫/২০২৬ খ্রি., শুক্রবার থেকে ০৬/০৬/২০২৬ খ্রি., শনিবার পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ০৭/০৬/২০২৬ খ্রি., রবিবার থেকে যথারীতি বিদ্যালয়ের সকল ক্লাস ও কার্যক্রম পুনরায় শুরু হবে।

সকলের জন্য পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও শুভকামনা রইল।

বিশেষ দ্রষ্টব্য: আগামী ২২/০৬/২০২৬ খ্রি. থেকে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে।

Photos from Smart International School 's post 20/05/2026

আমাদের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ও অসাধারণ ক্রিয়েটিভিটি প্রতিটি আয়োজনকে করে তোলে স্মরণীয়।

শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে নয়, আমরা বিশ্বাস করি— প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে একেকটি অনন্য মেধা ও সম্ভাবনা। আর সেই সত্যিকারের মেধা বিকাশের জন্যই Smart International School সবসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে। 💫

ভবিষ্যতের স্বপ্নবাজ এই ছোট্ট তারকারাই একদিন আলোকিত করবে আগামী পৃথিবী। 🌟

Photos from Smart International School 's post 17/05/2026

ছোট্ট সোনামণিদের মনোমুগ্ধকর গ্রুপ পরিবেশনায় মুখর ছিল বিশ্ব মা দিবস ২০২৬-এর আয়োজন। ❤️

কেজি শ্রেণির শিক্ষার্থীদের নিষ্পাপ হাসি, প্রাণবন্ত উপস্থাপনা ও ভালোবাসায় ভরে উঠেছিল পুরো অনুষ্ঠান।
প্রিয় মায়েদের জন্য তাদের এই আন্তরিক পরিবেশনা সবার হৃদয় ছুঁয়ে গেছে। ✨

এমন সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে Smart International School পরিবারের সবাই আনন্দিত।

Photos from Smart International School 's post 16/05/2026

🎭 বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। 🌸

গান, আবৃত্তি ও নানান পরিবেশনায় মুখর ছিল পুরো অনুষ্ঠান।

প্রিয় মায়েদের মুখে হাসি ফুটাতে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা সত্যিই ছিল অসাধারণ। ❤️

এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে Smart International School গর্বিত।

Photos from Smart International School 's post 15/05/2026

🌸 বিশ্ব মা দিবস ২০২৬ 🌸

মায়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক উপস্থিতিতে আয়োজন হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত ও সার্থক। ❤️

শিক্ষার্থীদের ভালোবাসা আর ছোট ছোট আয়োজনে মুখর ছিল পুরো দিনটি।

এমন সুন্দর মুহূর্ত নিয়মিত আয়োজন করতে পেরে Smart International School গর্বিত।

We are Smart Family ❤️

Photos from Smart International School 's post 12/05/2026

✨ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্বপ্নজয়ী মা সম্মাননা ✨

বিশ্ব মা দিবস উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে, টঙ্গীর শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এবং
সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে
এই আয়োজন আমাদের ভালোবাসা, গর্ব ও কৃতজ্ঞতার এক ছোট্ট প্রকাশ। 💖

একজন কৃতি শিক্ষার্থীর পেছনে থাকে
একজন স্বপ্নবুননকারী মায়ের নিরন্তর ত্যাগ, দোয়া ও সংগ্রাম।
সেই সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 🌷

10/05/2026

🌸 বিশ্ব মা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজন 🌸
মা—ভালোবাসা, ত্যাগ ও অনুপ্রেরণার সবচেয়ে সুন্দর নাম।

এই অসীম ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে
Smart International School আয়োজন করেছে
✨ “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬” ✨
অনুষ্ঠানে থাকছে—
🎖️ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
👩‍👧 স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা প্রদান
🎭 শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
🎁 মায়েদের জন্য বিশেষ উপহার ও গিফট কার্ড
💖 ভালোবাসা, আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা এক স্মরণীয় আয়োজন
আসুন, মা ও সন্তানের সুন্দর বন্ধনকে উদযাপন করি একসাথে।
সকল অভিভাবক, মা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ। 🌷

📍 স্থান: Smart International School প্রাঙ্গণ
📅 তারিখ: ১১ মে ২০২৬

Photos from Smart International School 's post 09/05/2026

সব আয়োজন তোমায় ঘিরে মা...

🌸 বিশ্ব মা দিবস উপলক্ষে আমাদের প্রিয় শিক্ষার্থীরা শিক্ষকদের আন্তরিক সহায়তায় নিজেদের হাতে তৈরি করছে ভালোবাসার ছোট্ট উপহার ও গিফট কার্ড।

মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এই সুন্দর আয়োজন শিশুদের হৃদয়ে মানবিকতার বীজ বপন করবে—ইনশাআল্লাহ। 💖

Photos from Smart International School 's post 20/04/2026

🌟🥋 আমাদের স্কুলে নিয়মিত তায়কোয়ান্দো ক্লাস 🥋🌟

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আমরা সবসময়ই গুরুত্ব দেই। সেই লক্ষ্যেই আমাদের স্কুলে নিয়মিতভাবে তায়কোয়ান্দো ক্লাস পরিচালিত হচ্ছে।
তায়কোয়ান্দো শুধু একটি খেলা নয়—এটি আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয়। আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে।

✨ তায়কোয়ান্দো ক্লাসের উপকারিতা:
✔️ আত্মরক্ষার কৌশল শেখা
✔️ শারীরিক ফিটনেস বৃদ্ধি
✔️ আত্মবিশ্বাস ও সাহস গড়ে ওঠা
✔️ শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধি
আমরা বিশ্বাস করি, পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।

📌 Smart International School সবসময়ই শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

14/04/2026

🌸✨ শুভ নববর্ষ ১৪৩৩ ✨🌸
পহেলা বৈশাখের শুভক্ষণে Smart International School পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং নতুন স্বপ্ন পূরণের অনুপ্রেরণা।

সব দুঃখ-কষ্ট ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাক আমাদের পথচলা।

🌼 শুভ নববর্ষ! 🌼 — Smart International School

Want your school to be the top-listed School/college in Tongi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


72, Shapla Bhaban, Girls School Road, Ward 56, Tongi Bazar, Tongi, Gazipur City Corporation, Gazipur/
Tongi
1710

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30